All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Other public office

স্ত্র্যাপ জাহাজ আমদানির ছাড়পত্র(noc), বিচিং, কাটিং পারমিশন

প্রতি ছাড়পত্র, অনুপতি পত্র নিতে জাহজ পুনপ্রক্রিয়াজাতবরণ বোর্ডে (BSRB) কর্মচারীদের বড় অংকের টাকা না দিলে কাজ হয় না, সময় ক্ষেপণ করা হয়, কাগজ ছিড়ে ফেলে বলা হয়, কাগজ নেই ইত্যাদি। তাই বিষয়টি এখন এবপ্রকার ফিক্সড করে জাহাজপ্রতি ঘুষ নেয়া হচ্ছে।

Refused
চট্টগ্রাম ৳50.0K
26 August 2026 6 CT283EAT
0 Comments
Other public office

বিদ্যুৎ অফিস মিটার চেঞ্জ করতে গিয়ে

আমি যে বাসায় থাকি সে বাসার একটা মিটার নষ্ট হয়ে যায। মানিক মিটার চেঞ্জ করে দেওয়ার পর।পুরাতন মিটার য়ে দিয়ে টাকাটা ছিল সেগুলো যখন রিফিল করতে চাই। তখন আমর টাকায় ঘুষ নিয়েছি। টাকা না দিয়ে মিটারের টাকা দিবে না।

Paid
চট্টগ্রাম আগ্রাবাদ ৳400
26 August 2026 6 CTL8ZQTL
0 Comments
Accounts Office

পুনঃভরণের প্রতি চেকের বিপরীতে ঘুষ

সরকারী খাদ্য গুদামে ধান ও চাল সরবরাহের মূল্য বাবদ সংশ্লিষ্ট অফিস থেকে প্রদত্ত বিলের বিপরীতে ব্যাংক পুণঃভরণ পদ্ধতিতে কৃষক/মিলারগণকে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পরিশোধ করে। এখানে ব্যাংক ১% কমিশন পায়। পরবর্তীতে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক কর্তৃক পুনঃভরণ বিবরনী দাখিল করলে নিরীক্ষান্তে জেলা হিসাবরক্ষণ অফিস চেক ইস্যু করে। উক্ত জেলা হিসবরক্ষণ অফিস প্রতি চেক এর জন্য ১০০০ (এক হাজার মাত্র) টাকা ঘুষ নেয়। চলতি বছর এখন পর্যন্ত ১৫টি চেকের জন্য ১৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

Paid
বলা যাবে না ৳15.0K
26 August 2026 8 KHEVFP8D
0 Comments
Other public office

ট্রেন সার্ভিস

চিত্রা এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রী বসানোর অভিযোগ বরাবর মহাপরিচালক/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে বিষয়: চিত্রা এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীকে অর্থের বিনিময়ে আসনে বসানোর অভিযোগ। জনাব, খুলনা–ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের নন-এসি শোভন চেয়ার কোচে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে খালি আসনে বসানোর অভিযোগ রয়েছে। কোনো বৈধ টিকিট বা রসিদ দেওয়া হয় না। এতে রেলওয়ের রাজস্ব ক্ষতি ও টিকিটধারী যাত্রীদের প্রতি অন্যায় হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। অভিযোগকারীর পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। স্থান: খুলনা–ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস কোচ: নন-এসি শোভন চেয়ার ধন্যবাদান্তে, একজন সচেতন যাত্রী

Refused
খুলনা ৳1.0K
26 August 2026 8 KHBFZU8Z
0 Comments
Other public office

উপজেলা ত্রান অফিস

২০২৪-২৫ অর্থবছরে আমি একটি হেরিং বন্ড বন্ড (HBB) রাস্তা নির্মাণ কাজ পাই। সেই কাজ করার সময় পিআইও অফিসার, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অফিস সহকারি মিলে আমার কাছে কাজের বিল পেতে হলে নগদ ১৫ লক্ষ টাকা দাবি করে। এর পর তারা কাজের বিল হাতে পাওয়ার আগে সেই টাকা দিতে হবে বলে চাপ প্রয়োগ করে। তারা আরো বলে এই টাকা দিতে অপারগতা স্বীকার করলে তারা বিলের বিষয়ে কোন দায়িত্ব নিবেনা। আমরা যে ভাবে পারি বিল নিতাম। তারা আরো বলে আমরা কিভাবে বিল পাই তা দেখে রিবে। এই সকল কথার রেকর্ডিং আমার কাছে সংরক্ষিত আছে। পরবর্তীতে আমাদের বিল পেতে তাদের কে নগদ ১১ লক্ষ টাকা দিয়ে আমার কাজের বিল নেই।

Paid
হাইমচর, চাদঁপুর ৳1.10M
26 August 2026 10 CT7AGSRB
0 Comments
Land Office

নামজারি

নামজারি আবেদন এই টাকা না দিলে প্রত্যাখ্যান করা হবে এই জন্য টাকা দেয়া হয়েছে। পরের স্টেপে আরও টাকা লাগবে, নাহলে নামজারি হবে না

Paid
ষোলঘর ইউনিয়ন ভূমি অফিস, শ্রীনগর, মুন্সিগঞ্জ ৳5.0K
26 August 2026 4 DKN9HXR3
0 Comments
Land Office

ভুমি উন্নয়ন কর এবং নামজারী

১। বাড়ীর ভুমি উন্নয়ন কর দিতে গেছিলাম কিন্তু পূর্বে পরিশোধ করা থাকা সত্ত্বেও দায়ত্বরত কর্মকর্তা ৩০০০০ এর উপরে কর নির্ধারন করেন এক পর্যায়ে তিনি বলেন ২০০০০ টাকা দিলে উনি নিজেই পরিশোধ করে দিবেন। পরবর্তীতে ১৫ হাজারে উনি রাজি হয় এবং ১ দিন পর খাজনা কপি হাতে দেয়। তবে দুঃখের ব্যপার হলো ওখানে তিনি খাজনা পরিশোধ করেছিলেন মাত্র ১৭ টাকা ২। নাম জারী করার ক্ষেত্রে দলিল RS দাগের হওয়ায় প্রতি খতিয়ানে ১৫০০০ করে নিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

Paid
চট্টগ্রাম ৳1.5K
26 August 2026 6 CTE7MNJB
0 Comments
Passport Office

পাসপোর্টের নামের ভুল সংশোধন

প্রতিটা অফিসের মধ্যে অফিসের লোকজন কিছু দরবেশ বাবা রাখছেন তাদের মাধ্যমে কাজ করাতে হয়। দরবেশ বাবা ছাড়া কাজ করতে গেলে ফাইল রিজেক্ট করে দেয়

Paid
ঢাকা তেজগাঁও পাসপোর্ট অফিস ৳28.0K
26 August 2026 11 DKDXYJQ7
0 Comments
City Corporation

প্লান পাসের জন্য

ঝালকাঠি পৌরসভার বিদ্যুৎ ইঞ্জিনিয়ার — বিভিন্ন মানুষের কাছ থেকে এবং আমাদের এর কাছ থেকেও বাড়ির প্লানের বিভিন্ন ত্রুটি ধরে ঘুষ নিয়ে থাকে। এবং যে বিল্ডিং এর অনুমোদন আছে তিন তালা সেটা যদি পাশের বাসায় কেউ অবজেকশন দেয় তাহলে — ওই বিল্ডিং এর মালিকদের কাছ থেকে টাকা নিয়ে বিল্ডিংয়ের কাজ করতে যায় এরকমের বহুৎ ঘটনা ঘটেছে।

Paid
ঝালকাঠি সদর ৳2.0K
26 August 2026 6 BRADTD3K
0 Comments
Land Office

সইমোহার এস এ খতিয়ান

ঘটনাটি হল আমি প্রথমে ভোলা রেকর্ড অফিসে সই মোহরের জন্য আবেদন করি , ভোলা রেকর্ড রুমে উক্ত খতিয়ানটি ছিল না তাই তারা উক্ত খতিয়ান টির সইমোর এর জন্য বোরহানউদ্দিনে পাঠায়, এবং তারা চিঠি ইস্যু করে,, এই চিঠি ইশু করতে আমার কাছ থেকে ৩০০০ টাকা নেয়। এরপর উক্ত চিঠি বোরহানউদ্দিন আসার পর, বোরহানউদ্দিন অফিসে আসার পর তারা আমাকে উক্ত খতিয়ানের ছেঁড়া রেকর্ড দেখায় এবং বলে এটি দেওয়া যাবে না, এরপর এদেরকে ২০০০ টাকা ঘুষ চায়, ঘুষ দিলে এরা এটিকে অনুসন্ধানের জন্য ইউনিয়ন ভূমি অফিসে পাঠায় ফুলকাছিয়া, সেখানে যোগাযোগ করলে ওখানকার তফসিলদার আমার কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ নেয়, তারপর তারা এটি বোরহানউদ্দিনে পাঠায়, এরপর তারা ভোলা রেকর্ড অফিসে পাঠায় এখানে যোগাযোগ করলে তারা আবার ১ হাজার টাকা ঘুষ নিয়ে উক্ত সই মোহর দেয়

Paid
ফুলকাচিয়া, বোরহানউদ্দিন, ভোলা। ৳8.0K
26 August 2026 4 BRTQZQZG
0 Comments
Other public office

বদলী বানিজ্য

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস এর রিজার্ভ অফিসার এসআই — দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে পুলিশের অধিনস্থদের ভালো থানায় বদলী করে দিবেন মর্মে বদলী বানিজ্য করে আসিতেছেন।

Refused
সিলেট ৳50.0K
26 August 2026 4 SYJECGZF
0 Comments