All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Customs Office

পণ্যের ভুল বিবরণ: মিস ডিক্লেয়ার।

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অফিস থেকে এইসবের কিছু কাজ হয়। যেখানে আপনি পণ্যের পরিবর্তন ঘটিয়ে মোটা অংকের লেনদেন চলে। বার্মা থেকে যেই শুটকি আসে ওখানে এক মাছ দিয়ে আরেক মাছের পণ্য আনা নেয়া চলে। অথচ ভিন্ন রেইট। এভাবে এরা বিপুল পরিমাণে সরকারি রাজস্ব নষ্ট করে নিজের পকেট ভারী করে। এইসবের সুষ্ঠু তদন্ত করা হোক।

Only demanded
চট্টগ্রাম শহর ৳250.0K
25 August 2026 11 CT3ZQU8P
0 Comments
Land Office

নামজারি

নাম জারি সরকারি ফি ১১০০ থেকে ১২০০ টাকা কিন্তু ওরা আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করেছে ওই আঠার হাজার টাকা আমি দিয়েছি ওদেরকে অর্থাৎ ভূমি অফিস কে। ভূমি অফিসে অনেক বেশি হয় দুর্নীতি। আমার নাম — আমি একজন প্রবাসী।

Paid
লক্ষ্মীপুর ৳18.0K
25 August 2026 6 CTZHHHNE
0 Comments
Land Office

নামজারি আবেদন

নামজারি আবেদন জমা দিলেই সাথে ৫০০ টাকা দিতে হবে। যদি টাকা দেওয়া হয় তাহলে ভালো প্রতিবেদন দিবে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে আবেদন বাতিল হবে। এটা সবার জন্য।

Paid
আলমডাংগা পৌর ভূমি অফিস ৳500
25 August 2026 4 KHHEGUGM
0 Comments
BRTA

নতুন নিবন্ধন, ফিটনেস

নিজে ফাইল নিয়ে গেলে শুধু ঘুরাবে আর দালালের মাধ্যমে গেলে দিয়ে দিবে।ফিটনেস, রুট পারমিট রিনিউ করতে গেলেও একই অবস্থা। এক কথায় বি আর টি এ কোন কাজ ঘুষ ছাড়া হয় না।

Paid
চট্টগ্রাম ৳15.0K
25 August 2026 6 CT4BXAB5
0 Comments
Other public office

ভোটার তালিকা স্থানান্তর

আমির ভোটার হওয়ার সময় সকল কাগজ পএ আমার স্থানীয় ঠিকানায় দেয় বাট তারা তাদের ভুলে এটা অন্য এলাকায় লিপিবদ্ধ করে। এখন তাদের ভুলের জন্য আমার আবেদন করতে হচ্ছে আর ২০০০৳ চাচ্ছে ।

Refused
লাকসাম উপজেলা ৳2.0K
25 August 2026 6 CTPUYRQN
0 Comments
Other public office

এলজিইডি প্রকল্পের বিল

এলজিইডি (LGED) প্রকল্পের কাজ শেষ করার পর যখন বিল পাসের সময় আসে, তখন নিচের স্তরের কর্মচারী থেকে শুরু করে উচ্চপর্যায়ের বড় কর্মকর্তা—সবার ক্ষেত্রেই “চা খরচ” বা কমিশনের নামে যে অর্থ দাবি করা হয়, তা এই ব্যবস্থার এক কঠিন বাস্তবতা।

Refused
দৌলতপুর, কুষ্টিয়া ৳100.0K
25 August 2026 7 KHS7V8K9
0 Comments
Accounts Office

বেতন ভাতা বিল ও চাকুরী সংক্রান্ত কোন কাজের জন্য তাদেরকে প্রকাশ্যে ঘুষ দিয়ে হয়

বেতন ভাতা বিল ও চাকুরী সংক্রান্ত কোন কাজের জন্য তাদেরকে প্রকাশ্যে ঘুষ দিয়ে হয়। সারা বাংলাদেশ FC, AFC office

Refused
সারা বাংলাদেশ ৳2.0K
25 August 2026 9 DK4U28VM
0 Comments
Land Office

খাজনা আদায়ে অনিয়ম

একটি দাগের আংশিক জমি ১নং খাস খতিয়ানে এবং ঐ দাগের অবশিষ্ট জমিসহ অন্যান্য জমি মিলে মালিকানা হিসেবে আর এস রেকর্ড হয়েছে। ঐ জমির খাজনা দিতে গেছি তহসিলদার কয় ঐ দাগের খাজনা নেওয়া যাবে না। পরে পিয়ন পাশের রুমে আসেন। পাশের রুমে ডাকে নিয়ে যায়া ৫০ হাজার টাকা দিলে সম্পূর্ণ জমির খাজনা দেওয়ার ব্যবস্থা করি দেব। আমি ৫ হাজার টাকা দিতে রাজি হলাম। কিন্তূ কাজ হলো না এভাবে প্রায় ১ মাস ঘোরার পর তহশিলদারদের ভাগনার মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ দিয়ে খাজনা দিছি। পরে শুনলাম জমির পরিমাণ বেশি হলে এই কাজের জন্যৈ ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়

Paid
কুড়িগ্রাম সদর উপজেলা, ঘোগাদহ ইউনিয়ন ভূমি অফিস ৳30.0K
25 August 2026 9 RNHHXATT
0 Comments
Land Office

নামজারী

নামজারী বাবদ অনলাইন এ করার পর আবেদনকারী উপস্থিত না থাকায় তার প্রতিনিধি হিসেবে যাওয়া এবং বসুন্ধরা প্লট এজন্য নাকি এই পরিমান খরচ দিতে হয় ভূমি অফিস ও এসি ল্যান্ড, ক্যান্টনমেন্ট সার্কেল এর সার্ভেয়ার মূলত সব ডিল করে। —

Paid
ঢাকা ৳30.0K
25 August 2026 6 DKMWGMV9
0 Comments
Other public office

iBAS

জুন মাসে আমি ডাক বিভাগে জয়েন করি,, জয়েন এর কিছু দিন পরে আমাকে বলতেছে,, সবাই দুই হাজার করে টাকা দিতে হবে আইবাস এক্টিভ করার জন্য,, না হয় তিন চার মাসও হবে না,, আমি শুরুতে দেই নাই,, কিন্তু আমার সাথে প্রায় সবাই দিছে,, আমি না দেওয়াতে পরবর্তী মাসে কোনো সেলারি ডুকে নাই,, যারা যারা দিছে তাদের সবার সেলারি ডুকছে,, পরবর্তীতে আমার স্যার এসে বলতাছে,, আমাদের সময় ও এটা দিছি,, না হয় তিন চার মাস ঘুরায়,,দিয়ে দিয়েন না হয় আপনার,, কষ্ট হবে চলতে,, পরবর্তী বাধ্য হয়ে দিয়ে দিলাম,, এক সপ্তাহের মধ্যে আমার মেসেজ চলে আসছে,, এবং মাস শেষে সেলারি পাইয়া গেছি,,

Paid
কুমিল্লা ৳2.0K
25 August 2026 7 CTVUUER6
0 Comments