All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid City Corporation ৳2.0K

জন্ম নিবন্ধন সনদ সংশোধন

আমি একটি জন্ম নিবন্ধন সনদ সনদের সংশোধনের জন্য ১৭ নং ওয়ার্ড কমিশন অফিসে যাই, অফিস প্রধান (ওয়ার্ড সচিব) প্রকাশ্যে ২,০০০/= ঘুষ দাবি করে, যদি না দেই তাহলে ৩/৬/১২ মাস এমনকি নাও পেতে পারি, তাই বাধ্য হয়ে দিতে হলো, মজার ব্যাপার হলো আমার ২ মেয়ে, একজনেরটা টাকা দেয়ায় ১ সপ্‌তাহের মধ্যে পেলাম, আরেকজনের টাকা না দেয়ায় প্রায় ১০ মাস হলো, এখনো ইসু্য হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, Dhaka 25 August 2026 6 views DKDADPNB
0 Comments
Paid Other public office ৳3.0K

পাসপোর্ট ভ্যারিফিকেশন

মা বাবার জন্য পাসপোর্ট তৈরি করতে হবে উমরাহ হজ পালনের জন্য । তাই পাসপোর্ট করতে পাসপোর্ট ভ্যারিফিকেশন এর জন্য থানায় গেলেই তারা জন প্রতি ৩০০০ টাকা ঘুষ দাবি করে । টাকা না দিলে ভেরিফিকেশন হবে না । টাকা দিলে সাত খুন মাফ ভেরিফিকেশন ডান । না দিলে অপেক্ষায় থাকেন কখন হবে কোনো নির্ধারিত সময় নেই ।

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, Dhaka 25 August 2026 6 views DK4QQJ3D
0 Comments
Paid Other public office ৳2.0K

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদ প্রদান এর জন্য আমাকে অনেক ভোগান্তির শিকার হতে হয় এই কাগজ সেই কাজগ নানান জিনিস এর কথা বলা হয়। তার পর আমার বাবা একটা সিস্টেম করে একটা link বের করে ২০০০ টাকা দেয় তার পর সব কাজ সহজে হয়ে যায়।

সুনামগঞ্জ, Sylhet 25 August 2026 4 views SYTFTYWB
0 Comments
Paid Sub-Registry Office ৳2

জমি দলিল

জমি দলিলের সময় সরকারি রেজিষ্ট্রি খরচ পরিশোধ করে দলিল করার পরও জমির মূল্যের প্রতি ১ লাখে ৫০০ টাকা করে অতিরিক্ত অফিস খরচ দিতে হয়। যেমন জমির মূল্য যদি ৫০ লাখ হয় তবে সমস্ত রেজিষ্ট্রি খরচ পরিশোধের পরও অতিরিক্ত ২৫০০০ টাকা অফিস খরচ হিসেবে দিতে হয়। এই টাকা যায় কোথায়? এটা বাধ্যতামূলক। দিতেই হয়।

সদরপুর সাব রেজিষ্ট্রি অফিস, ফরিদপুর, Dhaka 25 August 2026 5 views DKTPZNJX
0 Comments
Refused Sub-Registry Office ৳3.0K

জমির দলিল উত্তোলন

২০১০ সালে জমিন দলিল করেছি,আমি এখন দলিল উঠাইতে গেছি, যে তারিখে দলিল হইছে সেই তারিখ বলছি কিন্তু সে বলতেছে দলিল পাওয়া যাচ্ছে না। আমি বললাম তাহলে এখন আমি কি করতে পারি সে বলল ৩০০০ টাকা দিলে দলিল পাওয়া যাবে,অন্যভাবে খুঁজে বের করে দেওয়া যাবে।

মুক্তাগাছা, Mymensingh 25 August 2026 4 views MYVT4RL6
0 Comments
Paid Land Office ৳200.0K

নাম জারি

কোম্পানী করার জন্য জায়গা কিনে তার খারিজ করাতে গেলে শতাংশ প্রতি ১০০০ টাকা আর ব্যক্তি নামে কিনা জায়গা বিঘা ১০০০০ টাকা ছাড়া খারিজ করবে না। ব্যক্তি নামেরটা খারিজের শেষ পর্যায়ে একটা ডিজপিউট তুলে আরো ৫০০০০ টাকা দাবি করে না দিলে খারিজ বাতিল হয়ে যাবে বলে। টাকাটা পরিশোধ করার পর খারিজ দেয়।

পৌরসভা, Dhaka 25 August 2026 5 views DKRZ4FMT
0 Comments
Refused Land Office ৳50.0K

নাম খারিজ

নাম খারিজ অথবা রেকর্ড সংশোধন। নাম খারিজ অথবা মামলায় রায় প্রাপ্ত কোন রেকর্ড সংশোধন করতে গেলে তারা শতাংশ অনুযায়ী টাকা দাবি করে। ঘুষ না দিলে দিনের পর দিন ঘুরাতে থাকে। অনেক সময় কোন কাজ হয় না।

কুড়িগ্রাম সদর, Rangpur 25 August 2026 6 views RNWK58KA
0 Comments
Paid Land Office ৳1.0K

নামজারির আবেদন নাম্বার চেয়েছিলাম

চর কলমি ইউনিয়ন ভুমি অফিসের তোশিলদার —,এই লোকটা আমার থেকে ঘুষ চেয়ে নিয়েছে শুধুমাত্র একটা অনলাইন আবেদন নাম্বার চেয়েছিলাম এই আবেদন নাম্বারটা দেওয়ার জন্য, এবং আমি যে টাকা দিয়েছি এই টাকা নিয়ে সে সন্তুষ্ট হয়নি বারবার ঘুরে ঘুরে শুধু টাকাটা হাতে নিয়ে টাকার দিকে চেয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ ছাড়া কোন কথা বলে না, একটা নামজারির আবেদনে তাকে ১৫ থেকে ২০ হাজার টাকা দেওয়া লাগে।

চর কলমি ইউনিয়ন ভূমি অফিস, Barishal 25 August 2026 7 views BRJQJH9T
0 Comments
Paid Other public office ৳1.00M

জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলন

ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কটি চার লেনে উত্তোলনের জন্য সরকার জমি অধিগ্রহণ করে। যার ফলে ঐ সড়কের পাকুন্দিয়া অংশে আমাদের জমিও সরকার অধিগ্রহণ করে, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ হিসেবে সরকার আমাদের ৯৫ লক্ষ টাকা ক্ষতিপূরন দেয়। ক্ষতি পূরণের টাকা উত্তোলনের জন্য যখন আমরা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখায় যায় তখন তারা ২০ লক্ষ টাকা ঘোষ দাবি করে এবং দর-কষাকষি করে না পেরে অবশেষে ১০ লক্ষ টাকায় রফাদফা করি। তাছাড়া দীর্ঘ ১ বছর তারা আমাদের চরম লেভেলের ভোগান্তিতে ফেলে, ১ বছর তাদের দরজায় দরজায় ঘুরে টাকা উত্তোলন করা লাগছে।

কিশোরগঞ্জ, Dhaka 25 August 2026 6 views DK3P8ETE
0 Comments
Refused Passport Office ৳5.0K

পাসপোর্টের ডকুমেন্টস জমা দিতে গিয়ে

পাসপোর্ট এর কাগজপত্র জমা দেয়ার পর, যতবার গিয়েছি নতুন নতুন ডকুমেন্ট চাইছিল। যেগুলো তালিকাভুক্ত নয়। যেমন নাগরিকত্ব সনদ। আমাকে তিন চার দিন ঘোরানোর পর বললো, আপনি "অমুক" এর সাথে কথা বলুন, তার পেছনেই একজন পিওন বা সামথিং। সে বললো, আমরা সব ঠিক করে দিব, ৫ এর কম হবেনা। সবাই পাবে। আমি একা নিব না। আমি না দিয়ে তথ্য নিজেই সংশোধন করি। পরে দেখা যায়, অনলাইন পেমেন্টের করার পর তাদের দাবী অনুযায়ী তথ্য সংশোধন এর কারণে আমার পেমেন্টের সাথে পাসপোর্ট এর আবেদনের সম্পর্ক ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার ফি সব সব শেষ!

পাচলাইশ, Chattogram 25 August 2026 7 views CT32F2N4
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজাড়ি করতে টাকা নিয়েছে ঘুস

নামজাড়ি করতে ১১৭০ টাকা কিন্তু প্রায় ৫০০০ প্লাস টাকা নিছে টাকা না দিলে কাজ হয় না কাহজ যটিলতা করে

নাটোরে জেলার, সিংড়া থানা বামিহাল ভুমি আফিয়া, Rajshahi 25 August 2026 8 views RJLNX85E
0 Comments
Paid Public Hospital ৳5.0K

মৃত ব্যাক্তির লাশ ছাড়িয়ে নিতে

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজয় ৭১ হলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। পাশের গ্রামের এক ভাই এক্সিডেন করে তখন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় অবশেষে রোগী মারা যায়। লাশ ছাড়িয়ে নিতে জোর প্রর্বক ৫০০০ টাকা নেন দায়িত্ব প্রাপ্ত কর্মচারী

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKXHBEJU
0 Comments
Paid Land Office ৳10.0K

জমির খারিজ

আমার বাবা জমির ১৫ শতাংশ জমির খারিজ করতে গিয়ে ১০,০০০ টাকা চেয়ে বসেন, এবং এ টাকা ছাড়া খারিজ সম্ভব জানিয়ে দিলে ঐ টাকা দিতে হয়। টাকা দেওয়া হয়ে গেলেও এখনো কাজটি সম্পন্ন হয়নি অর্থাৎ জমির খারিজ সম্পন্ন হয়নি।এখন উনারা আরো টাকা দাবি করছে কাজটি সম্পন্ন করার জন্য। উল্লেখ্য যে,এই কাজ ভূমি অফিসে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজটির জন্য যেতে হয়েছে ভূমি অফিসের একজন স্টাফের বাসায় এবং সেখানেই টাকা দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী, Rangpur 25 August 2026 5 views RN6B9FUT
0 Comments
Only demanded Other public office ৳10.0K

চাকরি স্থায়ীকরন

চাকরী স্থায়ীকরনের জন্য বিভাগীয় কমিশনার অফিসে আবেদন করেছি। সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও বলে অমুক কাগজটা নিয়ে দেখা কইরেন। দেখা করলে প্রথমে ২০০০০টাকা চায় পরে ১০০০০টাকায় গাইগুই করে রাজী হয়েছে। বলেছি মাসের শেষের দিকে হাতে টাকা পয়সা নেই। বেতন পেলে দিয়ে দিবো। কাকেও কাকের মাংস খায়না। কিন্তু এই সরকারি অফিসগুলো এমন এক জায়গা যেখানে জনগনের পকেট কাটার পাশাপাশি অধস্তন অফিসের কর্মচারীদেরও রেহাই দেয়না।

রাজশাহী, Rajshahi 25 August 2026 6 views RJD4A79H
0 Comments
Paid Traffic Police ৳6.0K

কোন কারন ছাড়াই

আমি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে আসছিলাম ময়মনসিংহের দিকে। পথিমধ্যে রাজেন্দ্রপুর এ আমার বাইক আটকায় পুলিশ। আমার ড্রাইভিং লাইসেন্স বাইকের কাগজপত্র সব ছিল কোন কথাবার্তার আগেই পুলিশ বাইকের চাবি নিয়ে নেয়। পরে কোন ইস্যু না পাওয়ার পর যখন আমি চাবি ফেরত চাই তখন তারা তা দিতে অস্বীকার করে এবং ১০ হাজার টাকা চায়। উল্লেখ্য আমার বাইকটা কিছুটা দামি সেজন্য হয়তো টাকা বেশি চেয়েছে। পরবর্তীতে আমি কিছুটা কথা কাটাকাটি করে ৬০০০ এ সমঝোতা করি। এর আগ পর্যন্ত চাবি ওই পুলিশের কাছে ছিল না বরং সে অন্য একজন পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয় যা আমি দেখতে পাইনি।

গাজীপুরগাজীপুর, Dhaka 25 August 2026 5 views DK7396P5
0 Comments