All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

ইউনিয়ন পরিষদের ঘুষ বানিজ্য

আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে গেছিলাম, বললো উপজেলা থেকে কাজ আছে, আপনার কষ্ট হবে, এক হাজার টাকা লাগবে আমি করে দিচ্ছি, না দিলে হবে না। টাকার ভাগ উপরে যাবে ইত্যাদি, টাকা দেওয়ায় পরে দেখা গেলো জায়গায় বসে কিছু সময়ের মধ্যে জন্ম সনদ হাতে দরাই দিছে। এই হল আমাদের সোনার বাংলাদেশ।

সিলেট, Sylhet 27 August 2026 10 views SYZMXVB3
0 Comments
Refused Other public office ৳70.0K

খেলোয়াড় ভাতার ৭০%আত্নশাত

বিষয়: জাতীয় ক্রীড়া পরিষদ এর আওতাধীন সরকারি ক্রীড়া কার্ডের ভাতা থেকে ৭০% অর্থ প্রদানের অনৈতিক দাবির প্রতিবাদ করায় হয়রানি, মানহানি, ভয়ভীতি ও হুমকি প্রদান এবং প্রশিক্ষণ ও বাংলাদেশ কিকবক্সিং জাতীয় দলীয় কার্যক্রম থেকে বঞ্চিত করার অভিযোগ

ঢাকা, Dhaka 27 August 2026 9 views DKT6JMST
0 Comments
Only demanded Land Office ৳100.0K

নামজারি

আমি একটি ফ্ল্যাটের নামজারি করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে বলা হয়, আপনার জমি এবং আপনি যে এলাকায় বসবাস করছেন, সেটি নিয়ে সরকারি অফিসের সঙ্গে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাটি ১৯৮০ সাল এর। তারা বলেছে, আমি যদি ১ লাখ টাকা দিই, তাহলে তারা সমস্যাটি সমাধানের চেষ্টা করবে, তবে এর কোনো নিশ্চয়তা দিতে পারবে না। আমার আপত্তি হলো, সরকারি অব্যবস্থাপনার কারণে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে, আর এই ধরনের মানুষজন সেই সমস্যার সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে।

ঢাকা, Dhaka 27 August 2026 9 views DK6CTY63
0 Comments
Paid Land Office ৳1.0K

মিস কেস আবেদন করছি টাকা ছাড়া ফাইল জমা করে না বড় বাবু anonymous

ফুলবাড়ী উপজেলার কুড়িগ্রাম ভূমি অফিসের বড়বাবু — একজন ছিলেন কুড়িগ্রামের ডিসি অফিসের হোটেল ব্যবসায়ী সেখান থেকে তিনি ভূমি অফিসে চাকরি নেন এই ব্যক্তি এমন একজন খারাপ লোক তার টেবিলে টাকা ছাড়া সে কোন কিছু বোঝেনা এক টেবিল থেকে আরেক টেবিল ফাইল গেলেই উনাকে টাকা দিতে হয় তিনি প্রচন্ড লেভেলের একজন ঘুষখোর মানুষ

ফুলবাড়ী, কুড়িগ্রাম, Rangpur 27 August 2026 8 views RNEASET4
0 Comments
Paid Land Office ৳8.0K

নামজারি কার্যক্রম সম্পন্ন করতে ৮,০০০ টাকা ঘুষ নেওয়া এবং অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ

নামজারির কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট AC Land অফিসের লোকজন আমার বাবার কাছে ৮,০০০ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে নামজারির কাজ করা হবে না বলে জানানো হয়। বাধ্য হয়ে আমার বাবা ৮,০০০ টাকা প্রদান করার পর নামজারির কাজ সম্পন্ন করা হয়। বিষয়টি তদন্ত করে ঘুষ নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যেন কোনো নাগরিককে ঘুষ দিতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

ভাঙ্গা, Dhaka 27 August 2026 7 views DKPG2RPG
0 Comments
Paid Other public office ৳100

শিক্ষার্থীর পরিচয়পত্র (Bangladesh Open University)

গত ২১ তারিখ আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয়পত্র সংগ্রহের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের কার্যালয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি প্রত্যেক স্টুডেন্টের কাছে পরিচয়পত্র দেওয়ার সাথে সাথে বলা হচ্ছে 'খুশি করেন'। শেষ পর্যন্ত সবাইকেই ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে । আমি নিজেও বাধ্য হয়ে ১০০ টাকা পরিশোধ ও করেছি৷

কক্সবাজার, Chattogram 27 August 2026 7 views CTKUYCJ7
0 Comments
Refused Education Office ৳1

সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

নিয়োগ বানিজ্যঃ একটি সরকারি প্রতিষ্ঠানে সম্পূর্ন নিজেদের মত নিয়োগ দেওয়া হলো: ১. প্রশ্ন তারা নিজেরাই করলো, এবং আগে থেকে প্রশ্ন দিয়ে দিলো, কারণ BSC লেভেল এর প্রশ্ন কি ভাবে Diploma করা ব্যক্তি পারে। ২. একই ফ্যামিলির ২ ভাই, বড় ভাই JPO, ছোট ভাই ট্রেইনার পদে জব দেওয়া হলো। ৩. অযোগ্য লোক স্কিল সেক্টর এ ডুকে দেশটা শেষ করে দিলো

নড়াইল, Khulna 27 August 2026 16 views KHTEP52Z
0 Comments
Paid Land Office ৳500

খতিয়ানের কপি উত্তোলন।

আমি ভূমি অফিসে গিয়ে ওখানে কর্মরত কর্মকর্তা কাছে গিয়ে বললাম আমার একটি খতিয়ান কপি লাগবে। কর্মকর্তা আমার কথা শুনে একজন পিয়নকে দেখিয়ে দিয়ে বললেন ওনাকে বলেন, আমি পিয়নের সাথে খতিয়ানের কথা বলার পর তিনি আমার কাছে ৫০০টাকা দাবি করেন। আমি প্রথমে ২০০টাকা দিতে চাইলে তিনি বলেন হবেনা, পরে ৫০০টাকা দিয়ে নিতে হয়েছে।

কচুয়া, চাঁদপুর।, Chattogram 27 August 2026 11 views CTA3HXG2
0 Comments
Refused Other public office ৳200.0K

এমপিওভুক্ত কলেজের ল্যাব এসিস্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে ২০ লাখ টাকা চাওয়া হয় যেখানে চাকরির বেতন

বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় হাটকড়ই ডিগ্রী কলেজের ল্যাব এসিস্ট্যান্ট পদে নিয়োগ ছাড়া হয় নিয়োগ ২০ লাখ টাকা প্রতি পদে দাবি করা হয় এবং ওই টাকা যারা দিতে সক্ষম তাদের শুধু চাকরি দেয়া হয় যেখানে চাকরির বেতন ১২ হাজার টাকা

বগুড়া, Rajshahi 27 August 2026 7 views RJJQ33YJ
0 Comments
Paid Education Office ৳40.0K

নাম ব্যাংক এ্যাকাউন্ট নং ভুল ঠিক করণ

ভুল গুলো কারেকশন করার জন্য দিতে হয়েছিলো। এর আগে কয়েকবার মেনুয়ালি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। পরে টাকা দিয়ে করিয়েছিলাম।

ঢাকা, Dhaka 27 August 2026 7 views DKMQKHKM
0 Comments
Refused City Corporation ৳10.0K

মৃত্যু সনদ প্রদান

আমার বাবার অনলাইন মৃত্যু সনদ করতে গিয়েছিলাম । বার বিভিন্ন নতুন কাগজের কথা বলে ঘুরাচ্ছে।এর পর ১০০০০ টাকা চেয়ে বলেছে সব করে দিবে। কাউন্সিলরের অফিসে একবার ১৫০০ দিয়েছি কিন্তু কিছুই করে দেয়নাই

উত্তরা, Dhaka 27 August 2026 7 views DKS9H28U
0 Comments
Paid Other public office ৳20.0K

অংশগ্রহনকারী কমিটি পরিচালনা

অংশগ্রহনকারী কমিটি বাস্তবায়নে লেবার অফিস নারায়নগঞ্জে যোগাযোগ করলে তারা টাকা দাবি করে প্রতিনিয়ত মিটিং মিনিটস জমা করতে গেলে নানান ধরনের বায়না করে থাকে তারা

নারায়ণগঞ্জ, Dhaka 27 August 2026 6 views DK34UT9Y
0 Comments
Paid Other public office ৳500

General diary

I went for a GD After draft finish Sitakunda Thana office staff “computer operator “ asked to pay the cost, I asked what the cost then he replied last 30min I worked for you so you should pay I told this is government work for a citizen and it’s free of cost, Then he called one SI and was criticising, But after several reminders I wanted to pay 200/- but he was asking 1000/- Finally I was leaving without pay and then the operator asked to pay 500/- I paid But after that still they didn’t do anything against my complaint , actually most corrupted department in country is “police department “

Chattogram, Chattogram 27 August 2026 7 views CTCD4E2G
0 Comments
Refused Land Office ৳50.0K

জমির খারিজ সরকারকে ট্যাক্স দেওয়া

জমির খারিজ করতে গিয়েছিলাম তখন আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দুই শতাংশ জমি খারিজ করার জন্য চেয়েছে তখন আমি খারিজ করি নাই সরকারের ট্যাক্স দিবো 50 হাজার টাকা আমার ঘুষ দিতে হবে কেন।।

নারায়ণগঞ্জ, Dhaka 27 August 2026 12 views DKGS6YWD
0 Comments
Only demanded Land Office ৳1.0K

খতিয়ান নবায়ন

আমি সরকারকে ভূমি কর দেওয়ার জন্য ভূমি অফিসে গেলে ঐখানের কর্তব্যরত অফিসার ঘুষ ছাড়া কাজটি করে দিচ্ছিলো না, অনেকবার আবেদন করার পরও সে আমার আবেদনটি অনুমোদন করেনি।

বাঁশখালী, Chattogram 27 August 2026 8 views CT77L9RG
0 Comments
Paid City Corporation ৳1.0K

জন্মনিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সংশোধন করতে গেছিলাম, প্রথমে টাকা চায়নি, পরে টাকা চাইলো শেষ ভেরিফিকেশন শেষে, গাজীপুরের টঙ্গী পুরাতন পৌরসভায় নিচের ২ মহিলা এসব করে। তারা ১০০০ চাইলো, নিরুপায় হয়ে দিতে হয়েছে ।

গাজীপুর, Dhaka 27 August 2026 7 views DKEFYLAD
0 Comments
Paid Land Office ৳186.0K

তিনটি জমির রেজিস্ট্রেশন এবং নামজারি

তিনটি প্লট(৪ কাঠা ২ টা এবং ৫ কাঠা ১টা) রেজিস্ট্রেশন বাবদ মোট ১৭ লাখ খরচ হয়েছে। তার মধ্যে আমার মনে হচ্ছে ১,২৬,০০০/- টাকা বেশি দিয়েছি এবং নামজারি বাবদ ৬০ হাজার টাকা দিয়েছি।

রূপগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ, Dhaka 27 August 2026 7 views DKLDE9QR
0 Comments