All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Land Office

জমি মিউট্রিশন

জমি মিউট্রিশনের জন্য গিয়েছিলাম। সকলে মিলে মিষ্টি খাওয়ার জন্য ৩০০০ টাকা চেয়েছিল আমি দেয়নি। পরে আবেদন এসিল্যান্ড নতুন আবার আবেদন করুন, এই দায় দিয়ে আমার আবেদন খারিজ করে দেয়।

Refused
বোয়ালমারী ৳3.0K
26 August 2026 10 DKKGSALN
0 Comments
Education Office

MPO ফাইল ফরওয়ার্ড করা

আমরা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ১২ জন ভুক্তভোগী শিক্ষক। বাড়ি থেকে অনেক দূরের স্কুলে ntrca এর মাধ্যমে নিয়োগ পাওয়ায় ব্যাপকভাবে হয়রানির শিকার হয়ে এসেছি। একপ্রকার আতঙ্কিত করে নানান ভয়ভীতি দেখিয়ে জেলা শিক্ষা অফিসের সিন্ডিকেট সদস্য যে নিজেই একজন শিক্ষক নাম —, টেকনাফে একটা স্কুলে চাকরি করে সে আমাদের কাছ থেকে এক লাখ আশি হাজার টাকা নেয়। শুনেছি তার মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে ফাইল ফরওয়ার্ডিং এর কাজ সফল হয়। নিজের স্কুল, উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস সবজায়গার সিন্ডিকেট। আমার জানামতে আমরা ১২ জনে, জনপ্রতি এককালীন প্রতিজনে ১৫ হাজার টাকা করে দিলেও ভিতরে ভিতরে আরও টাকা নিয়েছেন সেই শিক্ষক। আমরা নিরুপায় ছিলাম। এই সিস্টেমের প্রতিকার চাই।

Paid
টেকনাফ, কক্সবাজার ৳180.0K
26 August 2026 8 CTJ883E7
0 Comments
Sub-Registry Office

অসন্তোষ জনক

সাব রেজিস্ট্রার অফিসের আগে থেকে একজনের সাথে পরিচয় ছিল, আমার একটা জমির নকল তুলতে হবে তাকে ফোন করি, অফিসিয়াল এর চেয়ে অনেক বেশি টাকা চেয়ে বসে তখন আমার নকলটা প্রয়োজন তাই বেশি টাকা দিয়ে জমির নকল বের করতে হইছে

Paid
নওগাঁ ৳3.5K
26 August 2026 8 RJDF9Y2S
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

আমার সব সঠিক। ফরমে পেশা Others দেয়া ছিল। বলল হবে না, পেরত দিয়ে দিয়েছে। পরের দিন এক দালাল এর মাধ্যমে একই ফরম কোন রকমের পরিবর্তন ছাড়াই জমা নিয়েছে এবং পাসপোর্ট হয়েছে।

Paid
কুমিল্লা ৳1.5K
26 August 2026 9 CT54R75C
0 Comments
Land Office

জমির নামজারি (মিউটেশন)

আমি আমার জমির নামজারি (মিউটেশন) করাতে গিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত ৮,০০০ টাকা না দেওয়ায় ব্যর্থ হয়েছিলাম। শেষ পর্যন্ত টাকাটা দিয়ে কাজটি সম্পন্ন করলাম।

Paid
cumilla ৳8.0K
26 August 2026 8 CTKBK4JL
0 Comments
Other public office

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরফিকেশন করার জন্য টাকা দিবো না বলে সিদ্ধান্ত নিয়ে ছিলাম কিন্তু আমার একটা বন্ধুর শুনলাম পুলিশকে টাকা দেয়নি বলে তার পাসপোর্ট হয়নি।এ-র পরে ১হাজার টাকা রফা করি।ঘটনাটি ২০২৪ সালে শেষের দিকের।এখন কথা হলো ঘুষ না দিলে আজ হবে না আগামী কাল আসেন,আজ স্যার নেই, এর এই কাগজে সমস্যা ইত্যাদি এখন প্রশ্ন যে যারা চাকুরি করে আরও কর্মস্থল যদি হয়ে ঢাকা তাহলে ঘুষ না দিয়ে করনীয় কি?

Refused
মির্জাগঞ্জ ৳2.0K
26 August 2026 7 BR5SKZJA
0 Comments
Land Office

মিসকেস

আমি ১৩ই জুলাই ২০২৫ এ বগুড়া সদর ভূমি অফিসে মিসকেসের জন্য আবেদন করেছি। অদ্যাবধি কোন ম্যাসেজ পাইনি। অফিসে গেলে বলে তদন্তে আছে। অথচ আমার গ্রামের একজন আমার অনেক পরে আবেদন করার পরও শুনানী হয়ে গেছে। কারণ সে খরচাপাতি দিয়েছে। আমার কাছে কেউ টাকা চায়নি তাই দেয়ার প্রশ্নই আসেনা।

Refused
বগুড়া ৳5.0K
26 August 2026 6 RJ9M9L6X
0 Comments
Other public office

সিভিল সার্জন অফিস

সরকারী চাকুরীর প্রয়োজনে হেলথ রিপোর্ট নেওয়ার জন্য সিভিল সার্জন অফিস থেকে সেবা নিতে গিয়ে রিপোর্ট স্বাক্ষর করতে গিয়ে ২০০টাকা ঘুষ দিতে হয়। প্রথমে ভাবলাম দিবো না। পরে সাথের আরেক কলিগ বললো না দিলে সমস্যা করবে। বাধ্য হয়ে দিতে হয়।

Paid
মাইজদী, সদর, নোয়াখালী ৳200
26 August 2026 10 CT27Y9NU
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স আবেদনের জন্য ১০০ টাকা ঘুষ নিয়েছে

আমি ট্রেড লাইসেন্স করার জন্য যাই আমি তাকে বলি যে আমি অনলাইনে আবেদন করে এসেছি সে বলে এখন এখানে 100 টাকা দিতে হবে তারপর আমাকে একটা কাগজ ধরিয়ে দেয় দিলে আমি সে কাগজটি জমি দিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে ফ্রিতে ১৪০০ টাকা

Paid
শুভাঢ্যা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা ১৩১০ ৳100
26 August 2026 7 DKYE4GS3
0 Comments
Passport Office

পাসপোর্ট নবায়ন

আমার পাসপোর্ট রিনিউ করার জন্য যা যা ডকুমেন্টস দরকার সব নিয়ে জমা দেওয়ার পরেও একবার একটা নতুন নতুন ডকুমেন্টস আনতে বলে এভাবে ২/৩বার আনার পরে আমার কাছে আরেক টা ডকুমেন্টস আনতে বলে যা অনর্থক কিন্তু এভাবে কিছুদিন গুরার পর পাসপোর্ট অফিসের সামনের কম্পিউটার এর টাইপিং এর যে দোকান গুলো ছিলো তারা ও এই দূর্নিতীর সাথে জড়িত।এমন এক দোকানের সাহায্য নিয়ে ঘুস দেয়ার পর আমার আর কোন কাগজ লাগেনি,ডিরেক্ট পিঙ্গার, আই দিয়ে ই-পাসপোর্ট করি।

Paid
চট্টগ্রাম (মনসুরাবাদ পাসপোর্ট অফিস) ৳6.0K
26 August 2026 7 CTYFY33B
0 Comments