All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

ডেস্কো বিদুৎ

আমাদের বাসায় তার ঠিক করতে এসে ঘুষ চাওয়া হয়। এর মূল্য আগেই পরিশোধ করা ছিল। কিন্তু তারপরও ১,৫০০ টাকা চাওয়া হয় ৩ জনের জন্য। আমার ভাইয়া টাকা পরিশোধ করেন।

Paid
ঢাকা ৳1.5K
2 October 2026 24 DKMYZC46
0 Comments
Land Office

নামজারি বা মিউটেশন

আমি ভালুকা ইউনিয়ন ভূমি অফিসে একটি নামজারি বা মিউটেশনের জন্য আবেদন করি গত সেপ্টেম্বরের তারিখ । তারপর ওনারা আমার জায়গা জমি তদন্ত করতে আসে তারপর বলে অফিসে আসতে আমি পরদিন অফিসে যাই। এবং একজন সহকারী কর্মকর্তা আরেকজন উপসহকারী কর্মকর্তা দুইজন মিলে আমার কাছে বিশ হাজার টাকা ঘুষ দাবি করে। পরে আমি বললাম একটা প্রস্তাব দেওয়ার জন্য বিশ হাজার টাকা আমি দিতে পারবো না আমার যারা আরো অংশীদার আছে এ জায়গার উপরে তাদের কাছে পরামর্শ করে তারপর আপনাকে জানাবো। এবং আমি আরো বললাম যে যদি সার্ভেয়ার সহ পাশ করে দেন তাহলে কত টাকা করে নিবেন তারপর উনি বললেন যে সার্ভেয়ারকে একর প্রতি 10000 টাকা করে দিতে হবে। আমি উত্তর দিলাম একটা নামজারি আবেদনের জন্য এত টাকা দিতে হবে এত টাকা কিভাবে দেব। আমি উনাকেই বলে আসছি আমি পরে জানাবো।

Only demanded
ভালুকা ৳20.0K
2 October 2026 23 MYTZU7ZG
0 Comments
Land Office

জমিনের খতিয়ান নাম্বার,

সেপ্টেম্বর 16 তারিখ, কুমিল্লা, গৌরিপুর বারপাড়া এলাকায়, ভুমি অফিসে, আমি আমার জমিনের কর দিতে গিয়েছিলাম এই সব ব্যপারে কম বুঝি বলে আমি এই অফিসে এক কমকর্তাকে বিষয়টা খুলে বলেছি, , উনি আমার কাছ থেকে ৪ হাজার টাকা দাবি করে, এটা নাকি ছিলো সরকারি ফি। পরে জানতে পারলাম এই খানে ২০০ টাকা মতো সরকারি ফি ছিলো।

Paid
কুমিল্লা ৳4.0K
2 October 2026 23 CTWED6JL
0 Comments
Customs Office

প্রত্যয়ন পত্র

FOC তে আসা মাল চট্টগ্রাম কাস্টমস থেকে ছাড়াতে ঢাকা উত্তর কাস্টমস থেকে একটা NOC নিতে হয়। তার জন্য আজ প্রায় ৩/৪ মাস যাবৎ ঘুরাচ্ছে। কাল শুধু এক টেবিল এই ২৫০০০/= টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ আগে ও ছিলো। কিন্তূ এখন বহুগুন বৃদ্ধি পেয়েছে। দেখার কেউ নেই।

Paid
ঢাকা উত্তর ৳25.0K
2 October 2026 26 DKNATP7P
0 Comments
Land Office

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস। রেকর্ড সংশোধন শতক প্রতি ১০০০ থেকে ১৫০০ টাকা রেট।

আমার জমির রেকর্ড সংশোধন বাবদ ১ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে ১ একর ২১ শতক যায়গার জন্য।

Paid
দিনাজপুর ৳1.35M
1 October 2026 24 RNK6HLS4
0 Comments
Land Office

জমির খারিজ করাতে দিতে হয়েছে ঘুষ।

আমি ময়মনসিংহ সদরের ভাবখালি ভূমি অফিসে খারিজ করাতে যায়। সেই অফিসের নায়েব আমাকে বলে আপনার কাগজ পত্রে জামেলা আছে এই গুলো ঠিক করাতে হবে, পরে উনি উনার সহযোগীকে দেখিয়ে বলে উনার সাথে কথা বলতে, পরে উনার সহযোগী আমার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন,, অবশেষে ১২ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি।

Paid
ময়মনসিংহ ৳12.0K
1 October 2026 28 MYTTWT7H
0 Comments
Land Office

জমির নামজারি বাতিলের তদন্ত রিপোর্ট

আমার প্রয়োজনীয় কাগজটি তার কাছে চাইলে সে বলে এখন সময় নেই তখন আপনার কাজটি করে দিব অথচ আমার কাজটি তাদের কাছে বিগত ১৫ দিন যাবত পড়েছিল এরকম আমি শত শত ফাইল তাদের দপ্তরে দেখেছি আমি বললাম যে দেখেন আবার কাজটা জরুরি তখন তারা বলল যে তিন হাজার টাকা দেন তাহলে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন এবং তারা ৩০০০ টাকা দেওয়ার পরে ১০ মিনিটের মধ্যে আমার কাজ করে দেয়

Paid
কালুখালি রাজবাড়ী ৳3.0K
1 October 2026 21 DKPJW5PT
0 Comments
Land Office

জমি খাজনা খারিজে অনিয়ম অতিরিক্ত টাকা চেয়েছে

আমি জমির খাজনা দিতে গেছি ২১০০ টাকা খাজনা হচ্ছে আমার থেকে ২৭০০ টাকা নিয়েছে সেটা প্রতিবাদ করাতে আমার জমি খারিজ হবে না মানা করে দিয়েছে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য

Refused
শরীয়তপুর সখিপুর ৳2.7K
1 October 2026 22 DKGV3EFW
0 Comments
Land Office

নাম জারি

আমার তিনটা দলিলে নাম জারি জন্য কন্টাক হয়েছে আমি ১০ হাজার টাকা দিয়ে দিছি একটা নাম জারি আসে নাই এর জন্য আমাকে আবার ১০০০০ টাকা দেওয়ার জন্য বলছে এখন আমি কি কর খুঁজে পাচ্ছি না

Only demanded
ভোলা ৳20.0K
1 October 2026 22 BRME5NGM
0 Comments
Education Office

বদলি

উপজেলার অভ্যন্তরীণ শিক্ষক বদলির ক্ষেত্রে পরোক্ষভাবে অর্থ গ্রহণ করা হয়েছে। যারা দিয়েছে তাদের বদলি হয়েছে যারা দেয়নি তাদের নানাবিধ কারণ দেখিয়ে না করা হয়েছে।

Refused
কাউখালী, পিরোজপুর। ৳10.0K
1 October 2026 24 BRK48PDJ
0 Comments
Other public office

সার ডিলার নিয়োগ

সার ডিলার নিয়োগ ২০২৬। । আমি ডিলার নিতে আগ্রহী ছিলাম । পরে এমপির লোকের মাধ্যমে শুনি এই ডিলারি নেওয়ার জন্য ২৫০০০০০ টাকা চাইছে, কেউ যদি এর বেশি দেয় তাহলে তাকে দেওয়া হবে । এই যদি হয় দেশের অবস্থা তাহলে কৃষকের সারের জন্য যে হয়রানি তা কোনোদিন দুর হবে না ।

Refused
বীরগঞ্জ ৳2.50M
1 October 2026 31 RND6MC4M
0 Comments