All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Paid City Corporation ৳3.0K

খারিজের ভিত্তিতে সিটি কর্পোরেশন থেকে হোল্ডিং ট্যাক্স/হোল্ডিং নিবন্ধন

জমির খারিজের কাগজপত্র দেখিয়ে সিটি কর্পোরেশন থেকে হোল্ডিং ট্যাক্স করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর হোল্ডিং ট্যাক্সের কাজ সম্পন্ন করার জন্য সরকারি নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত ৩,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। কাজটি সম্পন্ন করার জন্য আমাকে উক্ত ৩,০০০ টাকা প্রদান করতে হয়। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফি-এর বাইরে এভাবে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি অনিয়ম বলে মনে করি।

Narayanganj, Dhaka 26 August 2026 9 views DKD5EB9T
0 Comments
Refused Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট বানানো

আমার নতুন পাসপোর্ট বানানো আবেদনে পেশা ভুল হয়েছিল। আবেদন টি বাতিল করে দেয় কিন্তু কর্মরত আনসার আমাকে বলে ২০০০ টাকা দিলে সে আবেদন টি করে দিতে পারবে আর আমি একই দিনে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারব।

ফেনী, Chattogram 26 August 2026 5 views CTLC36CK
0 Comments
Refused City Corporation ৳3.0K

ট্রেডলাইসেন্ম নবায়ন ও ব্যাবসা প্রতিষ্ঠানের নাম সংযোজন

ট্রেডলাইসেন্ম নবায়ন ও ব্যাবসা প্রতিষ্ঠানের নাম সংযোজন করার জন্য ঢাক দক্ষিন সিটি কর্পোরেশন সায়দাবাদ অফিসে গেলে সেখানের মিরহাজির বাগ 51ওয়ার্ডের ট্রেডলােইসেন্স ইনেসপেক্টর আমার কাছে 3000 দাবি করে আমি দিতে অসিকার করলে আমর কাজটি এখনও করেদিতেছে না

ঢাকা দক্ষিন সায়দাবাদ অফিস, Dhaka 26 August 2026 10 views DK3PV2VQ
0 Comments
Paid Education Office ৳50.0K

পেনশন উত্তোলন

আমার বাবা প্রাইমারি স্কুল শিক্ষক ।ওনার পেনশন উঠাতে গিয়ে কিশোরগঞ্জে শিক্ষা অফিসার ইউডি পদে আছে — ওনি প্রায় ৫০০০০ টাকা ঘুষের বিনিময়ে আমার পেনশন উত্তোলন করার সময় নেয় ওনি ও ওনার স্টাফ ।টাকা না দিলে অনেক সমস্যর কথা বলে যার কারণে দিতে হয় এমন কি হিসাবরক্ষক অফিসেও টাকা নেয় আমাদের কাছ থেকে।

কিশোরগঞ্জ, Dhaka 26 August 2026 9 views DK8MKH5R
0 Comments
Paid Education Office ৳10.0K

এমপিও করতে

স্কুলে যোগদানের পর সরকারি ভাতা(বেতন ) করতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের উপরী চাওয়ার কারণে আমি ও আমার সহকর্মী এই পরিমাণ অর্থ উৎকচোন দিতে হয় যেটা খুবই খারাপ কাজ।

উপজেলা ও জেলা শহর, Chattogram 26 August 2026 3 views CTUQQ38X
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে একটি পাসপোর্ট করতে গিয়েছিলাম। পেশা উল্লেখ করার কারনে তারা সনদপত্র দেখতে চায়। আমি দেখাতে পারিনি। বিধায় পাসপোর্ট অফিস থেকে ফেরত আসি। পাসপোর্টের কাজ করেন এমন একজন বড় ভাইয়ের সাথে আলাপ করে তাকে অতিরিক্ত ১৫০০ টাকা দিলে তিনি কাজটি কোন সনদপত্র ছাড়াই করে দেন।

মৌলভীবাজার, Sylhet 26 August 2026 4 views SYSAD9RA
0 Comments
Refused Other public office ৳500.0K

সরকারি বাসা বরাদ্দ প্রার্থী

সরকারি বাসা বরাদ্দ প্রাপ্তির জন্য বাংলাদেশ আবাসন পরিদপ্তরের কর্মরত কর্মচারী কর্তৃক আমার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছিল, আমি ঘুষ দিয়ে সরকারি বাসা বরাদ্দনিতে অনিচ্ছা প্রকাশ করেছি, সরকারি আবাসন পরিদপ্তরে কর্মরত প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কর্মরত সকল কর্মচারী ঘুষ লেনদেনে জড়িত

ঢাকা, Dhaka 26 August 2026 8 views DK8WYYN5
0 Comments
Paid Public Hospital ৳700

রোগীর সীট + ট্রলি ভাড়া

রোগী ভর্তি করার করে ওয়ার্ডে নিয়ে যাবার পর ট্রলির টাকা দেয়া লাগে। তারপর রোগীর বেডের জন্য বলা হলে তারা বলে বেড ফাকা নাই মেঝেতে থাকতে হবে৷ পরে সেখানকার ওয়ার্ড বয় কে বলার পর সে বলে টাকা দিলে সীট দিতে পারবে। আমরা টাকা দিলে তাৎক্ষনিক বেড পাওয়া যায়

ঢাকা সিটি, Dhaka 26 August 2026 8 views DKK28KMU
0 Comments
Refused Other public office ৳1

এলজিইডি

বদলি বাণিজ্য চরম মাত্রায় হয় এলজিইডি তে।এখানে টাকার জোরে সব হয়। প্রকল্প, মাস্টাররোল নুন্যতম বিধি না মেনে স্হায়ী হয,শিক্ষাগত যোগ্যতা নাই তবু উক্ত পদে চাকরি হয়। অবৈধ ভাবে সার্ভেয়ররা এমবি পাওয়ার পেয়ে সার্ভে কাজ বাদ দিয়ে বিল করে সাইট দেখে, যারা পদ রিলেটেড না।তাদেরকে দিয়ে বিল করায় ফায়দা লোটে। গ্রেডেশন লিস্টের কোন ঠিক ঠিকানা নাই। প্রমোশন জটিলতা করা হয় টাকার জন্য।আবার টাকা পেলে প্রমোশন ও ভাল প্লেসে পোস্টিং। মামলা করে নিয়োগ আটকে রাখা হয়। অ.দা,চ.দা দিয়ে ভরে রাখছে। টিএ ডিএ বিল নিম্নপদস্থ রা পায় না।অফিস প্রধাণ নানান অজুহাতে নিজ পকেটে ঢুকায়। কাজ খারাপ করার জন্য উধ্ধতনরা দ্বায়ী,দোষ হয় ফিল্ড লেভেলের।কারন, ওয়ার্ক অর্ডারের সময় পিসি নিয়ে কাজ করে।নোয়া দিতে পিসি।ইজিপি তে ঘাপলা করে কাজ বাতিল করে।

সারাদেশ, Dhaka 26 August 2026 11 views DKVS48EJ
0 Comments
Refused Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করার জন্য অনলাইনে এপ্লাই করা হয়েছিল, সকল ডকুমেন্টস রেডি করে জমা দিতে গেলে অনেক ভুল ধরা হয় কিন্তু ঘুষ দিলে আর কোন ভুল সংশোধন করা লাগবে না বলে জানানো হয়। এছাড়াও বলা হয় যে ঘুস দিয়ে ৯৫% লোকের কাজ হয়, ঘুস ছাড়া ৫% কিন্তু অনেক হয়রানির পর।

বগুড়া, Rajshahi 26 August 2026 7 views RJ373HNG
0 Comments
Paid Other public office ৳45.0K

ভূমি রেকর্ড

জমির কাগজ সব ঠিক আছে। তারপর আমার কাছ থেকে ৪৫০০০ টাকা দাবি করছে। আমি ইতি মধ্যে ২৫০০০ টাকা দিয়েছি তারপর আমার সব জমির পচ্া দেয় নাই। শুধু আমার কাছ থেকে না সবার কাজ থেকে এর থেকে বেশি টাকা নিতেছে। বিনোদপুর বড় খন্ড বি ডি এস রেকড করতে

রাজেন্দ্রপুর,সিংগাইর,মানিকগঞ্জ, Dhaka 26 August 2026 4 views DKBAD8BA
0 Comments
Refused City Corporation ৳2.5K

জন্মনিবন্ধন অনলাইন করণ

আমি জন্মনিবন্ধন অনলাইন করতে চেয়েছিলাম, তারপর প্রথমে আমার কাছে 2500 টাকা চায় পরে আমি প্রত্যাখান করাতে 2000 টাকা দিয়ে দিলেই হবে বলছিলো আমার কাজটা ছিল 23নং ওয়ার্ডে, প্রাক্তণ ওয়ার্ড সচিব এই টাকা দাবি করেছিল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, Dhaka 26 August 2026 9 views DK2ZV2YT
0 Comments