All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Land Office

ভূমি উন্নয়ন কর

জমির খাজনা দেওয়ার জন্য ভূমি উন্নয়ন কর ওয়েব সাইট এ খতিয়ান আপলোড করতে হয়। তারপর ভূমি উন্নয়ন কর দেওয়া যায়। এটা করা যায় নিজে থেকে অথবা অফিসে গিয়ে এটা আমার জানা ছিল না। আমি অফিসে গিয়ে আপলোড করতে বললে প্রথমে আমাকে ঘুরায়। এর পর যখন বেশি প্যারা-প্যারি করি প্রতি খতিয়ান আপলোড করার জন্য ১০০ টাকা করে দাবী করে। আমি প্রত্যাখ্যান করেছি। পরে অন-লাইনে আমি নিজেই আবেদন করেছিলাম ৫ মাস আছে । বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল করে দেয়। এখন পর্যন্ত বাতিল করা অবস্থায় আছে। এই কারণে খাজনাও দিতে পারছি না। খাজনা না দেওয়ার কারণে আবার জরিমান করা হয়েছে। এটা আমার বাংলাদেশ।

Refused
কুষ্টিয়া ৳100
26 August 2026 7 KHM4K7P7
0 Comments
Customs Office

অডিট থেকে যে কোনো সেবা

১ বছরের কাস্টমস অডিট এবং প্রাপ্যতা। —। সহকারী রাজস্ব কর্মকর্তা কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর ঢাকা। এছাড়াও কাস্টমসের পিয়ন/সিপাই থেকে শুরু করে কমিশনার পর্যন্ত প্রায় সব জায়গায় টাকা ছাড়া কোন সেবা গ্রহণ হয় না। এমনকি সাংবাদিকদের প্রতি মাসে একটাই অ্যামাউন্ট দিয়ে ম্যানেজ করে নেয়।

Paid
কাস্টমস বন্ড কমিশনারেট,ঢাকা ৳2.00M
26 August 2026 10 DKFSPQJC
0 Comments
Other public office

washa dorniti

আমাদের বাড়ির একটি দেয়াল দিয়েছিলা 1 দিনের কাজ ছিল ওয়াশ সার লোক ২০ % কমাসি্যাল করে দিসে কমাসিয়াল কাতানর জন্ন 1বছর অফিস এ ঘোর সি হই নাই টাকা দিসি 1হয়ে গেসে 1০ দিনে

Paid
dhaka ৳4.0K
26 August 2026 10 DKJURC47
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানায় গিয়ে সাব ইন্সপেক্টরের সাথে আলাপ করেছি এবং খরছের কথা বলে ৪ হাজার টাকা দাবি করছে, টাকা দিলে ১ সপ্তাহেই ক্লিয়ারেন্স হাতে পাওয়ার কথা জানিয়ে দেন। পরে নিরুপায় হয়ে টাকা দেয়ার কথা বলে চলে আসি।

Only demanded
নিকলী থানা ৳4.0K
26 August 2026 7 DKKZKJFN
0 Comments
Other public office

সরকারি বাসা বরাদ্দ

সরকারি আবাসন পরিদপ্তরে বাসা বরাদ্দ এর জন্য ঘুষ প্রদান করতে হয়, বাসা বরাদ্দ প্রাপ্তির পর বাসা এর চাবি পেতে গণপূর্ত অধিদপ্তরে ঘুষ দিতে হয়।এগুলো না করে বাসা প্রাপ্তি প্রায় দুঃসাধ্য।

Refused
ঢাকা ৳400.0K
26 August 2026 8 DKWX9WK5
0 Comments
Land Office

খারিজ

আমার জমি খারিজ করতে গেলে আমার কাগজপত্র ঠিক থাকার পরেও একটা অনুমোদন দেওয়া লাগে উনি অনুমোদন দেয় না, গিয়ে বসে থাকি উনি কথা বলে না বলে পরে আসেন পরে আসেন। দুইদিন যাবার পর বিরক্ত হয়ে পড়ে উনার অফিস সহকারীর মাধ্যমে টাকা দিয়েছি

Paid
রসুলগন্জ , লক্ষ্মীপুর ৳5.0K
26 August 2026 6 CTX28JCN
0 Comments
Other public office

সন্দ্বীপ গুপ্তছড়া গাট

২৩-০৮-২০২৬...রাতে জরুরি রুগি নিয়ে যাওয়ার সময় ১০ হাজার টাকা দিতে হয়েচে আগে টাকা পরে রুগি নিয়ে যাবে কম রাখতে বললাম বলে তাও পারবে না। ইত্যাদি ইত্যাদি!

Paid
সন্দ্বীপ গুপ্তছরা (পেড়ি গাট) ৳10
26 August 2026 10 CTSJCJV9
0 Comments
Other public office

দিনাজপুর জেলা বিএনপির সেক্রেটারি anonymous

দিনাজপুর জেলা বিএনপির সেক্রেটারি — আমার বাবা কে উঠিয়ে নিয়ে জোর করে ৩০ লক্ষ টাকা চাঁদা নেয়, আমাদের একটি রাইস মিল আছে। টাকা না দেওয়াতে বিভিন্নভাবে হুমকি-ধমকি এবং একসময় বন্ধ করে দেওয়ার আমার সাথে যোগাযোগ করলে কোন সহায়তা পায়নি। উনি মন্ত্রীর লোক উনার সাথে আমরা পেরে ওঠেনি।

Paid
দিনাজপুর ৳3.00M
26 August 2026 8 RN9BGPGT
0 Comments
City Corporation

মেডিকেল অফিসার পদে চাকরি

আমার আব্বু আমার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার পদে application form নিতে গেলে, সেখানকার পিয়ন তাকে জানায় যে ৩০ লাখ টাকা দিলে চাকরি নিশ্চিত করা যাবে। টাকা ছাড়া এমনিতেও চাকরি হবে না।

Refused
চট্টগ্রাম ৳3.00M
26 August 2026 8 CTC9A54K
0 Comments
Education Office

ব্যবহারিক খাতা স্বাক্ষর করার জন্য ঢাকা আদায়।

গন্ডা ডিগ্রি কলেজ, কেন্দুয়া, নেত্রকোণা, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ(Gonda Degree College, EIIN 113077) HSC-2026 পরীক্ষায় প্রত্যেকটি ব্যবহারিক খাতায় শিক্ষকের স্বাক্ষরের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জানানো হয়, টাকা না দিলে খাতায় স্বাক্ষর করা হবে না এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া হবে। প্রত্যেক খাতার জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা নেওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় হয়েছে। অনুগ্রহ করে বিষয়টি যাচাই করে শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং দায়ীদে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।

Paid
মায়মনসিংহ ৳100
26 August 2026 9 MY2ZD3L2
0 Comments
Education Office

তদন্ত রিপোর্ট

একটি নির্বাচিত ম্যানেজিং কমিটির জন্য রাজশাহী বোর্ড থেকে তদন্ত দিয়েছিল উপজেলা নির্বাহী অফিসার কে। উপজেলা নির্বাহী অফিসার ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত ভার দিয়েছিলেন। আইনগত সঠিক প্রক্রিয়া থাকা সত্ত্বেও তিনি নির্বাচিত ম্যানেজিং কমিটি কে চাপ প্রয়োগ করেন ২ লক্ষ টাকা ঘোষ প্রদান করার জন্য। যদি টাকা না দেওয়া হয় তাহলে রিপোর্ট বিপক্ষে দিবে বলেছিল। বিদ্যালয়ের স্বার্থে সেদিন ম্যানেজিং কমিটি বাধ্য হয়েছিল তাকে টাকা দিতে।

Paid
ধামইরহাট উপজেলা ৳200.0K
26 August 2026 12 RJBTW4NK
0 Comments
BRTA

গারির কাগজ করতে

আমার ৬ তি গাড়ি আছে প্রতিবছর কাগজ করতে Brta তে ফিত্নেস আর রুট পারমিট করতে গুন্তে হয় ১০০০০ /- প্রতি বছর বাজেট কারণে সবগুলো কাগজ বিআরটিএ থেকে লক করে দেওয়া হয় এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এর কোন প্রতিকার পায়নি টাকা দিলে লক খোলে এতে গাড়ি প্রতি ২০০০ করে জায়।মোট ছয়টা গাড়িতে ১২ হাজার। আবার সরকারি ফি আছেই। এতে প্রতি বছরে আমার গাড়িগুলোর কাগজ করতে ঘোষ বাবদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। তারপর প্রতিমাসে আমার পুলিশকে চাঁদা দিতে হয় হিসাব করলে মাসে ৬০০০ এতে ১২ মাসে হয় ৭২ হাজার শেষমেষ এর কোন প্রতিকার আমি পাইলাম না।

Paid
শেরপুর ৳85.0K
26 August 2026 6 RJNTZ4N5
0 Comments
Other public office

বিদ্যুৎ সংযোগ করতে পোল ও মিটারের জন্য

বিদ্যুৎ সংযোগ করতে পোল ও মিটারের জন্য ২৫০০০/ টাকা দাবি করলে আমি প্রথমে প্রত্যাখ্যান করি, কিন্তু ধাপে ধাপে আমার কাছে ৩৫০০০/ টাকা আদায় করে। কানসাট অফিস ও চাপাই নবাবগঞ্জ অফিস।

Paid
Mobarakpur_Shibganj_Chapainawabganj ৳35.0K
26 August 2026 7 RJEZY5RM
0 Comments
Education Office

শিক্ষকদের পদোন্নতি

টাকা না দিলে শিক্ষকদের পদোন্নতির ফাইল ঢাকা মাদ্রাসা অধিদপ্তরে পাঠানো হবে না। তাই ১৫ হাজার টাকা দিতে বাধ্য করা হয়েছে। বাউফল শিক্ষা অফিস

Paid
উপজেলা ৳15.0K
26 August 2026 10 BRE6NTYS
0 Comments
Land Office

জমি খারিজ করা এবং মার্ঠ রেকর্ড উত্তোলন করা

ইমার্জেন্সি কারণে জমি খারিজ করতে গিয়েছিলাম সেখানে অতিরিক্ত টাকা দাবি করেছিল এবং মাঠে রেকর্ড উত্তোলন করতে গিয়েছিলাম সেখানে অতিরিক্ত টাকা দাবি করেছিল।

Paid
উপজেলা এবং ইউনিয়ন ৳9.0K
26 August 2026 8 DKF3NNR7
0 Comments
Land Office

BDS Record

BDS Record. সাভার এর ভাকুরতা এলাকায় ভূমি জরিপ এর নামে ব‍্যাপক দূরনীতি ও অনিয়ম শুরু হয়েছে । জরিপ কারীদের চাহিদা মোতাবেক টাকা না দিলে সঠিক ভাবে কাজ করছেনা । সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে । এবং সঠিক ভাবে জরিপ সম্পন্ন করে দিচ্ছে না । বতর্মানে আলমনগর হাউজিং এ সেটেলমেন্ট অফিসে টাকা ছাড়া একটি রেকর্ড ও সাইন করে দিচ্ছে না । এবং কোনো ডিসপুট ও নিচ্‌ছে না টাকা ছাড়া । সেখানে আর বেশি দূরনীতি হচ্ছে ।

Paid
Savar, Dhaka ৳300.0K
26 August 2026 6 DKEZCT85
0 Comments