All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
BRTA

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে বছর পর বছর সময় লাগায় দেয় লাইসেন্স পায়তে। এমনকি পাশ করলেও ফেল দেখায় দেয় বলে নেটএ সমস্যা। কাগজে ভুল আছে বিভিন্ন তালবাহানা আবার বলে সার্ভারে সমস্যা।এমনও হয় অনেক এর বেলায় লাইসেন্স এর মেয়াদ ৫ বছর কিন্তু এই সময় এর মধ্যে ও হাতে পায় না লাইসেন্স।

Paid
ফরিদপুর ৳8.5K
26 August 2026 7 DKMHZ32Q
0 Comments
Land Office

জমির খাজনা অতিরিক্ত আদায়। ও জমি রেজিস্ট্রি করতে ঘুষের দাবি করে

খুলনা,ফুলতলা উপজেলা ভূমি অফিসের মুহুরী —।তার কাছে জমি রেজিস্ট্রি দলিল লিখতে গেলে সে বলে জমির খাজনা হয়েছে ২২০০০টাকা।তাকে মোট ৩০০০০ হাজার টাকা দিলে সে জমির খাজনা ও জমি রেজিস্ট্রি একসাথে করে দেবে।কিন্তু বর্তমানে খাজনা অনলাইন সিস্টেম করে দেওয়ায়।আমি অন্য একজনের মাধ্যমে ৫৭০০ টাকা দিয়ে খাজনা কাটি।এরপর জমি রেজিস্ট্রি করতে গেলে সে বলে সে আমার জমি রেজিস্ট্রি করতে পারবে না দলিল ও লিখতে পারবে না। এছাড়া অন্যান্য অফিসার ও প্রকাশ্যে ঘুষ চাই ঘুষ না দিলে অযথা হয়রানি করে।আপনারা নিজেরা একটু যাচাই করে দেখতে পারেন ফুলতলা উপজেলা ভূমি সেবা অফিসের দূর্নীতির কথা।আমরা উক্ত উপজেলার সাধারণ জনগণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। দয়া করে এদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিন

Only demanded
খুলনা ৳40.0K
26 August 2026 8 KHB8RXE6
0 Comments
Land Office

নামজারি খতিয়ান নিজের অ্যাকাউন্টে সংযুক্ত করা।

মূলত নিজেদের জমির খাজনা নিজেরা দেয়ার জন্য ভূমি অফিসে যাই (দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস)। সেখানে প্রধান কর্মকর্তা অফিসে নিয়মিত আসেন না। তাই সে অনলাইনে খতিয়ান সমূহ নিষ্পত্তির দায়িত্ব অপর এক কর্মচারীকে দিয়েছেন এবং সেই কর্মচারীকে বলা হয়েছে যে যদি কেউ নামজারি খতিয়ান নিষ্পত্তি করতে আসে তাহলে খতিয়ান প্রতি ১০০টাকা দিয়ে নিষ্পত্তি করতে হবে। আর নয়তো তাদের মাধ্যমে নিজের জমির খাজনা দিতে হবে সাথে তাদেরকে অনলাইন খরচ দিতে হবে(অনলাইন খরচ কত টাকা দিতে হবে তা বলেনি)।

Paid
জেলাঃ বরিশাল, উপজেলাঃ বাবুগঞ্জ, দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস। ৳100
26 August 2026 9 BR63HVAW
0 Comments
Education Office

NTRCA কর্তৃক নিয়োগে বিভাগীয় শিক্ষা অফিসে বেতনের ফাইল অনুমোদনের খোঁজ নেওয়া।

NTRCA কর্তৃক ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ লাভ করি ফেব্রুয়ারি মাসে। মার্চ ও মে মাসে বেতন চালুর জন্য ফাইল পাঠিয়ে প্রথমবার জেলা ও পরে বিভাগীয় শিক্ষা অফিস থেকে ফাইল প্রত্যাখাত হয়। সেপ্টেম্বর মাসে আবার ফাইল পাঠালে প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাইল অ্যাপ্রুভ করতে গড়িমসি করে এবং পরে ৩k টাকার বিনিময়ে ফাইল জেলা শিক্ষা অফিসে পাঠায়। এখান থেকে পরে বিভাগীয় শিক্ষা অফিসে ফাইল সেন্ড করে। পরে আমি এই মাসের ১৮ তারিখে বিভাগীয় শিক্ষা অফিসে যাই খবর নিতে যে আমার ফাইল কবে নাগাদ মাউশি তে পাঠাতে পারে জানার জন্য (যদিও এটা স্কুল থেকেই জানা যায় কিন্তু প্রধান শিক্ষক জানাতে চায় না বা তথ্য দিতে চায় না। ফাইল পাঠাতে প্রধান শিক্ষক নিজেও ২০k টাকা নিয়েছেন)। সেখানে কম্পিউটার অপারেটর ১৫k টাকা দাবি করেন

Only demanded
রংপুর বিভাগীয় মাধ্যমিক শিক্ষা অফিস ৳15.0K
26 August 2026 6 RN25U9C4
0 Comments
Land Office

খাজনা গ্রহন বা নামজারি

ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর ঘুষ না দিলে খাজনা গ্রহন বা নামজারি কোন কাজই করে না।খাজনা অনুমোদন করেতে গেলে ও নামজারির প্রতিবেদন দিতে গেলে গ্রাহক কে নথি আনার কথা বলে ঘুষ দাবি করে। উদাহরণ স্বরূপ খাজনা দিতে গেলে জমির শ্রেণী পরিবর্তন করে গ্রাহককে টাকার পরিমাণ বেশি দেখায়, এরপর ঘুষ খেয়ে পুনরায় জমির শ্রেণী পরিবর্তন করে সরকারের তহবিলে কম টাকা জমা করে বাকি টাকা নিজে খায়। যেমন ধরেন মূল খাজানা মাত্র ২০০/- টাকা, জমির শ্রেণী পরিবর্তন করে গ্রাহক কে দেখায় আপনার খাজনা ৫০০০/- টাকা, পরে গ্রাহক এর কাছ থেকে ৪০০০/- খেয়ে পুনরায় জমির শ্রেণী পরিবর্তন করে সরকারের খাজনা দেয় ২০০/- টাকা। এই অফিসের মুল দুর্নীতিবাজ কম্পিউটার অপারেটর সরকারি কর্মী না হওয়া সত্য দীর্ঘদিন এখানে কর্মরত।

Refused
ধামরাই ৳15.0K
26 August 2026 7 DKJDK6MK
0 Comments
Land Office

খাস জমি একসনা বন্দোবস্ত

একসনা বন্দোবস্তো করে দেওয়ার শর্তে লোহাচুরা ভুমি সহকারী ককর্মকর্তা সরাসরি প্রতি আধা ডেসিমেল এর জন্য ৮০০০০ করে টাকা চাচ্ছে। এটি দিতে ব্যর্থ হলে পাশের মালিকের নামে বন্দোবস্ত করে দেওয়ার হুমকি ও দিয়েছে। এতো টাকা কি জন্য জিজ্ঞেস করলে বলে যে একটা কমিটি হয়েছে ৮ সদস্যের সরাসরি DC এর নাম বল্লো যে উনাদের সবাইকে দিতে হবে। শরিক বেড়েছে তাই এতো টাকা 🥲🥲🥲

Only demanded
উদয় সাধুর হাট মাইজদী ৳500.0K
26 August 2026 13 CT6GFQJ6
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স এ আমার এন আইডি নাম্বার ভূল ছিল, সিটি করপোরেশনের সার্ভারে সমস্যার কারণে বাহিরে থেকেও ঠিক করাতে পারছিলাম না। সমস্যাটি সমাধান করার জন্য সিটি কর্পোরেশনে গেলাম কথা বলে জানতে পারলাম ২ দিনের মধ্যে ঠিক করে দিবে কিন্তু এক্সটা ১০০০ টাকা লাগবে।

Refused
নারায়ণগঞ্জ ৳500
26 August 2026 12 DKB7EXSL
0 Comments
City Corporation

নতুন ভোটের জন্য আবেদন

আমি নতুন ভোটের জন্য আবেদন করি তারপর কাগজ জমা দিবার জন্য নির্বাচন আফিসে যায় কাগজ জমা দেয় কৌতুহল বসত আমি বলি যে কত দিন সময় লাগবে দায়িত্বে থাকা অফিসারটা বলে যে এক থেকে দুই মাস লাগবে আমি বললাম যে তারাতারি করা যাবে না অফিসরটা বলে যে তারাতারি করতে হলে ২০০০ টাকা লাগবে নয়ত দুই মাস অপেক্ষা কর। কাগজ জমা দিসি প্রায় আজ একমাসের ওপর হয়েছে

Refused
শ্রীপুর গাজীপুর ৳2.0K
26 August 2026 9 DKCUHJXF
0 Comments
Land Office

নাই

মাদারীপুর কুলপদদি ভুমি অফিসে একটা জমি কিনে নামজারি করতে দিয়েছিলাম। সহকারী ভুমি অফিসারের ১ রেট ৬০০০। নিজে খতিয়ান নামাবেন। প্রথমবার ঘুস না দিয়ে সাবমিট করি কিন্তু খোঁড়া অজুহাতে বাতিল। রিভিউ করি এসসিল‍্যানড বাতিল করে দেয়। একই আবেদন রি সাবমিট করে ৬০০০ টাকা দেই কাজ হয়। ঘুষ দালাল দিয়ে নেয়, কম্পিউটার অপারেটর দিয়ে নেয়। নিজে অফিসের বাইরে নেয়। নিজে বলেছে সব টেবিলে ভাগ যায়। ঘুষ ছাড়া নামজারি হবেনা কথা সিম্পল।

Paid
মাদারীপুর ৳6.0K
26 August 2026 9 DKQGA3Y3
0 Comments
Accounts Office

বেতন চালু করার জন্য

আমার প্রথম বেতন পাওয়ার জন্য কিছু ডকুমেন্ট সাবমিট ও সাইন করাতে হবে তারপর আমার বেতন অনলাইনে পাওয়া যাবে তার জন্য। আমরা যারা টাকা দেইনি তাদের বেতন পেতে অন্যদের চাইতে প্রায় ১/২ মাস বেশি লাগছে।

Refused
ঢাকা ৳1.5K
26 August 2026 6 DKNQ9CMQ
0 Comments
Education Office

এমপিও

আমার বিদ্যালয় নিম্ন মাধ্যমিক এমপিও হয় ভুক্ত শিক্ষকদের এমপিও করানোর জন্য উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকা অঞ্চলের অফিস সহকারি আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিল যার মাধ্যমে এমপিও করে

Paid
মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, ঢাকা ৳500.0K
26 August 2026 9 DKAD3AUS
0 Comments