All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Other public office ৳5.0K

নতুন ট্রেড লাইসেন্স আবেদন

ট্রেড লাইসেন্স এর আবেদন পত্রে ১১৫০ টাকা লিখা থাকলেও তারা জোরপূর্বক আমার নিকট হতে ৬১৫০ টাকা আদায় করে। কোন উপায়ান্তর দেখে আমাকে বাধ্য হয়ে এই টাকাটা পরিশোধ করতে হয়। নাইলে আমার লাইসেন্স না দেয়ার হুমকি দেয়া হয়।

নারায়ণগঞ্জ, Dhaka 26 August 2026 4 views DKQACNWU
0 Comments
Paid Other public office ৳1.0K

Counsellor Office

এনআইডি কার্ডের জন্য কাউন্সিলর এর সিগনেচার লাগতো, কাউন্সিলর অফিস থেকে কাউন্সিলর এর কাছে document গুলো পৌঁছানোর জন্য নাকি "খরচ" লাগবে। রীতিমতো প্রতিটা application এর জন্য ওরা এভাবে ঘুষ দাবি করে।

Dhaka, Dhaka 26 August 2026 4 views DKVQW53E
0 Comments
Paid Sub-Registry Office ৳100

জমি দলিল সংক্রান্ত

জমি দলিল করার ক্ষেত্রে কাজিপুরের গান্ধাইল অফিসে প্রথম যে ব্যক্তি রেজিষ্ট্রেশন করেন তিনি আমার বক্তব্য নিলেন, তারপর দরজার কাছে ওনার টেবিল সে লোক আমার হাতে ছাপ এবং স্বাক্ষর নেবে একটু ফরমে, এই ছাপ ও স্বাক্ষর নেওয়ার জন্য তিনি ১০০ টাকা নেন। এটা তিনি সবার থেকেই নেন। ঘুষের পরিমান অতি অল্প, ১০০ টাকা মাত্র। কিন্তু তিনি প্রতিদিন যারা যারা দলিল করার তাদের থেকে ১০০ টাকা করে নিয়ে থাকেন।

কাজিপুর, সিরাজগঞ্জ, Rajshahi 26 August 2026 8 views RJN4RQ2V
0 Comments
Paid Other public office ৳6.0K

এসএসসি ফরম পূরণ এবং সার্টিফিকেট, মার্কশীট উত্তোলন

আমাদের গ্রামের বড়শিলা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটি একত্রিত হয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে অর্থ আদায় করে থাকে। যেমন কারেন্ট বিল, অযাচিত অনুষ্ঠানের নাম করে, জোরপূর্বক টাকা নিয়ে থাকে। আর এই বিদ্যালয় যেহেতু প্রত্যন্ত গ্রামে অবস্থিত, তাই এখানকার মানুষ বেশিরভাগ কৃষি কাজ এবং দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের কাছে যেকোনো অতিরিক্ত অর্থ বহন করা দুঃসাধ্য ব্যাপার। আর এখানেই সেজনচার্জের নাম প্রতিবছর অতিরিক্ত ১০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। পরিক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি টিচাররা জোর করে প্রাইভেট পড়ানোর নাম করে টাকা নিয়ে থাকে। আবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ এর সময় ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে বেশি নিয়ে। আবার সার্টিফিকেট কিংবা মার্কশীট উত্তোলনে ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা, Dhaka 26 August 2026 7 views DKMQQNE9
0 Comments
Refused Land Office ৳12.0K

অপর জারি 1/2006 এর নতি ফেরত চাওয়ার সময় 12000 টাকা ঘুষ চাচ্ছেন anonymous নামের একজন কেরানি

একটি অপর জারি মামলার নতি ফেরত চেয়ে আবেদন করি এক বছর আগে জজ সাহেব মঞ্জুর করেন কিন্তু ফেষ্কার রুম থেকে ফেরত দিচ্ছে না বলে 12000 টাকা দেন একমাস হলো আমার উকিল মেডাম বলছে আর একটা তারিখ নেন সবাই চোর চট্টগ্রামের পটিয়া কোর্টে

পটিয়া চট্টগ্রাম আদালত, Chattogram 26 August 2026 7 views CTW8GTT5
0 Comments
Paid Land Office ৳6.0K

নামজারির কাগজ সংক্রান্ত

নামজারি বাতিল সংক্রান্ত কাগজপত্র ফটোকপি জন‍্য । চারটি কাগজে ফটোকপি জন্য 12000 টাকা দাবি করে পরে আমি ২০০০ টাকা দিই। সে বলে আরোও 4000 টাকা দিতে হবে

মাদারীপুরে সদর, Dhaka 26 August 2026 6 views DKREUY44
0 Comments
Paid Passport Office ৳1.2K

ই পাসপোর্ট ফর্ম জমা নিচ্ছিলনা,,ঘুষ চাইলে যখন ১২০০ টাকা ঘুষ দিলাম,,তখন ছবি তুললো।।

ই পাসপোর্ট ফর্ম জমা নিচ্ছিলনা,,বাহিরে একজন বললো ঘুষ দিলে কাজ হবে। যখন ১২০০ টাকা ঘুষ দিলাম,,ছবি তুলতে আর কোন দেরি হলো না,,সাথে কাজ করে দিল

নাটোর পাসপোর্ট অফিস, Rajshahi 26 August 2026 7 views RJWN6PJR
0 Comments
Paid BRTA ৳10.0K

গাড়ীর মালিকানা পরিবর্তন

গাড়ির মালিকানা পরিবর্তন করতে গেলে, এক মাসের মধ্যে মালিকানা পরিবর্তনের কথা বলে মিরপুর বিআরটিএর কর্মচারী ১০ হাজার টাকা দাবি করে, আমি ১০০০০ টাকা পরিশোধ করার পরেও আজ চার মাস হয়ে গেলো মালিকানা পরিবর্তন হয় নাই, যোগাযোগ করলে আরো অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি করছে।

ঢাকা, Dhaka 26 August 2026 10 views DKN23VJT
0 Comments
Paid Other public office ৳6.5K

এন জি ও ব্যুরোর প্রকল্প অনুমোদন

যে কোনো প্রকল্পের অনুমোদন পত্র, সংশোধন, প্রকল্পের অডিট অনুমোদন ছাড় করাতে কমপক্ষে ৬৫০০ টাকা হাতে দিয়ে চিঠিটা নিতে হয়। এটা সব সময়ের চর্চা।

ঢাকা, Dhaka 26 August 2026 8 views DK2J3BYJ
0 Comments