All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Only demanded Land Office ৳8.0K

নামজারি আবেদন

শরীয়তপুর জেলার জাজিরা থানার পৌরসভা এবং সকল ইউনিয়ন ভূমি অফিসে প্রত্যেকটি নামজারি আবেদন সম্পন্ন করার জন্য তহশিলদার এবং অন্যান্য কর্মকর্তারা সরকারি ফি এর পরিবর্তে অতিরিক্ত ৭০০০ টাকা নিয়ে থাকে, এবং এটি বাধ্যতামূলক। কেউ যদি এই অর্থ পরিশোধ না করে তাহলে সে মাসের পর মাস তহশিল অফিসে ঘুড়েও কাজ হয়না, ফাইলটি পেন্ডিং অবস্থায় ঝুলে থাকে।

জাজিরা, শরীয়তপুর, Dhaka 26 August 2026 4 views DKHK8SLL
0 Comments
Paid Public Hospital ৳3.0K

মাতৃত্ব ছুটি,ট্রান্সফার পরবর্তী কার্যক্রম, ও অন্যান্ন

বিষয়: প্রশাসনিক কাজ সম্পন্ন করতে বিলম্ব ও অনৈতিক অর্থ দাবির বিষয়ে অভিযোগ জনাব, বিনীতভাবে জানাচ্ছি যে, আমার স্ত্রী দীর্ঘ প্রায় ৫ বছর ধরে সিনিয়র স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি বদলির কারণে তিনি অন্য উপজেলায় যোগদান করেছেন। তবে পূর্বের কর্মস্থলের কিছু প্রশাসনিক কার্যক্রম এখনো সম্পন্ন করা বাকি রয়েছে। উক্ত কাজগুলো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা —ের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করা হয়েছে। দুঃখজনকভাবে, প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে অযথা বিলম্ব করা হচ্ছে এবং বিভিন্ন সময়ে অর্থ প্রদানের বিষয়ে চাপ/দাবি করা হয়েছে বলে আমরা অবগত হয়েছি। বর্তমানে অতিরিক্ত অর্থ প্রদান না করলে বাকি প্রশাসনিক কাজগুলো আরও বিলম্বিত করা হবে—এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, Mymensingh 26 August 2026 6 views MYWQ943T
0 Comments
Paid Traffic Police ৳10.0K

রাস্তায় গাড়ি চালাইলে ট্রাফিক পুলিশ কে ঘুষ দিতে হয় প্রতি মাস।

কক্সবাজার থেকে ঢাকা, পযন্ত গাড়ি চলাচল করলে যে কেন পরিবহন কোম্পানি থেকে পুলিশ কে ঘুষ দিতে হয়। ঘুষ দিয়ে অবৈধ গাড়ে বৈধ করে। বৈধ গাড়িতে করে দিতে হয়। প্রতিমাসে পুলিশ যোগাযোগ করে টাকা নে।

কক্সবাজার কলাতলী,, Chattogram 26 August 2026 6 views CTFHC2HE
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

জমির খাজনা আদায়

জমি রেজিস্ট্রার করার জন্য সারাদিন চলে গেলো। দিন শেষে তখন বাজে বিকেল ৩:০০/৪:০০ এর মতন। সাভার সাব রেজিস্ট্রার স্যার চলে যাবেন বলে তাড়াহুড়ো শুরু হলো। সাব রেজিস্ট্রার এর সামনে দাড়ানোর পর জানা গেলো যে ভুমি কর পরিশোধিত না। (যাক এইটা বেখেয়ালে হয়ে গিয়েছিলো হয়তো) তো যিনি মহরি ছিলেন তিনি সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে মাত্র ৫২ টাকা এর করের জন্য ৩০০০০৳ দাবি করে বসলো। সেই মুহরি বার বার বলতে লাগলো আগামীকাল পর্যন্ত গেলে পারবেন না। আর আমরাও অনেক দূর (মিরপুর) থেকে গিয়েছিলাম। তো তার ভাষ্যনুযায়ী কোন ভাবেই কাজ এগুনো যাচ্ছিলো না। পরে বাধ্য হয়ে তার সাথে বার্গেনিং করে ৩০ কে ২০ এ নামানো হলো এবং কোন এক দোকান থেকে একটা নাম্বারে ঐ ২০০০০৳ পাঠিয়ে দেয়া হলো। এই হলো জোর-যার মুল্লুক তার - এর ব্যবহার।

সাভার, ঢাকা, Dhaka 26 August 2026 4 views DKEJ2AY4
0 Comments
Paid Other public office ৳10.0K

ফাইল প্রসেসিং

তিতাস গ্যাসের গুলশান অফিসে টাকা ছাড়া কোন ফাইল নড়ে না। আমার গ্যাস সংযোগের মালিকানা পরিবর্তন করতে গিয়ে সেখানে ডাটা এন্ট্রি অপারেটর হতে উপমহাব্যবস্থাপক পর্যন্ত সবাইকে ২০২৩ সালের জুলাই মাসে দশ হাজার টাকা ঘুস দিতে হয়েছে।

ঢাকা, Dhaka 26 August 2026 5 views DK2BL63R
0 Comments
Refused Other public office ৳1.0K

জাতীয় পরিচয় পত্র নতুন নবায়ন

সেবা ছিল আমার বউ এর এবং আমার ছোট ভাই এর জন্য নতুন জাতীয় পরিচয় পত্র জন্য নবায়ন করা । টাকা দিলে ওনারা কাজটি তারাতাড়ি করবে না হলে অনেক দেরি হবে। কিন্তু আমার দরকার ছিলো ইমার্জেন্সি ছোট ভাই এর পাসপোর্ট তৈরির জন্য ।

চাঁদপুর সদর, Chattogram 26 August 2026 7 views CTDEQCYU
0 Comments
Paid BRTA ৳500

বাইকের মালিকানা পরিবর্তন

আমি একটা পুরাতন বাইক কিনি সেটার মালিকানা পরিবর্তনের জন্য চুয়াডাঙ্গা বি আর টি এ তে যায় সেখানে আমার কাছে সব কাগজপত্র ছিল বিক্রেতাও আমার সাথে ছিল তো বিক্রেতার ফিঙ্গারপ্রিন্ট দেয়া ছিল না, উনারা বললেন পুরাতন বিক্রেতার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর কাজ করা যাবে আমি বিক্রেতাকে সাথে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য গেলাম সেখানকার কর্মরত অফিসার ফিঙ্গারপ্রিন্ট নিবে না, সব কাগজপত্র সঠিক নেই উনি বললেন আমি সবকিছু থাকে ভালোভাবে যাচাই করতে বললাম সবকিছুতেই কর্মকর্তার স্বাক্ষর ছিল আমি বললাম সঠিক নেই তাহলে স্বাক্ষর করলেন কিভাবে? উনি উনি কোন কথাই শুনলেন না পরে উনি 500 টাকা নিয়ে ফিঙ্গার দেয়ার সুযোগ দিলেন। আমি তাকে ৫০০ টাকা দিয়েছি, তখন সব কাগজপত্র সঠিক হয়ে গিয়েছে আর কোন ভুল ছিল না সবকিছু পানির মতন পরিষ্কা

Chuadanga, Khulna 26 August 2026 7 views KHRGMTA4
0 Comments
Paid City Corporation ৳1.5K

জন্ম নিবন্ধন

আমি আমার ছেলের জন্ম নিবন্ধন বাংলা বানান সংশোধন অনলাইনে কারেকশন করে, সরাসরি জমা দেওয়ার সময় ডেস্কে বসে থাকা ব্যাক্তি আমার কাছে ডিমান্ড করেন। আমি না দিতে চাইলে উনি বলেন এসব ডিসি অফিস থেকে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে তারপর আমরা জমা নিবো এর পর চেক করে আমরা দেখবো দেওয়া যায় কিনা। আপনাকে কিছু করতে হবে না যদি ১৫০০/- টাকা দিন। আমি লিফটে নামতে নামতে দেখি আমার এপ্লিকেশন এপ্রুভ হয়ে গিয়েছে ।

দক্ষিণ ঢাকা, Dhaka 26 August 2026 7 views DKBZX48N
0 Comments
Refused Other public office ৳1.50M

ঢাকা সিলেট মহাসড়ক ভূমি অধিকরণ শাখা

ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে নরসিংদী সদর বাঘ হাটা মৌজা আমার জমি অধিগ্রহণ হয় ২০২১-২০২২ এ আজো আমি ক্ষতিপূরণ বিল পাইনি শুধু ঘুষর টাকা দিতে না পারায়। বিলের মোট ১৫% ঘুষ চায়

নরসিংদী সদর, Dhaka 26 August 2026 6 views DKDYU3BW
0 Comments
Paid Other public office ৳600.0K

রাজউকের প্ল্যান পাস ও বাড়ি নির্মাণ ঘুষ, পূর্বাচল প্লট বুঝে নিতে ঘুষ

রাজউক হতে প্ল্যান পাশ করানোর জন্য তৃতীয় পক্ষের মাধ্যমে মোট ২ লক্ষ টাকা দেয়া হয়। আর বাড়ি নির্মাণে কিছু ডেভিয়েশন হওয়ায় ২.৫ লক্ষ টা দেয়া হয়। পূর্বাচলে প্লটের ফাইল প্রসেস করতে ১.৫ লক্ষ টাকা রাজউক অফিসে ঘুষ।

ঢাকা, Dhaka 26 August 2026 7 views DKRGCZLR
0 Comments
Refused Land Office ৳12.0K

জমি খারিজ বা নামজারি

আমি ভূমি অফিসে গিয়েছিলাম, আমার ক্রয় কৃত জমি খারিজ করার জন্য, একটা দলিলের ফটোকপি দেখালাম এবং বললাম আমার কাছে একই দাগের আরও একটা দলিল আছে দুইটা দলিল আমি একসাথে খারিজ করব, অফিসের একজন কর্মকর্তা বলল হবে 12000 টাকা দিতে হবে কম হবে না, যখন আমি চলে আসব তখন আমার বলল ৫০০ টাকা কম দিয়েন, নিয়ে আসেন করে দিব নে, এই খারিজের সরকারি ফ্রি ২০+৫০+১১০০=১১৭০ টাকা। তারপর আমি তৃতীয় পক্ষের কাছে খারিজের জন্য দিলাম মূল্য একই ১২ হাজার টাকা

একদুরিয়া ভূমি অফিস হাতিরদিয়া মনোহরদী নরসিংদী, Dhaka 26 August 2026 6 views DKY8ZPBV
0 Comments
Paid BRTA ৳9.5K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য এক জনের হাতে টাকাটা দিতে হয়েছিল, সে ভয় পেয়েছিল আমি কি অন্য কোন রিপোর্টার বা Auditor কিনা। তারপর আড়ালে নিয়ে গিয়ে নিয়েছিল। এখানে উনার ভাগ কতটুকু বলা মুস্কিল।

ঢাকা, Dhaka 26 August 2026 4 views DK7MNWL9
0 Comments