All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট আবেদন

আমাদের স্খায়ী ঠিকানা কুমিল্লায়। বর্তমান ঠিকানায় চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস, মনসুরাবাদ পাসপোর্টের আবেদন করলে রিজেক্ট করে দেয়। কারন দেখায় বর্তমান ঠিকার সাপেক্ষে কমিশনার সার্টিফিকেট লাগবে। পরে সেটাও জমা দিলেও রিজেক্ট করে দেয়। পাসপোর্ট কর্মকর্তা জানায় আপানাদের বাড়ি কুমিল্লা, সেখানে গিয়ে করেন, চট্টগ্রামে হবে না। পরবর্তীতে সেখানে দায়িত্বরত পুলিশ/আনসারদের সাথে আলাপ করে জানতে পারলাম, আমরা কোন এজেন্সির মাধ্যমে না এসে সরাসরি নিজেরায় আবেদন করাতে জমা নিচ্ছেনা। তারা জানালো এজেন্সির মাধ্যমে পাসপোর্ট অফিসের কর্মকর্তা প্রতি পাসপোর্টের আবেদন ২৫০০ টাকা পায়। তাই নিরুপায় হয়ে উক্ত পুলিশ কর্মকর্তার মাধ্যমে ২৫০০ টাকাসহ যে অফিসার রিজেক্ট করে দিল তার কাছেই জমা দেয়। পুলিশ ভাইকে ৫০০ টাকা দিতে হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস, মনসুরাবাদ, চট্টগ্রাম, Chattogram 26 August 2026 4 views CTPUDLU8
0 Comments
Paid Other public office ৳200

পৌরসভা থেকে প্রত্যায়ন পত্র গ্রহণ।

প্রত্যায়ন পত্র আমার জরুরী প্রয়োজন ছিল। আমাকে বলা হয়েছিল আজ প্রত্যায়ন টা যে কোন ভাবে ম্যানেজ করে দেব, যদি আমাকে কিছু টাকা ধরে দেন।

কলারোয়া, সাতক্ষীরা।, Khulna 26 August 2026 7 views KHLE2EVQ
0 Comments
Paid Other public office ৳5.0K

বিবাহিত সনদ ই এপোস্টিল (e Apostille) করতে গিয়ে ঘুষ দিতে হলো।

বিদেশগামী শিক্ষার্থীদের mygov.bd ওয়েবসাইটের মাধ্যমে অধিকাংশ ডকুমেন্ট সত্যায়িত করা যায়। বেশিরভাগ সত্যায়ন ঠিকভাবে হলেও আমি আটকে যাই বিবাহিত সনদটি সত্যায়িত করতে গিয়ে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পিছনে নিকাহ রেজিস্টার অফিস, ঢাকা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত থাকেন। আমি প্রায় এক মাস যাবত আবেদন করার পরেও বারবার ভুল আবেদন হয়েছে অজুহাত দিয়ে আমার আবেদন টি প্রত্যাখ্যান করা হয়। এদিকে আমার এম্বাসিতে ডকুমেন্ট জমা দেওয়ার সময় একদম ঘনিয়ে আসে। শেষে অপারগ হয়ে কাজীর সাথে যোগাযোগ করি এবং তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। কাজী বললেন এই কাজ আসলে ফ্রি তে হয়না, এগুলোর জন্য আপনার টাকা খরচ করতে হবে, না হলে ৬ মাস ঘুরলেও সত্যায়ন শেষ হবেনা। শেষে বাধ্য হয়ে অনেক দরদাম করে কাজীকে ৫০০০ টাকা দিতে হয় আমার।

Dhaka, Dhaka 26 August 2026 9 views DKWM3A66
0 Comments
Only demanded Customs Office ৳2.0K

ভ্যাট সার্টিফিকেট রেজিস্ট্রেশন

আমি মূলত তিন চারটা ভ্যাট রেজিস্ট্রেশন করেছি। ভ্যাট সার্টিফিকেট গুলো আমার ক্লায়েন্টের অনেক প্রয়োজন। ভ্যাট সার্টিফিকেট মূলত তিন থেকে চারদিন হায়েস্ট সাতদিনের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখন নতুন স্যার আশায় প্রতি ভ্যাট রেজিস্ট্রেশন এর জন্য পনেরশো থেকে দুই হাজার টাকা দাবি করে। আর টাকা না দেওয়ায় ভ্যাট সার্টিফিকেট গুলো এপ্রুভ করে না। ১৫-২০ দিন হয়ে গেল এখন পর্যন্ত ভ্যাট সার্টিফিকেট গুলা পেলাম না। টাকা দেয়া হয়নি বলে। টাকা না দিলে আরো কতদিন পরে এপ্রুভ করবে তার কোন ঠিক নেই।

পাহাড়পুর, কাস্টমস ডিভিশন অফিস, দিনাজপুর।, Rangpur 26 August 2026 7 views RN32SGXP
0 Comments
Refused Other public office ৳7.0K

উপজেলার ইউএনও এবং অন্য কর্মকর্তারা এনজিও সহ বিভিন্ন উন্নয়ন কাজে অংশগ্রহণের জন্য টাকা চায়।

একটি অতি প্রয়োজনীয় রাষ্ট্রীয় চাহিদা পূরণ করার কাজ উদ্বোধনের জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হলে তারা সেখানে উপস্থিত হওয়ার জন্য জনপ্রতির দুই থেকে তিন হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এর সাথে সংশ্লিষ্ট কোন দপ্তরের কোন কর্মকর্তা সেখানে উপস্থিত হন নাই এবং ইউএনওরা তাদের অন্য কাজ আছে বলে অনুপস্থিত থেকেছেন। এভাবে তারা প্রতিনিয়ত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। এবং উন্নয়ন কাজকে নিরুৎসাহিত করছেন। আমি পরে খোঁজ নিয়ে জানলাম সারা বাংলাদেশে এটি মাঠ পর্যায়ের প্রশাসনের একটি সাধারণ চিত্র।

সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা এবং খুলনার কয়রা উপজেলা, Khulna 26 August 2026 5 views KHK89YZQ
0 Comments
Only demanded BRTA ৳10.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে চেয়েছি। বললো কোনো ঝামেলা ছাড়াই করিয়ে দেবে।বিনিময়ে ১০০০০ হাজার টাকা দিতে হবে। শেষমেষ ৮হাজার টাকায় করে দিবে বলে অফার দিলো। বুঝতেছি না কি করব এখন

মাদারীপুর, Dhaka 26 August 2026 8 views DKZLUZ8K
0 Comments
Paid Accounts Office ৳17.0K

মৃত ব্যক্তির পেনশন টাকা প্রাপ্তি

আমার মৃত পিতার পেনশন টাকা প্রাপ্তীর জন্য যোগাযোগ করেছি। তারা আমার কাছে তৃতীয় ব্যক্তির মাধ্যমে ১৭,০০০/- টাকা দাবী করে। টাকা দিতে দেরি হওয়ায় আমার ফাইল অনেকদিন আটকে ছিল। টাকা দেওয়ার পরপর ফাইলের কাজ দ্রুত শেষ করেন। আমি টাকা গুলো পরিশোধ করেছি।

শহর, Chattogram 26 August 2026 6 views CTVZT6HB
0 Comments
Refused Education Office ৳1.00M

চাকুরীর বিনিময়ে টাকা চাওয়া

মিঠাপুকুর উপজেলার মাঝগ্রাম দারুন হুদা দাখিল মাদ্রাসার আয়া/ঝাড়ুদার পদের জন্য নিয়োগ দিয়েছিল বিগত ২০২৬ সালের জানুয়ারী মাসে, স্থানীয় অনেকেই আবেদন করলে, তাদের মধ্যে অনেকেই দাবী করেছেন তাদের কাছে ঘুষ চেয়েছেন উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেনটেনডেন্ট, বিষয়টি নিয়ে স্থানীয় আবেদন কারীদের মধ্যে সমালোচনা ঝড় তুলেছেন, পরে জানা যায় উক্ত কারকারীর সাথে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহ কিছু সদস্য জড়িত।

রংপুর, Rangpur 26 August 2026 9 views RNB2439N
0 Comments
Paid Land Office ৳500

জমাবন্দি নকল সনদপত্র

জমাবন্দি নকল পাওয়ার জন্য গেছিলাম। তখন তারা আমার কাছ থেকে একটা জমাবন্দি নকল পাওয়ার জন্য ৫০০/- টাকা দাবী করে। গত বছর সেম নকল তুলতে গেছিলাম এক টাকাও নেয়নি । এটি তুলতে কোন টাকা প্রদান করতে হয়না বলে জানিয়েছেন। কিন্তু এই বছর নিতে গিয়ে টাকা দিতে হয় বললো। তারাতারি নিলে বেশি টাকা দাবী করেছেন।

গ্রাম, Chattogram 26 August 2026 9 views CT59WW9L
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট বানাতে যেয়ে

সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও দুইবার বিভিন্ন অজুহাত দেখিয়ে জমা নেয়নি। বাধ্য হয়ে দালালের মাধ্যমে টাকা দেয়ার পরে ইচ্ছা করে একটা কাগজ না দেয়ার পরও সব ঠিক বলে গণ্য হয় এবং পাসপোর্ট পাই। ই্হাই আমার সোনার বাংলাদেশ।

মোহাম্মদপুর, ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKYM9GVV
0 Comments
Paid Other public office ৳500

ডিবি পুলিশ

চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য কুমিল্লা পুলিশ সুপার অফিসে যাওয়া হয়েসে। ভদ্রলোক নিতান্ত ভালো ব্যবহার করেসেন। কাগজপত্র দেয়ার জন্য অন্য বিভাগীয় শহর থেকে আসা হয়েসে যেখানে অনলাইনের যুগে তা হোয়াটসঅ্যাপ এই নেয়া যায়। শেষে তিনি আমার প্রয়োজনীয় তথ্যাদি লেখনিরজন্য কম্পিউটার টাইপিস্ট কে দেয়া লাগবে বলে ৫০০ টাকা নিয়েসেন। এভাবেই নাকি ওদের বেতন দেয়া হয়। আমি বিষয়টি সম্পকে বেশি জানিনা বিধায় দিয়ে দিয়েসি।

কুমিল্লা, Chattogram 26 August 2026 6 views CTKXQBKL
0 Comments
Paid Customs Office ৳15.0K

Customs day to day work

any work if we go to customs office , AC, DC, AD , Commissioner's -- Sipahi, Pion, PA every one asking money , per file movement cost tabil to tabil 15000 to 20000 . all are BCS and under their super vision this are happening . we are working privet sector doing huge work every day , we no need sipahi, pion, pa, why thoes officer require this kind of ghukor. and making slow country econimical work down, goverment should remove , pion, clark, PA, sipahi this iare addition cost and economy distrabance.

dhaka, Dhaka 26 August 2026 11 views DK4Z9LXJ
0 Comments
Paid Passport Office ৳500

পা‌স‌র্পোট ভে‌রি‌ফি‌কেশন

আমার পাস‌র্পোট এর পু‌লিশ ভে‌রি‌কেশন হয়,। সেজন্য আমা‌কে একজন পু‌লিশ কর্মকর্তা থানায় ডে‌কে ১০০০ টাকা দা‌বি ক‌রে । য‌দি টাকা না দেয় তাহ‌লে আমার পাস‌র্পোট এর আ‌বেদন ক্যা‌ন্সল ক‌রে দি‌বে এই ভয় দেখায় ।আ‌মি ছাত্র মানুষ তাই ৫০০ টাকা দি‌তে রা‌জি হয় । তখন ও‌নি মস‌জি‌দে ঢু‌কবে এই সময় বলল ৫০০ টাকাই দেওয়ার জন্য । আমি ৫০০ টাকা দেওয়ার পর ও‌নি মস‌জিদে নামাজ পড়‌তে চ‌লে যায় । এই হ‌লো বাংলাদে‌শের পু‌লিশ ।

গাজীপুর, Dhaka 26 August 2026 7 views DK4ZMY2W
0 Comments
Paid Other public office ৳150.0K

এলাকায় রেষ্টুরেন্ট দিতে গিয়ে পুলিশকে ঘুস

আমি একটা রেষ্টুরেন্ট করার উদ্যোগ নিই ৭ জন মিলে, টেড লাইসেন্স সব ওকে, রেষ্টুরেন্ট কাজ ও ওকে, যখন উদ্ভোদন করার সময় হয়, পুলিশ ফাঁড়ির এসআই আমাদের থেকে ৫০,০০০/- টাকা দাবি করে পরবর্তীতে এলাকার লোগদের নিয়ে নেগোসিয়েশন করে ১৫০০০/- টাকা দেওয়া হয়৷ পুলিশ এখোনো খারাপ রয়ে গেছে!

ফেনী, Chattogram 26 August 2026 10 views CTEWLJ8D
0 Comments
Paid Land Office ৳22.0K

নামজারী

নায়েব সাহেব নিজে এবং ভুমি অফিসের সকলে লিস্ট করে টাকা খায়। একটা নামজারীর পিছনে টাকা না দিলে নামজারী করেন না পূর্বের যে নায়েব ছিল (—) তিনি। শুধু আমি না, অনেকের জমির কাগজ জালিয়াতির পিছনে এই নায়েব দায়ী।

বড়চাপা ইউনিয়ন, Dhaka 26 August 2026 6 views DK5BYKEF
0 Comments