All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Land Office

খাজনা দিতে গিয়ে হয়রানি ও ঘুস আদায়

একটি খতিয়ানের খাজনা/ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইনে আবেদন করি। আবেদনটি ইউনিয়ন ভূমি অফিস থেকে করনিক ভূল দেখিয়ে বাতিল করা হয়। পরবর্তীতে আমি পুনরাই আবেদন করে অফিসের যোগাযোগ করলে 1500 টাকার বিনিময়ে তারা আবেদনটি সমন্বয় করে দেয়।

Paid
কেশরহাট ইউনিয়ন ভূমি অফিস, মোহনপুর থানা, রাজশাহী জেলা ৳1.5K
27 August 2026 9 RJ2G9NCP
0 Comments
Other public office

বদলি সংক্রান্ত

আনসার ভিডিপি কার্যালয় কিশোরগঞ্জ গত এক বছরে যতগুলো বদলি হয়েছে সবগুলো বদলি টাকার বিনিময়ে আনসার যেখানে যেতে চায় সেখানে হয়েছে বিশেষ করে পাসপোর্টে আপনি একটু গোপনে বিষয়টি দেখবেন যতগুলো বদলি হয়েছে এই গত এক বছরে সবগুলো ব্যাংকে অথবা বিভিন্ন ঘুষ বাণিজ্য জায়গায়।

Refused
কিশোরগঞ্জ সদর ৳50.0K
27 August 2026 8 DKN8ATWX
0 Comments
Education Office

MPO File

আমার ৩জন এমপিও ফাইল অধিদপ্তরের জমা দিয়েছিলাম। ৭দিনপর কল দিয়ে টাকা দাবি করে। একে একে ৩জনকে কল দেয়। আমার কলিগ ৫হাজার টাকায় দিতে রাজি হয় কিন্তু আমাকে কল দিলে প্রচুর গালাগালি করি এবং বলি ফাইল ড্রেনে ফেলে দিতে। পরে কল দিয়ে সরি বলে এবং বিষয়টি কাউকে না বলতে নিষেধ করে। যদিও অনেক হয়রানির শিকার হয়েছি। অবশেষে, ২জনের এমপিও হয়ে যায় কিন্তু ১জনের ফাইল আটকিয়ে প্রায় ৩০হাজার(আনুমানিক) টাকা ঘুষের মাধ্যমে এমপিও দিয়েছে। এটা শিক্ষাখাতের জন্য চরম আপত্তিকর ঘটনা। যা প্রতিনিয়ত ঘটছে।

Refused
Dhaka ৳5.0K
27 August 2026 9 DKQGPMPT
0 Comments
Other public office

ভ্যাট অফিসের ঘুষ

আমি একটি রিটেল বিজনেসে একাউন্টে চাকরি করি, তো আমাদের মাসে কয়েক কোটি টাকার ভ্যাট আসে | এখন ভ্যাট অফিসের লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় যে তাদের কর্মকর্তাদের মাসে ৫০ হাজার টাকা করে ঘুষ দিতে হবে | তাহলে আমরা যেভাবে ভ্যাট সাবমিট করব সেভাবে তারা রিসিভ করবে আর না হলে আমাদের সাথে সমস্যা করবে | আমার জানামতে ঢাকা শহরে যতগুলো কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানি ভ্যাট অফিসের সাথে চুক্তি আছে মাসিক | তাহলে চিন্তা করেন সরকারের কত কোটি কোটি টাকা ভ্যাট কর্মকর্তারা ঘুষ খাচ্ছে আর সরকার কত কোটি কোটি টাকা রেভিনিউ হারাইতেছে | আপনি যদি খেয়াল করে দেখেন যে ভ্যাট অফিসের ছোটখাটো কর্মচারীর কয়েকটা বাড়ি, গাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে |

Refused
শাহবাগ ৳50.0K
27 August 2026 8 DK8UEN58
0 Comments
Land Office

জমি নামজারি

জমি নামজারী করার জন্য কাইতলা ভূমি অফিসে গেলে উনি ৭,০০০/- দাবী করে যার সরকারী ফি ১১৭০/- আমি তা প্রত্যাখান করেছি কিন্ত উক্ত ইউনিয়নের সবাই এই দামেই নামজারী করছে বাধ্য হয়ে

Refused
কাইতলা ভূমি অফিস ৳5.8K
27 August 2026 8 CT3G2DJ8
0 Comments
Other public office

জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন

উলিপুর অফিসে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম কিন্তু আমাকে দীর্ঘদিন দেবে ঘোরানো হয়েছে। সবগুলো কাগজ থাকার পরও হয়রানি করে ১০০০টাকা দাবি করে। দরদাম করে ৯০০ টাকা পরিশোধ করতে বাধ্য হয়েছি। ঘুষ গ্রহীতা উলিপুর নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক নিয়োগের কর্মচারী, যিনি পূর্বে হলুদ সাংবাদিক ছিলেন এখনও হলুদ সাংবাদিকতা করেন

Paid
উলিপুর, কুড়িগ্রাম ৳900
27 August 2026 7 RNZZQ6VD
0 Comments
Education Office

সরকারি বই গ্রহন

উপজেলা মাধ্যমিক এ্কাডেমিক সুপারভাইজার ভিজিটে আসেন। তার সহকারী ৫০০০ টাকা ঘুষ দাবী করেন। না দিলে সরকারি বই পেতে অসু্বিধা হবে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও ৪০০০ টাকা ঘুষ দেয়া হয়।

Paid
গাজীপুর মহানগর ৳5.0K
27 August 2026 8 DKADU6VG
0 Comments
Other public office

নিজ জেলায় চাকরির বদলি

আমি গণপূর্ত অধিদপ্তরে নিজ জেলা নেত্রকোনা থেকে চট্টগ্রাম পোস্টিং প্রাপ্ত হয়েছি । পরিবারের একমাত্র পুরুষ অভিভাবক হিসেবে মায়ের অসুস্থতা ও নিজের অসুস্থতার জন্য নিজ জেলায় শূন্য পদে বদলি একান্ত প্রয়োজন।

Only demanded
ঢাকা ৳100.0K
27 August 2026 7 DKYBDYXS
0 Comments
Other public office

কোম্পানির বিদ্যুৎ বিল

আমাদের কোম্পানির মাসিক বিদ্যুৎ বিল আসে 60000 টাকা, এখন বিদ্যুৎ কোম্পানির লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় যে আমরা যদি তাদের মাসে 5000 টাকা করে ঘুষ দিয়ে তাহলে আমাদের বিল ২৫ হাজার টাকা করে দেবে | এইভাবে বিদ্যুৎ কোম্পানির লোকেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুষের মাধ্যমে সরকারি বিদ্যুতের চুরি করতেছে |আপনি যদি হিসাব নিয়ে দেখেন প্রতিটা সাবস্টেশনে শতকরা ৫০% এর কাছাকাছি বিদ্যুৎ, বিদ্যুৎ কর্মকর্তারা চুরি করে ফেলে | আর সরকার বছরের শেষে হিসাব করে বিদ্যুতের এত কোটি টাকা ভর্তুকি দিতে হয দিতে হয় | আর এর দায়ভার যে পড়ে সাধারণ জনগণের উপর আপনি দেখবেন বিদ্যুৎ অফিসের সাধারণ কর্মকর্তারও কয়েকটা বাড়ি, গাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে |

Refused
বনশ্রী ৳5.0K
27 August 2026 9 DKLCDXAU
0 Comments
Other public office

সিএনজি স্টেশনের গ্যাস বিল

আমি একটি সিএনজি স্টেশন এ হিসাব রক্ষক হিসেবে কাজ করি, আমাদের সিএনজি স্টেশনে মাসে বিল আসে ৫০ লাখ টাকা |গ্যাস কোম্পানির লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় আমরা যদি মাসে তাদেরকে ৫ লাখ টাকা ঘুষ দেই তাহলে আমাদের বিল হবে ২৫ লাখ টাকা | এভাবে সরকারের কর্মকর্তারা গ্যাসের চুরি করতেছে আর এর দায়ভার সাধারণ জনগণের উপরে উঠতেছে |সরকার জিনিসটা কোন খেয়ালই করতেছে না, সরকারি গ্যাস কোম্পানির লোকেরা চুরি করে ফেলতেছে |সরকারি কর্মকর্তার ঘুষের জন্য সরকারের গ্যাসের মোট ৫০% লস হচ্ছে এর জন্য সরকারকে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হইতেছে| আপনি খেয়াল করলে দেখবেন গ্যাস কোম্পানির ছোটখাট কর্মচারীর কয়েকটা বিল্ডিং, বাড়ি, ফ্ল্যাট আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক |

Refused
রামপুরা ৳500.0K
27 August 2026 10 DKLA38AJ
0 Comments
Passport Office

পাসপোর্ট করার জন্য

পাসপোর্ট করতে লাগে ৫৭৫০টাকা আমি প্রথমে নিজে আবেদন করে গিয়েছি, যারা পাসপোর্ট এর কাগজ পত্র জমা নেয় তারা কোনো ভুল ধরতে না পেরে আমার NID কার্ডে ব্যবসা লেখা আছে এটা ভুল ধরছে এখন তারা বলে ট্রেড লাইসেন্স নিয়ে আসেন, আমি ছোট খাটো ব্যবসা করতাম কোনো ট্রেট লাইসেন্স ছিল না । পরে দালাল কে যখন ২ হাজার টাকা দিলাম তখন তখন সব ঠিক হয়ে গেলো কোনো কিছু জিজ্ঞেসও করে নাই আর এই অবস্থা দেশের।

Paid
লক্ষ্মীপুর জেলা ৳2.0K
27 August 2026 6 CT9EFCUN
0 Comments
Land Office

বিডিএস রেকর্ড

আমাদের নিকট জরিপ অফিসার ৩লক্ষটাকা দাবি করেন, দেরলক্ষ টাকার বিনিময়ে করতে বাধ্য হই, কারণ হিসেবে আমাদের আরএস রেকর্ড মিসিং ছিল, বাকি সমস্ত দলিলাদি ঠিক আছে।

Paid
কেরানীগঞ্জ ৳300.0K
27 August 2026 9 DKPZB9GT
0 Comments