All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Land Office

নামজারী, হোল্ডিং তল্লাশী, মিস কেস, রেকর্ড সংশোধন, জবেদা নকল

নামজারি, হোল্ডিং তল্লাশী, মিস কেস, রেকর্ড সংশোধন কিংবা খতিয়ানের জাবেদা নকল পাওয়ার মতো মৌলিক সেবাগুলো নিতে গিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেবাগ্রহীতাদের সাথে প্রথমে অমায়িক আচরণ করা হলেও পরবর্তীতে "আজ নয় কাল" বলে বারবার ঘুরিয়ে দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষ কাজগুলোকে জটিল মনে করে বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগী বা দালালের আশ্রয় নেন। এই সুযোগে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে উপজেলা ভূমি অফিস পর্যন্ত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঘুষের লেনদেন ঘটে। এসি ল্যান্ড (ভূমি)-কে শুধুমাত্র জমিজমা ও ভূমি রাজস্ব সংক্রান্ত কাজে নিয়োজিত রাখতে হবে। অন্যান্য মোবাইল কোর্ট, অভিযান বা প্রশাসনিক কাজের জন্য পৃথক কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

Refused
উপজেলা ৳50.0K
26 August 2026 4 RJJ8DJUL
0 Comments
Other public office

Job police verification

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার শুরুতেই বিভিন্ন কাগজপত্র দেওয়ার পর তিনি টাকা দাবি করে এবং এক হাজার টাকা দেওয়াতে তিনি নেন নি এবং বলে যে আবার যোগাযোগ করবে এবং বলে যে বিভিন্ন কাগজপত্র আরো লাগবে যখন টাকা দেওয়া হয় আর কোন কাগজপত্র লাগবে না বা ঠিক আছে বলে।

Paid
Rangpur ৳2.0K
26 August 2026 9 RNUZU5LV
0 Comments
Education Office

প্রাথমিক শিক্ষা হেডমাস্টার

লালমনিরহাট প্রাথমিক বিদ্যালয়ের সকল বিদ্যালয়ে বাজে আসে লক্ষ টাকা তার হিসাব ৬ ৯ টিও এটিও ঘুষখোর এটিও টাকা ছাড়া কাজ করে না কাছে হাত এ দেয় না হেডমাস্টারের মন গড়া রুটিন

Only demanded
লালমনিরহাট সদর ৳200.0K
26 August 2026 7 RN27EVNF
0 Comments
Sub-Registry Office

সাফ কবলা দলিল রেজিষ্ট্রেশন

ওয়ারিশ সার্টিফিকেট এ দাদির নাম ভূল থাকায় দলিললেখক অফিসারকে ম্যানেজ করতে ৫০০০ টাকা বাড়তি আদায় করে। কিন্তু পরিশোধ করেনাই। পরবর্তীতে টাকা ফেরত দেয়ার জন্য চাপ দিলে অফিস সয়ায়কের কাছে টাকা জমা দেয়। আমরা এরপর চলে আসি।

Paid
মির্জাগঞ্জ উপজেলা ৳5.0K
26 August 2026 4 BR33VM44
0 Comments
City Corporation

সনাক্তকারির স্বাক্ষর নেয়ার জন্য। Form 13 of NID

ন্যাশনাল আইডি এড্রেস চেঞ্জ করার জন্য নির্বাচন কমিশনের ফরম নাম্বার ১৩ এর সনাক্ত করে স্বাক্ষর প্রয়োজন হয়। প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সাবমিট করলে অফিস থেকে বলা হয় আসা যাওয়ার কিছু খরচ আছে সেগুলো পরিশোধ করতে হবে।

Paid
ঢাকা ৳400
26 August 2026 6 DKK2MHBV
0 Comments
Land Office

নামজারি খতিয়ান এর আদেশনামা কপি না পাওয়া প্রসঙ্গে।

বিষয় : নামজারি আদেশনামা না পাওয়া প্রসঙ্গে জনাব, যথাবিজ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২০১৯-২০২০ সেশনে আমি বুড়িচং উপজেলার এসিলেন্ড অফিসে একটি নামজারি রিভিউ এর জন্য আবেদন করি,। শুনানির মাধ্যমে নামজারিটি বাতিল করা হয়, গত পাঁচ বছর যাবত আমি আবেদন করেও আদেশ নামার কপিটি পাই নাই। নাম জারিটি এখনো অনলাইনে দৃশ্যমান, নামজারি টি এখনো বাতিল করা হয় নাই। বিবাদীপক্ষ যেকোনো সময় জমি বিক্রি করে দিতে পারে। পরবর্তীতে আমাদের ভোগান্তি আরো বাড়বে। গত পাঁচ বছর আমি বুড়িচং এসিল্যান্ড অফিসে আসা-যাওয়া করি। অফিসের কেউ নামজারি আদেশ নামা দিতে পারতেছে না। কয়েকবার তালাশ করি ও এটা পাওয়া যাচ্ছে না।

Refused
বুড়িচং ৳10.0K
26 August 2026 8 CTCLQXZ5
0 Comments
Other public office

জেলা পরিষদ, খাগড়াছড়ি এর প্রাথমিক শিক্ষক নিয়োগ

জেলা পরিষদ খাগড়াছড়ি এর প্রাথমিক শিক্ষক নিয়োগসহ সকল নিয়োগে রমরমা বানিজ্য চলে। সেটা এক প্রকার ওপেন সিক্রেট। খাগড়াছড়ি জেলার সকল বাসিন্দা জানে।কিন্তু কোন মিডিয়ায় আজ পর্যন্ত প্রকাশিত হয় নি। কেন হয়নি সেটা এখানকার দ্বায়িত্বরত সাংবাদিকরা বলতে পারবে। পার্বত্য শান্তি চুক্তির ফলে এখানকার হস্তান্তরিত সকল বিভাগের নিয়োগ /বদলি জেলা পরিষদের কাছে ন্যাস্ত। আর সকল সার্কুলারের বিপরীতে নিয়োগকারী একমাত্র কতৃপক্ষ জেলা পরিষদ হওয়ায় প্রত্যেকটা পদের বিপরীতে ১০~২৮ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয় যা কারো অজানা নয়। সহিসেবে এক একটা নিয়োগ প্রক্রিয়া শতকোটি টাকার লেনদেন হয়। আর ভুক্তভোগী হয় আমাদের মত নিম্ন মধ্যবিত্ত বেকার চাকরি প্রার্থীদের যারা নিজ যোগ্যতায় চাকরির জন্য দিনরাত কষ্ট করে যাচ্ছে। কিন্তু মেধা হেরে যাচ্ছে টাকার কাছে।

Only demanded
Khagrachari ৳2.00M
26 August 2026 11 CTP474ZA
0 Comments
Land Office

নামজারির জন্য আবেদন করেছিলাম

নামজারি আবেদন করেছি জায়গাটি একেবারে পড়েছে সেই ক্ষেত্রে আমাকে খালি অর্থাৎ নিউট্রিশন হচ্ছে না টাকা দিলে দিবে এমনটাই বলেছে কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি

Refused
রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ৳50.0K
26 August 2026 4 DKZ6DBSS
0 Comments
Other public office

এলজিইডি অফিস

এলজিইডি অফিসে এনারা ঘুষ কে বৈধ করে নিয়েছেন একপ্রকার চাপ প্রয়োগের মাধ্যেমেই। ঘুষ না দিলে আপনি ১০০% কাজ করলেও কাজে ভুল হয়ে যাবে, এই বাহানা ওই বাহানা তারপর বিল আর হবে না। তখন বিলের কাগজ নিতে হলে প্রথম উপজেলা ইঞ্জিনিয়ার কে দিতে মোট কাজের হবে ০.৫% এরপর জেলা অফিস Xen 0.5% পিডি ০.৫% একাউন্টস ও অন্যান্য ইঞ্জিনিয়ার মিলে ০.৫%। একটা কাজ টেন্ডারে পাওয়ার পর ০.৫ করে ৩ জায়গায় দিতে হয়। এনারা একাটে বলে সিএস। এরকম করে দিলে কিভাবে কাজ ১০০% হবে? কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলা ইঞ্জিনিয়ার দ্রুত না সরালে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজ প্রায় ৩.৫ বছর যাবত একই উপজেলায় তিনি আছেন।

Paid
ঢাকা অফিস আগারগাঁও, সকল জেলা অফিস ও সকল উপজেলা অফিস। ৳600.0K
26 August 2026 6 RNWY29QZ
0 Comments
Passport Office

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট তৈরির সময় যেহেতু ঢাকাতে থাকতাম তাই স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা দুই জায়গা থেকে পুলিশ করতে হয়। মিরপুর পল্লবী থানা থেকে ভেরিফিকেশনের জন্য ১৫০০ টাকা এবং টংগীবাড়ী থানা থেকে ১০০০ টাকা দাবি করা হয় । আমি যখন বলি আমার কাছে টাকা নেই। তারা জানায় বিকাশ করে দিলে তারা ক্লিয়ারেন্স দিয়ে দিবে নয়তো ক্লিয়ারেন্স দিবে না । অবশেষে আমি তা বিকাশ করে দিতে বাধ্য হই।

Paid
ঢাকা এবং মুন্সিগন্জ ৳2.5K
26 August 2026 7 DKNK8EYU
0 Comments
Education Office

সার্টিফিকেটে নাম পরিবর্তন

আমার সার্টিফিকেটে নামের বানান ভুল থাকার কারণে আমি প্রয়োজনীয় কাগজ নিয়ে ঠিক করতে গেলে আমাকে নানান ভাবে হয়রানি করা হয় এবং পিয়ন আমার কাজ থেকে ৩০০০ টাকা দাবি করে । পরবতীতে তা ২০০০ টাকা এবং একটি বেনসন সিগারটের দেওয়ার মাধ্যমে কাজ করাতে সক্ষম হই

Paid
Chittagong ৳3.0K
26 August 2026 7 CTR3C2DJ
0 Comments
Land Office

ভূমির কাজনা

আমি আমার জমির কাজ না দিতে গিয়েছিলাম তো প্রথমে বলল পঞ্চাশ হাজার টাকা কাজ না পুরা খতিয়ানের কাজ না আমাকে দিতে হবে কিন্তু আমি বললাম আমরা তিন ভাই সেখানে তো অংশীদার আছে আমার তো সব জমি না আমি কেন পুরো জমির দিব তো বলল সরকারি সিস্টেম তাছাড়া অনেক জমি এই দাগের আমার বাবা বিক্রি করে দিয়েছে। তারা বললো সেটা আপনার ব্যাপার আপনাকে পুরো খতিয়ানের টাকায় দিতে হবে। পরে বলল যে ২৫ হাজার টাকা দিয়েন আমি করে দিব তো অনেক জোরাজুরি করে 20000 টাকায় মানাইলাম পরের দিন বিশ হাজার টাকা দেওয়ার পরে বলতেছে না ২৫ এর কম হইলে হবে না পরে তাকে ২৫ হাজারই দেওয়া লাগলো। পরে আমাকে রশিদ দিয়েছে মাত্র ১ হাজার টাকার আমি জিজ্ঞেস করলাম আমি ২৫ হাজার দিলাম আপনি ১০০০ দিলেন কেন পরে বলে তা না হলে আপনাকে এক লাখ দিতে হবে।

Paid
নান্দাইল ৳25.0K
26 August 2026 4 MYEGD443
0 Comments
Other public office

লোন ফাইল প্রসেসিং

অগ্রনী ব্যাংকে ফাইল প্রসেসিং এর জন্য হেড অফিস বা ব্রাঞ্চে প্রতি টেবিলে টাকা দেয়া লাগে। নাইল ফাইলের কাজ করে না। প্রচুর টাকা নেয় ফাইল পাশ করানোর জন্য। বাথরুমের বদনা পর্যন্ত টাকা চায়। পুরা অফিস ভর্তি বাজে এবং টাকাখোর লোক দিয়ে ভরা। একজ৷ শুধু দেখছি টাকা খায় না। এই অফিসে যে ক্লায়েন্ট আসবে তার জীবনের আয়ু অর্ধেক কমে যাবে। প্রতিটা লোক আবার নামাজ পড়ে।

Paid
ঢাকা ৳5.00M
26 August 2026 12 DKNM437U
0 Comments
Passport Office

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করতে দিলাম, সব কাজ নিজে করলাম, সারাদিন লাইন দাঁড়িয়ে বিকাল ৩ টায় ফাইল জমা দিলাম। পুলিশ ভেরিফিকেশন করার জন্য একদিন ফোন দিল। বলল যে তার কাছে আসতে হবে। ভেরিফিকেশন পুলিশের অফিস আমার ঠিকানা থেকে ১৫ কিলোমিটার দূরে । গেলাম, যাওয়ার পর একটা হোটেলে নিয়ে বসালো। সে নাস্তা করল । এরমধ্যে সে কাগজ দেখল। জানালো তার ছেলের টিউশন মাস্টারের পেছনে কেমন খরচ হয়, আরেক ছেলেরে কানাডা পাঠাইছে সেইজন্য কত খরচ হইল। যা বুঝলাম প্রতি মাসে লাখ টাকা ছেলের পেছনেই ঢালেন উনি। আমার কাজ শেষে উঠতে চাইলে বলেন যে, উনাদের রেট আছে ভেরিফিকেশন করার জন্য ,না হলে নেগেটিভ রিপোর্ট যাবে। সাথে বলেও দিলেন ,এক হাজার প্রতি ভেরিফিকেশন। আমি বাধ্য হয়ে এক হাজার টাকা দিয়ে চলে আসলাম।

Paid
সিলেট ৳1.0K
26 August 2026 7 SYUQWL97
0 Comments
Other public office

Rajuk flat / plot application and registration

RAJUK - রাজধানী উন্নয়ন অফিসে কোনো কাজের জন্য গেলে প্রতিটি ধাপে ঘুষ বা বাড়তি টাকা দিতে হয়। ফ্ল্যাট বা প্লটের আবেদনের ফরম কেনা থেকে শুরু করে কাজের শেষ পর্যায় পর্যন্ত সব জায়গায় টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে বা না দিলে নানাভাবে হয়রানির শিকার হতে হয় এবং কাজ আটকে রাখা হয়। হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। একদিন ক্ষুব্ধ হয়ে টাকা দেওয়া বন্ধ করে প্রতিবাদ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি; বরং সেই কাজটি আজ পর্যন্ত আটকে আছে এবং সম্পন্ন হয়নি। সংক্ষেপে, এটি সরকারি অফিসে দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি এবং প্রতিবাদ করেও প্রতিকার না পাওয়ার এক বাস্তব চিত্র।

Paid
Dhaka ৳5.0K
26 August 2026 5 DKYVJDE5
0 Comments