খাজনা
খাজনা প্রদান..10000 হলে 6000 বিকাশ করে দিবার বলে খাজনা 682 রশিদ দেই
18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
খাজনা প্রদান..10000 হলে 6000 বিকাশ করে দিবার বলে খাজনা 682 রশিদ দেই
আমি মোটরসাইকেল নিয়ে আসছিলাম। হঠাৎ একজন সার্জন সিগনাল দেয় গাড়ি থামানোর জন্য। গাড়ি থামালে কাগজ দেখতে চায়। কাগজ দেখানোর পর কি একটা কাগজের নাম বলল আমার জানা ছিল না। পরে জানছি এই কাগজের কোন ভিত্তি নাই। তখন আমার জানা ছিল না। আমাকে ভয় দেখিয়ে বলে ৮০০০ হাজার টাকার মামলা হবে। এখন কিছু একটা করেন। পরে পাশের একটি ফাস্ট ফুডের দোকান থেকে একটা ছেলে আসলে আমাকে বলে তার সাথে কথা বলেন। ওই ছেলে বলে ১৫০০ টাকা দেন আমি কথা বলে দেখি। আসলে ভয় পেয়ে গেছিলাম। কারণ কোনো দিন এমন হয়নি আমার সাথে। পরে ১০০০ টাকা দিলে আমাকে ছেড়ে দেয়।
For new apartments developed, a tax amount is to be determined for each flat. The "proper" amount (as determined by location + area size + "mowja" amount) should be 20k per flat. But without bribe, the officials will leave you hanging for 11 months so you miss your tax payments and then be penalized. Also, if you don't pay the bribe, your tax amount is set at 4x higher rate, so maybe 80k per flat. But if you pay 15k bribe then the tax official completes your file quickly, and sets you a lower than normal tax rate (15k)
মিউটেশন এর জন্য 30 হাজার চেয়েছে যেটা এখনো দেইনি। কিন্তু একটা জমির 44 ধারার মামলার তদন্তের রিপোর্ট লেখার জন্য 4000 দিতে বাধ্য হয়েছি। এবং একটা মিউটেশনের নকল উঠানোর জন্য 6000 টাকা দিতে বাধ্য হয়েছি।
পাসপোর্ট দ্রুত করে দিবে
আমি টাকা দেই নাই, কারণ আমার এতো টাকা নাই
আমার পাসপোর্ট করার সময় আমি আমার NID মেইন কপি নিয়ে আসি নাই। আমার কাছে ফটোকপি এবং লেমিনেটিং করা একটি NID ছিল। এই কারণে আমার পাসপোর্ট আবেদনটি গ্রহণ করতেছিল না। অবশেষে যখন অন্য মাধ্যম দিয়ে একজনের বিকাশে পনেরশো টাকা পাঠিয়েছি তখন আমাকে একটা রুমে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পরে ওই একই কর্মকর্তা আমাকে বলে, আপনার সমস্যাটা আমাকে আগে বললেই তো হতো, পরে উনি আমার সাথে গেলেন এবং অন্যান্য আরো তিনটি টেবিলে নিজে দাঁড়িয়ে থেকে সিগনেচার করায় দিলেন আমার সময় লেগেছে মাত্র 15 মিনিট। অতঃপর আমি লাইনে দাঁড়িয়ে ছিলাম তখন একজন আনসার এসে আমাকে বলল ভাই ৫০০ টাকা দেন আপনার ছবি তোলার কাজটা করে দিচ্ছি। তখন আর আমি কোন টাকা দেই নাই । পরে আমাকে লাইনে দাঁড়িয়ে থেকে দেড় ঘন্টা পরে ছবি তুলতে হয়েছে।
পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট এর ফরম থেকে আমার ছবি সরিয়ে ফেলে এই অজুহাতে পাসপোর্ট দেয়নি পরবর্তীতে 15 দিন ঘুরার পর ৩০০০ টাকা করে দাবি করে যে আমি পরিশোধ করেছি এবং বিকেল বেলায় পাসপোর্ট হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ বছরের বিএড কোর্সে ৩২০০০০ টাকার চুক্তি করলে ও পরে ১৫ হাজার টাকা বেশি নিচ্ছে, এসাইনমেন্ট, পাট টিকা করতে দেয়ার নামে টাকা নিচ্ছে কিন্তু এগুলো নিজেরা করে জমা দিলেও নিচ্ছে না। উপশহর টিচার্স ট্রেনিং কলেজ
জনতা বাংকের মাদারিপুর শাখা থেকে খুলনা শাখা বদলি জনিত
NAM ZARI KORTE GACILAM,,AMAR KACE 30000 TK R KOM HOBE NA,,SAF ZANYA DECA,,OI KHAN ER STAFF,,
আমি ডাকের চাকরি ছেড়ে অন্য আরেকটি সরকারি চাকরিতে যোগদান করি যথাযথ নিয়ম মেনে। প্রথমত তারা আমাকে আমার ২৬ দিনের বেতন দিতে অস্বীকার করে, পরে অবশ্য ১০০০ টাকা নিয়ে বেতন সাবমিট করে। দ্বিতীয়ত আমার pay fixation cancel করেনা। ১ মাস পর আইবাস থেকে রিলিজ করছে বলল অথচ আমার ফিক্সেশন ক্যান্সেল করতে হবে। পরে ২০০০ টাকা নিছে, বলছে CGA টাকা ছাড়া কথা বলতে চায়না। তাও সময় নিছে ২৫-৩০ দিন। যেখানে সরকারি চাকরি করে নিজের প্রাপ্য নিতে পদে পদে ঘুষ দিতে হয় সেখানে সাধারণ জনগন তো নস্যি।
আনলাইনে নামজারির জন্যে খাজনা পেমেন্ট করতে যেয়ে অনুমোদন প্রয়োজন হয় মোট খাজনা ২০০০ টাকার মত ছিল । এটা পরিশোধ করার জন্যে ভূমি অফিস যেই অনুমোদন দিল তা এক লাফে ৪৫০০০ হয়ে গেলো। টাকা নিলো ৩০০০০ আর রসিদ দিলো যৎসামান্য হাজার খানেক হবে। আমি ঐ ৪৫০০০ টাকার প্রিন্ট কপি করে রেখেছি। নামজারির তথ্য এখনো রয়েছে।
আমি আমার বাবার সম্পত্তি নামজারি করতে গিয়েছি, কিন্তু সরকারি ফি ১১,৭০ টাকা। ভূমি অফিসে গেলে তখন তারা ১০,০০০ টাকা নেয়।
মায়ের পাসপোর্ট করতে গিয়েছিলাম।২দিন ফেরত দিয়েছে সত্যায়িত সঠিক হয়নি বলে। পরে দালালের মাধ্যমে ৩৫০০টাকা বেশি পাসপোর্ট করেছি। দালাল ভূয়া শিল দিয়ে সত্যায়িত করেছিল।আমি বলেছিলাম আমি অরিজিনালি সত্যায়িত করেছি তাতেও ফেরত দিয়েছে আর আপনিতো ভুয়া সত্যায়িত দিলেন এখন ফেরত দিবে না? দালাল বলল এই শিলটাই আমাদের চিহ্ন।দেখবেন কিছুই চেক করবে না। আসলেই তাই হয়েছে।এবার কিছুই চেক করেনি।পাসপোর্ট হয়ে গেছে।
আমার কাছ থেকে এক লক্ষ টাকা এবং এর উপরেও দাবি করা হয়েছিল আমি এটাকে প্রত্যাখ্যান করেছি তাই আমার কোন বিষয়টি বারবার তারা বাতিল করে দিচ্ছে
আমি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাই তখন আমার সব কিছু ঠিক থাকা সত্বেও তারা বার বার ভুল বলে দিচ্ছে তখন এক ভদ্রলোক এসে আমাকে বলতেছে ওনি নাকি করে দিতে পারবে আমি জিজ্ঞেস করলাম কিভাবে ওনি বল্লো আমাকে ১৭০০০ হাজার টাকা দিতে হবে আপনি যাস্ট একদিন উপস্থিত থাকলেই হবে তখন আমি বলি এত টাকা কেন যেখানে ৫৫০০ টাকায়া সব হয়ে যাওয়ার কথা তখন ওনি বলে এভাবে হবে ভাই। পরে বলতেছে আপনি ১৬০০০ দিয়েন তে আমি বলছি আচ্ছা দেখি বলে সরে আসি তো আমি কিছুদূর আসার পরে আরেকজনের সাথে দেখা ওনি লাস্ট ১১০০০ টাকায় করে দিতে পারবেন আমিও ওনার সাথে দাম মূলামুলি করতে থাকি এক সময় সে ৯৫০০০ তে রাজি হয়।
আমাদের বিভাগীয় শিক্ষা অফিস থেকে ১৪ জন কর্মকর্তার অগ্রিম বর্ধিত বেতন পাস করার চিঠি ঢাকায় প্রেরণের জন্য জন প্রতি ২হাজার টাকা দাবি করা হয় এবং আমরা সেটা পরিশোধ করার পর চিঠি ফরোয়ার্ড করে
For police clearence
মামলার হাজিড়া অাছে কিনিিদিখোর জন্য