All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Passport Office

পাসপোর্ট এর জন্য আইডেন্টিটি ভেরিফিকেশন

এমন একটা সিচুয়েশন ছিল যে তাড়াতাড়ি পাসপোর্ট করার প্রয়োজন ছিল, তো পুলিশ ভেরিফিকেশন উঠায় দেয়ায় সেখানে পেপারস জমা নিচ্ছিল না, সরাসরি ১৫০০ টাকা না দিলে কাগজগুলো জমা নিবে না, অনেক চেষ্টা করলাম কিন্তু লাভ হয়নি, বাধ্য হয়ে দিতেই হয়েছে, এরপর সে কাগজগুলো নিয়ে উপরে গেলো এবং সব কাজ হয়ে গেলো, মানে সবাই জড়িত এখানে, ৭ দিন পর ছবি আর ফিংগার প্রিন্ট দিয়ে আসাভলো এবং ৩ সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে গেলাম মানে চিন্তা করে দেখেন যে সবাই মানুষের নাকের ডগা দিয়ে ঘুষ নিচ্ছে আর মানুষ দিতেও বাধ্য হচ্ছে কিছু করার নাই, শুধুমাত্র এই একটি সংস্থাই দিনে কোটির উপর ঘুষ নিচ্ছে, এদের থামাবে কে

Paid
রংপুর ৳1.5K
27 August 2026 7 RNDYXYQ4
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স জালিয়াতি

সরকারি নিয়মে। কোন দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করেছিলাম। পরিক্ষায় পাশ করেছি, সরকারি সমস্ত ফি পরিশোধ করেছি কিন্তু এখনো ড্রাইভিং লাইসেন্স এর কার্ড হাতে পেলাম না। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেখায় কার্ড পেন্ডিং। 2 বছর শেষ হতে চলল কার্ড হাতে পেলাম না। কার্ডের মেয়াদ শেষ হওয়ার পরও হাতে পাবো কি না সন্দেহ। আমার মতো প্রায় ৮০+ মানুষ এই পরিস্থিতির শিকার।

Only demanded
রংপুর ৳1
27 August 2026 12 RNCG5H7G
0 Comments
Other public office

শিক্ষা প্রতিষ্ঠান

নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ৫০০ করে নেওয়া হয়েছে। কিন্তু কুমিল্লা বোর্ড নির্ধারিত ফি ২২১ টাকা। তারা প্রত্যেক ছাত্রছাত্রী থেকে বেশি নিচ্ছে।

Refused
Chandpur ৳500
27 August 2026 7 CTLJ7YJ6
0 Comments
Public Hospital

চিকিৎসা জন্য টিকেট ক্রয় থেকে মৃত্যু পর্যন্ত ঘুষ চিত্র

ট্রলি/হুইল চেয়ার ট্যাক্স =৩০০, রোগীর বেড় প্রাপ্তি ট্যাক্স ৫০০, পোস্ট অপারেটিভ বেড় ট্যাক্স ১০০০, বিভিন্ন টেস্ট এর জন্য অতিরিক্ত ট্যাক্স ২০০০,, ড্রেসিং ট্যাক্স প্রতিবার ৫০০, অতপর রোগীর মৃত্যু। লাশ ছাড়করণ ট্যাক্স ২০০০ (তিন তলা থেকে নিচে আনা), লাশ বাড়ি আনার খরচ বাদ দিলাম। এগুলো রংপুর সরকারি হাসপাতালের ফিক্সড খরচ , এই খরচের কোন ভাউচার পাবেন না।

Paid
রংপুর ৳10.0K
27 August 2026 7 RNDCED56
0 Comments
City Corporation

বিলম্বিত ট্রেড লাইসেন্স নবায়ন ফি

আমার ট্রেড লাইসেন্স ২ বছর নবায়ন করা হয়নি। এখন নবায়ন করতে গিয়েছি বিলম্বিত ফি সহ। কিন্তু এখন অনেক রকম ডকুমেন্টসন ভুল ও বারবার বিভিন্ন ডকুমেন্ট চেয়ে অনেক দিন বিলম্ব করেছে। পরে সিটি করপোরেশন এক লোক আমাকে সাইডে ডেকে নিয়ে বলে ৫০০০ টাকা দিলে সব ঠিক করে দিবে, একদিনে কাজ হয়ে যাবে।

Refused
ঢাকা ৳5.0K
27 August 2026 6 DK525PB7
0 Comments
Other public office

মসজিদে 150000 টাকার অনুদান

মসজিদে 150000টাকার প্রজেক্ট। প্রথম কিস্তি 75000টাকা আমার একাউন্টে দিয়েছে। পরের কিস্তি 75000টাকা দিতে গিয়ে 5% টাকা অফিস খরচ বাবদ কেটে নিয়ে হাতে টাকা দিয়েছে।

Paid
পীরগাছা, রংপুর ৳7.5K
27 August 2026 9 RNS35W3K
0 Comments
City Corporation

চারিত্রিক সনদপত্র

জাতীয় পরিচয় পত্র আবেদনের জন্য নাগরিকত্ব দরকার ছিল । যা সিটি কর্পোরেশন থেকে নিতে বলেছিল। সেখানে একজন দালাল ও একজন অফিস সহকারী নানা সমস্যার কথা বলে আমার থেকে ৮০০ টাকা নেয় কাজের বিনিময়ে।

Paid
ঢাকা ৳800
27 August 2026 9 DKH8EEEU
0 Comments
Public Hospital

নরমাল ডেলিভারিতে নার্সদের পক্ষ থেকে রোগীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত মোটা অংকের টাকা চাওয়া

কোন রোগী যখন বাচ্চা প্রসবের জন্য সরকারি সদর হসপিটালে যায় তখন নার্স এবং মিড ওয়াইফ এর একটা গ্রুপ সক্রিয় হয়ে যায় রোগীর অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার জন্য। তারা সরকারি হসপিটালে ব্যক্তিগতভাবে টাকা গ্রহণ করার মাধ্যমে এর নরমাল ডেলিভারি করে থাকে।

Refused
পাবনা ৳3.0K
27 August 2026 5 RJ2AW5F2
0 Comments
Accounts Office

আইবাস একাউন্ট খোলা, টিএ ডিএ বিল করা, অন্যান্য আর্থিক সেবা

আইবাস একাউন্ট খোলা, টিএ ডিএ বিল করা, অন্যান্য আর্থিক সেবা। সব ক্ষেত্রেই ৫০০ থেকে ১০০০ টাকা দাবি করে না। না দিলে কাজ আটকে যায়।

Only demanded
খাগড়াছড়ি ৳500
27 August 2026 7 CTT6JHB2
0 Comments
Passport Office

পাসপোর্ট বানানোর জন্য ২০২১ -২২ সালে ঘুষ

পাসপোর্ট অফিসে গিয়েছি পাসপোর্ট করতে আমার মামার, কিন্তু তারা আমাকে রিসিভ করে দিয়েছে বলেছে তোমার ডকুমেন্ট ঠিক নাই তারপর এক আনসার বাহিনীকে দিয়ে যখন পনেরশো টাকা দেওয়া হলো তখন আমার সবকিছু এক সেকেন্ডেই শেষ সব ফিঙ্গার দিয়ে এসে করলাম কিছুদিনের ভিতর পাসপোর্ট।

Refused
ঢাকা ৳1.5K
27 August 2026 7 DKHPL34R
0 Comments
Other public office

তিতাস গ্যাস সফটওয়্যারে নাম এন্ট্রি

আমাদের তিতাস এর গ্যাস লাইন মিটার সবগুলো নাকি সফটওয়্যার এ এন্ট্রি হয়নি। অথচ আমরা নিয়মিত বিল পরিশোধ করছি। এখন সফটওয়্যার এ নাম তুলতে আরো ২ লক্ষ টাকা দিতে হবে। যদিও পরবর্তীতে আমি ২ লক্ষ টাকা দেইনি। বিষয়টির কোন আপডেট যাওয়ার সুযোগ নেই কারণ তিতাসে অফিসে কোন তথ্য দেখা যায় না। সফটওয়্যার এ কোন নাম মুছে দিলেও বুঝার উপায় নাই। তারাই মুছে ফেলে আবার নাম তুলার জন্য ঘুষ খায়।

Paid
ঢাকা ৳80.0K
27 August 2026 12 DKLGXTDM
0 Comments
Education Office

এমপিও ভুক্তি + বকেয়া আবেদন+ বিএড আবেদন

এমপিওভুক্তি আবেদনে উপজেলা থেকে ফাইল ফরওয়ার্ড করতে উপজেলা শিক্ষা অফিসার সরাসরি ৩ হাজার টাকা দাবি করেন। এবং টাকা দেওয়ার আগ পর্যন্ত ফাইল আটকিয়ে রাখেন। এছাড়াও বকেয়া বেতন , বিএড স্কেল সংক্রান্ত কাজেও ২০০০ এর নিচে একটাকায়ও ফাইল ছাড়বেন না বলেও ঘোষণা দেন। আমি ছাড়াও শত শত শিক্ষক থেকে ফাইল আটকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ একজন কম্পিউটার অপারেটর থেকে বর্তমানে সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার) দূর্নীতি করছে তা অকল্পনীয় । ইউনও মহোদয় অনেক স্ট্রিক কিন্তু আজ উনাত চোখের সামনে এমন করছে যা উনার স্ট্রিকনেসকে উনি নিজেই হাসির পাত্র বানিয়ে ফেলছেন।

Paid
বেগমগঞ্জ, নোয়াখালী ৳7.0K
27 August 2026 4 CTR2PVYJ
0 Comments
Education Office

সার্টিফিকেট উত্তোলন

ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী । ২০২০ সালের ঘটনা । জেএসসি ও এসএসসি সার্টিফিকেট আনতে গেলে স্কুল প্রধান আমার কাছে 1000 টাকা দাবি করে পরে আমি 500 টাকা দিয়েছিলাম।

Paid
Mymensingh ৳1.0K
27 August 2026 9 MYSLH78D
0 Comments
BRTA

Driving licence and motorbike

এটি শুধু এখানে নয় সারা বাংলাদেশে প্রায় ৪ হাজার টাকা বাধ্যতামূলক ঘুষ দিতে হয়। প্রত্যেকটি মোটরসাইকেলের শোরুম এর সাথে জড়িত। আমাদের এখানে নিয়ম হলো, কেউ নতুন বাইক ক্রয় করলেও সবকিছু ঠিকঠাক করলেও জমা দেওয়ার সময় এক হাজার টাকা দিতে হবে। এটি ওপেন সিক্রেট। টোটাল পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ যায়। ঘোষ হিসেবে এ টাকাটা অবশ্যই দিতে হবে। ড্রাইভিং ও মোটরসাইকেল লাইসেন্সের জন্য।

Paid
Patuakhali ৳5.0K
27 August 2026 7 BRTVEGTP
0 Comments
Passport Office

Passport

শেই লোক আমার কাছে তার ছেলেরা কোথায় কী পড়ে, সেই গল্প শোনায়। কারণ তখন — ক্ষমতা থেকে নেমে যায়, যার কারণে সরাসরি ঘুষ চাইতে পারে না। গল্প শোনানোর পর বলে, “আমাদের কিছু না দিলে আমরা এই বেতনে সংসার কীভাবে চালাব?” পরে ভাবলাম, ৩০০ টাকা দিয়ে দিই, পাসপোর্ট নাহলে অ্যাপ্রুভ হবে না।

Paid
Faridpur ৳300
27 August 2026 9 DKAYUGBZ
0 Comments
Land Office

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব দেয়ার জন্য

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব প্ররণের জন্য আমি ভূমি অফিসে যাই, তারপর ওখানে তহসিলদারের কিছু সহকারী থাকে যারা সরকারি চাকরি করেনা তবে ঐ অফিসে সকল ঘুষ লেনদেন ওদের মাধ্যমেই হয়ে থাকে এর মধ্যে আমি — নামের একজন ওমেদার (পিওন) কে উল্লেখিত মামলাটির প্রস্তাবপত্র প্রেরণের জন্য ৫০০০/- টাকা প্রদান করি তবে আমার কাছে ১০,০০০/- টাকা দাবি করেছেন।

Paid
ঢাকা ৳5.0K
27 August 2026 9 DKZJ99XT
0 Comments
Public Hospital

স্টুডেন্ট নার্সদের ইন্টার্ন ভাতা উত্তলন

“১ এপ্রিল ২০২৬ থেকে নেত্রকোণা সদর হাসপাতালে আমরা নার্সিং ই্ন্সটিটিউট নেত্রকোণার নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের সর্বমোট ৬৯ জন শিক্ষার্থী ইন্টার্ন করতেছি । সবাই প্রতিমাসে ৬০০০ টাকা করে পাওয়ার কথা।আমাদের ৬ মাস ইন্টার্ন করতে হয়। প্রতিমাসে পাওয়ার নিয়ম থাকলেও তারা বলে যে বাজেট নেই । তাই আমরা অপেক্ষা করি । চারমাস পর করতৃপক্ষ বলতেছে অনেক দৌড়াদৌড়ি করেছি তোমাদের টাকার জন্য । তাই কিছু খরচা পাতি দিতে হবে । পরে সবার থেকে ৫০০ টাকা করে তুলতে বলে । আমাদের ছেলেমেয়েরা টাকা দিতে রাজি হয় কিন্তু আমি একা রাজি হ্ইনি। পরে আমাদের শিক্ষার্থীরা টাকার পরিমাণ কমিয়ে ২৫০ টাকা করে দেয় । আমি টাকা দেইনি । আমার টাকা ছাড়াই আমাদের ছেলেমেয়েরা হাসপাতালে প্রায় ১৭০০০-১৮০০০ টাকা দেয় ।” ( আগেও লিখেছিলাম কিন্তু তারিখে একটু ভুল ছিলো)

Refused
নেত্রকোণা ৳35.0K
27 August 2026 8 MYPG5PCZ
0 Comments