All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Other public office

মিরপুর থানার পুলিশ এস আই anonymous, এআই anonymous, anonymous, শয়আলি থানা এস আই anonymous

বাবা মারা যায় ২০২১ সালে, চাচা, ফুফু ও তাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের বাসা থেকে উচ্ছেদ করো নানা পরিকল্পনায় থানা কাছ থেকে সাহায্য নেয়ার সময় জিডির মধ্যেমে এক এক আয়ু আমাূের ও তাূের কাছ থেলে টাকা খেয়ে বেইমানি করে মিথ্যা মামলায় আমাূের ফাসিয়ে বাড়ি ধখল করে দেয় তাদের।

Paid
মিরপুড় ৳1.00M
26 August 2026 4 DKV5FJYN
0 Comments
Land Office

নামজারী করণ

লোহাগাড়া ভূমি অফিসে একটা জায়গার নামজারী করতে গেছিলাম। আবেদন এর শুরু থেকেই টাকা চাওয়া শুরু।সরকারি নিয়ম মেনেই সব ডকুমেন্টস দিয়ে আবেদন করার পরও আবেদন নেয় না।পরে জানলাম সাথে ৫০০ না দিলে আবেদন নিবে না।নেওয়ার পর এই ফাইল এর কাজ শেষ হওয়া পর্যন্ত প্রতিটা রুমে টাকা নিছে।টাকা না দিলে ফাইলে সাইন দিচ্ছে না। নাহয় ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রেখে বলে এক সপ্তাহ পরে আসুন

Paid
লোহাগাড়া,চট্টগ্রা ৳9.0K
26 August 2026 9 CT6W4KT9
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্সের নবায়ন

ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম, সেখানে নাকি আবেদন করার জন্য টাকা প্রয়োজন এবং ব্যাংকে নাকি টাকা দিতে হয় সেই কথা বলে ১০০০ টাকা নিয়েছে, আমি সেখানে উপস্থিত থাকাকালীন আরও ব্যক্তিবর্গ এসেছেন যারা তাদের ভোটার আইডি কার্ড,বিধবা কার্ড, জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করতে চায় তাদের কাছ থেকেও ৫০০-১ হাজার করে নিয়েছে। টাকা মূলত সচিবের কর্মচারী মানে যে কম্পিউটারে আবেদন করে এবং যে ফাইল আদান প্রদান করে মানে দপ্তরি টাকা নিয়ে থাকে, আমি টাকা কম্পিউটারে আবেদন করা ব্যক্তির কাছে দিয়েছি, এবং দপ্তরিকেও লুকিয়ে নিতে সন্দেহ করছি।

Paid
নারায়ণগঞ্জ, চিটাগাংরোড,মিজমিজি তালতলা ক্লাব, ১ নং ওয়ার্ড ৳1.0K
26 August 2026 10 DKGCUT8P
0 Comments
Other public office

শেরপুর পারিবারিক আদালতে বাচ্চার বক্রী টাকা জমা দিতে গেলে, ঘুষ ছাড়া টাকা জমা নেই না,

শেরপুর পারিবারিক আদালতে বাচ্চার বক্রী টাকা জমা দিতে গেলে, ঘুষ ছাড়া টাকা জমা নেই না, কোর্টে যে কোনো কাজ করতে বা কোনো ফাইল দেখতে টাকা দেওয়া কাজ হয় না,ঘুষ ছাড়া কাজ হয় না।

Paid
শেরপুর সদর ৳200
26 August 2026 10 MYHGQ7WY
0 Comments
Education Office

এটা বুঝতে পারছি না

গাইবান্ধা জেলার, নলডাংগা ডিগ্রি কলেজ ৩য় এবং ৪র্থ শ্রেণি নিয়োগ প্রসঙ্গে। আমি নলডাংগা ইউনিয়ন বাসিন্দা, নলডাংগা ডিগ্রি কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা নিয়োগ কমিটির একজন আমাকে ডেকে নিয়ে বলল কলেজে তো নিয়ত চলতেছে তুমিও এপ্লাই কর। আমি বললাম করবো, কিন্তু তার পর সে বললো একটি পোস্ট জন্য ১৫০০০০০ টাকা দিতে হবে, কলেজের প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটিকে, আসলে আমার টাকা দাওয়ার ক্ষমতা নাই তাই আমি সেটাকে প্রত্যাখ্যান করি, কিন্তু নিয়োগ বানিজ্য হচ্ছে সেটা অনেকেই বুঝতে পারতেছে, কেউ কিছু বলে না

Refused
নলডাংগা ইউনিয়ন সাদুল্ল্যাপুর থানা গাইবান্ধা জেলার ৳1.50M
26 August 2026 11 RNN38V3A
0 Comments
Land Office

জমি সম্পর্কে কবালা সম্পর্কে

জমি কবলা সম্পর্কে তথ্য নিতে গেছি । প্রথমে টাকা দাবি করছে । আমি হতভম্ব টাকা চাইতে কোন লজ্জা বোধ করলো না কর্মচারী। কর্মচারী ছিলেন বয়স্ক কিভাবে সামান্য কাগজ দেখার জন্য টাকা চাওয়া

Paid
কুমিল্লায় চৌদ্দগ্রামে ৳500
26 August 2026 8 CTU4XN4E
0 Comments
Other public office

পেপার

আমার আপুর ট্রান্সফার হয়েছে বাট একটা কাগজের প্রয়োজন এর জন্য তারা বারবার হয়রানি করতো আজ না কাল পরশু আছে তারপর গোপন কক্ষে নিয়ে যেয়ে বলে টাকা লাগবে তাহলে তার কাজ তাড়াতাড়ি হবে টাকা দেওয়ার পর এক ঘন্টা পরে কাজ হয়ে যায়

Paid
নওগাঁ ৳5.0K
26 August 2026 5 RJKWWUET
0 Comments
Other public office

DPDC

Amader Basar Mother Meter Nosto 2 mash so electric bill dey laser a hishab koreh ami 1 month age gasilam meter change korar jonno application korci then application haraiya felsa then abar application korci then 1 din por meter dekhar jonno lok ashca then amk boleh building er paper tax aro onek paper lagbe and meter 3 tar poriborta 1 ta main meter lagabe age 3 ta meter chilo and 3 ta bill ashto akn naki 1 ta meter lagabe full build er jonno and bill oo 1 ta ashbe so ami bolci kno meter 3 ta ase 3 ta thakbe tkn amr kase bolsa shob hobe taholeh 18k lagbe

Only demanded
Malibag DPDC Office ৳18.0K
26 August 2026 5 DKYJKB4N
0 Comments
Other public office

বিদ্যুৎ নিতে ঘুষ চাওয়া হয়েছে

বিদ্যুৎ নেওয়ার জন্য আবেদন করেছিলাম, টাকা চেয়েছে, ২০০০০০ না হলে নাকি লাইন ওভারলোড দেখিয়ে আবেদন বাতিল করা হবে।। আমি এখনো টাকা দেই নাই। কি করবো ভাবছি।

Refused
ঢাকা ৳200.0K
26 August 2026 7 DK63CWYA
0 Comments
Other public office

নাগরিকত্ব সনদ সংগ্রহ

নাগরিকত্ব সনদ সংগ্রহ এর জন্য গেলে ঐ অফিসের (মগবাজার, ঢাকা) দায়িত্বপ্রাপ্ত লোক বলে যে সনদটি সাক্ষর এর জন্য মহাখালি পাঠানো লাগবে। এর জন্য যাতায়াত বাবদ ৩০০ -৪০০ টাকা দেয়া লাগবে। আমি বললাম শুধু আমারটা তো নিয়ে হবে না, সাথে অন্যদের টাও পাঠানো হবে তাহলে প্রত্যেক এর কাছ থেকে এভাবে আলাদা করে টাকা নেয়া হচ্ছে কেন ? পরে বলা হল সেবা নিতে হলে এটা দিতেই হবে। পরে ২০০ টাকা দিয়ে ম্যানেজ করেছি

Paid
ঢাকা ৳200
26 August 2026 7 DK2S22VD
0 Comments
Other public office

জাতীয় অফিস সঞ্চয়পত্র অধিদপ্তর, ভোলা।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর, ভোলা অফিসে, যা নতুন বাজারে সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। আমার নিকট ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পাশের রুমে যে সহকারি কর্মকর্তা আছে উনি কাজটি করার জন্য ২ লক্ষ টাকা দাবি করে।

Paid
ভোলা ৳100.0K
26 August 2026 7 BRXKYG95
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিস্টার

দলিল সমস্যা থাকার কারণে নতুন ভাবে রেজিস্ট্রি করার সময় বিভিন্ন সমস্যা দেখে আমার কাছ থেকে ৪০০০০ হাজার টাকা নিয়েছে। যা সাব রেজিস্টার নিজেই সংগ্রহ করে রেজিস্টার সমিতি ও এদের সাথে সম্পর্কিত আছে টাকা না দিলে আবেদন না মঞ্জুর করে । সাব রেজিস্টার মডেল সম্পত্তি বিদ্যমান

Paid
যশোরে ৳40.0K
26 August 2026 6 KHCU6QZF
0 Comments
Accounts Office

শ্রান্তি বিনোদন ভাতা উঠাতে

সরকারি চাকরিজীবীদের ৩ বৎসর পরপর শ্রান্তিবিনোদনভাতা অর্থ পাস করার জন্য ৫০০টাকা তাদেরকে ভাতা দিতে হবে,অন্যথায় এপ্রুভ করে না।

Paid
সাতকানিয়া উপজেলা ৳500
26 August 2026 6 CTSRJU7Z
0 Comments
City Corporation

নতুন ট্রেড লাইসেন্স করার সময়

আমাকে বলা হলো যেকোনো কর কর্মকর্তা কাছ থেকে নতুন ট্রেড লাইসেন্স করার জন্য অতিরিক্ত ৩০০০ টাকা প্রদান করতে হবে। এটা উনাদের অফিস খরচ। মেয়রথেকে শুরু করে সবাই এই টাকার ভাগ পায়।

Refused
Chattogram ৳3.0K
26 August 2026 8 CTH4RRCR
0 Comments