All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Paid Other public office ৳1.3K

BTCL Internet. Narsingdi.

আমি সরকারি BTCL এর ইন্টারনেট নরসিংদী সদর থেকে দিতে চাচ্ছিলাম । তারপর অনলাইনে ঘাটাঘাঁটি করে দেখলাম অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় বা সরাসরি অফিসে ছবি নিয়ে গেলেও হয়। প্রথম দিন গেলাম, লোক পাইনি, পরের দিন গেলাম তারা বলল কম্পিউটার দোকানে যেতে । অথচ তাদের এখানে করা যায় । তারপর একটু খোঁজাখুঁজি করলাম । BTCL এর একজন লাইন লাইনম্যান ৩০০ টাকা নিল রেজিস্ট্রেশন করার জন্য (যেটা একদম ফ্রি) । পরে সে একই লোক, আমার বাসায় ইন্টারনেট সংযোগ দিয়ে যায় এবং ১০০০ টাকা চা পান খেতে দাবি করে (লজ্জা শরমে দিয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে লাইন খারাপ হলে তাদেরকে বললে সাথে সাথে আসবে)। এখনো কোনো কারণে যদি তাদেরকে ডাকি তারা দুই তিন দিন পরে আসে এবং চা খাওয়ার জন্য ৫০০ টাকা নিয়ে যায়(অথচ তাদের অফিস থেকে যাতায়াত খরচ দেয়)

নরসিংদী সদর, Dhaka 26 August 2026 9 views DKHMU4XT
0 Comments
Paid Traffic Police ৳3.0K

সিলেট এর জাফলং থেকে কম্বল কিনে আনা

আমাদের বাসে ৪০ জন সিলেট জাফলং ট্যুরে গেছিলাম, আসার সময় ১৫ টার মতো কম্বল কিনছিলো ১৫ জনে, সবার একটা একটা। রাতে আসার সময় ট্রাফিক পুলিশ আমাদের গাড়ি আটকিয়ে বলে নগদ ৩০০০ টাকা না দিলে গাড়ির ড্রাইভার এর নামে চোরাকারবারির মামলা দিবে। পুলিশ এর কাছে থেকে কাগজ চাইলে তারা কোন কাগজ দিতে পারবেনা তা জানিয়ে দেয়। তো আমরা প্রচুর টায়ার্ড ছিলাম আর সবাই পরের দিন অফিস ধরতে হবে তাই পুলিশের এমন দুর্ব্যবহার দেখে কেউ আর কিছু না বলে টাকাটা দিয়ে চলে এসেছি। আমরা নাকি ভারত থেকে কোম্বল চুরি কোরে আনছি, এইজনো মামলা দিবে। সিলেটের শতো শতো দোকানে সারাদিন সারারাত কম্বল বেচে, তদের না ধোরে রাতের বেলা গড়ি আটকিয়ে এইভাবে হয়রানি করার কি দরকার, এই প্রসনো অফিসার কে করলে উনি বলে কে কোথাই কি করচে তা আমরা জানিনা। 24 July 2026 10:00 PM

সিলেট, Sylhet 26 August 2026 8 views SY8TJ96M
0 Comments
Paid Other public office ৳500.0K

ভুমি অধিগ্রহণ

"বগুরা টু পঞ্চগড় গ্যাস পাইপলাইন এর জন্য ভুমি অধিগ্রহণ " ২০২১ সালে আমার আব্বার জমিতে গ্যাস পাইপ লাইন বসানোর জন্য অধিগ্রহণের নোটিশ আসে। যথাযথ প্রকৃয়ার ডিসি অফিসের "LO "শাখায় আমি আবেদন করি। কিন্তু পড়ে জানতে পারি অধিগ্রহণের অর্থ নিতে হলে ১০% হারে ঘুস দিতে হবে। আর এই অর্থ ওঠানো হতো ভুমি অফিস কর্তৃক নির্ধারিত দালাল দিয়ে। অবার অনেক সময় কানুন গো, সার্ভেয়াররা নিজেই হাতে টাকা নিতো। আমার বাবার জমির টাকা উঠানোর জন্য বাধ্য হয়ে ৫ লক্ষ টাকা ভুমি অফিসের সার্ভেয়ার কর্তৃক নির্ধারিত দালালের হাতে দিতে হয়। অর্থ প্রদানের ১ মাস পড় আমি অধিগ্রহণকৃত জমির চেক পাই। এই ঘুসের টাকা ডিসি থেকে শুরু করে LO শাখার ম্যাজিস্ট্রেট ও সকল কর্মচারীর পকেটে যায়।

নীলফামারী, Rangpur 26 August 2026 8 views RN2EXZL7
0 Comments
Paid Customs Office ৳500.0K

পণ্য ছাড় করাতে

একটা সরকারি কাজের জন্য আমি একটি অফিসে গিয়েছিলাম। সব কাগজপত্র ঠিক থাকার পরও বারবার বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হচ্ছিল। পরে একজন মধ্যস্থতাকারী জানায় যে টাকা দিলে কাজ দ্রুত হবে। অনেক দিন অপেক্ষা ও হয়রানির পর বাধ্য হয়ে প্রায় ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। টাকা দেওয়ার কিছুদিনের মধ্যেই যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেটি দ্রুত সম্পন্ন হয়ে যায়।

dhaka, Dhaka 26 August 2026 7 views DKTCWTNB
0 Comments
Only demanded Other public office ৳200.0K

টাকা না দিলে জোরপূর্বক বদলি করে দেওয়া

মেডিকেল টেকনোলজিস্টদের বদলি-বাণিজ্য ও অর্থ আদায়ের বিষয়ে আমার প্রত্যক্ষ বক্তব্য আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা ও আমার কাছে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে জানাচ্ছি যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের বদলি-পদায়নকে কেন্দ্র করে ব্যাপক অর্থ আদায় ও হয়রানি চলছে। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মরতদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা করে অর্থ দাবি করা হচ্ছে। নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে দূরবর্তী স্থানে বদলি বা হয়রানিমূলক পদায়নের চাপ দেওয়া হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ M-TAB এই কাজ করতেছে এবং তাদেরকে সাহায্য করতেছে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (DAB) I

মহাখালী ডিজি অফিস, Dhaka 26 August 2026 8 views DKRTCVJ2
0 Comments
Paid Accounts Office ৳5.0K

পে ফিক্সেশন, টিএডিএ বিল, জিপিএফ কর্তন এপ্রোভাল

সরকারি চাকরিতে জয়েন করার পর রাজনগর একাউন্টস অফিসে পে ফিক্সেশন করতে গেলে কেলকুলেটরে টাইপ করে টাকার পরিমাণ লিখে দেয়। ৩০০০ করে চাইলে আমরা দুজন ৫ হাজার দেই। কয়েকমাস পর ইনক্রিমেন্টসহ পে ফিক্সেশন করতে গেলে আবার ২৫০০ চায়। আমার কাছে মোট ৫০০০ নেয়। ইদানিং জিপিএফ কর্তন করতে চাইলে আবার টাকা চেয়ে বসে।

রাজনগর, মৌলভীবাজার, Sylhet 26 August 2026 5 views SY4DDGKS
0 Comments
Paid Land Office ৳6.0K

জমির নামজারি বা খারিজ

অনলাইনে নামজারির আবেদন করে আবেদনের হার্ড কপি ব্রাহ্মণবাড়িয়া পৌর ভূমি অফিসে জমা দিতে যায় তখন কাগজপত্র দেখেশুনে যাচাই করার পর ভূমি অফিসের নায়েব ৬০০০ টাকা দাবি করে এবং অফার দেয় ১০ দিনের মধ্যে আমার আবেদন অনুমোদন করে দিবে।আমি বললাম আমার তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, ধীরে সুস্থে দিলে ও চলবে। তখন তিনি উপায় না পেয়ে কাগজের ছোটখাটো কোনো ভুল খোঁজার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু কোনো ভুলই খুঁজে পায় নাহ। পরবর্তীতে তিনি সরাসরি আমাকে বলে টাকা ছাড়া আমরা কোনো আবেদন গ্রহণ করি না এবং আশেপাশের কয়েকজন গ্রাহক কে দেখায় দেখো এইখানে যারা আসছে সবাই উদ্দিষ্ট বাড়তি টাকা দিয়েই আবেদন জমা দিয়ে গেসে। পরবর্তীতে অনেকটা তর্ক বিতর্কের জন্য তিনি ১ হাজার টাকা কমাতে রাজি হয় এবং সেই মুহূর্তে আমার টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকেনা।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 26 August 2026 7 views CTKCBFU3
0 Comments
Paid BRTA ৳200

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

বি আর টি এ তে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার শুরুতে ফিংগার প্রিন্ট নেয়, সেখানে প্রতিবন্ধী / অটিজম লটারী ৩-৪৷ টা টিকিট ধরায় দেয় রুমের ভিতর ঢুকায় এবং নিতে বাধ্য করে, না নিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার পরোক্ষ হুমকী দেয়

সিরাজগঞ্জ সদর, Rajshahi 26 August 2026 7 views RJFT2ZZR
0 Comments
Paid City Corporation ৳270.0K

বিল্ডিং এর প্লান পাস

বরিশাল শহরে আমাদের বিল্ডিং এর প্লান পাস করানোর জন্য সিটি কর্পোরেশন এ গেলে সেখানে আমাদের সব কাগজ সাবমিট করার পরে সরাসরি ২ লক্ষ টাকা ঘুষ চায় সে জানায় টাকা না দিলে প্লান পাস হবে না। আমরা দিতে না চাইলে আমাদের কাজ প্রায় ২ বছর আটকে রাখে। পরে টাকা দেওয়ার পর কাজ করা শুরু করে তারা। তারপর জমি মাপতে এসে আরও ৭০ হাজার টাকা দাবি করে বলে আমাদের জমি দেখে নাকি উপরের স্যার খুশি হয় নাই। আমাদের এভাবে জিম্মি করে আরও ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর ও সিটি কর্পোরেশন এ খবর নিতে গেলেও তারা চা খাওয়ার কথা বলে প্রতিবার ২,৩ হাজার করে টাকা দাবি করে।

বারিশাল, Barishal 26 August 2026 8 views BRFQUU2W
0 Comments
Paid Other public office ৳50.0K

থানা

দূর বিত্ত আমার জায়গা দখল করেছে । আমি থানায় অভিযোগ করছি টাকা ঘুষ চাইছেন। এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করে আপনি কোন দল করেন আওয়ামী লীগ না কি বিএনপি। আওয়ামী লীগ করলে অবশ্যই হেল্প করার ইচ্ছা পোষণ করে। আওয়ামী লীগ শাসনামলে ঘটনা

চৌদ্দগ্রামে কুমিল্লা, Chattogram 26 August 2026 6 views CTPCPNMN
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারি করতে ১৫০০০ ( পনের হাজার টাকা চাইছে)

নোয়াখালী জেলার, সোনাইমুড়ী উপজেলার, ৯ নং দেওটি ইউনিয়নের ভুমি অফিসে পিয়ন থেকে অফিসার সবাই বিষয়টার সাথে জড়িত, যে কোনো প্রকার জমির নামজারি করতে গেলে সর্বনিম্ন ১০০০০ দশ হাজার টাকা থেকে শুরু করে তাদের ঘুষ বানিজ্য,, পুরো ইউনিয়নের সকল মানুষই তাদের সম্পর্কে জানে, কোনো গোয়েন্দা সংস্থা যদি তাদের এই অপকর্ম ধরতো, হাজার হাজার মানুষের অনেক দোয়া পেতো, ,

নোয়াখালী, Chattogram 26 August 2026 7 views CTFT3XT6
0 Comments
Paid Other public office ৳20.0K

এএসআই তদন্তের ভয় দেখিয়ে ঘুষ আদায় হাতিয়া,জাহাজমারা থানা

একটি সি আর মামলার তদন্তের জন্য বাবাকে ভয় দেখিয়ে হাতিয়া উপজেলা জাহাজমারা থানার তদন্ত — আমাদের থেকে ২০০০০(বিশ হাজার টাকা) ঘুষ আদায় করে।পরবর্তীতে প্রতিবেদনে মামলা টি মিথ্যা এবং কেউ অভিযুক্ত নই বলে,দেখতে পাই কোর্টে।

নোয়াখালী, হাতিয়া, Chattogram 26 August 2026 7 views CTWKWXR7
0 Comments
Refused Passport Office ৳7.0K

পাসপোর্ট অফিস

এটা হচ্ছে আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস জামালপুর যেখানে আমি একটা পাসপোর্ট করতে যাই আমার নিজের জন্য আসলে বাইরে যাওয়ার জন্য কোন উদ্দেশ্যে নয় বাংলাদেশে দরকার একটু ব্যাংকিং কাজে দরকার অনলাইনে কাজ করি এজন্য আর কি পাসপোর্টটা দরকার ছিল আমি যখন পাসপোর্ট করতে যাই তখন তারা আমি গাড়ি থেকে নামতে দেরি সেখানে তারা আমাদেরকে টানা হেচা শুরু করে দেয় এবং কলেজে আমরা পাসপোর্টটা করে দেবো ৮০০০ টাকা দিয়েন সাত হাজার টাকা দিয়েন কেউ আবার সাড়ে ছয় হাজার টাকা চায় মানে যায় যেভাবে চাচ্ছে যখন আমরা ভিতরে যাই দেখি আমরা চেষ্টা করি তখন তারা বলে বাইরে থেকে আবেদন করে আসতে হবে আবেদন করে যদি আমরা যেতে চাই আসলে তখন বাইরে তারা এর চেয়ে নিচে আসে না মানে দালাল যারা আসে এবং সরকারি ফিস হচ্ছে চার হাজার পঁচিশ টাকা এবং ৪৮ পৃষ্ঠা তখন

Bakshigon, Mymensingh 26 August 2026 9 views MYYQYSFK
0 Comments
Paid Other public office ৳7.30M

সড়ক নির্মাণ প্রকল্পের চূড়ান্ত বিল দ্রুত অনুমোদন করানোর জন্য সংশ্লিষ্টদের ৫% হারে প্রায় ৫০ লাখ টাক

সড়ক নির্মাণ প্রকল্পের চূড়ান্ত বিল দ্রুত অনুমোদন করানোর জন্য সংশ্লিষ্টদের 4% হারে প্রায় 73 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

chattgram, Chattogram 26 August 2026 13 views CTS8E7KG
0 Comments