All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Refused Other public office ৳6.0K

সমাজ সেবা ভাতা

সমাজ সেবা অধিদপ্তর এর বয়স্ক ভাতা এর আবেদন করার পর ও ২ বছর এ যখন কোনো অগ্রগতি নেই তখন একজন এসে বললো ৬০০০ টাকা দিলে হয়ে যাবে। এভাবেই সবার বয়স্ক ভাতা পাশ হয়।

যশোর, Khulna 26 August 2026 8 views KHTH3CZG
0 Comments
Paid Public Hospital ৳5.0K

কিডনির পাথর অপারেশন

আমার মায়ের শ্যামলীতে অবস্থিত সরকারি কিডনি হসপিটালে কিডনির পাথর অপারেশনের জন্য ভর্তি করা হয়। কিডনির অপারেশনের জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর, অপারেশন শুরুর ঠিক আগে দুজন ব্যক্তি এসে জানান যে, অপারেশনের জন্য বাইরে থেকে আনা একটি যন্ত্রের ভাড়া বাবদ আমাকে ৫,০০০ টাকা পরিশোধ করতে হবে। তাঁরা আরও বলেন, টাকা পরিশোধ না করলে অপারেশন করা হবে না। রোগী তখন অপারেশন থিয়েটারে অবস্থান করছিলেন এবং অপারেশন শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন। এমন পরিস্থিতিতে রোগীর জীবন ও চিকিৎসার কথা বিবেচনা করে বাধ্য হয়ে আমি ৫,০০০ টাকা পরিশোধ করি। টাকা পরিশোধের পরই অপারেশন সম্পন্ন করা হয়। আমার অভিযোগ হলো, অপারেশন থিয়েটারে রোগীকে রেখে এভাবে চাপ সৃষ্টি করে যন্ত্রের ভাড়া বাবদ টাকা আদায় করা অত্যন্ত অনৈতিক ও অনভিপ্রেত।

শ্যামলী, Dhaka 26 August 2026 9 views DK3NENSS
0 Comments
Paid Other public office ৳1.0K

পাকশি ডিমই অফিসে রেলওয়ে কর্মচারীরা অফিশিয়াল কাগজপত্র নিতে বা সংশোধন করতে দিতে হয় ধাপে ধাপে ঘুষ

পাকশি ডিমই অফিসে রেলওয়ে কর্মচারীরা অফিশিয়াল কাগজপত্র নিতে বা সংশোধন করতে দিতে হয় ধাপে ধাপে ঘুষ দিতে হয়।যেমন আমি কিছুদিন আগে আমার স্যালারি একাউন্ট এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পরিবর্তন করতে গিয়েছিলাম ডিএমই নিজস্ব অফিস সহকারি কাছে সে দাবি করে ১০০০টাকা না দিলে সম্ভব নয়।।কিন্তু এই সেবা নিতে কোন টাকা বা কিছু লাগেনা। ঘুষ দাবি কি তো ব্যক্তি : —, পদবিঃ অফিস সহকারি মোবাইলঃ—

পাকশি ডি এমই অফিস,বাংলাদেশ রেলওয়ে, Rajshahi 26 August 2026 11 views RJX554RH
0 Comments
Paid Land Office ৳25.0K

Namjari

2024 sale ami akta jomi regestration kori suvadda te jotharite ami namjari jnno jai form fillup kori and 11500 tka moto govt fee dei but amr namjari 14 din to dure tak 1 mounth hy ni pore ofic gelam kotha bollam bollo file jachai hobe sunani korbe ei sei onk kichu ami bollam ata to sab kobla jobi namjari o digital kintu tara teder rules bole and ata o bole j onk r namjari 10 years hy na.jai hok pore anak date dilo gelam sob kichu deklo ..then oder assenten bollo porsu 20 -25 hajar nia asben nahole postig hobe na then porsu din gelam 20 dilam nei nai 25 dilm ..sath sath online posting dilo..disgustig nahole amak amk amr namjari aknoo kore dito na ora..ami suffer kortam year to year

Dhaka keranigonj, Dhaka 26 August 2026 6 views DK3ZTRRW
0 Comments
Refused Passport Office ৳7.0K

পাসপোর্ট আবেদন ফরমের নাম সংশোধন।

একজন নারী পাসপোর্ট অফিসের কর্মচারী, অফিসের একজন আনসার সদস্য,দালাল ও অফিসের বাইরে যারা কম্পিউটারে আবেদন করে দেন টাকার বিনিময়ে।

সাতক্ষীরা, Khulna 26 August 2026 9 views KH79MZDQ
0 Comments
Paid Other public office ৳1.30M

গৃহায়ন (প্লট মালিকের নাম পরিবর্তন) এবং পুনর্নির্মাণ আবেদন,

গৃহায়ন (প্লট মালিকের নাম পরিবর্তন) এবং পুনর্নির্মাণ আবেদন, নগদ টাকা - ধাপে ধাপে (টেবিল ও প্রতিবেদন প্রস্তুত এবং স্বাক্ষর করুন)

ঢাকা, Dhaka 26 August 2026 10 views DKECSBFP
0 Comments
Paid City Corporation ৳5.0K

নাম পরিবর্তন

ফ্ল্যাট কেনার পরে ব্যক্তির নাম পরিবর্তন করতে সরকারি ফি বাদে অতিরিক্ত 5000 টাকা দাবি করে, বলে যে এটা না দিলে 1 বছরেও হবেনা। ব্যস্ততা ও অতিরিক্ত ঝামেলা এড়াতে টাকাটি দিয়ে দিলেও 6 মাস হবার পরেও এখনও সংশোধন হয়নি, যোগাযোগ করলেই বলে আরও সময় লাগবে। এছাড়াও বলে রাখি, প্রথম মালিকের নাম ও সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে ওনারা নাম ভুল এন্ট্রি দেই, অনারদের এই ভুল সংশোধন এর জন্য আবার 3000 টাকা নিয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কিছু বলার নাই, শুধু এটাই মনে হয় যাদের সামর্থ্য কম না জানি তারা আরও কতো হেনস্থা হন এমন সরকারি সেবা কেন্দ্র থেকে। ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, কোনো রকম যদি পদক্ষেপ নেওয়া হয় আর ঘুষ ও দূর্নীতি প্রকৃতপক্ষে বন্ধ হয় তবেই সার্থক হবে। জাজাকাল্লাহ খয়রান।

রাজশাহী, Rajshahi 26 August 2026 7 views RJBD7C2F
0 Comments
Paid Land Office ৳3.0K

খতিয়ান তোলা

আমার বাবার জমির একটা খতিয়ান তুলতে গিয়ে সেটি সমস্যা আছে বলে আমার কাছে ৩০০০ টাকা দাবি করে।।কোনো উপায় না পেয়ে আমি সেই টাকা দিয়ে দিই।।দারুসা ভুমি অফিস

রাজশাহী, Rajshahi 26 August 2026 8 views RJGTBASV
0 Comments
Paid Land Office ৳100.0K

রেলওয়ে ভূমি গ্রহন এর টাকা উত্তলন

আমার জমি রেলওয়ে অধিগ্রহণ এর মধ্য পরে। এর মধ্য আমার জমি ও বাড়ি থাকায় ঠিক মত আমার বাড়ি লেখা হয় নাই যে কারনে আমার কাছে ১৫লক্ষ টাকা দাবি করে ভূমি পরিদর্শক করা এবং তারা আমাকে আস্থা রাখতে বলে তাদের উপর টাকা দিলেই সব ঠিক করে দিব না হলে আমাদের পেছন পেছন ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবেন আর টাকা উঠাতে পারবেন নাহ। পরে তাদের বুঝিয়ে কোন মতে NGO আর কিছু আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে তাদের ঘুষ এর ১০লক্ষ টাকা দেই। পরে আমার অধিগ্রহণের টাকা টার চেক প্রদান করে। মাওয়া হতে ভাংগা পযন্ত যেখানে রেলওয়ে ভূমি অধগ্রহণ করেছে সকলের থেকে চেক এর ১০-৩০ +% টাকা ঘুষ আগে নিয়েছে পরে চেক দিচ্ছ না হয় হয়রানি করেছে। আমার এক পরিচিত লোক ঘুষ না দেওয়ায় এখন ও চেক নিতে পারে নাই।

ফরিদপুর, Dhaka 26 August 2026 9 views DKUR2ACK
0 Comments
Refused Education Office ৳2.0K

এ্যাডহক কমিটি অনুমোদন

প্রস্তাবিত কমিটির প্রস্তুতকৃত কাগজ পত্রাদি শিক্ষা বোর্ড রাজশাহীতে দাখিলের সময় বোর্ডের বিদ্যালয় শাখার ক্লার্ক অতিরিক্ত টাকা দাবি করে, নাদিলে সেই ফাইল সহজে নোট দেওয়া হয় না। অপর পক্ষে যে ফাইলের বিপরিতে টাকা পরিশোধ হয় সেই ফাইল পরে দাখিল করা হলেও সেই ফাইল আগে নোট দেওয়া হুয়। তাছাড়া শিক্ষা বোর্ডের বেশীরভাগ সেক্টরে ঘুষ না দিলে শিক্ষকদের সহিত খারাপ ব্যবহার করা হয়। সদয় অবগতি ও প্রয়োজিনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তথ্য দেওয়া হলো।

রাজশাহী, Rajshahi 26 August 2026 9 views RJ7WDT9Q
0 Comments
Paid Other public office ৳280.0K

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড রাজশাহী

যে টাকা নিয়েছে তার নাম ও ডিটেইলস নাম — ঠিকানা : — মোবাইল নম্বর — পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এ চাকরি দেওয়ার কথা বলে ২৮০০০০ টাকা নিয়ে ১১-১২-২৪ তারিখ এ আমাকে লেটার দেয় যে লেটারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের সিল ছিল ও জবের জন্য বিস্তারিত ডিটেলস ছিল। লেখা ছিল জয়নিং হবে জানুয়ারির ১ তারিখে ২০২৬ সালে কিন্তু পরবর্তীতে ডেট চেঞ্জ করে এরপরে আমার থেকে লেটারটা নেওয়া হয়েছে। এর কিছু দিন পর বলে লোক নিচ্ছে না টাকা ফেরত দিবে কিন্তু এখনও এক টাকাও দেইনি আবার ফোন রিছিভ করে না। সে পেট্রোলিয়াম গ্যাস কোম্পানিতে জব করতো তখন খুলনায়। উক্ত শাখায় ১১ই ডিসেম্বর ২০২৪ সালের লগ ইন রিপোর্ট দেখলে ওনার নাম পাওয়া যাবে।

নওদাপাড়া রাজশাহী, Rajshahi 26 August 2026 8 views RJ2WDE45
0 Comments
Paid Passport Office ৳7.5K

পাসপোর্ট

তারা সরাসরি টাকা চাই না, পাসপোর্ট অপিসের পাসে যে কম্পিউটার এর দোকান গুলো থাকে তাদের সঙ্গে যোগ থাকে, তারা ফাইল দিয়ে ফোন করে বলে দেই এই নাম গালো,অপিসারেরা খুজে নেই।

চাপাইনবয়াবগঞ্জ, Rajshahi 26 August 2026 7 views RJC29M8P
0 Comments
Paid Other public office ৳100

জন্মনিবন্ধন সংসোধন

আমার একজন প্রবাসি বন্ধুর জন্মনিবন্ধন সংসোধনের জন্য দিয়েছিলাম ফটিকছড়ি, ভুজপুর ইউনিয়নে, যেখানে ২ দিনের মধ্যে কাজ হওয়ার দরকার সেখানে ৫ দিনেই কিছু হলনা, সচিবকে জিজ্ঞাস করলে বলে উপজেলা থেকে approval না হলে হবেনা, এতে ১০-১৫ ও লাগতে পারে, যদি জলদি লাগে উপজেলা গিয়া করে নিয়ে আসতে হবে, ওনার কথার ধরণ এমন ছিলো যে ওদের টাকা দিলে এখনি করে দেবে, আমার একটা বন্ধুতে বললাম যে একটা পরিচিত পটোকপির দোকানের নাম বললো সে ও একি কথা বললো উপজেলাই ১০০ টাকা দিলেই সাথে সাথে এপ্রোপ দিবে, পরে আমি ১০০ টাকা দিলে দেড় মিনিটের সেটা এপ্রোব হয়..

ফটিকছড়ি উপজেলা, Chattogram 26 August 2026 7 views CT25Y9GD
0 Comments
Paid Other public office ৳2.5K

ঠিকানা ভেরিফিকেশন এর জন্য পুলিশকে ঘুষ দেওয়া

আমাদের কয়েকজনকে আসামি করে একটি সাইবার মিথ্যা মামলা হয় ঢাকায়, এটির জন্য ঢাকা থেকে আমাদের কিশোরগঞ্জ ঠিকানায় ফাড়ি পুলিশের কাছে ঠিকানা ভেরিফিকেশন পাঠায়। আমি সহ ৩ জনের নামে ঠিকানা ভেরিফিকেশন আসে। সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার আমাকে কল দেয় এবং প্রথম দিন আমরা ৩ জন যাই ও কাগজ দিয়ে আসি। পরের দিন আবার আরো কিছু কাগজ নিয়ে যেতে বলে এবং আমি কল দেই তিনি আমার সাথে ফোনে কথা বলে, কথা বলার পরেই সে বলে আমি Whatsapp এ আপনাকে কল দিচ্ছি। তারপর সে Whatsapp এ কল দেয় এবং আমার কাছে সরাসরি বলে টাকা নিয়ে আসবেন আমাদের এই কাজ করতে খরচ করতে হয়। তারপর সেই দিন আমি তাকে ১৫০০/- টাকা দেই এবং সেই দিন সে কাগজ রাখে আর বলে আরো কিছু টাকা দিতে হবে + আরো কিছু কাগজ লাগবে পরের বার যাওয়ার পরে জোড়াজুড়িতে আরো ৫০০/- টাকা দিতে হয়।

কিশোরগঞ্জ, Dhaka 26 August 2026 6 views DK8LXUC7
0 Comments