All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳500

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করা হয়েছিল । থানায় যিনি এই দায়িত্বে ছিলেন তিনি ফোন দিয়েছিলেন এবং কিছু খরচ চেয়েছিলেন ভেরিফাই এর জন্য । আমি প্রাথমিক অবস্থায় প্রত্যাখ্যান করি। ভেবেছিলাম ঘুষ দিবো না। এরপরে যখন আমার পুলিশ ক্লিয়ারেন্স টা জরুরী তখন বাধ্য হয়ে টাকা দিতে হয়। এবং আমার জানামতে প্রত্যেকটা মানুষের পুলিশ ক্লিয়ারেন্স এর সময় এক হাজার দুই হাজার টাকা করে ঘুষ দিতে হয়। আমার প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে এই টাকা দিতে হবে। সরকার তো তাদেরকে মাসিক বেতন দিচ্ছে । আমার এই ৫০০ টাকা দিতে কত কষ্ট হয়েছে সেটা আমি জানি। আমার বাসায় তখন চাল ছিল না। চালের টাকা তাদেরকে দিতে হয়েছিল।

পটুয়াখালীর, Barishal 4 September 2026 3 views BR7C9TGC
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্মনিবন্ধন সনদ

ঢাকার একটি ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গেলে সংশ্লিষ্ট সচিব ও তাঁর সহকারী ঘুষ দাবি করেন। আগে ঘুষ ছাড়া কোনো কাজই করতে চাইতেন না। বর্তমানে প্রথমে বলেন, “এগুলো এগুলো লাগবে। না নিয়ে আসতে পারলে টাকা দিতে হবে।” টাকা দিলে জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেওয়া যাবে বলেও জানান।

Dhaka, Dhaka 4 September 2026 3 views DKXNQ39U
0 Comments
Paid Customs Office ৳10.0K

Ex Bond- In Bond

প্রতিটি কোম্পানি থেকে এ আরোদের সহকারী রাজস্ব কর্মকতা দের টাকা দেওয়া লাগে দশ হাজার কাজ থাক বা না থাক মাসিক চাদা যে কয়টা কোম্পানি কোম্পানি প্রতি দশ হাজার ঢাকা উওরা বন্ডে ঢাকা দক্ষিণ বন্ডে এটা হয়

ঢাকা শহর, Dhaka 4 September 2026 4 views DKDLMA64
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

নাম জারি করার জন্য আমার কাছে ৭০০০ টাকা দাবি করা হয় আমি ৫০০০ টাকা দিয়ে কাজটি উদ্ধার করি এবং আমি বিদেশে যাচ্ছি বিদেশে যাওয়ার জন্য যত অফিসে আমি গিয়েছি সমস্ত অফিস আমার কাছে বাড়তি টাকা দাবি করেছে আমি সরকারি অফিসারদের অত্যাচারে অত্যাচারিত আমিতো সাধারন নাগরিক আমার খুব বেশি প্রয়োজন হয় না সরকারি অফিসে কিন্তু যাদের প্রতিনিয়ত প্রয়োজন ন্যূনতম কাজ করতে হলেও ঘুষের আশ্রয় নিতে হয় যদি কোনদিন সম্ভব হয় এই দেশ ছেড়ে চলে যাব

কালকিনি, Dhaka 4 September 2026 3 views DK7TXD9W
0 Comments
Refused Other public office ৳200.0K

পল্লী সঞ্চয় ব্যাংকে হাউস ঋন পেতে ঘুষ

উক্ত প্রতিষ্টানে জৈষ্টোতার ভিত্তিতে হাউস ঋন দেওয়া হয় না, যারা টাকা দেয় তাদের কে হাউস ঋন দিয়ে দেয়, প্রধান কার্যালয় |

ঢাকা প্রধান কার্যালয়, Dhaka 4 September 2026 3 views DK2D7ZNM
0 Comments
Paid Traffic Police ৳500

কোনো সেবা না

২০১৭ সালে মেডিকেল করতে যাওয়ার সময় বনানি পুলিশ বক্সে আমাদের সি,এন,জি থামিয়ে আমাদের থেকে ৫০০ টাকা করে নেন। আমরা দুই জন ছিলাম। বড় স্যার নাকি রেগে আছেন। তাই ৫০০ করে জন প্রতি টাকা দিতে হয়েছে৷ এটার একেবারে ভিত্তিহিন। আমি তখন বুজতাম না। ভয় পাইছি। তাই দিয়ে দিছি।

ঢাকা, বনানি, Dhaka 4 September 2026 4 views DKRL4RNF
0 Comments
Paid Public Hospital ৳500

‌ পা কেটে গিয়েছিল তাই সেলাই করাতে গিয়েছিলাম তখন ওখানকার কর্মীরা বলে সুতো নেই সুতোর জন্য ৫০০ টাকা

জোর করা হয়েছিল বলা হয়েছিল টাকা না দিলে কাজ করা হবে না বাইরে থেকে করতে হবে

টঙ্গী, Dhaka 4 September 2026 3 views DKRS2AA6
0 Comments
Paid Other public office ৳15.0K

জেলা রেজিষ্টার অফিস নোয়াখালী-কাবিন অনলাইন সত্যায়েন ঘুষ দিয়েছি

নোয়াখালী জেলা রেজিষ্টার অফিসে আমার কাবিন অনলাইন সত্যায়নের জন্য 15000 টাবা ঘুষ দিয়েছি । জেলা রেজিষ্টার অফিস এবং সংশ্লিষ্ট কাজী মিলে একটা সিন্ডকেট করছে । ফ্যামিলি বিদেশে নিতে হলে এবং কাবিন অনলাইন সত্যায়ন করতে হলে তাদেরকে টাকা দিতে ই হবে । টাকা না দিলে যে কোন অজুহাত দিয়ে আবেদন বাতিল করে দেয় । যা থেকে বাচার কোন উপায় নাই ।

নোয়াখালী, Chattogram 4 September 2026 2 views CTWFPXCX
0 Comments
Refused Other public office ৳210

বাংলাদেশ রেলওয়ে

এইটা প্রতি দিনের নিত্যনতুন ঘটনা। বাংলাদেশ রেলওয়ে তে স্টুয়াড, এটেনডেন্স যারা আছে তারা প্রতি নিয়ত যাএীদের সেবা দেওয়ার পরিবর্তে নিজের পকেট ভারী করে থাকে। এদেরকে প্রশয় দেয় টিটিই৷ টিটিই কমিশনের বিনিময়ে কাজ করে থাকে। এমন কোন দিন নাই, এমন কোনো ট্রেন নাই৷ বিশেষ করে ঢাকা টু চট্টগ্রাম রোডে এটা বেশি।

নরসিংদী, Dhaka 4 September 2026 3 views DKYPQQY9
0 Comments
Paid Sub-Registry Office ৳350

যেমন: জন্ম সনদ তৈরি

আমরা যদি, জন্মসনদ বানাতে চাই। তারা আমাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণসহ নিয়ে, আমাদের কাছ থেকে তাদের অনুযায়ী পরিমাণ মতো ধরে টাকা দাবী করে ।এখানে যদি আমরা তাড়াতাড়ি করতে বলি, তাহলে তাদের টাকার পরিমাণটা বেশি হয়ে যায়। আবার যদি বলি একটু দেরি হবে তখন বলে," ঠিক আছে " ২০০ কিংবা ২৫০ টাকা দেন।

নিলফামারি,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন, Rangpur 4 September 2026 4 views RNU4XS8W
0 Comments
Paid Land Office ৳250.0K

আমাদের জমি রাস্তার পাশে সরকার কিনে

আসলে পৌরসভার রাস্তার পাশে যেই জমি গুলো আছে তার কিছু শতাংশ জমি সরকারি ভাবে সরকারি জায়গায় পড়ে, সরকার কিনে নেয় সেইখানে আমাদের ৫ শতাংশ জমি পরে, এবং ১৮ লাখ টাকা দাম হয়। সেই টাকা তুলতে গিয়ে আমাদের কাসে ৩ লাখ টাকা চাওয়া হয়েছে। পড়ে ২লাখ৫০ হাজার টাকায় রাজি হয়। আগে ২লাখ ৫০ হাজার টাকা দেওয়ার পর আামাদের টাকা দেয়

মতলব উত্তর, চাঁদপুর, Chattogram 4 September 2026 3 views CTTKHVVW
0 Comments
Paid BRTA ৳500

গাড়ির ফিটনেস

গতকাল বিআরটি তে গিয়েছিলাম আমার গাড়ির ফিটনেস করাতে গাড়ি সবকিছু ঠিকঠাক করলাম হঠাৎ করে আমাকে বাম্পার দেখিয়ে বলল আপনার বাম্পার খুলে নিয়ে আসেন না হলে আপনার ফিটনেস হবে না পরক্ষণেই একজন এসে আমাকে বলল যে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল এর ভেতর ৫০০ টাকা ভরে দিই আমি সব ঠিক করে দিচ্ছি শেষ সেবা দানকারীদের একজন তো আমি এত লম্বা লাইন অতিক্রম করে এখানে এসেছি ৩৮ হাজার টাকা সরকারি হাতে জমা দিয়েছি এখনই ৫০০ টাকার জন্য যদি আমার এখান থেকে বের হয়ে যেতে হয় তাহলে আরো এক সপ্তাহ ঘুরতে হবে এবং রাস্তায় ট্রাফিক আমাকে ধরবে এবং পাঁচ ছয় হাজার টাকা জরিমানা করবে বাধ্য হয়ে 500 টাকা দিয়ে আমি আমার ফিটনেসটা করিয়ে নিয়ে এসেছি। এই ৫০০ টাকা যদি সরকারি খাতায় আমার জরিমানা হিসেবে দিতে হতো তাহলে আজকে আমি এখানে আর লিখতাম না

বিআরটিএ মিরপুর ঢাকা, Dhaka 4 September 2026 4 views DKSLZSPQ
0 Comments