All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Refused Other public office ৳20

ট্রেনের টিকেট না দেওয়া

টিটি টাকা নেয় কিন্তু টিকেট দেয় না, যাত্রী নির্ধারিত ভাড়া থেকে ১০/২০ টাকা কম দেয় সেহ্মেত্রে টিটি মহা খুশি। সরকার প্রতিদিন রাজস্ব হারাচ্ছে লহ্ম টাকা। সুপারিশ হচ্ছে বেসরকারী ব্যবস্থাপনায় মনিটরিং ব্যবস্থা চালু করা।

বেনাপোল কমিউটার, Khulna 26 August 2026 12 views KHU9RJMY
0 Comments
Refused Passport Office ৳5.0K

পাসপোর্ট রিনেই করতে গিয়ে

আমি একজন সিংগাপুর প্রবাসী বাংলাদেশ পাসপোর্ট অফিস পাসপোর্ট করতে গেলে।তারা আমাকে বলে আমি সিংগাপুরে আগে পাসপোর্ট রিনিউ করছিলাম।সেই ৫বছর আগের পাসপোর্ট এর রিনিউ করছিলাম।সেই সময় আমকে একটা রিনিউ সিলিপ দিয়েছিলো।সেই কপি এখন চাইতাছে সেই কপি ছাড়া নাকি পাসপোর্ট রিনিউ হবে না। আচ্ছা ৫বছর আগে পাসপোর্ট রিনিউ করছি সেই রিনিউ পেপার কি কারো কাছে থাকার কথা বলেন।

ব্রাক্ষণবাড়িয়া, Chattogram 26 August 2026 6 views CTEXG7BV
0 Comments
Paid Land Office ৳115.0K

জমির নামজারি

ইউনিয়ন ভূমি অফিসসে আমর বাবা জমির নামজারি করতে গেছিলো, বললো একেকটা দলিলের জন্য 15000 টাকা করে দিতে হবে মোট ১১৫০০০ টাকা দাবি করে বাবা দিতেও রাজি হয় কারন এখানে সবাই টাকা দিয়েই কাজ করছে, টাকা ছারা কাজ ধরেই না। বাবা তহসিলদার কে ৭৫০০০ টাকা দিলো, তহসিলদার কাজ নিজে না করে আমাদের স্তানীয় সার্ভেয়ারকে কাজ দেয়, আমাদেরটাও তাকে দিলে যার সাথে আমাদের পূর্ব মনেমালিন্য ছিলো,। বাকি ৪০০০০ টাকা সার্ভেয়ার নিলো কাজ করলো কিন্তু আমদের দুইটা খতিয়ানে উনি ইচ্ছাকৃতভাবে ভুল করে রাখছে। পরে বাবা জিজ্ঞেস করলো এমন করলো কেন বললো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা গুরুতর। উল্লেখ্য ঐ অফিসে যত নতুন তহসিলদার আসে সবাইকে ঐ সার্ভেয়ার বাড়িতে এনে ভালোমন্দ আপ্যায়ন করে,

গলাচিপা, Barishal 26 August 2026 9 views BRJ4Z8TH
0 Comments
Paid Other public office ৳25.0K

ট্রেইনিং

আমরা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর প্রশিক্ষণ প্রার্থী ছিলাম। আমাদের ট্রেইনিং ব্যাচ এ ২০ জন ছিল। আমাদের দুপুরের খাবার এর বরাদ্দ ছিলো। এটার জন্য জনপ্রতি বরাদ্দ ছিলো ৩৪০ টাকা। অথচ হালকা নাস্তা দিয়ে আমাদের বিদায় করে দেওয়া হয়। আবার নিম্ন মানের ব্যাগ সরবরাহ করা হয়।

বেশিরভাগ উপজেলা পরিষদ, Dhaka 26 August 2026 10 views DKRLUPP4
0 Comments
Paid Passport Office ৳5.0K

পার্সপোর্ট ইস্যু

পার্সপোর্ট বানানোর জন্য বেশ কয়েকদিন ঘোরাঘুরি করি, মায়ের নামে বানানে একটু সমস্যা। সেটা সংশোধন এর জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলে তারা ২০০০০ টাকা দিলে আসংশোধন করে দেবে বলে। এরপর পার্সপোর্ট অফিসের সাম্নের এক ফটোকপির দোকানে এক দালালের সাথে পরিচয় হয়, তাকে ৫০০০ টাকা দিয়ে ২৫ দিনের মধ্যে পার্সপোর্ট হাতে পেয়েছি।

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKTQ94ZV
0 Comments
Refused Land Office ৳5.0K

আনলাইন জমির কড় প্রদান

আমি যখন অনলাইন আবেদন করে জমির কড় অনুমোদন করাতে ইউনিয়ন ভূমি অফিসে যাই তখন তারা আমাকে 30000 টাকার কড় দিতে বলে তবে পরবর্তীতে তারা আমাকে বলে এই কর সমঝোতার মাধ্যমে ১০০০০ টাকা করা যাবে তাদেরকে ৫ হাজার টাকা ঘুষ দিতে হবে

কুলাউড়া, Sylhet 26 August 2026 9 views SYC8D46D
0 Comments
Only demanded Land Office ৳8.0K

মিউটেশন/নামজারি

সেবাটি ছিলো ভূমি নামজারি। ভূমি অফিস থেকে অনলাইনে সকল প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে, আশুলিয়া ভূমি অফিসের কানুনগো এর কাছে শুনানি করলেও, ৭ দিন পরে তিনি বলেন যে, সার্ভার থেকে নাকি সেসমস্ত ডকুমেন্ট দেখা যাচ্ছে নাহ। অথচ, ৭ দিন আগেই তিনি শুনানি করে তার ধাপটুকু এপ্রুভ করে (ট্র‍্যাকিং এ অগ্রগতি ছিলো ৮৩.৩৩%), সহকারী কমিশনার ভূমির নিকট পাঠিয়েছিলেন। এরপর সহকারী কমিশনার ভূমি আমার সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আমার নামজারি আবেদনটি নামঞ্জুর করে দেন শুধুমাত্র তাদের সার্ভারে সেটি নেই বলে। আমার ১১৭০ টাকা এবং প্রায় ২ মাসের প্রচেষ্টা এখানে পরাজিত হয়। কিন্তু, এই একই অফিসে ৮০০০ টাকা ঘুষ দিয়ে আমার প্রতিবেশী মাত্র ৫ দিনে নামজারি করিয়ে নিয়েছেন।

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKCQFY5S
0 Comments
Paid Land Office ৳13.0K

জমির নামজারি

ভূমি অফিসে নিজে নিজে নামজারি এর আবেদন করলে কোন না কোন কারন দেখিয়ে আবেদন বাতিল করে। ৫ টা দলিলের নামজারি করতে ২০২৬ সালের জুন মাসে ৩৫০০ টাকা চেয়েছিল, প্রথমে দেইনি। এরপর আগস্টে আবার গেলে প্রতি দলিলে ৩৫০০ করে চেয়েছিল। শেষমেষ মোট ১৩০০০ হাজারে নামজারি করে দিবে বলেছে। সব টাকা এখনো দেইনি।

মহেশপুর, ঝিনাইদহ, Khulna 26 August 2026 10 views KHV54N26
0 Comments
Only demanded Sub-Registry Office ৳1.0K

নকল তোলার জন্য।

নকল তোলার জন্য গেলে সেখানে সরকারি ফিস বাদেও তাদেরকে অতিরিক্ত ১০০০ টাকা দিতে হবে নয়তো নকল ( দলিলের ডুপ্লিকেট কপি) দেওয়া সম্ভব না এই ১০০০ টাকা কে তারা আদর করে শেরেস্তা নামে ডাকে।

সাব সদর রেজিস্ট্রি অফিস নারায়ণগঞ্জ।, Dhaka 26 August 2026 6 views DKWWRTNS
0 Comments
Refused Other public office ৳15.0K

ডিপিডিসি বিদ্যুৎ অফিস বংশাল জোন

যেকোনো সেবা নিতে হলে টাকা ছাড়া তারা সহযোগিতা করতে চায় না এমন ভাব দেখায় কি আর বলার প্রতি নতুন মিটারের জন্য তারা ১৫০০০ টাকা করে চায় মিটারের কোন কিছু পরিবর্তন বা কিলো বাড়ানোর জন্য টাকা চায় মিটার প্রতি সাত হাজার টাকা করে আমার মাথায় এটাই বুঝা হলো না যে সবকিছু থাকা সত্ত্বেও অনলাইন থাকা সত্ত্বেও সেখানে গেলে বিভিন্ন ধরনের কাগজ সাবমিটের হ্যারেজমেন্ট এর শিকার হতে হয় এগুলা সমাধান করা উচিত জনগণ এর মতে যেমন আমার একটি পুরনো মিটারের নাম এবং ছিল বাড়ানোর জন্য গিয়েছিলাম সব ডিটেলস তাদের কাছে থাকা সত্ত্বেও আমাকে অনেক পেপারস এর জন্য হ্যারেজমেন্ট করানো হয়েছে যখন আমি বললাম যে আমার তো পুরনো মিটার এখানে নাম ঠিকানা সবকিছুই দেওয়া আছে তাহলে এখন এত কাগজ লাগবে কেন তখন আর কোন কথা বলে না এর মধ্যে একজন এসে আমাকে

ঢাকা, Dhaka 26 August 2026 6 views DKD4ZAGJ
0 Comments
Refused Passport Office ৳5.0K

নতুন পাসপোর্ট তৈরি

আর্জেন্ট পাসপোর্ট করাতে চেয়েছি, সেই টাকাও ব্যাংকে জমা দিয়েছি। এরপর ভেতর থেকে ছবি তোলার সময় ওখানকার একজন ফটোগ্রাফার বললেন যে, এখানে আর্জেন্ট কোন কাজ হয় না। আমাকে ৫০০০ দেন, ৩/৪ দিনের মধ্যে পেয়ে যাবেন।

ঢাকা, Dhaka 26 August 2026 11 views DKMB54FL
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি

তফসিল অফিসে নামজারির আবেদন করি।তফসিলদার কারণ দেখিয়ে বাতিল করে দেয়।পরবর্তীতে এক কর্মচারী টাকা দিয়ে করে দিবে বলে। কিন্তু কাজ করে দেয় নাই।মোবাইল রের্কড আমার কাছে আছে।

নারায়ণঞ্জ, Dhaka 26 August 2026 9 views DK2QRVMD
0 Comments