All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid BRTA ৳3.0K

ড্রাইভিং লাইসেন্স

৩০০০ টাকা না দিলে ড্রাইভিং পরীক্ষায় ফেইল আসতে পারে এই বলে দালাল আমার থেকে তিন হাজার টাকা নেয় এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বস্ত করে, এভাবে অনেক ফেইল কৃত মানুষ পাস করেছে আমার সামনে,,

নেত্রকোনা, Mymensingh 27 August 2026 6 views MY87RFRZ
0 Comments
Paid Land Office ৳40.0K

নতুন জরিপ করতে

নারায়ণগঞ্জ জরিপ আসছে সেখানে আমাদের না এলাকার প্রায় সবার ই এক সমস্যা যতটুকু যায়গা ছিলো তার থেকে কম জায়গা তারা মেপে নিছে এখন সঠিক পরিমান জায়গা ঠিক করতে হলেই দিতে হচ্ছে মোটা অংকের টাকা

নারায়ণগঞ্জ, Dhaka 27 August 2026 7 views DK6JUNKT
0 Comments
Refused Passport Office ৳2.0K

নিজেদের পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সময় অফিসারদের বাজে আচরন

পাসপোর্ট অফিসের সামনের নির্দিষ্ট কম্পিউটারের দোকান এর মাধ্যমে আবেদন না করে অন্য কোথাও দিয়ে আবেদন করে নিলে অফিসে জমা দেওয়ার সময় অফিসারদের বাজে আচরন, ভুল না থাকলেও তারা পুলিশ ভেরিফিকেশন ফরমের অংশ পূরণ করতে বলে (যা পুলিশ ভেরিফিকেশন যখন ছিলো তখন প্রয়োজন হতো)। এখন পুলিশ ভেরিফিকেশন নাই তার পরও তারা আবেদনকারীর হাতে পূরণ করতে বলেন এবং আরও বলে আপনারা নিজেরা বা অন্যকোথাও দিয়ে আবেদন করেন কেন অফিসের সামনের দোকানে করবেন। আবেদনে ই-মেইল দেখে তারা যাচাই করে কোন দোকান থেকে করেছে, তারা এভাবেই কমিশন বা % নেয়।

ঝালকাঠি, Barishal 27 August 2026 8 views BR56VH9B
0 Comments
Paid Education Office ৳9.0K

অবসর পূর্ববতী এবং অবসর জনিত কাজে অফিস সহকারি বা উচ্চমান সহকারি টাকা দাবি করে ৮০০০।

অফিস সহকারি এবং উচ্চমান সহকারি সরাসরি টাকা দাবি করে ৯০০০ টাকা, টাকা না দিলে ওরা ফাইলের কোন কাজে হাত দিতে চাই না আর বলে আপনি নিজে নিজেই কাজ করে নেন পরে বাধ্য হয়ে আমার শ্বশুরের পিআরএল কাজের জন্য দিতে হয়েছে ৭৫০০ আর অবসরের কাজের জন্য দিতে হয়েছে ১১০০০টাকা।শুধু তাইনা যেকোন কাজ করতে হলে নূন্যতম ১০০ টাকা হলেও ওদেরকে টাকা দিতে হয় নতুবা কাজ করে দেয়না।

উপজেলা শিক্ষা অফিস, Rajshahi 27 August 2026 10 views RJ4QAQXU
0 Comments
Paid Sub-Registry Office ৳75.0K

জমি সাবকবলা দলিল

বিরুলিয়াতে আমি একটা জমি কিনতে আগ্রহী ছিলাম, দাতা ছিল পাওয়ার এ মালিক। সাব রেজিস্ট্রার জানালেন পাওয়ার থাকায় শতাংশ প্রতি 10000 করে দিতে হবে অন্যথায় দলিল হবে না।আমার 7.5 শতাংশ জমিতে 75000 খেয়ে দিল।আমি নিরুপায় ছিলাম আমি ইতিপুরবে জমির মালিক অনেক টাকা দিয়ে ফেলে ছিলাম।

সাভার, Dhaka 27 August 2026 9 views DK28X4CV
0 Comments
Paid Land Office ৳70.0K

আমাদের জমি অন্য কারো নামে রেকর্ড দিয়ে সংশোধনের নামে টাকা দাবি।

ভূমিদস্য আমাদের জমি নিজেদের নামের রেকর্ড করিয়ে জোরপূর্ব দখল করে রেখেছে। পরবর্তীতে আমরা জানতে পারি আমাদের জমির রেকর্ড নিজেদের নামে অর্থ দিয়ে করিয়ে নিয়েছে। পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা হলে আমাদের কাছ থেকে সংশোধনের জন্য টাকা দাবি করা হয়। এছাড়া ভূমিদস্যুকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে কারন সে টাকা দিয়েছে। ওই জমিতে আমরা তিনবার দিনাজপুর জেলা কোট থেকে পূর্ণাঙ্গ রায় পেয়েছিলাম। সব ডকুমেন্ট দেখার পরেও ভূমি অফিস থেকে এরকম টালবাহানা করা হচ্ছে শুধুমাত্র, ভূমি দস্যু টাকার জোরে জোরপূর্বক জায়গা দখল করেছে।

দিনাজপুর, ঘোড়াঘাট, ওসমান পুর, হাটপাড়া, Rangpur 27 August 2026 3 views RNH83ADH
0 Comments
Paid Land Office ৳15.0K

মামলার রায়/ডিগ্রী পাবার পর কেনো অহেতুক মিস কেস করা লাগে ?

অর্পিত সম্পত্তি "ক" তফসিল মামলায় ১১ বছর পর ডিগ্রী পাবার পর আবার DC Land অফিসে ১ থেকে ২ মাস মাসের জন্য মিস কেস করা হয়েছে তবুও ছাড়পত্র দিতে জমির ভেলুর উপর ভিত্তি করে হাজার টাকা অর্থ দাবি করেন। অর্থ না দেবার জন্য প্রথমে ১/২ মাস অপেক্ষা করি, পর বাধ্য হই অর্থ দিয়ে কাজ করাতে। এখনও বহু কাজ রয়েছে জানি না আরও কত টাকা এবং কত মাস/বছর সময় লাগবে। বুঝি না একজন জজ তো জমির/সম্পত্তি ব্যক্তির সকল (খতিয়ান/খাজনা/টেক্স) তথ্য যাচাই বাছাই করে মামলার রায় দেন। তবুও কেনো একই পুরাতন তথ্য, পুনরায় যাচাই করার জন্য মিসকেস/সার্ভেয়ার রিপোর্ট তৈরীর, AC Land এর যাচাই, পুনরায় to DC Office থেকে কমিশনার অফিস থেকে আবার DC Office এতো অতিরিক্ত সময় নষ্ট এবং অর্থ ইনকামের জন্য কেনো এই সকল অনিয়ম ব্যবস্থা চালু করে রেখেছেন।

Dhaka, Dhaka 27 August 2026 8 views DKDA8HHU
0 Comments
Paid Passport Office ৳28.0K

পাসপোর্ট বানাতে গিয়ে ৫৭৯০ টাকার জায়গায় ৭৫০০ টাকা করে দেওয়া লাগছে

নিজে নিজে আবেদন করে জমা দিলে এই সমস্যা সেই সমস্যা। আর যখন দালাল ধরে দেওয়া হয়। সেইম কাগজটাই তখন আর কোন সমস্যা থাকে না। আমি ৪টা করছিলাম।

নোয়াখালী, Chattogram 27 August 2026 9 views CTTKR443
0 Comments
Refused Other public office ৳50.0K

বিইআরসি লাইসেন্স: লাইসেন্সের ক্ষেত্রে নতুন, নবায়ন সংশোধন

লাইসেন্স ওয়েভার সার্টিফিকেটের জন্য ২০,০০০/- দাবী এবং ক্যাপটিভ পাওয়ার প্লান্টের লাইসেন্স নবায়নের জন্য ৫০,০০০/- টাকা দাবী করা পহয় প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানের কাছে।

Dhaka, Dhaka 27 August 2026 6 views DKFCDZYN
0 Comments
Paid Other public office ৳1.0K

ইউনিয়ন পরিষদের ঘুষ বানিজ্য

আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে গেছিলাম, বললো উপজেলা থেকে কাজ আছে, আপনার কষ্ট হবে, এক হাজার টাকা লাগবে আমি করে দিচ্ছি, না দিলে হবে না। টাকার ভাগ উপরে যাবে ইত্যাদি, টাকা দেওয়ায় পরে দেখা গেলো জায়গায় বসে কিছু সময়ের মধ্যে জন্ম সনদ হাতে দরাই দিছে। এই হল আমাদের সোনার বাংলাদেশ।

সিলেট, Sylhet 27 August 2026 10 views SYZMXVB3
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন করি ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে টাকা চান এটা ভেরিফাই করার জন্য

শরিয়তপুর, Dhaka 27 August 2026 6 views DKLM33KN
0 Comments
Paid Education Office ৳400

PSC Certificate সংশোধন

আমার পিএসসি সার্টিফিকেটে মায়ের নাম সংশোধন করতে গিয়েছিলাম, সেটা সংশোধনের জন্য কোনো টাকা লাগে নাহ। কিন্তু ওরা আমার কাছে ৪০০৳ দাবি করে, এবং সেই টাকা নিয়ে ৩ মাস পর সংশোধন করে দেয় । আমরা চাই আমাদের দেশ এই ঘুষ মুক্ত হোক। গড়ে উঠুক সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক।

ঢাকা, মোহাম্মদপুর থানা শিক্ষা অফিস।, Dhaka 27 August 2026 8 views DKFSESCB
0 Comments
Paid Sub-Registry Office ৳100.0K

দলিল রেজিষ্ট্রেশন ও বন্ধকী দলিল

ঢাকার তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে বাড্ডা এলাকা দায়িত্বে থাকা ""সাবরেজিস্ট্রার —"" তার অফিসের কর্মচারীদের মাধ্যমে দলিল লেখককে দিয়ে বাধ্যতামুলকভাবে Unofficially সরকারি ফি'র অতিরিক্ত হিসেবে "" ব্যাংক লোনের মাধ্যমে রাজধানীর আফতাবনগরে ফ্ল্যাট ক্রয়ে রেজিষ্ট্রেশন ও ব্যাংক মর্টগেজ দলিল" বাবদ প্রায় ০১ লক্ষ টাকা নিয়েছেন। সাধারণ মানুষ এদের কাছে অসহায় কারণ এখানে সকল সাবরেজিস্ট্রাররা মিলেমিশে "সিন্ডিকেট করে" ঘুষ দিতে বাধ্য করেন।

তেজগাঁও, Dhaka 27 August 2026 9 views DKC3UQYV
0 Comments