All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Refused Land Office ৳500.0K

আমাদের ক্রয়কৃত সম্পত্তি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করন।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার একটি ইউনিয়ন কপিলমুনি।এখানে আমাদের ১শতক ২০ পয়েন্ট যায়গা আছে ।যার উপর দোকান ঘর করে ভাড়া দোওয়া আছে যেটি আমরা বংশ পরমপরায় ১৯৭৪ সাল থেকে দখল করছি।যেটি আমাদের নিজেদের মধ্যে কয়েকবার হাতবদল হয়েছে ।তার দলিল সহ সকল কাগজ সহ অনলাইন খাজনা রশিদ রয়েছে ।গত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই সম্পত্তির অর্ধেক আমার খালার নামে ছিল সেটি আমার নামে রেজিস্টি করে দেয়।হঠাৎ করে গত প্রায় ২ মাস আগে আমার নাম সহ আর সাত জনের নামে একটি নোটিশ আছে যেটি উপজেলা নির্বাহী ভুমি কর্মকর্তা পাঠিয়েছে এবং একটি নির্দিষ্ট ডেটে উপস্থিত হতে বলেছে ।আমি উপস্থিত হয়ে সকল কাগজ দেখিয়েছি তারপর ও বারবার ডেট দেয় পরবর্তীতে বলে সব ঠিক হয়ে যাবে ব্যক্তিগত আমার কাছে ৫০০০০০ টাকা ঘুস দাবী করে এবং না দেওয়ায় খারিজ করে দেয়।

খুলনা, Khulna 27 August 2026 6 views KH87F4BQ
0 Comments
Only demanded Education Office ৳2.0K

এমপিও, বিএড স্কেল, উচ্চতর স্কেল, অবসর ইত্যাদি

বিএড স্কেলের আবেদন করেছি, আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ফোন দিয়ে টাকা দাবি করেছেন।

আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়, তালতলা, সিলেট, Sylhet 27 August 2026 9 views SYG2764B
0 Comments
Paid Education Office ৳22.5K

লাইসেন্স করা বাবদ

শিক্ষা ভবন এর এক অফিস সহায়ক আমার কাছে টাকা দাবি করেছে, তা না হলে কোন ভাবেই আমাকে লাইসেন্স দিবে না, সে আমি যত ভালো ভাবেই ফাইল গুছিয়ে দেই না কেনো। পরে আমি সে টাকা দিতে বাধ্য হই।

ঢাকা, Dhaka 27 August 2026 7 views DK3REMBU
0 Comments
Paid Other public office ৳3.0K

ইউনিয়ন পরিষদ আদালত

আমার দখলীয় জমি তে ভূমি দশ্যূদের উৎপাতের কারনে ইউনিয়ন পরিষদে মামলা করি। মামলার শুনানি তে পেকুয়া প্যানেল চেয়ারম্যান — (বর্তমান বিএনপি নেতা) আমার থেকে টাকা নিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার সহ প্রায় সবাই আমার থেকে টাকা নিয়েছে।

পেকুয়া কক্সবাজার, Chattogram 27 August 2026 7 views CTUCK5VR
0 Comments
Paid Other public office ৳10.0K

রেলওয়ে বিল

২০২২ সালের জুন মাসে রেলওয়ে সিআরবি অফিসে সাপ্লাইয়ার বিল নিয়ে সহকারি এফএএন্ডসিএও এর কাছে ১০লক্ষ টাকার বিল দিলে ওনি বলেন বিলে সমস্যা আছে দপ্তরে নিয়ে গিয়ে ঠিক করে আনতে হবে। এর মধ্যে আমি যখন ওনার এসিসটেন্ট এর সাথে কথা বলে ওনাকে টাকা দেয়ার জন্য রাজি হই তখনই ওনি সব বিলে সাইন দিয়ে ছেড়ে দেন।

Chattogram, Chattogram 27 August 2026 8 views CTE5SBQW
0 Comments
Paid Traffic Police ৳500

গাড়ির ট্যাক্স টোকেন ১০ দিন ফেল

গাড়ির ট্যাক্স টোকেন ১০ দিন ফেল করেছিল। ট্রাফিক পুলিশ আট হাজার টাকার মামলা দেয়ার দাবি করে সেখানে ৫০০ টাকা ঘুষ দিয়ে মিউচুয়াল করা হয়।

উত্তরা, Dhaka 27 August 2026 10 views DKUTFLV9
0 Comments
Refused Land Office ৳40.0K

উত্তরা ৩য় ফেজ একই নামে দুইবার খারিজ করতে , এক বার ২ হাজার পনের সালে এখন আর একবার করতে হবে

উত্তরা ৩য় ফেজ একই নামে দুইবার খারিজ করতে , এক বার ২ হাজার পনের সালে এখন আর একবার করতে হবে

ধাকা,উত্তরা, বাওয়ানি, Dhaka 27 August 2026 9 views DKMUWGT2
0 Comments
Paid Other public office ৳65.0K

ফায়ার লাইসেন্স

ফায়ার লাইসেন্সের আবেেন করা হয়। লাইসেন্স ডিজিটালি ভিজিট রিপোর্ট সাবমিশনের জন্য মিস্টি খেতে চাওয়া হয়। প্রথমে গুরুত্ব কম দেয়া বা সরাসরি টাকা না দেয়ায় মাসেরও বেশি সময় রিপোর্ট ঝুলিয়ে রাখা হয়। পরে ৬৫০০০ টাকায় সেটেল করা হয় ও পরবর্তি ২ সপ্তাহের মধ্যে লাইসেন্সও পেয়ে যাই।

চকরিয়া কক্সবাজার, Chattogram 27 August 2026 5 views CT3H8FVU
0 Comments
Only demanded Other public office ৳1.0K

জেলা প্রশাসকের র্কাযালয় এর অধীন ভূমি রের্কড অফিস থেকে ভুমি অধিগ্রহনের একটি পের্পাস তোলার বিসয়ে।

আমি গত 08-03-2026 ইং তারিখে ভুমি অধিগ্রহন মামলার একটি কাগজ উঠানোর জন্য নির্ধারিত কোর্ড ফি দিয়ে আবেদন করি। তারপর জিজ্ঞেস করি কত দিনের মধ্যে কাগজটা পাব তখণ অফিসের লোক বলে 1000 এক হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যে পাবেন আর টাকা না দিলে কবে নাগাদ পাবেন বলতে পারবো না। আজ 27-08-2026 তারিখ এখনো কাগজটা পাইনি। এখন বলছে টাকা দিলে আজকেই পাবেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের রের্কড অফিস।, Rajshahi 27 August 2026 6 views RJ32U8U5
0 Comments
Paid Other public office ৳20.0K

আনমেড়িড সার্টিফিকেট

আমি প্রবাসী, এম,ফিল করছি স্কলারশিপে মালেয়শিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে, আমার রিসার্চ প্রায় শেষ এবং ইতিমধ্যে পি,এইচ,ডির প্রিপারেশন নিচ্ছি। একটা প্রয়োজনে আমার আনমেরিড সার্টিফিকেট দরকার তাই আমার হয়ে আমার ছোট বোন আমাদের নরসিংদী ডি,সি অফিসে যথাযত নিয়ম মেনে গত আগষ্টের শুরুতে আবেদন করে। এরপর যিনি আবেদন গ্রহন করেন তিনি আমার ছোট বোনের কাছে ২০ হাজার টাকা দাবী করেন, এইসব কাজের জন্য নাকি ২০ হাজারের নিচে কোন কাজ হয় না, এরপর আমার ছোট বোন দুই ধাপে ওই মহিলাকে ৬ হাজার টাকা পরিশোধ করে, কিন্তু আমি এখনো আমার সার্টিফিকেট হাতে পাইনি। যদিও এস,বি অফিস থেকে আমার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওনি এখন বলছেন এ,ডি,সি সাহেব সাইন করে নাই এখনো, সময় লাগবে সাইনের জন্য।

নরসিংদী, Dhaka 27 August 2026 10 views DKY58R6V
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারী

টাকা না দিলে নামজারী করা যায়না ভূমি অফিসে প্রস্তাব দিতে 200000 টাকা পরিশোধ করেছি এবং উপজেলা এসিলেন্ড স্যার — এর জন্যা 30000 টাকা পরিশোধ করি। টাকা না দিলে কোন কাজ হয় না। 2বার টাকা ছাড় চেষ্ঠা করি কিন্তু কোন লাভ হয়না কিন্তু ভূমি অফিস এর লোক বা দালাল ধরলে কাজ হয়ে যায় আবেদন কারীর যাওয়ার লাগেনা। কী ভাবে সম্ভব ।

বন্দর উপজেলা, Dhaka 27 August 2026 5 views DKXDSNTK
0 Comments
Refused Education Office ৳20.0K

প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ সময়

২০১৮সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সাক্রোলারে নিয়োগের সময়।আমার চাহিদা অনুযায়ী স্কুলে যেতে চাইলে ২০০০০ টাকা দাবি করে।চাহিদা অনুযায়ী নিয়োগ না দেওয়ার কারনে দুর্গম এলাকায় নিয়োগ দেয়।

ইশ্বরগঞ্জ, Mymensingh 27 August 2026 9 views MYA4V6RL
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলাম এই কাগজ সেই কাগজ লাগবে বাড়িতে না থেকে রাজশাহী কেন আছি এইসব প্রমান নাকি দিতে হবে আমি একজন ফ্রিল্যান্সার পরে জানলাম সবাইকেই এটাই বলতেছে টাকা ২০০০ ঘুষ দেয়া লাগবে তাইলেই হবে উপায় না দেখে দিতে হয়েছে

রাজশাহী পাসপোর্ট অফিস, Rajshahi 27 August 2026 10 views RJLV3QQK
0 Comments
Paid Other public office ৳350

জন্ম নিবন্ধন করতে

আমি আমার ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম আমাদের ইউনিয়ন পরিষদে , ওনারা আমার কাছ থেকে ৩৫০ টাকা দাবি করে কাজটি করে দিতে। আমি যখন তাদের সরকারি ফি ৫০ টাকার এর কথা বলি তখন তারা বলে যারা বলেছে তাদের থেকে করে নিয়ে আসেন। শুধু তাই নয় ওনারা নামের অখহর ভুল করেছে যার কারনে আবার ৫০০০ টাকা দিতে হয়েছে।

শ্রীকাইল, Chattogram 27 August 2026 12 views CTJHDFXT
0 Comments
Paid Other public office ৳5.0K

থানায় অভিযোগ

নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ করতে গেলে একজন পুলিশ কর্মকর্তা ৫০০০ টাকা দাবি করেন। অভিযোগ না করে ফেরৎ আসতে চাইলে তিনি ভূল ভাল বুঝিয়ে টাকা এবং অভিযোগ দুটোই রাখেন।

নেত্রকোনা, Mymensingh 27 August 2026 9 views MYHKZXT6
0 Comments
Refused Land Office ৳1.0K

ভূমি উন্নয়ন কর

খতিয়ান হতে কিছু ব্যাক্তি বের হয়ে আলাদা নামজারি করেছে। এখন আমরা অনলাইন আপডেট চাচ্ছি কর দেয়ার জন্য। কিন্তু বিভিন্ন অজুহাতে আপডেট করছে না ফলে আমরা ভূমি উন্নয়ন কর দিতে পারছি না। এই পরযন্ত 3 বার গেলাম একাগজ ঔকাগজ যেটাই নিয়ে আসি আরো 2 টা অজুহাত দেখায় ... কি আর বলব

কয়েরদাড়া, রাজশাহী, Rajshahi 27 August 2026 8 views RJCF45J5
0 Comments