All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Traffic Police ৳11.3K

অফিসে জরিমানা আদায় করা বিষয়ে

গাড়ি আটক হয়েছিল মোট জরিমানা ১১২৫০/ আদায় করে ছিল সেখানে রেকার বিলের কপি তে ১২৫০/ টাকার উল্লেখ ছিল বাকি টাকার কোনো মানি রিসিট তারা প্রদান করেনি। তাই বিষয় টা নিয়ে কটকা লাগে, ট্রাফিক বন্দর সিএমপি চট্রগ্রাম এর একটি রিসিট দিয়ে গাড়ি টি উনারা জব্দ করে। পরবর্তীতে অফিসে উক্ত ১১২৫০/ টাকা ক্যাশে জড়িমানা আদায় করে শুধু মাত্র ১২৫০/ টাকার মানি রিসিট দেয়। বাকি টাকার রিসিট চাওয়াতে বলে জড়িমানা অনেক বেশি আসে এখানে ক্যাশে পরিশোধ করাতে কম রাখতেছে। আমার মত সাধারণ শ্রমিক/মালিক গন প্রতিদিন এদের দারা নিযাতিত হচ্ছি এই অফিস গুলাতে দুদক দিয়ে ভাল করে তদন্ত করলে অনেক অনিয়ম ধরা পরবে। এদের এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

চট্রগ্রাম, Chattogram 25 August 2026 6 views CTAAX6NU
0 Comments
Paid Land Office ৳200.0K

নামজারি/মিসকেস

১/১ জমি খারিজ করে দিছে, পাটগ্রাম উপজেলা ভূমি অফিস এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা —। তিনি সেখানে ঘুসের রাজত্ব করছে।তার অপকর্ম অনেক জেলা ম্যানেজ করে চলে।সে জেনেরাল প্রশাসন এর লোক হয়ে রাজস্ব প্রশাসনে জব করে। বিএনপি র ক্ষমতা দেখিয়ে পোস্ট নিছে।তার অপরাধ এর সীমা নেই।ইদানীং আরো ভয়ংকর হয়ে উঠছে।

পাটগ্রাম, Rangpur 25 August 2026 6 views RNMK8XN6
0 Comments
Refused Other public office ৳500.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর যোগ্যব্যক্তির সনদে নিতে ৫০০০০০ টাকা দাবী।

ক্রেন ও উত্তোলক যন্ত্রপাতি পরীক্ষার জন্য যোগ্যব্যক্তি ঘোষনা করে কলকারখানা দপ্তরের প্রধান কার্যালয়। একজন কর্মকর্তার কাছে গেলে উনি আরেকজনের সাথে কথা বলার জন্য পরামর্শ দেন। আমার বিস্তারিত শুনে ওই অফিসার বলে আগে এগুলো করতে দশ লক্ষ টাকা লাগতো, এখন পাচ থেকে ছয় লক্ষ টাকা লাগে। আমি সরকারি ফি কত জিজ্ঞাসা করতে উনি জানালো এখানে অনেক টেবিলে টাকা দিতে হয়। বড় বড় স্যারদের টাকা দিতে হয় এবং মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত সবাই এই টাকার ভাগ পাবে। পরে আমি কিছু না বলে চলে আসি।

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DK3U4YRU
0 Comments
Paid Land Office ৳2.0K

আরএস খতিয়ান উত্তোলন

আমি ভুমি ওয়েবসাইটে আরএস খতিয়ান আপলোড না থাকায় আমি খতিয়ান নিতে পারছিলাম না। পরবর্তিতে উপজেলা ভুমি অফিসে গেলে বলে বালাম নেই তাদের কাছে।বলে জেলা ভুমি অফিসে যেতে সেখানে গেলে বলে তাদের কাছে নেই উপজেলা অফিস থেকে সংগ্রহ করতে। পরবর্তীতে জেলা ভুমি অফিসের চতুর্থ শ্রেনীর কমর্চারিরা প্রতি খতিয়ানে ১২০০ টাকা দাবি করে। পরবর্তিতে আমার গ্রামের এক ছেলের মাধ্যমে ১০০০ টাকা করে খতিয়ান উত্তোলন করি। ভুমি সংক্রান্ত সকল সেবা শতভাগ আপডেট রাখা উচিত।যাতে ৩য় পক্ষ কোন সুযোগ নিতে না পারে।

কুমিল্লা, Chattogram 25 August 2026 7 views CT5H42EE
0 Comments
Only demanded Land Office ৳35.0K

নামজারি

সরকারিভাবে নামজারি সেবা ১১০০ টাকায় সম্পন্ন হয় কিন্তু ভুমি অফিসে দালাল ছাড়া কর্মকর্তারা কাজ করেন না আমার কাছ থেকে দালাল ৩৫০০০ টাকা দাবি করে, আরেকটা কথা অনলাইনে আবেদন করলেও তারা সেটা চেক করেও দেখেনা

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 6 views CT3W9NA2
0 Comments
Paid Other public office ৳3.0K

বিধবা ভাতা

আমার এক জেঠি বিধবা হয়েছেন ১০ বছর হয়। উনার বর্তমানে বয়স ৬৫ বছর। বিধবা কার্ড করার জন্য আবেদন করেছি। জমা দিতে গিয়েছি সংশ্লিষ্ট অফিসে কিন্তু অফিসের লোক বলল যে এখন বিধবা কার্ড আশ হয় না আগের গুলাই দিতে পারি নাই এটাও না হবার সম্ভাবনা বেশি।তখন সে বলল অফিসের কিছু খরচ দিলে ওনারা এই কার্ড টা করে দিবেন। ৫০০০ চেয়েছিল কিন্তু আলোচনার পর ৩০০০ রাজি করিয়েছি।

দেবিদ্বার, কুমিল্লা, Chattogram 25 August 2026 6 views CTCSNFTW
0 Comments
Paid Other public office ৳200.0K

অধিগ্রহণের টাকা উত্তোলন (এল.এ শাখা,জেশা প্রশাসক কার্যালয়))

মিরসরাই ইকোনোমিক জোন এর জন্য অধিগ্রহণ করা জমির টাকা উত্তোলন করতে গিয়ে আমি এল এ শাখার সার্ভয়ারকে এই টাকা দিয়েছি। আমার এলাকায় সব মানুষকে এই ঘুষ দিয়ে টাকা উত্তোলন করতে হয়েছে। মোট টাকার ৭-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। জমিতে সামন্য সমস্য থাকলে সেটি ৪০-৫০% পর্যন্ত দিতে হয়েছে। শুধু আমার এলাকায় ১হাজার একর অধিগ্রহণ হয়ছে, ঘুষের টাকার পরিমান কত সেটি অনুমান করুন!! শুনেছি এই টাকার ভাগ পুরো জেলা প্রশাসক কার্যালয় সহ মন্ত্রনালয় পর্যন্ত যায়।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 4 views CTVN852U
0 Comments
Paid Other public office ৳7.0K

অভিযোগের তদন্ত করার নামে ঘুস নেন

আমার ভাইয়ের বিরুদ্ধে একজন মিথ্যা অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত পিবিআই, রংপুর এর একজন অফিসার করে এবং ৭০০০ টাকা নেন। ক্যাশ নেন

রংপুর, Rangpur 25 August 2026 4 views RNLQXEZN
0 Comments
Refused Land Office ৳6.0K

নাম জারি

ইউনিয়ন ভূমি অফিসে নামজারি প্রক্রিয়া জানার এবং ভূমির নাম জারি কাগজ বের করার জন্য যায় খাজনা দেই তারপরে আমাকে জানায় নামজারের আবেদন করতে ৬০০০ টাকা তাদের দিতে হবে যেখানে মাত্র সম্ভবত 1170 টাকা সরকারি সকল ফ্রি সহ। পরবর্তীতে আমি নিজে আবেদন করি আবেদন করে না যখন ইউনিয়ন অফিস থেকে এপ্রুভাল যে আবেদনটা সঠিক কিনা তারপরে তো উপজেলা ভূমি অফিসে পাঠানো হবে সেই অ্যাপলের জন্য আমার ১০০০ টাকা দেয়ার লেগেছিল যদিও তারপরে বাকিটা আমি উপজেলা ভূমি অফিসে গিয়ে করেছি আর শেষে ডিসিআর ফি দিয়েছি, ১০৭০ বা এরকম কত জানি থাকা আমার এক্সাক্টলি খেয়াল নাই কতো। কিন্তু এরকম হাজার কিংবা ১১০০ এর মধ্যে।

মাগুরা, Khulna 25 August 2026 6 views KHW2W9N2
0 Comments