All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Refused Land Office ৳2.0K

সি এস খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন

আমি ময়মনসিংহ ডি সি অফিসে যাই জমির সি এস খতিয়ানের সার্টিফাইড কপি তুলতে, গিয়ে জিজ্ঞেস করি, আসতে কতদিন সময় লাগবে? বলা হয় ২৫-৩০ দিন, আমি বলি আরো তাড়াতাড়ি পাওয়া যায় না? বলা হয়, যাবে তবে টাকা লাগবে ২০০০, অথচ সরকারি খরচ হয় ১২০ টাকা। তখন আমি আর কাজটা করাই নি।

ময়মনসিংহ সিটি করপোরেশন, Mymensingh 25 August 2026 7 views MY434VYF
0 Comments
Paid Other public office ৳35.0K

এনআইডি কার্ড সংশোধনে ঘুষ

আমার পরিবারের একজনের এনআইডি কার্ড সংশোধন করার জন্য নির্দিষ্ট অফিসে গিয়ে নির্দিষ্ট কাগজপত্র সকল কিছু জমা দেওয়া হয়, তাদের প্রসেসিং অনুসারে সকল কাগজপত্র আমরা হাজার হাজার টাকা খরচ করে রেডি করে জমা দেওয়ার পর তারা বারবার রিজেক্ট করে বিভিন্ন ছোটখাটো ইস্যু ধরে। শেষে আমাদেরকে একজন তাদের অফিসে এসে জানাই নির্দিষ্ট জায়গায় টাকা পরিশোধ করলে অতিরিক্ত তাহলে এটা ঝামেলা ছাড়া সমাধান করে দেয়া হবে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল ওই সময় যার জন্য আমরা টাকা পরিশোধ করে হলো জিনিসটা ঠিক করাই।

ফেনী জেলা, ছাগলনাইয়া উপজেলা, Chattogram 25 August 2026 6 views CTWQ6Q2E
0 Comments
Paid Other public office ৳500

পাসপোর্ট ফেরিফিকেশন

পাসপোর্ট ফেরিফিকেশনের জন্য যাবতীয় কাগজ পত্র ওয়াটস্যাপ করতে বলা হয়। সে কাগজ পত্র প্রিন্ট করার জন্য ৫০০ টাকা নেন পুলিশ কর্মকর্তা।

কাঁকন হাট থানা, Rajshahi 25 August 2026 8 views RJ33DFYB
0 Comments
Paid Other public office ৳20.0K

প্রবাসী কল্যাণ লোণ

আমি সৌদি আরবে যাওয়ার আগে কিছু টাকার সংকটে পড়ি। শুনেছিলাম প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজেই লোন পাওয়া যায়। আমি ব্যাংকে সরাসরি জোগাজোগ করি কিন্তু তারা কিছু শর্ত জুড়ে দেয়। তন্মধ্যে সরকারি চাকুরিজীবী এমন নিকট আত্মীয়ের ব্লাংক চেক। কিন্তু আমাকে ব্লাংক চেক দিবে এমন আত্মীয় খুজে পাইনি। এলাকার একজন সাংবাদিক ছিলো তিনি ব্যাংকের সাথে ভালো জোগাজোগ আছে এবং সিস্টেমে সব করে দিবে। ২ লাখ লোনের জন্য ১৫ হাজার এবং ৩ লাখ লোনের জন্য ২০ হাজার দাবি করেন। আমি ধাপে ধাপে ১৫ হাজার দেই। কিন্তু টিকিট কনফার্ম করার পর টাকা দিবে বল্লেও সেই টাকা আমি পাইনি। আমার কাছ থেকে নেওয়া ১৫ হাজারের মধ্যে ৫ হাজার ফেরত নিতে সক্ষম হয়েছি। বাকি ১০ হাজার হলুদ সাংবাদিক হজম করে ফেলেছে। আড়াই বছরে দেশে ১৭-১৮ লক্ষ টাকা রেমিট্যান্স আনতে সক্ষম হয়েছি।

ভালুকা, Mymensingh 25 August 2026 4 views MYNHRKWJ
0 Comments
Paid BRTA ৳3.0K

মোটরবাইক এর লাইসেন্স

এটি সকল মোটর বাইকওয়ালা পরিষদ করতে বাধ্য। কারণ তারা লাইসেন্স এর কাগজ শোরুমের মাধ্যমে জমা নেই। সকল ডিম শোরুমের মাধ্যমে সম্পূর্ণ হয়।

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 25 August 2026 9 views RJJGWVUD
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি বা খারিজ করতে

ফতেপুর ইউনিয় ভূমি অফিসে আমি দশ হাজার টাকা ঘুষ দিয়ে আমার প্রকৃত জমি খারিজ বা নামজারি করিয়েছি

ফতেপুর ইউনিয়ন পরিষদ, নাচল চাঁপাইনবাবগঞ্জ।, Rajshahi 25 August 2026 7 views RJGE9XVK
0 Comments
Paid Other public office ৳1.2K

ফাইল আদান-প্রদান

মামলার ফাইল ৩ তলা থেকে ৪ তলায় যাবে এজন্য আমার কাছ থেকে ১২০০ টাকা ঘুষ নেয়। ঘুষটি নিয়েছিলো নোয়াখালী জজকোর্ট আদালতের দেওয়ানি সেকশন এর অতি জেলা জজ ১ এর কম্পিউটার অপারেটর —। টাকা ছাড়া তার মুখ ও চলেনা।

মাইজদী জজ কোর্ট, Chattogram 25 August 2026 6 views CTA47C7C
0 Comments
Only demanded Other public office ৳20.0K

জেলা রেজিস্ট্রার অফিস

আমি একটি ম্যারিজ সার্টিফিকেট ই এপোস্টেলের জন্য আবেদন করেছি স্ট্যাটাস দেখাচ্ছে জেলা রেজিস্ট্রার অফিস মুন্সিগঞ্জ। অনেক দিন হয়ে যাওয়াতে যোগাযোগ করি রেজিস্ট্রার অফিসের এক কর্মচারির সাথে সে জানায় এখানে কোনো কাজ হয় না যা করবে কাজি কাজির নাম্বার নিয়ে কাজিকে কল করলে কাজি জানায় হাদিয়া বাবদ ২০০০ টাকা দিতে হবে এবং সে বিকাশ নাম্বার দেয় এ বিষয় নিয়ে তর্ক হলে সে পরবর্তীতে ২০ হাজার টাকা দাবি করে ইতোমধ্যে ৩৩৩ ও লিগ্যাল এইড সেবা নাম্বারে কল করলে তারা জেলা রেজিস্ট্রার অফিসে লিখিত অভিযোগ করতে জানায় এখনো চলমান অভিযোগ কম্পোজ করে জেলা রেজিস্ট্রার অফিসে ঘুরছি এক সপ্তাহ ধরে জানিনা পরবর্তীতে কি হবে।

MUNSHIGANJ, Dhaka 25 August 2026 10 views DKGSDHVM
0 Comments
Paid Education Office ৳10.0K

অনলাইনে ফাইল প্রেরণ।

বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের আপার গ্রেড এর ফাইল সুপারিশের জন্য ১০০০০ টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ার জন্য আগে ২ বার ফাইল রিজেক্ট করেছে। কারণ হিসাবে insufficient papers বা others লিখে দেয়। পরে ৫০০০ টাকা দিয়ে ফাইল ছাড় করাতে হয়েছে। দু:খের বিষয় এই যে, আমার পরবর্তী স্কেল পেতে ৬ মাস পিছিয়ে যেতে হলো।

খুলনা, Khulna 25 August 2026 10 views KHNGCAJZ
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ভেরিফিকেশন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের লাইসেন্সের প্রেক্ষিতে আমার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়। এখানে পাসপোর্ট বা অন্য কোন ধরনের বিদেশ গমনের ইসু ছিল না। তবুও পুলিশ আমার থেকে ঘুষ চায় এবং ঘুষ না দিলে কাজ ভালো হবে না বলেও ভয় দেখায়। কিন্তু দুঃখজনকভাবে ঘুষ দেবার পরেও আমার রিপোর্ট যথাস্থানে পৌঁছায়নি। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা হলে সে আমাকে জানায় এসপি স্যার নাকি সাইন করেনি। তাকে বিষয়টি দেখার জন্য পুনরায় কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানা, Dhaka 25 August 2026 9 views DKW7R5JX
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট নবায়ন

অনলাইন আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ঠিক থাকলেও গ্রাহক ফাইল নিয়ে জমা দিলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়ায়। সাইট ঠিকমত কাজ করে না সার্ভারে সমস্যা অপেক্ষা করেন। এবং অপ্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে আনতে বলে। এক পর্যায়ে গ্রাহকরা হয়রানির শিকার হয়ে যায়। পাসপোর্ট অফিসের সাথে আশপাশে কিছু দোকান থাকে। সেই দোকান মালিকদের সাথে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের লিংক হয় কোডের মাধ্যমে। সেখানকার প্রতিটি দোকানদারের আলাদা একটি কোড আছে। সেই কোডটি পাসপোর্টে থাকা ৭৯ নম্বর অপশনে লিখে দিলে কোনরকম কাগজপত্র ছাড়াই পাসপোর্ট করা যায়। বাহিরে দোকান থেকে সেই কোড লিখে আনতে হলে ১৫০০ টাকা এক একটা পাসপোর্ট এর জন্য দিতে হয়।

বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস, Barishal 25 August 2026 9 views BRNNKNVZ
0 Comments
Refused Other public office ৳210.0K

জয়েন্ট স্টক রিটার্ন দাখিল

একটি জয়েন্ট স্টক রেজিস্টার্ড লিঃ কোম্পানিকে প্রতি বছর রিটার্ন দাখিল করতে হয় যা আমার জানা ছিল না । ২ বছর পর ২০২২ সালে আমি জানার পর রিটার্ন দাখিল করতে চাইলে আমাকে আরজেএসসি অফিস থেকে বলা হল ২ বছরের রিটার্ন দাখিল করতে ১৫,০০০ × ২=৩০,০০০/= লাগবে, তবে প্রথমে হাইকোর্ট থেকে পার্মিশন এনে দিতে হবে । হাইকোর্ট এর পার্মিশনের জন্য উকিল সাহেব ১৫০,০০০/= দাবি করেন যার মধ্যে ৫০,০০০/= বিচারকের পছন্দ মত প্রতিষ্ঠানে অনুদান দিয়ে, সেটা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পত্রিকার কপি সহ আবেদন করতে হবে । পত্রিকায় বিজ্ঞাপনের জন্য দাবি করা হল অতিরিক্ত ৩০,০০০/= । সব কিছু প্রত্যাখ্যান করে চুপ করে বসে আছি বিগত ৬ বছর যাবত ।

Dhaka, Dhaka 25 August 2026 6 views DKTSA9KT
0 Comments
Paid Passport Office ৳4.5K

নতুন পাসপোর্ট

আমি সকল সঠিক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। কিন্তু সারাদিন আমাকে হয়রানি করে। বিভিন্ন ধরনের অপ্রসংগিক ভুল ধরে। যখন আমি দালালের মধ্যমে তাদের কাছে পাঠাই তারা টাকার বিনিময়ে দশ মিনিটে কাজটি করে দেয়

ফেনী, Chattogram 25 August 2026 9 views CT58VY4C
0 Comments