পে ফিক্সেশন
পে ফিক্সেশনের জন্য ঘুষ দাবি করেছে।
19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
পে ফিক্সেশনের জন্য ঘুষ দাবি করেছে।
আমি একটা সাধারন ডায়েরী করতে গেছি। সাইট কাজ করছে না তাই এটা সম্ভব না। কিন্তু একজনের পরামার্শে ২০০০ টাকা দিয়ে সে ১ ঘন্টা বসায় রেখে। ১ ঘন্টা আরো বারতি সময় ধরে জিডিটি সম্পন্ন করেছি।
২০২৫ সাল আমার বাচ্চার জন্ম নিবন্ধন সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম। ওয়েবসাইট থেকে দেখে সব প্রয়োজনের কাগজ নিয়ে গিয়েছিলাম। ওয়েবসাইট থেকে ফরম ফিলআপ করতে হয়। এপ্লাই করলেই এরর দেখায়। সিটি করপোরেশন মিরপুর-২ র কার্যালয় বললো তাদের কাছ থেকে এপ্লাই করতে। আমি নিজে এপ্লাই করতে চাইলে তারা জানালো ২-৩ মাস সময় লাগতে পারে। কাউন্সিলর থেকে স্বাক্ষর নিতে হবে। আমাদের কাউন্সিলর পালায় গেছে। তাদের কাছ থেকে বর্তমান কাউন্সিলর এর ঠিকানা এবং নম্বর চাইলে তারা বলে তারা জানে না। পরবর্তীতে তারা ১৫০০ টাকা দিতে বলে। তাহলে ১-২ দিন মধ্যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিবে। মিরপুর সিটি করপোরেশন র অধিকাংশ কর্মকর্তারা র কর্মচারীরা ঘুষ ছাড়া কাজ করে না।
ডিজিটাল নম্বর প্লেট ওএস স্মার্ট কার্ড গ্রহণ করিবার জন্য বিআরটি অফিসে যাই যেই রুমে বিআরটি অফিসে নম্বর প্লেট বিচরণ করে বিনামূল্যে সকল কাগজ পাতি থাকা সত্ত্বেও বলে সার্ভার ডাউন নেট নাই সারাদিন বসেই রাখার পরে বিকেল বেলা নম্বর প্লেটটি ও স্মার্ট কার্ডটি পাই 200 টাকার বিনিময় হায়রে বাংলাদেশ।
আমি রেকর্ড সংশোধন করতে গেলে ইউনিয়ন ভূমি অফিস প্রধান কর্মকর্তা ২০০০০ টাকা দাবি করে। আমি তাকে বলি সরকারি ফি তো ১২৪০টাকা, আপনি এতো টাকা কেন চাচ্ছেন। তিনি উওর দিলেন থানা ভূমি কর্মকর্তাসহ সবাইকে ঘুষ দিতে হয়। ২০০০০টাকা দিলে কাজ হবে না হয় হবে না।
দক্ষিণ সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স কালেকশন বিভাগে দায়িত্বরত নবাবপুর সার্কেলের অফিসার জিনি আছেন হোলল্ডিং ট্যাক্স নেয়ার পরে অফিস খরচার নাম দিয়ে আরো বেশি টাকা দাবি করে না দিলে হোলল্ডিং ট্যাক্স দেয়ার মুল রশিদ ফেরত দিতে চায় না। ১০০০ - ২০০০ টাকা দিলেই তারপর মুল রসিদ ফেরত দেয়।
আমি যখন ইনকাম ট ্যাক্স রিটার্ন দাখিল করতে যাই আমার সমস্ত ডকুমেন্টস ১০০ ভাগ ঠিক থাকার পরও তাদের কম্পিউটার কাম অফিস সহকারী আমার কাছে ৫ হাজার টাকা ঘুষ চায় । আমি দিতে অস্বীকৃতি জানাই এবং অফিসারের সঙ্গে যোগাযোগ করলে অফিসার বলে যে উনারা স্থানীয় মানুষ এখানে চাকরি করেন আমরা বেশিদিন এখানে থাকি না তো উনাদের কথা মেনে নিয়ে উনাদের সাথে সম্পর্ক রেখে কাজ করিয়ে নিন। নিরুপায় হয়ে আমি তিন হাজার টাকায় কাজটি করিয়ে নেই। এটি চাঁপাইনবাবগঞ্জ আয়কর অফিসের চিত্র। উল্লেখ্য যে আমি একজন আইটি ফ্রিল্যান্সার এবং আমার উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে আসে।
আমি অনলাইনে মিউটেশন করার জন্য আবেদন করেছি। আবেদনের কপি আমি আমার আত্মীয়র মাধ্যমে আবেদনের কপি জমা দেওয়ার সময় তার কাছে এই অর্থ দাবি করা হয়। সে আবেদনের কপি জমা দিয়ে চলে এসেছে। আমি অপেক্ষা করছি তারা কি করে।
সম্প্রতি আমার একটি নামকরা বেসরকারী এনজিও থেকে পুলিশ ভেরিফিকেশন এর জন্য আবেদন করি যা টাঙ্গাইল এসপি অফিস এর অধিনে হয়, যেহেতু আমার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল সদর। আবেদনের প্রায় দেড় মাস পর গত ২০-০৮-২০২৬ তারিখে এসপি অফিস থেকে ফোন করে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আমাকে এসপি অফিসে যেতে বলে । আমি পরের দিন যাওয়ার পর সে কাগজপত্র দেখে এবং বলে সব ঠিক আছে। আমি এপ্রুভ করে দেব কিন্তু ভাই সরকার তো আমাদের ভেরিফিকেশন এর টাস্ক বাবদ কোন টাকা দেয় না আমাদের ও তো কিছু খরচ আছে, এই বিষয় টা তো আপনার দেখতে হবে, আমি একটু নারাজি হওয়ায় তিনি ডাইরেক্ট বলেন ভেরিফিকেশন কবে হবে উনি সেটা বলতে পারবেন না! বাধ্য হয়ে ৫০০০ টাকা দিলে তিনি বলেন ১ সপ্তাহের মধ্যে হয়ে যাবে।
uttarkhan kachkura vhumi office took 12000 taka for my land namjari.
মামলার নথির ফটোকপি নিতে দিতে হবে, নইলে দিবে না
নামজারি করতে সরাসরি ঘুষ চেয়েছে
ট্রান্সক্রিপ্ট ইস্যু করতে অতিরিক্ত টালা আদায়।
যাএাবাড়ী সবজি ও মাছের আড়দ থেকে মার্কেটে গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেয়া হয়
আমি আমার হাতের এক্স- রে করার জন্য ঢাকা পংগু হাসপাতাল লে জাই, এক্স রে করার পরে, এক্স রে অপারেটর আমার কাছে ১০০ টাকা দাবি করে, টাকা না দিলে ফ্লিম দিবে না। রুম নাম্বার ১০৭, পরে টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি, যারা জাই সবাই কেই ১০০ করে টাকা দিতে হয়।
গত ২৫ আগস্ট আমাদের বাসায় গত ৫ মাসের গ্যাস বিল পরিশোধ না করার কারণে গ্যাস অফিসের প্রতিনিধিরা আসেন। তারা জানান, আমাদের গ্যাসের চাবি ভেঙে গেছে। পরবর্তীতে তারা গ্যাসের রাইজার খুলে নেন এবং জানান যে, গ্যাসের বিল, বকেয়া সুদ ও ব্যাংকে কিছু টাকা জমা দিতে হবে। তাদের নির্দেশ অনুযায়ী আমি গ্যাস বিল বাবদ ৫,৫৩০ টাকা এবং জামানত/অতিরিক্ত জামানত বাবত ব্যাংকে ৫,৯৭৬ টাকা জমা দিই। পরবর্তীতে আমাকে জানানো হয় যে, তাদেরকে আরও ৪,০০০ টাকা দিতে হবে, যা তাদের মজুরি হিসেবে দাবি করা হয়। আমি ওই ৪,০০০ টাকার বিষয়ে বৈধ কোনো ডকুমেন্ট, রসিদ বা সরকারি কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি। অতিরিক্ত ৪,০০০ টাকা কোনো বৈধ কারণ, রসিদ বা সরকারি প্রমাণ ছাড়া আমার কাছ থেকে আদায় করা হয়েছে। “এর প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে”
যাতায়ত ভাড়া ভাতা যত টাকা হবে তার ২০% হারে দিয়ে ফাইল/টাকা ছাড় করাতে হবে না হলে ভাতা পাওয়া যায় না।
বাবার মৃত্যুর পরে জায়গা সংক্রান্ত বিষয়ের জন্য মৃত্যু সাল নিবন্ধনের সার্টিফিকেটটি প্রয়োজন ছিল যার অর্থে আমরা ইউনিয়ন পরিষদে যাই এবং তিনি সবকিছু নেওয়ার পরে সরাসরি কিছু সম্মানী বা কিছু চা পানি টাকা চেয়ে বসেন, কিছু করার নাই যদি টাকা পরিশোধ না করি দুই মাসেও এই সার্টিফিকেট পাবো না আমি প্রবাসে থাকি এতদিন ছুটি আমার হাতে ছিল না। তাই বাধ্য হয়ে দিতে হল ।
Trade license nobayon korte gele nobayon fee er sathe office koroch dite bole. Ami boli office koroch dte parbo nah ami jabitio kaj korbo amk draft den. Ami taka bank e joma diye asi. Bank e taka joma diye draft unak joma dey. Pore trade license ante gele bole office koroch dte hobe. Ami boli kiser office korch? Uni blc trade license sign korle taka dite hoi. Ami blc sign kora tho unar kaj. Uni bole 200 taka holeo dite hobe. Ses porjonto na pere 200 taka dite hoilo. Ato porisrom koreo gush mukto kaj korke parlam na.
মি —, সহকারী কমিশনার অব কাস্টমস, যে। সমস্ত শুল্কায়ন ফাইলে RED থাকে সেগুলির RED রিমোভের জন্য ফাইল প্রতি ২৫০০/-টাকা করে নেন, তার পক্ষে টাকা গ্রহণ করেন —, —, —।