All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Refused Land Office ৳1

Mutation

যায়গার মিউটেশন না দিয়ে মাসের পর মাস ঘুরায়, এবং যায়গা ভালো দামে বিক্রয় করার জন্য প্রলুব্ধ করে। বিক্রি করতে না চাইলে- গড় হাজির, মালিকানার প্রমান নাই ইত্যাদি কারণ দেখিয়ে, শুনানির তারিখ নাদিয়েই (এস এম এস) ৭/৮ মাস পর মিউটেশন নামঞ্জুর করে দেয়।

Dumuria, Khulna 26 August 2026 11 views KHYZRKXA
0 Comments
Paid Other public office ৳9.0K

জন্ম নিবন্ধন, সাল ২০২৪

আমার মায়ের জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য আবেদন করার পর বিভিন্ন আজু হাতে তা বাতিল করে দেয়া হয়। তারপর পৌরসভার এক স্টাফ কে বাধ্য হয়ে ধরি আমার কাছে ২০০০ টাকা দিয়ে চায় তারপর তাকে টাকা দিয়ে জন্ম নিবন্ধক করে দেয়। আমার বাবার জন্ম নিবন্ধক ও মৃত্যুর সনদ করার জন্য ৭০০০ টাকা দিয়ে সেই একই পৌরসভার স্টাফ কে দিয়ে আমার কাজ করে নেয়।

সৈয়দপুর, নীলফামারী, Rangpur 26 August 2026 4 views RNPK5UH5
0 Comments
Refused Public Hospital ৳100

দ্রুত ব্যবস্থা নিন

আমাদের গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিক থেকে ঔষধ নিতে গেলে ঔষধ প্রতি পরিমাণ বুঝে ৫, ১০, ১৫, ২০,৫০, ১০০ টাকা নেওয়া হয় এটি আওয়ামী লীগ সরকার থাকাকালিন শুরু করে এরকম অনিয়ম পতিনিয়ত চলছে। এর সাথে গ্রামের কিছু গণ্যমান্য লোক জড়িত আছে যারা ওষুধ নিতে টাকা লাগে না। এবং সভাপতি ডাক্তার সহ অনেকেই জড়িত আছে।

বাবুলীদহ,উধুনিয়া,উল্লাপাড়া,সিরাজগঞ্জ,রাজশাহী।, Rajshahi 26 August 2026 9 views RJHUHBJ2
0 Comments
Only demanded Land Office ৳35.0K

DCR নবায়ন

সোনাহার বাজার, এটা একটা ইউনিয়ন এর মুল বাজার, এখানে অনেক খাস জমি আছে । উল্লেখ্য এখানে বর্তমান পাকা রাস্তা হওয়ার পূর্বে অন্য একটা রাস্তা ছিলো । নতুন পাকা রাস্তা হওয়ার সময় যে ব্যাক্তিমালিকানা জমির উপর দিয়ে এই রাস্তা হয়েছে সে জমির মালিক/মালিকগনকে পূর্বের কাচা রাস্তাটা ছেড়ে দেয় ও সে প্রেক্ষিতে DCR প্রদান করা হয় হাট চান্দিনা হিসেবে । উল্লেখ্য গ্রামের সাধারণ মানুষ অনেকেই সেখানে দোকানঘর স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে । বর্তমানে স্থানীয় ভুমি অফিস এই যায়গাকে তোহা মার্কেট হিসেবে মিথ্যা উপস্থাপন করে সেখানে থাকা ব্যাবসায়িদের উপর এক কৃত্রিম চাপ সৃষ্টি করে বিভিন্ন ব্যবসায়ি থেকে বিভিন্ন পরিমান অর্থ নিয়েছেন যা হাট চান্দিনা হিসেবেই প্রমানিত । অথচ এর পরেও তাদের DCR প্রদান করা হচ্ছে না কোনো অজানা কারনে ।

সোনাহার বাজার, দেবীগঞ্জ, পঞ্চগড়, Rangpur 26 August 2026 9 views RNADR3G6
0 Comments
Paid Other public office ৳9.0K

বিদ্যুতের নতুন মিটার লাগানো।

এদের সার্কুলারে পুরাতন গিটার সংযোগ রয়েছে তাদের ভোটার আইডি কার্ড যথেষ্ট। এছাড়াও অনেক ধরনের কাগজ চাওয়া হয়। চাইলে এরা বাসার উপর যোগ করতে পারে। কতদিনের শেয়ার করবেন নিশ্চয়তা নেই। সংযোগের তার নিয়ে সমস্যা। কিচ্ছু জটিলতা রয়েছে। কিছু জটিলতা নিজেরা তৈরি করে রেখেছে অর্থ পাবার জন্য। মনে হয়েছে তো অর্থ বা ঘুষ ছাড়া মিটার পাওয়া সম্ভব নয়। অফিসে একটা চক্র রয়েছে, এরা অর্থ ছাড়া সাইন করে না। কারণ একজন অফিসে অস্থায়ী কর্মকর্তা দায়িত্ব দেয়ার পরও, অফিস থেকে আমাকে ফোন করা হয়েছিল। অত্যাবশ্যকিয় সেবা, তাই ঘুস দিতে বাধ্য হয়েছি।

রংপুর, Rangpur 26 August 2026 10 views RNYEGJXW
0 Comments
Paid Tax Office ৳3.0K

জমির কর

আমার জমির পরিমাণ পরিমাণ ১৯৭ শতাংশ মোট কর ২৩০৮ ঢাকা আমার কাছে চেয়েছে ৬০০০ টাকা। একরকম বিপদে পড়েই দিতে হয়েছে তাদেরকে।।

গাজীপুর , কালিয়াকৈর , মৌজা নাম্বার ১৫ নলুয়া।, Dhaka 26 August 2026 5 views DKN4YWED
0 Comments
Paid City Corporation ৳4.0K

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স করতে বলা হলো ৭০০০ লাগবে, অফিসে টাকা জমা দেওয়ার সময় রশিদ কাটলে রশিদ দেওয়া হবে। বাস্তবে রশিদ দেওয়া হলো ২৭০০ ও ৩০০ টাকার। বলা হলো বাকি টাকার রশিদ কোথায়? ওটা আছে, পরে নিয়ে যাবেন। সেই থেকে দিচ্ছে ও নেওয়া হচ্ছে!!!

গাজীপুর, Dhaka 26 August 2026 7 views DK7QC2BQ
0 Comments
Paid Land Office ৳20.0K

জমি খারিজ

আমার জমির দলিল ঠিক থাকা সত্বেও একটু সমস্যার কারণে খারিজ নামঞ্জুর হচ্ছিলো। উক্ত ভূমি অফিসে কর্মস্থ ব্যাক্তির সাথে কথা বলে যা জানলাম তাতে উনি বলেছে কাজটা হয়ে যাবে কিন্তু টাকা লাগবে ৩০০০০ হাজার।আমও এর আগেও অনেকবার দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতেও আমার জমির খারিজটি করাতে পারিনও এতে যেমন অর্থ নষ্ট হয়েছে সেই সাথে সময় ও নষ্ট। তাই ইচ্ছা না থাকা সত্বেও আমি সেই ব্যাক্তিকে টাকা দিতে রাজি হই। কারণ আমি অসুস্থতাজনিত কারণে চলাচলে প্রায় অসমর্থ একজন ব্যাক্তি।কাজেই আর কোন কষ্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে রাজি হই যেন আমাকে আর দৌড়াদৌড়ি না করতে হয়। ২০০০০ টাকা ৩ ধাপে দিই তাকে কিন্তু আমার কাজ আর হয়নি।এভাবেই হয়রানির শিকার হয়েছি।

সাহতা ইউনিয়ন পরিষদ, বারহাট্টা উপজেলা, Mymensingh 26 August 2026 11 views MYMMQK6X
0 Comments
Paid BRTA ৳3.0K

গাড়ি ফিটনেস

গাড়ি ফিটনেস করাতে গেলে এত নিয়ম আর বিশৃঙ্খল অবস্তা যে আপনাকে দালাল চক্র হাতে যেতে হবে আর এই দালাল রা গাড়ি প্রতি ৩০০০-৪০০০ টাকা চাজ করে। এটা brta মারপ্যাচের কারনে হয়ে থাকে। একটা ফালতু দূর্নীতি বাজ প্রতিষ্ঠান।

Bogura Sadar, Rajshahi 26 August 2026 9 views RJXJCLZY
0 Comments
Paid Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে যে অফিসার তদন্ত করে বা ভেরিফিকেশন করেন তখন টাকা দাবি করেন। নগদ টাকা দিতে হয়। আমার জানামতে পুলিশ ক্লিয়ারেন্স মানে হচ্ছে ব্যক্তির নামে কোন প্রকার মামলা আছে কিনা বা কোন প্রকার মামলা ছিলো কি না ? তা তদন্ত করা কিন্তু বর্তমানে এগুলো না দেখে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করলে দেখা হয়। ব্যক্তির পদত্ত কাগজ সত্যায়িত করা আছে কি না এবং তার এবং তার পরিবারের কোন জায়গাজমি আছে কি না। আর এই বিষয় গুলো নিয়ে প্রচন্ড হয়রানির শিকার হন সাধারণ মানুষ। যারা বিদেশ গিয়ে টাকা উপর্জান করে দেশের ভাল অর্থনিতির কথা ভাবেন । তাদের বিদেশ যাত্রার শুরুতে ঘুষ দিয়ে দেশ ছাড়তে হয়।

বাগেরহাট, Khulna 26 August 2026 7 views KHANZ4DE
0 Comments
Paid Education Office ৳100.0K

পেনশন কার্যক্রম

আমার মার পেনশনের টাকা তুলছে যেয়ে দুই বছর ঘুরিয়েছি লাস্ট এক লক্ষ টাকাও নিয়েছে। শেরপুর জেলা শিক্ষা আর শিক্ষা অফিসার কে টাকা না দিলে আজকের টাকাই পাইতাম না ।

শেরপুর, Mymensingh 26 August 2026 7 views MYHSP7QJ
0 Comments