All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Refused City Corporation ৳500

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স এ আমার এন আইডি নাম্বার ভূল ছিল, সিটি করপোরেশনের সার্ভারে সমস্যার কারণে বাহিরে থেকেও ঠিক করাতে পারছিলাম না। সমস্যাটি সমাধান করার জন্য সিটি কর্পোরেশনে গেলাম কথা বলে জানতে পারলাম ২ দিনের মধ্যে ঠিক করে দিবে কিন্তু এক্সটা ১০০০ টাকা লাগবে।

নারায়ণগঞ্জ, Dhaka 26 August 2026 11 views DKB7EXSL
0 Comments
Refused Accounts Office ৳1.5K

বেতন চালু করার জন্য

আমার প্রথম বেতন পাওয়ার জন্য কিছু ডকুমেন্ট সাবমিট ও সাইন করাতে হবে তারপর আমার বেতন অনলাইনে পাওয়া যাবে তার জন্য। আমরা যারা টাকা দেইনি তাদের বেতন পেতে অন্যদের চাইতে প্রায় ১/২ মাস বেশি লাগছে।

ঢাকা, Dhaka 26 August 2026 6 views DKNQ9CMQ
0 Comments
Paid Education Office ৳500.0K

এমপিও

আমার বিদ্যালয় নিম্ন মাধ্যমিক এমপিও হয় ভুক্ত শিক্ষকদের এমপিও করানোর জন্য উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকা অঞ্চলের অফিস সহকারি আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিল যার মাধ্যমে এমপিও করে

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKAD3AUS
0 Comments
Paid Other public office ৳100

ইমিগ্রেশন (পুলিশ স্পেশাল ব্যাঞ্চ)

২০২০ সালে তামাবিল-ডাউকি স্থল বন্দর দিয়ে ভারত গিয়ে ছিলাম ৷ ইমিগ্রেশনে পুলিশের স্পেশাল ব্যাঞ্চের লোককে তাহাদের নিয়মতান্ত্রিক সহনীয়মাত্রায় ১০০টাকা ঘুষ দিতে হয়েছে ৷ সবাইকেই দিতে হয়েছে ৷ না দিলে departure সিল দিবে না ৷ এখনকার খবর জানি না ৷ হয়তো রেট বেড়েছে ৷

তামাবিল স্থল বন্দর, Sylhet 26 August 2026 8 views SYNH5F8V
0 Comments
Paid Other public office ৳500

TTC Level-1

কোন প্রকার ভাইবা পরীক্ষা দেওয়া লাগেনি সরাসরি নিয়ে নিয়েছে এবং কাজ শেষে তারা ৳500 করে নিয়েছে....... ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হেড উনি সরাসরি নেননি কিন্তু উনার ভাই ছোট ভাইকে দিয়ে উনি এগুলো টাকাও নিয়েছেন

Bgura, Rajshahi 26 August 2026 9 views RJDWSN2M
0 Comments
Refused Land Office ৳10.0K

খাজনা

আমি জয় কালী মন্দিরের পাশে ভূমি অফিসে গিয়েছি খাজনা দিতে, আমাকে বলতেছে খাজনা এখানে দেওয়া হয় না, আবার বলতেছে সাইট এ আসেন কাগজ পত্র দেন। পরে দিলাম বলতেছে আপনার আজীবন বাকি আছে। টাকা পরিশোধ করা যাবে আমায় ১০০০০ টাকা দেন। উনি একজন পিওন।

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKN4R6GS
0 Comments
Paid Accounts Office ৳1.0K

বেতন বিল জমা করণ, LPC প্রদান

হিসাবরক্ষণ অফিসে LPCর জন্য গেলে বারবার হয়রানি করতে থাকে। প্রায় ২ সপ্তাহ চলে গেলে বাধ্য হয়ে বলি ভাই কাজটা করে দেন চা খাওয়াবো। এর পর করে দেয় এবং হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার পাঠায়। অনুরূপ অভিজ্ঞতা ঈশ্বরদী হিসাবরক্ষণ অফিসেও হয় নতুন কর্মস্থলে বেতন চালু করতে গেলে।

Dhaka, Dhaka 26 August 2026 12 views DKP7A7GA
0 Comments
Refused Tax Office ৳2.0K

রিটার্ন জমা দেওয়া। সার্কেল- ৩

ডিসেম্বর ২০২৫ তিনি একজন মহিলা অফিসার ছিলেন। আমার ফাইল উনি দুই মাস যাবত অফিসে রেখে দিয়েছেন। প্রতি সপ্তাহে আমি দু-বার করে গিয়েছিলাম। পরে উনি বলে খরচা দিতে হবে আমি কাজ করে দিব। খরচা ছাড়া হবে না। উনি দুই হাজার টাকা চেয়েছিল।পরে আমি ওনাকে ১০০০ টাকা দিলাম বলল দুদিন পরে এসে আপনার পেপার নিয়ে যাবেন। অবশেষে ১০০০ টাকার বিনিময়ে আমার কাজটা হলো। ধন্যবাদ অফিসের ম্যাডামকে কর অফিস কালিয়াকৈর সফিপুর গাজীপুর মীর টাওয়ার।সার্কেল- ৩ ।

কালিয়াকৈর, সফিপুর গাজীপুর।, Dhaka 26 August 2026 6 views DK4HUAWB
0 Comments
Paid Other public office ৳100.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নবায়ন

আমার কারখানাটি এনআইভুক্ত কারখানা ছিল। পরে আমি কারখানাটিকে আরএসসি ভূক্ত করে সকল রেমিডিয়েশন কমপ্লিট করেছি। কিন্তু আমার কারখানার লাইসেন্স নবায়ন করতে ডাইফ ঢাকা অফিসে গেলে অফিস প্রধান সরাসরি আমাকে বলে যে, যতই রেমিডিয়েশন কমপ্লিট করেন না কেন কারখানাটি এনআইভুক্ত কারখানা ছিল তাই মহাপরিদর্শক নবায়ন করতে নিষেধ করেছেন। ০২ লক্ষ টাকা দিলে নবায়ন হবে। উপরে ম্যানেজ করতে হবে। পরে এক লক্ষ টাকা পরিশোধ করি।

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKBE7EDS
0 Comments
Only demanded Land Office ৳20.0K

বোনকে বাদ দিয়ে ভুয়া উত্তরাধিকার সনদ দিয়ে নামজারি করা

আমি আমার ২ বোনকে বাদ দিয়ে বাকি জমি৷ নিজের নামে ভুয়া উত্তরাধিকার সনদ দিয়ে নামজারি করাতে চাচ্ছি, ইচ্ছা ছিলো ২০০০০ টাকায় কাজটা করবো, কিন্তু এসি ল্যান্ড রাজি হচ্ছেনা। বলছে কাজটা বে আইনি, অথচ এর আগেও আমি কাজটা করেছি।

নারায়ণগঞ্জ, Dhaka 26 August 2026 6 views DK9SSYJQ
0 Comments
Paid Land Office ৳30.0K

জমির খাজনা প্রদান

জমির খাজনা প্রদান করতে গেলে ওয়েবসাইট দেখে বলে ১ লক্ষ ৫০ হাজার টাকা লাগবে। পরে গোপনে ৩০০০০/- টাকা দাবি করে বলে খাজনা কমিয়ে দেবো। ৩০০০০/- টাকা দিলে মাত্র ২০০০০/- টাকা খাজনা দিলেই সব পরিশোধ হয়ে যায়। তাহলে কারসাজি করে বিপদে ফেলে ঘুষ নেওয়া পর মাত্র ২০ হাজার টাকা খাজনা দিলে সব পরিশোধ হয়ে গেল। তাহলে আগে সেটা না করে কেন ৩০ হাজার টাকা ঘুষ নিল।

৯নং চাঁদপুর ইউনিয়ন ভুমি অফিস, কুমারখালি, কুষ্টিয়া, Khulna 26 August 2026 8 views KHXDC36T
0 Comments
Paid Land Office ৳6.0K

ভূমি উন্নয়ন কর

সারা বাংলাদেশে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা শুরু হয়েছে। অনলাইনে প্রথমবার ভূমি উন্নয়ন পরিষদ করতে হলে তৌসিল অফিস থেকে একটা হোল্ডিং নাম্বার সংগ্রহ করা লাগে। কোন ব্যক্তি যখন এই হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে যায় তখন তার কাছ থেকে কোটি খতিয়ান বাবদ এক হাজার টাকা করে নেওয়া হয়। আমার কাছ থেকেও নেয়া হয়েছে। আমিও দিতে বাধ্য হয়েছি। টাকা না দিয়ে কোন ব্যক্তি যখন তার খতিয়ান অনলাইনে সাবমিট করে তখন তারা ভুলভাল লিখে রাখে যেন সাধারণ মানুষ তাদের কাছে যেতে বাধ্য হয়।

নোয়াখালী, চাপরাশিরহাট ,তৌসিল অফিস, Chattogram 26 August 2026 12 views CT9YNXVY
0 Comments
Paid Land Office ৳25.0K

জমি রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন করতে গেলে আমার স্বাধীনর পর পরই রেজিষ্ট্রেশন কৃত জমির দলিলে তার বাবার নামের একটি অক্ষর বর্তমানে NID কার্ডে ভুল ছিল। সেই কারণে সাব-রেস্টার সাহের দলিল ফিরিয়ে দিয়ে তার অফিসের ভিতরে ডেকে নিয়ে ২০০০০/- টাকা চালান এর অতিরিক্ত ২৫০০০/ টাকা দাবি করে। বাধ্য হয়ে ৪৫০০০/- টাকা দিলে জমি রেজিষ্ট্রেশন করে দেয়। আমার জানার ইচ্ছে, ২৫০০০/- টাকার বিনিময়ে যদি জমি বিক্রির রেজিষ্ট্রেশন করা সম্ভব হয় তাহলে আগে কেন না করে ফেরত দিল।

কুমারখালি, কুষ্টিয়া, Khulna 26 August 2026 3 views KH6YB5HZ
0 Comments