All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Paid Traffic Police ৳1.5K

আশুলিয়া অঞ্চলের বেরিবাদ এর ট্রাফিক পুলিশ খুব খারাপ

আমার গাড়ির সব পেপারস কম্পলিট ছিল, শুধু নাম্বার প্লেট টা হাতে পাইনি,, নতুন গারি, নাম্বার প্লেটের পরিবর্তে পেপার ছিল,, এটা নিয়ে অনেক ঝগড়াঝাঁটি,, আমার কাছ থেকে ১৫ ০০টাকা জরিমানা নেয়,আমি অনেক রিকুয়েস্ট করে বলেছি আমার একজন রোগী অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে, কিন্তু উনি কোনভাবেই আমাকে ছেড়ে দেয় নাই,আমার কাছে শেষ সম্বল পনেরশো টাকাই ছিল, পুরো টাকাটাই ওনাকে দিয়ে দিতে হয়েছিল

আশুলিয়া বেরিবাদ, Dhaka 3 September 2026 4 views
0 Comments
Paid Land Office ৳8.0K

খাজনা পরিশোধ

আমার খাজনার পিমান ছিল ২৮০০ টাকা। ভুমি অফিস থেকে শুনে পরের দিন খাজনা দিতে গেলে বলে ৮০০০ টাকা লাগবে নয়তো হবে না।জমির নাম পত্তন করার জন্য জরুরী ছিল তাই বাধ্য হয়ে ৮০০০ হাজার টাকা দিতে হয়। কিন্তু আমার সেই ২৮০০ টাকার রশিদ দিয়েছিল

বলুহর কোটচাঁদপুর ঝিনাইদহ, Khulna 3 September 2026 8 views
0 Comments
Paid Land Office ৳20.0K

আমি নাম জারি করতে গিয়ে নায়ব সাহেব আমার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে ছাড়লো

নাম জারি ইউনিয়ন ভূমি অফিস এবং এসিল্যান্ড এসিল্যান্ড নিয়েছিল ১ হাজার টাকা

সাতক্ষীরা, Khulna 3 September 2026 4 views
0 Comments
Paid Education Office ৳10.0K

প্রাথমিক শিক্ষক বদলি

প্রাথমিক শিক্ষক বদলি এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি হওয়ার জন্য গিয়েছিলাম সেখানে ৫০০০০ টাকা চাওয়া হয়েছিল আমি ১০ হাজার টাকা দিয়ে কাগজপত্র জমা দিয়ে আসছি এ হচ্ছে প্রাথমিক সেক্টর এর অবস্থা।

লালমোহন, Barishal 3 September 2026 6 views
0 Comments
Refused Other public office ৳75.0K

পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র জন্য

আমার ফ্যাক্টরির জন্য অবস্থানগত সার্টিফিকেট না নিয়ে পরিবেশগত সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। আমাকে যতনগত সার্টিফিকেট এ বিষয়ে আমার কোন ধারণা ছিল না। আমি ফ্যাক্টরি নির্মাণ অপ্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন করি, তারা আমাকে এই ভুলটা উল্লেখ করে ও শৃঙ্খলা হবে এই হুমকি দিয়ে অবস্থানগত সার্টিফিকেটের জন্য ৫০হাজার টাকা দাবি করে তারপর পরিবেশ গত সার্টিফিকেট জন্য আবেদন করতে বলে এবং সেটার সরকারি খরচ ২৫ হাজার টাকা। এবং তার জন্য তার আরো ২৫ হাজার টাকা দাবি করে যেন আমি পরিবেশগত সার্টিফিকেট দ্রুত পাই। সর্বমোট তার ২৫ হাজার এর ৭৫ হাজার টাকা প্রস্তাব রাখে। অর্থাৎ আমার এক লাখ টাকা তার খরচ হবে। যেখানে আমার সরকারি খরচ এ সর্ব ২৫ হাজার টাকা হয়ে যাওয়ার কথা ছিল।

Bogura, Rajshahi 3 September 2026 6 views
0 Comments
Paid Other public office ৳200

জন্ম নিবন্ধন সংশোধন

আমি আমার বাবা-মায়ের জন্ম নিবেদন সংশোধন করতে গিয়েছি। প্রতিটি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সরকারি ফি ১০০ টাকা কিন্তু সে প্রতিটি জন্ম নিবেদন সংশোধনের জন্য আমার কাছ থেকে ২০০ টাকা রেখেছে। তাহলে দুটি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আমাকে ৪০০ টাকা দিতে হয়েছে যার মধ্যে ২০০ টাকা হলো সরকারি ফি আর ২০০ টাকা হল বাড়তি আদায়কৃত টাকা। আমার খুব ইমার্জেন্সি ছিল তাই আমাকে ৪০০ টাকা দিয়ে সেটি করিয়ে নিতে হয়েছে।

ভোলা, Barishal 3 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳14.0K

মডেল থানা

প্রতিবেশির সাথে জায়গা নিয়ে বিরোধ হলে পুলিশ ১৪০০০ টাকা আমাদের কে ভয় দেখিয়ে খায়। বলে নইলে আদালতে কাগজ যাবে। আপনাদের জেলে থাকতে হবে। সবই মিথ্যা।

কিশোরগঞ্জ, Dhaka 3 September 2026 2 views
0 Comments
Paid Public Hospital ৳500

সরকারি হাসপাতালের বেড পেতে টাকা দাবী

আমার মা কে জরুরী ভর্তি করার প্রয়োজন ছিলো। ভর্তি করার পর বেড থাকা সত্ত্বেও দেয়া হচ্ছিল না,টাকা দাবী করেছিলো কর্তব্যরত নার্স,আয়ার একটি চক্র।বাধ্য হয়ে টাকা দিয়ে বেড পেয়েছিলাম 😰

ঢাকা,শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ & হাসপাতাল, Dhaka 3 September 2026 3 views
0 Comments
Paid Other public office ৳5.0K

গর্ববতী ভাতার কার্ড

ভাতার রেজিষ্ট্রেশন করতে যেয়ে তাদের কাজ না করে দেয়ার মনোভাব দেখেছি৷ এক রকম বাধ্য করা হয়েছে না হয় ভাতা পাওয়ার সম্ভাবনা ০% ছিল।

গাজীপুর ইউনিয়ন পরিষদ, শ্রীপুর, গাজীপুর, Dhaka 3 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳300

নির্বাচন কমিশন অফিস

আমার এনআইডি কার্ডের ইংরেজি নাম ভুল ছিল। যখন আমি ২০২৫ এ ড. মুহাম্নুদ ইউনুসের আমলে পাসপোর্ট করবো ভাবলাম,তখন ভাবলাম এনআইডি কার্ডও ঠিক করি, তাই এনআইডি সংশোধনের জন্য আবেদনও করি। ৭ দিনের মধ্যে সংশোধন ও হয় এবং ম্যাসেজে উল্লেখ করেছিল সংশোধন কপির সাথে একটি যাকে স্ক্যান কপি বলে তা যেন সংগ্রহ করি( এটা নির্বাচন এলাকা পরিবর্তনের সময় ও পাসপোর্ট অফিসে প্রয়োজন) কিন্ত তারা সেটি দেয় নি। এবং পরবর্তীতে যখন পাসপোর্ট অফিস আামার এনআইডি কার্ডের স্ক্যান কপি চায় তখন দিতে না পারায় আমাকে নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলে। নির্বাচন অফিসে গিয়ে তাদের ম্যাসেজ দেখালে তারা বলে তারা বাধ্য নয়। পরবর্তীতে আামাকে এক কোনায় নিয়ে ৫০০ টাকা চায় কিন্তু আমি ৩০০ টাকা দিবো বলায় তারা সাথে সাথে সেটি নিয়ে এসে একটা লোকবুকে সাইন নেয়।

কাজীর দেউরি, Chattogram 3 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳400

ইসলামী ব্যাংক চাঁদপুর, হাজীগঞ্জ শাখা।

মানি এক্সচেঞ্জ অনুমোদন নাই পরবর্তীতে সিকিউরিটি গার্ডে ওই মানি এক্সচেঞ্জ করে দুবাই ১০০ দেরহাম বাংলাদেশের রেট ৩৪.৫কিন্তু সে 32 টাকা করে দিছে।তাহলে অনুমোদন যদি নাই থাকে তাহলে সিকিউরিটি গার্ডে ওই ব্যাংকে কিভাবে একচেঞ্জ করে।

হাজিগঞ্জ, Chattogram 3 September 2026 3 views
0 Comments
Paid Sub-Registry Office ৳3.0K

দলিলের নকল তল্লাশি

আমার একটি দলিলের তারিখ মাস ও সাল জানা আছে দাতা গ্রহীতাও জানি শুধু দলিল নাম্বার আমার কাছে নেই। সেই দলিলটি শুধু খুঁজে বের করতে আমার কাছে ৩০০০ টাকা দেওয়া হয়। কিন্তু আমার কিছু করার ছিল না জিনিসটা আমার প্রয়োজন। অফিস থেকে জানানো হয় আমাদের ইনডেক্স নষ্ট হয়ে গেছে । বাংলাদেশে সবথেকে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়। যদিও সব রেজিস্টার অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে। সব মিলিয়ে ভূমি সেবা মানেই দুর্নীতি

ঠাকুরগাঁও, Rangpur 3 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳50.0K

Passport

জার্মানী এম্বাসি থেকে নতুন পাসপোর্ট বানানোর জন্য আমার কাছে 70 হাজার টাকা দাবি করে পরে ৫০ হাজার টাকা দিয়ে পাসপোর্ট বানাই। এই টাকাটা এম্বাসির কর্মী বাংলাদেশে তার বউ কে পাঠানো হয় 2021 সালে।

Garman embassy, Dhaka 3 September 2026 3 views
0 Comments
Refused Public Hospital ৳100

চশমার পাওয়ার মাপার সময়

চশমা মাপার সময় ডেট দিয়েছিল চার মাস পরে। এ সময় চক্ষু বিভাগের একজন ডাক্তারের সহকারী মহিলা, একজন মহিলা, বয়স্ক মহিলা এসে আমাকে বলে যে তোমার এটা আমি আজকে চোখের চশমার পাওয়ারটা মাপিয়ে দেবো। বিনিময়ে 100 টাকা দেওয়া লাগবে।

ময়মনসিংহ, Mymensingh 3 September 2026 7 views
0 Comments
Paid Land Office ৳2.5K

১৫০ধারা মামলার রায়ের নকল ও বাদীর কপি পাওয়ার জন্য।

১৫০ধারা রেকর্ড সংশোধন মামলাটির আমি নিজে বাদি। গত ২৮/৫/২৬ তারিখে মামলাটির রায় হওয়ার পর সরকারী নিয়ম অনুযায়ী বাদীর অনুলিপি পাওয়ার কথা। কিন্তু আমি ডুমুরি ভুমি অফিসের সংশ্লিষ্ট শাখায় একাধিকবার যোগাযোগ উপস্থিত হয়ে কথা বলি, মোবাইলে যোগাযোগ করি। কিন্তু আমাকে বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকে। অবশেষ বমাকে নকলের জন্য আবেদন দিতে বলে। সরকারি ফিসহ আবেদন করলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা জানান দাদা অফিসের একটা সিস্টেম আছে। সিস্টেম টা হচ্ছে ২০০০টাকা লাগবে। আমি এতদিন ঘুরে নিরুপায় হয়ে রাজি হই এবং ১৫০০টাকা দিয়ে নকল সংগ্রহ করি। কিম্তু মামলার রায়ের অনুলিপির বাদীর কপি পেতে আবার সংশ্লিষ্ট শাখায় গিয়ে বিভিন্ন অজুহাত। নথি খুজে পেতে সময় লাগবে, লোক নাই ইত্যাদি। নিরুপায় হয়ে চা খাওয়ানোট কথা বলে ১০০০টাকা দিলে মামলার রায়ের বাদীর অনুলিপি আমাকে দেন।

খুলনা (অন্যান্য), Khulna 3 September 2026 3 views
0 Comments
Paid Other public office ৳10.0K

স্টাম্প উওোলন/স্টাম্প ভেন্ডিং

আমাদের চট্টগ্রাম কোর্ট হিল ট্রেজারিতে যখন স্টাম্পের চালান করি আমাদের চালানের পরিমাণ থাকে ৪৯৫০০=/ টাকা চালান।মোট ৫০০০০=/টাকা তারা নেয়।এখন সরকার আমাদেরকে যে ৫০০ টাকা কমিশন দেয় তা তারা জোর করে নিয়ে নেয়।যদি ৫০০ টাকা তাদের না দেওয়া হয় তারা ট্রেজারিতে মালের সংকট দেখায়।আর তারা পরবর্তীতে সে লাইসেন্সকৃত ভেন্ডারদের সাথে খারাপ আচরণ করে। আমরা সপ্তাহে এইরকম ৪৯৫০০× ২০=৯,৯০,০০০ টাকা বান্ডেল স্টাম্পের চালান করি। বাকি ৫০০×২০= ১০,০০০টাকা সপ্তাহে।অথাৎ আমাদের সহরে যত ভেন্ডার আছে সবার থেকে তারা এই ভাবে টাকা হাতিয়ে নিচ্ছে।এই অনিয়ম এর বিরুদ্ধে কেউ দাঁড়াচ্ছে না। দ্রুত এই অনিয়ম বন্ধের দাবি জানাচ্ছি সরকারের কাছে।

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 3 views
0 Comments
Paid Tax Office ৳1.0K

ভেট চালান অনলাইনে দেওয়ার পরেও সেটা সিগনেচার করতে ঘুষ চাওয়া হয়েছে

সেবাটি ছিল আমি অনলাইনে ভ্যাট চালান জমা দিয়েছি এই চালান ভ্যাট অফিসে গিয়ে সিগনেচার করতে হয় সিগনেচার দেওয়ার পরে সে আমাকে ২০০০ টাকা চায় আমি তাকে এক হাজার টাকা দিতে হয় তারপরে সিগনেচারের উপর চিল দেওয়ার সময় আরেকজন ডেকে আরেক টেবিলে গেলে সেও টাকা চায় আমি বলি আমার কাছে তো আর টাকা নাই আমি কিভাবে দিব এই বলে আমি চলে আসি

ঢাকা, Dhaka 3 September 2026 2 views
0 Comments
Refused Public Hospital ৳2.0K

রোগি ভর্তি ও ছাড়পত্র

আমার চাচা আহত অবস্থায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাকে এমবিবিএস ডাক্তার দেখে নি বা চিকিৎসাপত্র দেয়নি নার্সরা শুধু নরমাল ঔষধ দিয়ে ২ দিন পরে ছাড়পত্র দিবে বলে জানায় এবং ছাড়পত্রের জন্য ২০০০ টাকা দাবি করে টাকা না দেয়ার ছাড়পত্র দেয় নি এবং দুব্যবহার করে

দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ, Dhaka 3 September 2026 5 views
0 Comments
Refused Other public office ৳2.6K

ট্রেড লাইসেন্স নকল উত্তোলন

আমি আমার ট্রেড লাইসেন্স এর ইংরেজী ভার্সন এর প্রিন্ট কপির জন্যে অফিসে গেলে তারা বলে আগের মত সম্পূর্ণ ফিস পরিশোধ করতে, বাস্তবে ইংরেজী ভার্সন এর ডুপ্লিকেট ওঠাতে এত টাকা লাগার কথা না. তারপরও তারা আমাকে বলে সম্পূর্ণ টাকা প্রদান করতে আমি না করে দিয়েছি

টাঙ্গাইল পৌরসভা, Dhaka 3 September 2026 6 views
0 Comments