All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid City Corporation ৳9.0K

গভীর নলকূপ শিল্প বার্ষিক নবায়ন

গভীর নলকূপ বার্ষিক নবায়ন। নবায়ন ফি ৬৯০০০/- নবায়ন সার্টিফিকেট পেতে হলে আরও ৯০০০/- টাকা অতিরিক্ত দিতে হবে।তাই ৯০০০/- টাকা ঘুষ পরিশোধ করা হয়, যাহা পরিশোধের কোনো রশিদ গ্রাহকে দেয়া হয় নাই।

বরপা, তারাব পৌরসভা, Dhaka 26 August 2026 7 views DKP3JPGV
0 Comments
Paid Land Office ৳7.5K

জমির নাম খারিজ

আমি মুক্তাগাছা জমি ক্রয় করি তার নাম জারি করার জন্য অনলাইনে ভূমি অফিসে আবেদন করি ওরা মেসেজ দিয়ে আবার আবেদনটি বাতিল করে দেয় এবং ভূমি অফিসে যোগাযোগ করতে বলে ভূমি অফিসে যোগাযোগ করলে বলে এই কাগজ সমস্যা আছে তো আপনি 8-10 হাজার টাকা খরচ করলে এটা সম্ভব দরদাম করে আমি টাকাটা দিলাম আমার কাগজ হয়ে গেল আশ্চর্যের বিষয় হলো এখানে আমাকে আর কোন বাড়তি কাগজপত্র কোন কিছু ডকুমেন্ট দিতে হয়নি পূর্বের দেওয়া কাগজপত্রে আমার নামজারি হয়ে গেল প্রশ্ন হল তাহলে পূর্বে কেন বাতিল হলো টাকা দিলেই যদি সব হয় তাহলে অনলাইন সিস্টেম টা কি...?

মুক্তাগাছা গন্ধ্যর্বপুর ভুমি অফিস, Mymensingh 26 August 2026 8 views MY55YRGE
0 Comments
Only demanded Other public office ৳1.50M

চট্টগ্রামের জাতীয় গৃহায়ন কতৃপক্ষের ভুমি হস্তান্তরের জন্য প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) অনুমোদনে ঘুষ

ফিরোজশাহ হাউসিং এস্টেটের জমি বিক্রির জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর অধিনস্ত চটগ্রাম হাউজিং এস্টেট এর প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট), চট্টগ্রাম শাখা, হস্তান্তরের অনুমতির বড় অংকের ঘুষ দাবি করে, দিতে পারি নাই বলে অনেক বছর যাবৎ ফাইল আটকাই রাখছে।

চট্টগ্রাম, Chattogram 26 August 2026 4 views CTSBM9VS
0 Comments
Paid Education Office ৳1.0K

মেডিকেল লিভের পর বেতন চালু করা

মেডিকেল লিভ কাটিয়ে বেতন চালু করতে টাকা চেয়েছিল। টাকা দিতে না চাওয়ায় বিভিন্ন কাজ দেখিয়ে বেতন চালু করতে দেরি করছিল। টাকা দেওয়ার পর দ্রুত কাজ করে দিয়েছে।

নেত্রকোণা, Mymensingh 26 August 2026 7 views MYSJE33T
0 Comments
Paid Education Office ৳5.0K

উপজেলা শিক্ষা অফিস

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও ফাইল উপজেলা শিক্ষা অফিস থেকে ঢাকাতে পাঠাতে হয়। এই উপজেলা থেকেই ফাইলটা ঢাকা পাঠাতে উপজেলা শিক্ষা অফিসে প্রত্যেক শিক্ষককে প্রায় 5000+ টাকা করে দিতে হয়েছে। শুধুমাত্র ফাইলটা উপজেলা থেকে ঢাকাতে সাবমিট করবে। এই টাকা তারা সরাসরি নেন না, প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়ে থাকেন। আমি নিজেই এটার ভুক্তভোগী। মনে করেছিলাম ঘুষ ছাড়া চাকরি করব, কিন্তু এখানে টাকা দিতে বাধ্য হতে হয়েছে। শুধু এমপিও ফাইল নয়, আরো যত ফাইল আছে অধিকাংশ ক্ষেত্রে টাকা দিতে হয়।

বগুড়া, Rajshahi 26 August 2026 4 views RJLRVQ6U
0 Comments
Paid Land Office ৳200

খাজনা বা দাখিলা

আমার ৬ শতাংশ জায়গা আমি খাজনা দেওয়ার জন্য গিয়েছি দুই বছরের আমার হিসাবে হয়তো ২৪ থেকে ৩০ টাকা হতে পারে আমার থেকে ২০০ টাকা দাবি করে আমি ভূমি অফিসে অফিসার আমি বলেছি আমার দুই বছরে আর কত টাকায় আসে না হয় ৩০ টাকা আসে বা ৪০ টাকা আমি কেন ২০০ টাকা দিব উনি আমাকে বলতেছে ২০০ টাকা দিলে আপনার দাখিলা বা খাজনা কেটে দেব না হলে চলে যান পরে আমি ২০০ টাকা দিয়ে কেটে নিই তবে এটা প্রথমবার না এভাবে যতবার গিয়েছি তত বারে আমার কাছ থেকে টাকা বেশি দাবি করেছে এবং নিয়েছে আজকে প্রায় ১০-১২ বছর পর যাবৎ এভাবে চলতেছে

কোম্পানীগঞ্জ থানা বাংলাবাজার ভূমি অফিস, Chattogram 26 August 2026 6 views CTBPVSRY
0 Comments
Refused Land Office ৳25.0K

নামজারি

সেবাটি ছিল, জমির নামজারি। নামজারির জন্য আবেদনে জমির পরিমাণ ৯.২৫ শতাংশ। কিন্তু ওই দাগের যে পরিমাণ জমি আছে সকল জমির খাজনা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমি বলি আমার এই পরিমাণ জমির খাজনা দিব। উনারা বলে হবে না। এ অবস্থায় ২৫ হাজার টাকা দাবি করে। এই টাকা তিনি ঘুষ হিসেবে চেয়েছে সরকারি কর হিসেবে নয়।

গ্রাম, Khulna 26 August 2026 6 views KHEXHEM8
0 Comments
Refused Other public office ৳1

সকল ক্ষেত্রে

আপনাদের উচিত যারা সততার সাথে ভালো কাজ করে তাদের প্রশংসা ও অনুপ্রেরণার জন্য কিছু লেখার ব্যবস্থা করা। যাতে তারা আরো বেশি ভালো কাজে উদ্বুদ্ধ হয়।।

পুরো দেশ, Khulna 26 August 2026 13 views KHGXXNVW
0 Comments
Only demanded Land Office ৳50.0K

জমিজমা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে ঘুষ দাবি

দক্ষিন পাহাড়তলী ভুমি অফিস, আগ্রাবাদ সার্কেল চট্টগ্রাম এর তহশীলদার ঘুষ ছাড়া বা খরচের টাকা ছাড়া কোন কাজ করেনা। নামজারী খতিয়ান তামিল, নামজারীর জন্য তহশীলদারের প্রতিবেদন ইত্যাদি করার জন্য বেশি পরিমান দাবি করে। টাকা দিইই নাই বলে ফাইলের কাজ করে নাই এখনো।

চট্টগ্রাম, Chattogram 26 August 2026 7 views CTP77R2H
0 Comments
Refused Tax Office ৳300.0K

Income tax assessment process

Ami ekta companir Employee. Amar Companir Tax Assessment Audit e feleche. Inspector esechilo, inspection kore giyeche. Temon ullekh joggo paini. Amader bolechilo choto choto kichu figure e amara tds deduction korini. Ei tds gulo pay kora dite. Amra bolechi ok. Inspector giye tar report ready kore deputy commissioner ke diyeche. DCT demand koreche 3 lac taka abong boleche Range office ebong Commissioner ke amra manage korte hobe. Ekhono amader bisoyta pending. Karon amader income ei nei. Matro 2 jon employee. Eder salary dite parena monthly, ei taka kivabe dibo? — Deputy Commissioner- Circle 111(Co), zone 6, ctg

Chottogram, Chattogram 26 August 2026 6 views CT4ZFLFR
0 Comments
Refused Tax Office ৳250.0K

পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন

আমার গাড়ি টয়োটা করোলা আরেকজনের কাছ থেকে কিনা এবং রেজিস্ট্রেশন করা হয়েছিল, সমস্ত প্রসিডিওর মেনেই - দলিল, মনে রেসিপিটি, ব্যাংক ট্রানজেকশন, বিআরটিএ কপি সহ। মূল্য ছিল ১০ লাখ টাকা। কিন্তু স্যালারি সার্কেলের ARO, দাবি করছেন যে এই গাড়ির মূল্য ৬০ লাখ টাকা, অথচ ব্র্যান্ড নিউ এই মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ৪০ লাখ টাকা হবে। তাকে বিআরটিএ থেকে সিস্টেম এ গাড়ির মালিকানা পরিবর্তন এবং মূল্য কপি চিঠির মাধ্যমে জমা দেবার পরেও আরাই লাখ টাকা চাচ্ছে - বলছে অফিস খরচ দেবার জন্য! পরবর্তীতে ডেপুটি ট্যাক্স কমিশনার এর সাথে দেখা করলেও একই বক্তব্য ছিল ভদ্রমহিলার, সরকার নাকি স্টেশনারি বাজেট খরচ কমিয়ে দিয়েছে, এই জন্য কন্ট্রিবিউট করতে হবে।। আর কন্ত্রিবিউট টা সেই AROর কাছে করলেই হবে।

ঢাকা, Dhaka 26 August 2026 8 views DK32C9GJ
0 Comments
Paid Tax Office ৳600.0K

কর বর্ষ ২০২২-২০২৩ এর রিটার্ন অডিটে ফেলানো হয়।

ফাইল অডিটে পড়ার পর আমি একজন উকিল ধরি। উক্ত টাকা শুধু অফিস খায় নাই আমার মনে হয় উকিল জড়িত ছিল। কারণ এত টাকা লাগার কথা না। হাউজ রেন্ট ছিল ইনকাম সোর্স। এরপর রিসেন্টলি ওই অফিস আরো দুইটি ফাইল থেকে ৮৫ হাজার টাকা নিয়েছে। ভয় দেখিয়েছে অডিটে পড়লে আরো বেশি খরচ হবে। এই সবগুলোই উকিলের মাধ্যমে। আয়কর উকিল গুলোকে বিশ্বাস করা যায় না। মনে হয় সবগুলো অফিসের সাথে উকিলদের সম্পর্ক থাকে।

ঢাকা, Dhaka 26 August 2026 6 views DKTQN92Q
0 Comments
Paid Other public office ৳30.0K

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রতিবছর রিনিউ করতে হয়। এই লাইসেন্স এর সব কাগজ ঠিক থাকলেও ঢাকা মহানগর অফিসে লাইসেন্স প্রতি ৩০,০০০টাকা দিলে লাইসেন্স সম্পন্ন হয়। আর টাকা না দিলে তারা বলে আপনার প্রতিষ্ঠানে ত্রুটি আছে। আমি বলেছি স্যার ২৪ এর পর আমরা লস করে আসতেছি, তিনি বললেন আমার স্যাররা এসব শুনবেনা, আপনি টাকা না দিলে হবে না। শেষ পর্যন্ত বহু কষ্ট করে এই টাকা যোগাড় করে দেয়ার পরের দিনই ডেকে লাইসেন্স দেয়। তারা টাকা না দিলে অফিসে মোবাইল কোটের ভয় দেখায়।

ঢাকা উত্তর, Dhaka 26 August 2026 6 views DKAAL44D
0 Comments