All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Paid Land Office ৳20.0K

খাজনা পরিশোধ

আমার খাজনা দাদার আমল থেকে অপরিশোধিত। বিভিন্ন সময় যখন জমি কেনাবেচা হয়েছে তখন‌ও শুধু ঘুষ দিয়ে তা সম্পন্ন হয়েছে কিন্তু খাজনার মূল বহিতে তা উঠেনি। গত মে তে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে তারা নিজেরাই অনলাইন আবেদন করে এবং আমাদের বলে যে প্রায় ৩০০০০ টাকা বাকি আছে। আমরা হতাশ হই এবং ফিরে আসার মূহুর্তে তারা অফার দেয় যে আমরা চাইলে তা অর্ধেকে নামবে কিন্তু কিভাবে জানতে চাইলে তারা বলে তা জেনে লাভ নাই বাকি শূন্য দেখালেই তো হলো এবং পরবর্তীতে শুধু হাল পরিশোধ করতে হবে। এই বলে তাঁরা ২০০০০ টাকা নেয় কিন্তু আমাদেরকে দেওয়া রশিদে মাত্র ২০০০ টাকাতেই সব বাকি পরিশোধ দেখায়। এই হলো দেশ ও পরিচালন ব্যবস্থা। প্রশ্ন হলো, দিলাম কেন? লাভ নেই, প্রতিবাদ করলে তো লোকে আমাকেই চোর বলবে।

ছাতড়া, নিয়ামতপুর , নওগাঁ, Rajshahi 26 August 2026 5 views RJ4HXQQ2
0 Comments
Refused Passport Office ৳3.3K

passport apply

পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করা হয়।টাকা প্রদান না করলে আপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়।কিন্তু একি জিনিস সরকারি ফি বাবদ ৮০০০/- অথবা । ৮৫০০/- প্রদান করলে সাথে সাথে আপ্লিকেশন গ্রহণ করা হয়।

মময়মনসিংহ সদর, Mymensingh 26 August 2026 6 views MYZ5G5FT
0 Comments
Paid Land Office ৳1.0K

জমির ট্যাক্স প্রদান

আমি জমির খাজনা দিতে গেলে ভূমি অফিসের পিয়ন দ্বারা ভূমি কর্মকর্তা ঘুষ দাবী করে। নায়েব জোর করেই ৫০০০/- টাকা নিয়ে নেয়। ঘুষ না দিলে তারা খাজনা নিবে না। তাদের না খরচ হয়, উপজেলা ভূমি অফিসে দিতে হয়।

সাতক্ষীরা, Khulna 26 August 2026 6 views KH83V8HY
0 Comments
Paid Other public office ৳10.0K

রেজুলেসন

একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান এ বদলি হওয়ার জন্য একটা রেজুলেসন দরকার ছিলো কুমুটি র কাছ থেকে, কিন্তু তা দেওয়ার জন্য তারা ৫০০০০ টাকা দাবি করে কিন্তু শেষ এ ১০০০০ টাকায় করে দেয়, কারণ প্রথম এ আমরা প্রথ্যাখান করেছিলাম,

bogura, Rajshahi 26 August 2026 7 views RJJPMGAA
0 Comments
Paid City Corporation ৳9.0K

ট্রেড লাইসেন্স করা

রেস্টুরেন্টের জন্য ট্রেড লাইসেন্স করতে অনলাইনে আবেদনের সাত দিনের পরেও কোন কাজ না হওয়ায় DNCC অফিসে যাই, সেখানে আবেদনের নম্বর দিয়ে খোঁজ করলে একজন জানান - অনলাইনের ওই আবেদন পত্র দিয়ে কাজ হবে না, অনেক কাগজ লাগবে, দশ হাজার টাকা দিতে হবে। পরে নয় হাজার টাকায় রফা হয় ও আমরা তা পরিশোধ করি। এখনও কাজ ট্রেড লাইসেন্স হাতে পাইনি।

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DK6SF7RA
0 Comments
Paid Land Office ৳5.0K

জমি রেজিস্ট্রি

এখানে জমি রেজিস্ট্রি করতে গেলে তারা ৫০০০ টাকা করে অতিরিক্ত নিয়ে নেই এ ৫ হাজার টাকা পরিশোধ না করলে কোন রকম জমি রেজিস্ট্রি হতে পারে না এই ৫০০০ টাকা কোথায় যায় আমি ঠিক জানিনা আর অতিরিক্ত অনেক চার্জ রয়েছে যেমন যারা চালান দেয় তাদেরকে টাকা দিতে হয় এখানের প্রায় সকল কর্মচারী ও কর্মকর্তা জড়িত আমি যতবার দলিল করতে গিয়েছি ততবার এ সমস্যায় পড়েছি

মধুপুর, Dhaka 26 August 2026 10 views DKW4LW49
0 Comments