All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Passport Office ৳3.5K

নতুন পাসপোর্ট করতে গিয়ে

আমি মোহাম্মদপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়েছিলাম,, সেখানে আমার সকল কাগজপত্র ঠিক থাকার পরেও তারা ফিরিয়ে দিয়েছিল,, বাহিরে আসার পরে এক লোক আমাকে বলতেছে কিছু টাকার বিনিময়ে সে পাসপোর্টটি করে দিতে পারবে, তারপর আমি নিরুপায় হয়ে তাকে তিন হাজার পাঁচশত টাকা দিয়ে এবং সে তোমার পাসপোর্ট ঠিক করে দেয়

ঢাকা মোহাম্মদপুর, Dhaka 26 August 2026 9 views DKF8PVWQ
0 Comments
Only demanded Other public office ৳10.0K

যেমন:জন্ম নিবন্দন সংশোধন

আমি সৌদি থাকি,আমার ই পাসপোর্ট সাথে,জন্ম নিবন্ধন বয়স মিল নেই,তাই আমার ইউনিয়ন মানিকগঞ্জ,সদর,পুটাইল ইউনিয়ন।আমার বাবা কে পাঠাই, জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য,কিন্তু ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য,10,000 টাকা দাবি করে।

মানিকগঞ্জ,সদর,পুটাইল ইউনিয়ন, Dhaka 26 August 2026 8 views DKDPKU39
0 Comments
Paid Passport Office ৳3.0K

passport apply

ami nije nije amar passport apply kori, korar por ami joma dite jai , oikhane proffesion diyechilam privet service sobai etai dey, uni amk jigges korlen ki koro ami bole chilam student uni oita mark kore diye bolen eta thik kore asun. kintu amar ager joner o same privet service likha cilo oi chele ssame kotha bolce student or file nice amar file ne nai karon ami dalal dore jai nai ,tokon dalal der sign chilo sottayito joonno seal mara hoto oi nam er seal tai bujaito eta kon dalal theke asce, pore jokhn dalal dore aslam same kagoj diyai joma disilam.

Noakhali, Chattogram 26 August 2026 7 views CTEF7R4L
0 Comments
Refused Land Office ৳6.0K

খুলনা

দৌলতপুর তফসিল অফিস, যা খুলনায় অবস্থিত এখানে নামজারি করতে হলে অবশ্যই এই পরিমাণ অর্থ দিতে হয় অন্যথায় ভোগান্তি এবং বারবার তা ক্যান্সেল করা হয়।

খুলনা, দৌলতপুর, Khulna 26 August 2026 7 views KH9X3TQQ
0 Comments
Paid Public Hospital ৳100

পরীক্ষার রিপোর্ট এবং ফাইল সংগ্রহ করতে

জাতীয় পঙ্গু হাসপাতাল ( নিটোর)৷ আমার মামার আটো-সিএনজি সংঘর্ষে হাত তিনখানা ভেঙে যায়৷ আমরা চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে (নিটোর) হাসপাতালে ভর্তি হই৷ সেখানে রোগীদের এক্স-রে করার পর রিপোর্ট সংগ্রহ করতে গেলে ভিতরে ডেকে নিয়ে বখশিশ দাবি করে এবং প্রতি রোগ থেকে ১০০ টাকা করে নিচ্ছে৷ হাসপাতালে নিয়োজিত আনসারগণ সিরিয়াল আগে এনে দিবে বলে বখশিশ চায় এবং ১০০ টাকার কমে নিতে চায় না৷ অপারেশন করার পর আবজারবেশনে রাখার সময় দায়িত্বরত নার্স ১০০ টাকা চায়৷ রোগীর ছাড়পত্রের ফাইল সংগ্রহ করতে টিন শেডে গেলে সেখানে ৫০ টাকা বখশিশ দিতে হয়৷ এগুলো প্রতি মুহূর্তে ঘটে চলেছে৷

ঢাকা শেরেবাংলা নগর৷, Dhaka 26 August 2026 8 views DKGKTUDG
0 Comments
Paid Land Office ৳1.30M

বন্দোবস্ত নথি বাতিল প্রক্রিয়া

১৩০০০০০ টাকা পরিশোধ করেছি, আরো কত টাকা লাগে জানি না। ইউনিয়ন ভুমি অফিস, উপজেলা ভুমি অফিস, ডিসি, এডিসি রেভিনিও, বিভাগীয় কমিশনারের অফিস পর্যন্ত এত টাকা খরচ হয়েছে। যা আরো চলমান রয়েছে। কত টাকা যাবে এখন ও জানিনা। এখন ও কোন সমাধান পাইনি।আল্লা ভালো জানে।

হাতিয়া উপজেলা, নোয়াখালী জেলা,, Chattogram 26 August 2026 8 views CT6DVHSK
0 Comments
Refused BRTA ৳5.0K

নতুন ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা দিতে যাই, প্র্যাকটিক্যাল পরিক্ষায় ফেল করলে সেখানে থাকা বিআরটিএ কর্মচারী আমাকে এসে ৫০০০ টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি , পরবর্তী পরিক্ষায় পাশ করি। একইভাবে আমার বন্ধু কাছ থেকে ৫০০০ টাকা ঘুষ নেওয়া হয় ।

সিলেট, Sylhet 26 August 2026 6 views SYSK4CMU
0 Comments
Paid Other public office ৳100

সরকারি কোর্সের ফর্ম তুলতে ১০০ টাকা করে নিছে।

ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জ এর দপ্তরি — Sicip সরকারি ফ্রি কোর্সের জন্য ফর্ম তুলতে ১০০ করে টাকা নিয়েছে। যেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার কথা ছিল। ফর্ম জমা দেওয়ার সময় আরো ২০ টাকা করে দাবি করে।

টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ, Dhaka 26 August 2026 11 views DKTNKAAL
0 Comments
Refused Land Office ৳1.0K

সার্টিফাইড খতিয়ান কপি

মিউটেশন এর জন্য আবেদন করেছিলাম।খতিয়ান সার্টিফাইড কপি লাগবে বলে ।এর জন্য আবেদন ফরম দিয়ে আবেদন করি।কিন্তু কেউ সাহায্য করে না।বলে যে এটা দেয় সে নাই। কিছুক্ষণ পরে একজন মোবাইল নম্বর নেয় এবং ১০০০ টাকা দিতে বলে এবং ১ সাপ্তাহ এর মধ্যে দিবে বলে । আমি ট্যাকনিক্যালি বের হয়ে চলে আসি।

চকরিয়া ভুমি অফিস -কক্সবাজার, Chattogram 26 August 2026 5 views CT5T2WGT
0 Comments
Paid Other public office ৳5.0K

BMDC এমবিবিএস রেজিষ্ট্রেশন

এমবিবিএস শেষ করে ১ বছর ইন্টার্নিশিপ করার পর বিএমডিসি রেজিষ্ট্রেশন করা লাগে। এক্ষেত্রে ঘুস না দিলে অনেকদিন সময় নেয় রেজিষ্ট্রেশন সার্টিফিকেট দিতে আর ঘুরায়। আর ঘুস দিলে ১ দিনের মধ্যে দিয়ে দেয়। ওখানকার কর্মচারী আমার থেকে ৫ হাজার টাকা নিয়েছিল। এরকম আরও অনেকেই আছে ওখানে। সামান্য ক্লার্ক ঢাকায় দামী বাড়ি, গাড়ি। কয়েক দিন পর পর বিদেশ সফর দেয়।।

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKN9SW75
0 Comments
Paid Land Office ৳250.0K

মিসকেস

আমার প্রাপ্ত ওয়ারিশান সম্পত্তি আমার ভাইয়েরা খারিজ করে নিলে, ভূমি অফিস সদরে এক মিসকেস দায়ের করি৷ আমার মিসকেস অকারনেই মাসের পর মাস ঘুরিয়ে আমাকে ঘুষের অফার করে । আমি উপায়ন্তর না পেয়ে ২৫০০০০ ( আড়াই লক্ষটাকা) ঘুষ দিই। ঘুস নেওয়ার পরও আমাকে ঘুরাচ্ছে।আরও চাই ঘুষ। কিন্তু আমি অপারগ।

জামালপুর সদর, Mymensingh 26 August 2026 7 views MYLTLSNB
0 Comments
Paid Passport Office ৳6.0K

নতুন পাসপোর্ট

আমি কোন দালাল ছাড়াই সরাসরি পাসপোর্ট আবেদন করি আমার পরিবারের জন্য। অনলাইনে পেমেন্ট করায় তারা আমার চালান কপি নিয়ে ভুল ধরে। বলে চালান কপি অন্য রকম হওয়ার কথা। যদিও ওয়েবসাইটে ভেরিফাই করা যাচ্ছিল তবু তারা আমার এপ্লিকেশন গ্রহণ না করে ফিরিয়ে দেয়। পরে দালাল ধরে ৬ হাজার টাকা দেওয়ার পরে সেই একই ব্যক্তিগণ বিনা বাক্যে এপ্লিকেশন জমা নেয়, যেন কোনো সমস্যাই নেই।

ঝিনাইদহ, Khulna 26 August 2026 9 views KHXDPFBP
0 Comments
Paid Education Office ৳8.0K

‌পেনশন

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার পেনশ‌নের ফাইলে ১০ থে‌কে ২০ হাজার টাকা দা‌বি ক‌রেন শিক্ষক নেতার মাধ্যরম। আমার কা‌ছে প্রথ‌মে ২০ হাজার দা‌বি কর‌লে প‌রে ৮ হাজার টাকায় দফা হয়। আমি টাকা প‌রি‌শোধ ক‌রে‌ছি। কিন্তু আমার কাজ‌টি এখনও শেষ হয়‌নি।

চুয়াডঙ্গা, Khulna 26 August 2026 7 views KHNK4W6U
0 Comments
Paid Passport Office ৳10.0K

নতুন পাসপোর্ট

গাজীপুর পাসপোর্ট অফিস দালালের আখড়া। আমার স্থায়ী ঠিকানা সিলেট, বর্তমান ঠিকানা গাজীপুর। অফিস থেকে বলছে গাজীপুর পাসপোর্ট করা যাবেনা। শত চেষ্টা করেও জমা দিতে পারিনি। বাইরে দালাল ১৫০০০ টাকা দাবি করে। পরে ১০০০০ দেই। আগের কাগজেই জমা হয়

গাজীপুর, Dhaka 26 August 2026 9 views DKYWEXLE
0 Comments
Paid Education Office ৳6.0K

৫ম শ্রেণির প্রত্যয়ন পত্রের জন্য টাকা দাবি ও ভর্তি ফি আদায়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে উর্ত্তীণ ৩৬ জন শিক্ষার্থীদের কাছে ৫ম শ্রেণির প্রত্যয়ন পত্রের জন্য ২০০ টাকা করে দাবি করে। টাকা না দিলে ৫ম শ্রেণির প্রত্যয়ন পত্র দিবে না। আমি বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে ৫ম শ্রেণির প্রত্যয়ন পত্র সংগ্রহ করি। এছাড়া ২০২৬ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে গড়ে ১০০ টাকা ভর্তি ফি নিয়েছে। সব কিছু মিলিয়ে প্রধান শিক্ষক আনুমানিক ৬০০০ টাকার বেশি ঘুষ নিয়েছে।

বরমহাটি এবি ইউনিয়ন, লালপুর, নাটোর, Rajshahi 26 August 2026 6 views RJNZEA7H
0 Comments