All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Paid City Corporation ৳500

জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করার জন্য

জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করার জন্য ফি নাকি ৫০০ টাকা। কিন্তু ওয়েবসাইটে দেখেছি ৫০ টাকা। কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা দিতে বাধ্য হয়েছি। না হলে কাজ হবে না। কিছুক্ষণ বসে থেকে দেখলাম সবার থেকে এমন বেশি টাকা নিচ্ছে। সিস্টেম হয়ে দাড়িয়েছে মনে হলো।

নারায়নগঞ্জ, বন্দর, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়।, Dhaka 3 September 2026 6 views
0 Comments
Paid City Corporation ৳5.0K

Trade license address correction

Dhaka দক্ষিণ সিটি কর্পোরেশন এ আমার ট্রেড লাইসেন্সের ঠিকানা পরিবর্তনের জন্য 5000 টাকা দাবি করে, কম নিতে বলেছিলাম, নেয়নি। আমি সম্পুর্ন টাকা দিলাম। টাকা পরিশোধের পর বলল এক সপ্তাহ লাগবে address correction হয়ে আসতে। পরে দেখি ঐ দিন বিকেলে sms আসল ফি 320/= বাহ চমৎকার পরের দিন আমার লাইসেন্স পেয়ে গেলাম।

Dhaka, Dhaka 3 September 2026 6 views
0 Comments
Paid Land Office ৳65.0K

ঘোষণাপত্র দলিল

বোনে ভাইকে সম্পতি মৌখিক ভাবে দান করে দিয়েছিলো, সে মোতাবেক ভাই বি এস দলিল সৃজন করিয়াছেন, এখন বোন ঘোষণা পত্র দলিল দিতে চাইলে ভূমি অফিস ৬৫০০০ হাজার টাকা দাবি করে, বাধ্য হয়ে আমি তা পরিশোধ করেছি

ফেনী, Chattogram 3 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳5.0K

MPO শিক্ষক বদলী

বদলীর জন‌্য হার্ডক‌পি আবেদন কর‌তে বলা হ‌য়ে‌ছিল। সময় ছিল সে‌প্টেম্বর মা‌সের ৬ তা‌রিখ বিকাল ৪টা পর্যন্ত। আমি সরাস‌রি যে‌তে পারব না, তাই বুধবা‌রের ম‌ধ্যে ডা‌কে না দি‌লে ফেরৎ আসবে। এদি‌কে আমার সুপার টাকা ছাড়া ফাইলে স্বাক্ষর কর‌বে না। দীর্ঘ‌দিন প‌রিবার ছে‌ড়ে দু‌রে আছি, তাই বাধ‌্য হ‌য়ে ঘু‌ষের বি‌নিম‌য়ে ফাইলে সুপা‌রিশ নি‌তে হ‌য়ে‌ছে।

পঞ্চগড়, Rangpur 3 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳3.0K

পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে চট্টগ্রামে কোতোয়ালি থানার অধিনে প্রাইমারিতে আমার চাকরি হয়। আমার পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব পড়ে দামপাড়া পুলিশ লাইনের একজন এস এই কর্মকতার। যেখানে আমার সকল শিক্ষাগত সনদ যাচাই করার কথা উনার সেই জায়গায় আমাকে দিয়ে আমার সনদগুলো যাচাই করিয়ে উনার সাথে যোগাযোগ করতে বলেন। তকর কথা মত নিরুপায় হয়ে কাজগুলো করার পর উনি ৩০০০ টাকা দাবি করে বলেন টাকাটা উনার জন্য না, তবে টাকা না দিলে নাাি ২ মাসেও আমার ভেরিফিকেশনের কাজ কর্তৃপক্ষরা ধরে ও দেখবে না৷ তাই টাকাটা আমাকে দিতে হয়।

দামপাড়া, চট্টগ্রাম, Chattogram 3 September 2026 2 views
0 Comments
Paid Public Hospital ৳19.0K

বিদেশি মেডিকেল সেবা

আমাকে এজেন্সির লোক বলেছে যদি তুমি ১৯ হাজার টাকা দাও তাহলে তোমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে আর যদি তুমি না দাও তাহলে তুমি ফিট থাকার পরেও তোমাকে হয়তো আনফিট দেখাতে পারে এজন্য আমি ঘুষ দিতে বাধ্য হয়েছে

ঢাকা শহর, Dhaka 3 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারি আবেদনে ফাইল এর সাথে টাকা দিলে কাজ হয় দ্রুত। আর না দিলে........

নামজারি আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে সকল কাগজপত্র নিয়ে গিয়েছি। অনেক সময় অতিবাহিত হওয়ার পর দেখি মনজুর হয়নি। পরে টাকা পয়সা দেওয়ার কথা ইঙ্গিত দিয়ে বুঝিয়েছে। পরে কয়েকজনের সাথে জিজ্ঞেস করে জানতে পারলাম যেগুলো টাকা দেয় তাড়াতাড়ি হয় যেগুলো টাকা দেয় না অনেক দেরি হয় অথবা একসময় না মঞ্জুর হয়ে যায়। উপজেলা ভূমি অফিসের অবস্থা ও এরকমই ফাইলের সাথেএকটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে ডকুমেন্ট যাচাই-বাছাই ছাড়া দ্রুত হয়ে যায়। আর ফাইলের সাথে কোন টাকা পয়সা না দিলে সেটা হতে অনেক সময় লাগে অথবা একসময় নামঞ্জুর হয়ে যায়।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।, Dhaka 3 September 2026 3 views
0 Comments
Paid Other public office ৳10.0K

চাকরির জন্য ভেরিফিকেশন

২০২২ সালে বাংলাদেশ বিমানে চাকরির জন্য আমি নির্বাচিত হই। পরবর্তীতে চাকরির প্রক্রিয়ার অংশ হিসেবে ভেরিফিকেশন রিপোর্টের জন্য বাংলাদেশ বিমানের এইচআর বিভাগ থেকে আমার নিজ জেলা ঠাকুরগাঁও সদর থানায় একটি চিঠি পাঠানো হয়। উক্ত চিঠির ভিত্তিতে ডিএসবি (DSB)-এর একজন এসআই আমার পরিবারের সদস্যদের কাছে গিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য ১০০০০ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আমাকে জানান যে, টাকা না দিলে আমার বিরুদ্ধে খারাপ/নেতিবাচক ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হবে। পরবর্তীতে আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়ার পর শেষ পর্যন্ত আমার কাছ থেকে মোট ৫,০০০ টাকা নেওয়া হয়। চাকরির ভেরিফিকেশন প্রক্রিয়ায় এ ধরনের অর্থ দাবি ও নেওয়ার ঘটনায় আমি অত্যন্ত বিব্রত ও উদ্বিগ্ন হয়ে পড

ঠাকুরগাঁও, Rangpur 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

পর্চা তুলতে গিয়ে

এই যা হয় বাংলাদেশ ১৫০ জায়গায় সার্টিফাইড কপি ১০০০ টাকা দিয়ে নিয়ে আসছে। ভূমি অফিসটি ২ নং ইউনিয়ন মৌলভীবাজার সদর এ অন্তর্ভুক্ত। গভারমেন্টের উচিত এইখানে একটা ব্যবস্থা গ্রহণ করা।

এটি গ্রামে অবস্থিত, সরকার বাজারে ভূমি অফিসটির অবস্থান, Sylhet 3 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳100.0K

বিদ্যুৎ অফিস

ময়মনসিংহ জেলার স্টেশন রোডে বিদ্যুৎ অফিসে এসিস্টেন্ট বা সাব এসিস্টেন্ট এর কাছে নতুন কানেকশন বা প্রিপেইড এর লোড বাড়ানোর জন্য গেলে বলে ট্রান্সফর্মার এর লোড নাই। অনেক অনুরোধ করেও আমার নতুন বাসার লাইন তাদের কাছ থেকে নিতি পারি নাই। পরে স্থানীয় এক দালাল এর মাধ্যমে ৬ টা কানেকশনের জন্য আবেদন করলে ঠিকই পেয়ে যাই। খরচ পরে ১০০০০০ টাকা। আমার অফিসেও যাওয়া লাগে নাই।

ময়মনসিংহ সদর, Mymensingh 3 September 2026 2 views
0 Comments
Refused Land Office ৳20.3K

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির করতে ১% অলিখিত ভাবে দিতে সাবরেজিস্টার কে এবং যে হাতের আঙুলের ছাপ নিবে তাকে ২০০-৫০০ টাকা পূযন্ত কারন টাকা না দিলে দেরী করে এবং পিছনে পিছনে আসে..এটা অলিখিত ঘুষ সবাই অবস্হ

লৌহজং, Dhaka 3 September 2026 2 views
0 Comments