All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

সরকারি কলেজে ইনকোর্স এর ফ্রি

সরকারি কলেজ গুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানের ডিগ্রি এবং অনার্সের যে ইনকোর্স পরীক্ষা হয় সেগুলোর ফ্রি স্যারেরা আলাদা করে নেয় আবার যখন ফরম ফিলাপ করি সেখানেও ইনকোর্স পরীক্ষার ফি নেয় । এর কারনে সকল ছাত্র-ছাত্রী কিছু হয়রানির শিকার হয়

Refused
দিনাজপুর ৳700
9 September 2026 8 RNJXM574
0 Comments
Accounts Office

সরকারি ভাতা নগদায়ন

দেশের যে কোনো উপজেলায় সরকারি সকল অফিসের যে কোনো বিল/কর্মচারির ভাতা পাশ করানোর জন্য একাউন্ট অফিসে ৫% ঘুষ দেওয়া লাগে। এটা ওপেন সিক্রেট, সবাই জানে,জেনেও চুপ থাকে যেন এটাই স্বাভাবিক।

Paid
চট্টগ্রাম ৳5
9 September 2026 11 CTEBVWYX
0 Comments
Other public office

একজনের কাছে টাকা পাইতাম, ৮ লাখ, বাট স্বীকার করে ৪লাখ ৫০ হাজার। পুলিশ বলে টাকা উদ্ধার করে দিবিও ২০%

একজনের কাছে ৭ লাখ টাকা পাইতাম, পুলিশ বলে উদ্ধার করে দিবিও ২০% দিতে হবে। তারপর পুলিশ সালিশ করলোও, ২ লাখ দিবে। জোর করে রাজি হলাম। তারপর কিছু দিন পর বলে ১ লাখ ২০ এতে রাজিও হও। তাতে বুজলাম আসামি কাছ থেকে টাকা নিয়েছে। তারপর দিলোও ১ লাখ ২০ হাজার। পুলিশ কে ১৪ হাজারে রাজি হলোও, এস আই কে ৫ হাজার দিতে হলো আলাদা।

Paid
চাপাই নবাবগঞ্জ, ৳190.0K
9 September 2026 5 RJU6BBZ4
0 Comments
Sub-Registry Office

ব্যাংক হইতে অবমুক্ত দলিল

ব্যাংকের মর্টগেজ প্রপার্টি পারশিয়াল রিডামশন করার জন্য আমার কাছে ৬০,০০০ দাবী করেছিল, অনেক দেন দরবার করার পর ৫০,০০০ দিলে পারশিয়াল রিডামশন করে দেয় পাহাড়তলী সাব রেজিস্ট্রার অফিস চট্টগ্রাম

Paid
চট্টগ্রাম ৳50.0K
9 September 2026 27 CTP2VTSM
0 Comments
Other public office

বদলি -বাণিজ্য

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জেলায় জেলা কমান্ডেন্টগন মুষ্টিমে কয়েকজন ছাড়া বাকি সবাই এ বদলি বাণিজ্য এর সাথে জড়িত প্রত্যেকটা আনসার কে ব্যাংকে বদলি দেওয়ার জন্য ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুস নেয় পাসপোর্ট অফিস একেক জন আনসারকে বদলি করার জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয় এটা এখন বর্তমানে কুমিল্লা জেলায় মহামারী আকারে ধারণ করেছে উদ্বোতন প্রশাসন নিরব

Refused
কুমিল্লা ৳8.0K
9 September 2026 33 CT4WVCV3
0 Comments
Other public office

আইডি কার্ড

আইডি কার্ডের ভুল সংশোধনের জন্য। সকল কাগজপত্র প্রস্তুত থাকার পরেও নোয়াখালী মাইজদী আইডি কার্ড অফিস থেকে ছয় মাস আমার আবেদনটি অনলাইনে ঝুলিয়ে রেখেছিলো। প্রথম দিন থেকে ১ লক্ষ টাকা দাবি করেন। আমি রাজি না হওয়াতে এক অফিস থেকে আরেক অফিস ছয় মাস ধরে ঘুরাঘুরি করতে হয়। পরবর্তীতে এই কাজ ২০ হাজার টাকা ঘুষ দিয়ে করিয়েছিলাম। এবং অফিসের লোক জানিয়েছিলো আমাকে ঘুষ না দিলে আবেদন সারা জীবন অনলাইনে ঝুলে থাকতো। বাংলাদেশে কোন আইডি কার্ড বিনা পয়সার সংশোধন হয় না। সর্বোচ্চ ভোগান্তি সরকারি অফিসগুলো মানুষকে করে। মানুষ নিরুপায় হয়ে যায় ঘুষ দিতে।

Paid
নোয়াখালী ৳100.0K
9 September 2026 27 CT7YBTE8
0 Comments
BRTA

License dalal sara impossible eta pura open secret

প্রবাসীর ছুটির স্বল্প সময়ে লাইসেন্স করতে গিয়ে দালাল ধরতে বাধ্য হওয়া আমাদের সিস্টেমের চরম হয়রানির বাস্তব চিত্র। পরিবারে পুলিশ সদস্য থাকা এবং সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও পরীক্ষায় ইচ্ছেমতো ফেল করানো হয়। মাঠের পরীক্ষকরা সঠিকভাবে না দেখে বা মোবাইল টিপতে টিপতে অনুমান করে (যেমন: পা মাটিতে পড়ার ভুয়া অভিযোগে) অকৃতকার্য করে দেন। ১১,০০০ টাকার ডিল অনুযায়ী শুধু ফিঙ্গারপ্রিন্টের কথা থাকলেও শেষ মুহূর্তে এসে এই অনিয়ম পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তোলে। আগামী ১৩ তারিখ আপনার ফ্লাইট থাকায় হাতে আর মাত্র কয়েক দিন সময় আছে। এই পরিস্থিতিতে দলালের আশ্বাসে বসে না থেকে সরাসরি বিআরটিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা পরীক্ষা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত লাইসেন্সটি সংগ্রহ করার ব্যবস্থা নেওয়া উচিত।

Refused
Khulna ৳11.0K
9 September 2026 10 KHUGGJXH
0 Comments
Education Office

বেতন সংক্রান্ত সাহায্য

আমি প্রাথমিকের একজন সহকারী শিক্ষক।বেতন সংক্রান্ত যেকোন কাজে ৫০০টাকার মতো ঘুষ দিতে হয়। এভাবে যে কতবার দিতে হয়েছে।"। আমাদের অফিসাররাও জানেন। তবে কেউ কোন স্টেপ নেন না

Paid
কোম্পানিগন্জ ৳500
9 September 2026 11 CT4FBCHW
0 Comments
Other public office

কল কারখানা লাইসেন্স

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE)-এর লাইসেন্স নবায়ন ফি ৫০০ টাকা ও লেট ফি ১৫% ও VAT সহ মোট ৬৬২ টাকা কিন্তু ওনি ১৫ হাজার টাকা দাবি কর। পরে ১০ হাজার পযন্ত করতে পারবে বলে জানায়ছে।

Only demanded
রংপুর ৳15.0K
9 September 2026 14 RNUDMCF2
0 Comments
Education Office

পেনশন

আমার মা চাকরিরত অবস্থায় মৃত্যুবরন করেন। এর জন্য জেলা শিক্ষা কার্যালয়ে চাকরি স্থায়ীকরণ, অবসর আদেশ সহ অন্যান্য কাজে যাওয়ার প্রয়োজন হয়। তখন আমাকে একটি প্যাকেজ অফার করা হয়, বিশ হাজার টাকা দিলে পেনশনের কাগজপত্র সহ সব কাগজপত্র রেডি করে দেওয়া হবে। অন্যথায় প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা টাকা প্রদান করতে হবে। সেটির পরিমান কাজ ভেদে ৫/৭ হাজার টাকা। এবং আমাকে বলা হয়, প্যাকেজে খরচের পরিমাণ কম। আর টাকা না দিয়ে সহযোগীতা না করা হলে ফাইল/কাগজপত্র ওভাবেই পড়ে থাকবে, খুলেও দেখা হবে না।

Only demanded
বাগেরহাট ৳20.0K
9 September 2026 6 KHUFRSG5
0 Comments
Other public office

শিক্ষা বোর্ডে

আমি এক প্রতিষ্ঠানের হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম। সেখানে ২ জায়গায় আমাকে ২০০ করে ৪০০ টাকা ঘুষ দিতে হয়। যদিও তারা বেশি চেয়েছিল অনেক।

Paid
দিনাজপুর ৳500
9 September 2026 36 RNH7UBK9
0 Comments
BRTA

Driving license class addition

Driving license class addition. ফিল্ড টেস্ট এ পাস, লিখিত পরীক্ষায় পাস, মৌলিক পরিক্ষায় পাঁচটি উত্তর সঠিক দেওয়ার পরেও, অতিরিক্ত প্রশ্ন করে ফেল দিয়েছে। পরে, দাবি করে 10000দিলে পাস দিবে ‌ । ইমার্জেন্সি লাইসেন্স ফি অনলাইনে 4000টাকা আগে পেমেন্ট করা হয়ে গেছে। এজন্য আরো 10000দিতে বাধ্য হয়েছি

Paid
Sylhet ৳10.0K
9 September 2026 39 SYQ445C2
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স

আমার এলাকার এক ছোট ভাই বিদেশ যাবে তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আবেদন করা পড় থানা থেকে খোঁজ খবর নিতে আসে এবং খোজ খবর নিয়ে তার নামে কোনো প্রকার মামলা বা আইনের প্রতি অসম্মান হবে এমন কিছু রিপোর্ট পাইনি তার পড় বলে ৮০০০ টাকা দিতে হবে তা না হলে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে না এমন কি টাকা না দিলে মামলায় ডোকিয়ে দেওয়ার হুমকি দিয়েছে

Refused
গৌরীপুর থানা ৳8.0K
9 September 2026 5 MYDFT5BY
0 Comments
Other public office

প্রবাসী কল্যাণ ব্যাংক

সরকারি দফতর থেকে বলা আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য আবেদনের পর তিন কার্য দিবসের মধ্যে ঋণের দাবি পরিশোধ করার কথা, তিন দিন এর জায়গায় ১০-১২ দিন সময় লাগে। এর সাথে ২০,০০০ টাকা ঘুষ না দিলে আপনার ঋণের আবেদন নাকচ করে দেওয়া হয়। সব কিছু ঠিক থাকার পরও ঋণ নিতে পারছি না। এই মূহুর্তে ২০০০০ টাকা কই থেকে দিবো? আমার বিদেশ যাওয়া হুমকির মুখে। 🥹 এটা প্রবাসী হয়রানি ব্যাংক।

Refused
Joypurhat ৳20.0K
9 September 2026 11 RJ3FMZWF
0 Comments
Other public office

পুলিশ ভেরিফেকেশন

আমার ছোট ভাইয়ের আনসার ভিডিপি নিয়োগের পুলিশ ভেরিফেকেশন রিপোর্ট দেই নাই। আমার ছোট ভাইয়ের কোন খারাপ রিপোর্ট না থাকার সত্বেও টাকার জন্য পুলিশ ভেরিফেকেশন রিপোর্ট দেই নাই যা। পরে ৫০০ টাকা দেওয়ার পর রিপোর্ট কক্সবাজারে পাঠানো হয়ছে। যা এই দেশে ভালো মানুষের ঘাটতি আছে।

Paid
চকরিয়া ৳500
9 September 2026 11 CT4NBSJU
0 Comments
Other public office

এন আইডি কার্ড করতে যায়ে আমার থেকে ৫০০০ টাকা নেয়

আমার সব কাগজপত্র ঠিক ছিল তা ও তারা আমার থেকে প্রায় ৬থেকে ৫হাজার টাকা দাবি করে পরে আমি তাকে ৫হাজার টাকা দিই না দিলে নাকি এন আইডি কার্ড করে দিতে পারবে না

Paid
Diganta tower ৳5.0K
9 September 2026 30 DKSYJTM4
0 Comments