All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Other public office

পাস‌পোর্ট এর পু‌লিশ ভে‌রি‌ফি‌কেশন

স‌ঠিক ঠিকানায় ভে‌রি‌ফি‌কেশন না ক‌রে, সেবা গ্রীতা‌কে ডে‌কে নি‌য়ে কৌশ‌লে বি‌ভিন্ন অযুহাতে জ‌টিলতা তৈ‌রি ক‌রে, যে‌হেতু ভে‌রি‌ফিকেশ‌ন ব‌্যা‌কেন্ড থাক‌লে জানাম‌তে পাস‌পোর্ট পাওয়ার আর কোন উপায় থা‌কে না এজন‌্য টাকা দি‌তে বাধ‌্য হয়।

Paid
মা‌নিকগঞ্জ ৳5.0K
25 August 2026 7 DK7ZTDRN
0 Comments
Land Office

Power of attorney for land document

I have been living in Canada. I needed to give power of attorney to my brother. There were different layer of approval at different government office. At land office at Khilkhet in the month of Ramadan, they asked bribery to complete the task although there was no fault on my file. My elder brother went to office 2-3 times. Magistrate were there and we raised complain but there was no remedy.

Paid
Dhaka ৳12.0K
25 August 2026 4 DKFR86KW
0 Comments
Education Office

মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি সার্টিফিকেট উত্তোলন

২০১২ সালে মাদ্রাসা বোর্ড থেকে সব নিয়ম নীতি মেনে আমার এসএসসি সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম। আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছিলো। তখন স্টুডেন্ট ছিলাম হাতে টাকা ছিলো না তাই অপারগতা প্রকাশ করি। তবুও তারা সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো। কোন ধরনের হয়রানির শিকার হইনি।

Refused
ঢাকা ৳500
25 August 2026 7 DKER3A82
0 Comments
Land Office

নামজারী এবং মিসকেস তদন্ত

এক বিঘা নামজারী করতে ৫০ হাজার টাকা অতিরিক্ত চেয়েছে এবং মিসকেস এর তদন্ত রিপোর্ট করতে ৫০ হাজার চেয়েছে। দুইটা মিলে ৫০ হাজার টাকা দিয়েছি কিন্তু কাজ করে দেয় নি । এক লাখ টাকা পরিশোধ করার পর কাজ করেছে । এবং একটা নামজারী কাজের জন্য ৪০ হাজার টাকা চেয়েছে ২০ হাজার পরিশোধ করেছি কিন্তু ঐ কাজ আর করে দেয় নি।

Paid
৩ নং ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস, থানা: নিয়ামতপুর জেলা: নওগাঁ ৳100.0K
25 August 2026 4 RJU9DRKX
0 Comments
Land Office

বিএস খতিয়ান সংশোধন

বিএস খতিয়ান প্রিন্ট হয়ে এসেছিল, সেখানে নামের ভুল ছিল, এটা সংশোধন করতে সত্তর হাজার টাকা চেয়েছিল, পরে একজন দালালের মাধ্যমে অনেক দর কষাকষির পরে ত্রিশ হাজার টাকায় রাজি হয়। এই অফিসে ঘুষ ছাড়া কোন কাজ প্রায় হয় না, আমি তিনটা নামজারি করিয়েছি ৩ টাতেই কমবেশি ঘুষ দেওয়া লেগেছে।

Paid
ভোলা সদর ৳30.0K
25 August 2026 6 BREV9SJK
0 Comments
Other public office

পুলিশের কাছে অভিযোগ করতে গেছিলাম

দুইটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে চলো যাই তারপর থানা অভিযোগ করা পর তাদের মোবাইল নাম্নার দিয়া বের করে পুলিশ ওই জায়গা পুলিশ যেতে টাকা চায় ৩০ হাজার আবার সাথে হাইস গাড়ি নিতে বলে বাধ্য হয়ে টাকা সহ গাড়ি নিয়ে তাদের নিয়ে যায় এটা হল আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার অবস্থা মোটামুটি ওসি থেকে শুরু করে সকলেই ঘুষ খায়

Paid
দঃ কেরানীগঞ্জ থানা ৳30.0K
25 August 2026 6 DKRA4QK7
0 Comments
BRTA

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

আমি ভোলা সদরে থাকি, বরিশালের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি ক্রয় করি, পরে শোরুমের কাগজ নিয়ে ভোলা বিআরটিএ অফিসে গিয়েছিলাম রেজিস্ট্রেশন করার জন্য, সেখান থেকে বলা হলো শো রুমের মাধ্যমে করার জন্য, তা না হলে খরচপাতি দেওয়া লাগবে, পরে বাধ্য হয়ে অতিরিক্ত তিন হাজার টাকা দিতে হয়েছে।

Paid
ভোলা সদর ৳3.0K
25 August 2026 6 BRGC8PDP
0 Comments
Other public office

নারকোটিক লাইসেন্স করতে

আন অফিসিয়ালি এক লাখ টাকা রেট হয়ে গেছে এর কমে ছাড়া হয় না, টাকা ছাড়া ফাইল ছাড়া হয়না বিভিন্ন প্রবলেম দেখানো হয় কাগজপত্রের মধ্যে

Paid
ব্রাহ্মণবাড়িয়া ৳100.0K
25 August 2026 4 CTYCR743
0 Comments
Passport Office

পাসপোর্ট তৈরি

নামের বানানে একটি অক্ষর ভুল ছিলো সেটা সংশোধন করতে চাওয়াতে আমার পাসপোর্ট তৈরির আবেদন রিজেক্ট করে দেয়। এবং পুনরায় আমি আমার ভুল বানান নিয়ে পাসপোর্ট করতে চাইলে তারা 15 হাজার টাকা দাবি করে শেষে 7 হাজারে রাজি হয়

Paid
ঢাকা ৳7.0K
25 August 2026 6 DKGESFJT
0 Comments
Traffic Police

ভূয়া মামলা

আমার গাড়িটির কাগজ সাথে ছিল না, আমি একটু সময় চেয়েছি কাগজ আনার জন্য, কিন্তু তারা বলল আমাদের কাছে সময় নেই, আপনার গাড়ি জব্দ করা হবে। আমি বললাম আমার তো কাগজ আছে আমি বাসা থেকে লোক দিয়ে নিয়ে আসি, তারা বলল সময় নেই। আর আমাকে যেতেও দিবে না। তারপর টাকা পরিশোধ করলে, গাড়িটি ছেড়ে দেয়।

Paid
কলাপাড়া ৳3.5K
25 August 2026 4 BR2ERZGX
0 Comments
Public Hospital

মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাওয়া

সিভিল সার্জন থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হলে ৬০০০ টাকা উৎকোচ দাবি করা হয় । পরিচিত কয়েকজন এভাবেই করিয়েছে। লিগাল ওয়েতে রিপোর্ট দিলেও হয়রানি ও কালক্ষেপণ এর স্বীকার হতে হয়। একজন কর্মচারী আছেন যার আচরণ খুবই বাজে। সে বাজে আচরনের মাধ্যমেই চেষ্টা করেন যেনো সেবা গ্রহীতা টাকাপয়সার মাধ্যমে সমাধান করেন।

Refused
খুলন্ ৳6.0K
25 August 2026 8 KHWMK53F
0 Comments