All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Traffic Police

কোন কারন ছাড়াই

আমি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে আসছিলাম ময়মনসিংহের দিকে। পথিমধ্যে রাজেন্দ্রপুর এ আমার বাইক আটকায় পুলিশ। আমার ড্রাইভিং লাইসেন্স বাইকের কাগজপত্র সব ছিল কোন কথাবার্তার আগেই পুলিশ বাইকের চাবি নিয়ে নেয়। পরে কোন ইস্যু না পাওয়ার পর যখন আমি চাবি ফেরত চাই তখন তারা তা দিতে অস্বীকার করে এবং ১০ হাজার টাকা চায়। উল্লেখ্য আমার বাইকটা কিছুটা দামি সেজন্য হয়তো টাকা বেশি চেয়েছে। পরবর্তীতে আমি কিছুটা কথা কাটাকাটি করে ৬০০০ এ সমঝোতা করি। এর আগ পর্যন্ত চাবি ওই পুলিশের কাছে ছিল না বরং সে অন্য একজন পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয় যা আমি দেখতে পাইনি।

Paid
গাজীপুরগাজীপুর ৳6.0K
25 August 2026 5 DK7396P5
0 Comments
Tax Office

করের সার্টিফিকেট প্রদান

এটার কোনো সরকারি ফি আছে কি না তা জানানেই তবে বাধ্যতা মূলক দিতেই হবে। আর অনলাইনে টেক্স রিটার্ন করলে কোনো কাগজ চাইলে অনিহা প্রকাশ ও পিয়ন দ্বারা লাঞ্ছিত ফ্রি। আর এখানে উনাদের কাছে সবর্চ্চো মুর্খ ছাড়া কেউ কর অফিসে পা রাখে না। আপনার শিক্ষা এখানে শুন্য টাকা এখানে শিক্ষক।

Paid
নেত্রকোনা ৳2.0K
25 August 2026 6 MY8NEHMA
0 Comments
Other public office

চুরি ছিনতাই মাদককারবারি

আমি চট্টগ্রাম আগ্রাবাদ মোগলটুলি বাজারের কাছাকাছি এলাকায় থাকি, মোগলটুলি এরিয়াতে মাদক ও ইয়াবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি চুরি ছিনতাই হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমি আমার থেকে প্রায় ৩০০০০ টাকা নিয়ে পেলছে মোগলটুলি বাজারের পাশে রিকাশার গ্যারেজে আড্ডা দেওয়া চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যাবসায়ী জীবন বিজয় লাড্ডু সাদ্দাম বাদল সহ আরো কিছু লোক। সমাজের উঠতি বয়সী তরুণদের জীবন হুমকির মুখে

Paid
চট্টগ্রাম, আগ্রাবাদ মোগলটুলি বাজার ৳30.0K
25 August 2026 5 CTZW3MTY
0 Comments
Other public office

পল্লী বিদ্যুৎ

আমার একটি সংযোগে লোড বৃদ্ধির জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলি। তখন তারা নানা রকম অযুহাত, আবেদন, কাগজ পত্র, ইত্যাদি বিষয় নিয়ে কথা পেচাতে থাকে। এরপর বলে আবেদন করেন দেখতেছি। ১মাস ঘুরেছি কাজ হয়নি। অফিসের বাইরে একজন লোক বলে ভাই দালাল ধরেন কাজ হয়ে যাবে। এরপর দলাল ধরি, টাকা দেই, কাজ হয়ে গেছে।

Paid
যশোর ৳3.5K
25 August 2026 4 KHXXADBR
0 Comments
BRTA

Driving License

আমাকে বলা হয়েছিল, ভাই, আপনি যদি দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স না করেন, তাহলে আগামী পাঁচ বছর ঘুরেও হয়তো লাইসেন্স করতে পারবেন না। তাই অযথা সময় নষ্ট না করে আমাদের মাধ্যমে করিয়ে নিলে আপনার জন্য প্রক্রিয়াটা সহজ হবে।

Paid
BRTA Narayanganj Circle Office ৳10.0K
25 August 2026 4 DKRBHGK8
0 Comments
Public Hospital

সেবা

বাবা প্রচন্ড অসুস্থ ছিল, কিছুক্ষণ পর পর খিঁচুনি দিচ্ছিল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগরী নিয়ে গেলে সেখানে ভর্তি হতে ও bed এ নিতে বলে, সেখানে ওয়ার্ড এ নিয়ে গেলে, বেড বরাদ্দের জন্য ৩০০ টাকা চায়, তখন আমার কাছে টাকা ছিল না কিন্তু আমি কি করবো বলে যে ভাইয়া আমায় পরে টাকাটা দিচ্ছি আপাতত একটা বেড দেন, প্রায় ৩০ মতো বেড তখন ফাঁকায় ছিল। এটা সম্ভবত ছিল ফেব্রুয়ারির ১০ তারিখ। তখন উনি বলে যে আচ্ছা দিচ্ছি, কিন্তু ২-৩ ঘণ্টা চলে গেলেও উনি বেড দেয় না। তখন নির্বাচনের আগে কোন মতো বিকাশে তাকে টাকা পরিশোধ করার পর তিনি বাবাকে বেডে দেন। আমি চাইলে উনার বিকাশ নাম্বার দিতে পারব। শুধু এই হসপিটাল না সরোয়ারদী হসপিটালেও এবং ঢাকা মেডিকেল হসপিটালেও একই রকম দেখেছি।

Paid
ঢাকা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ৳300
25 August 2026 5 DK8662J8
0 Comments
Other public office

আদালত থেকে সনদ এবং দলিল উত্তোলন।

টাঙ্গাইল যুগ্ম জেলা জজ আদালত (৪র্থ অর্থ ঋণ আদালত) এ আমি ঢাকার একটি সরকারি ব্যাংকের প্রতিনিধি হয়ে যাই। আদালত থেকে সনদ, দলিল ও অন্যান্য কাগজ উত্তোলন করার সময় বিচারকের সেরেস্তাদার — অথবা — (নাম টা সঠিক মনে করতে পারছি না) অতিরিক্ত টাকা দাবি করলে পরিশোধ করতে বাধ্য হই। তারিখ: ২৩/০৮/২০২৬।

Paid
টাঙ্গাইল ৳2.5K
25 August 2026 5 DKJY7CLU
0 Comments
Land Office

জমি নামজারি

আমি ৪ শতাংশ জমি নামজারি করতে ভূমি অফিসে যাই, কিন্তু আমার কাছ থেকে ১৫০০০ টাকা চাওয়া হয়, যেখানে আমি জানতে পারি সরকারি ফি ১২০০ টাকা। আমার জমি বিক্রি করার জন্য নামজারি করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল, যার কারণে আমি এই টাকা দিতে বাধ্য হই।

Paid
গোপালপুর, টাঙ্গাইল ৳15.0K
25 August 2026 4 DKVVLFFC
0 Comments
Other public office

গর্ভবতী ভাতা

এই ইউনিয়ন পরিষদের সচিব সাহেব গর্ভবতী ভাতার জন্য পাঁচ হাজার টাকা করে নিয়ে থাকেন। সবকিছু ঠিকঠাক থাকার পরও তাদেরকেই টাকা দিতে হয়। এই পরিমাণ অর্থ সকলের কাছে দাবী করা হয়। টাকা পরিশোধ না করলে গর্ভবতী ভাতা দেওয়া হয় না। শুধু গর্ভবতী ভাতা নয় সব ধরনের ভাতার জন্যই তাদেরকে টাকা দিতে হয়। এমনকি ইউনিয়ন পরিষদের কোন ধরনের সেবা নিতে গেলেও তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। দীর্ঘদিন ধরেই এই কার্যকলাপ চলমান।

Paid
ইউনিয়ন : চরযশরদী, থানা : নগরকান্দা, জেলা: ফরিদপুর ৳5.0K
25 August 2026 7 DK6ZQFC9
0 Comments
Traffic Police

স্মার্ট কার্ড

গাড়ির স্মার্ট কার্ডের ডেলিভারি স্লিপের মেয়াদ চলে যাওয়াই ৫০০ টাকা ঘুষ। স্মার্ট কার্ড বিআরটিএ অফিসে আসলে ম্যাস্রজ আসার কথা। কোন ম্যাসেজ আসছিলোনা। সামান্য স্লিপের মেয়াদ চলে যাওয়াই কেস দিতে চাইছিলো। পরে পাশে ডেকে নিয়ে ১০০০ দাবি করলে ৫০০ দেওয়া লাগে। বাংলাদেশের হাইওয়েতে পুলিশ মানেই ধান্দাবাজ

Paid
ঝিনাইদহ ৳500
25 August 2026 3 KHE5S99Q
0 Comments
Tax Office

আয়কর

প্রবাসী আয় শতভাগ সুদ মুক্ত। বাড়ি নির্মাণ বিনিয়োগ কম দেখানো হয়েছে দাবি করে পরোক্ষভাবে ৫ লাখ টাকার ইঙ্গিত দেয়া হয়ে দুই দফায় মোট ৯০ হাজার টাকা ঘুষ প্রদান করা হয়।

Paid
ঢাকা ৳500.0K
25 August 2026 4 DK9GDAAH
0 Comments
Accounts Office

পরিবার পরিকল্পনা বিভাগ

পেনশনের ঘুস দাবী করেন ৫০,০০০/- আমি পরিশোধ করি ৩০,০০০/-। আমার পেনশনের চেক ৫ দিন অফিস আটকিয়ে রাখেন পরিশোধ কম করায় আমার ঈদুল ফিতরের বোনাস এখন পর্যন্ত দেন নাই।

Paid
দিনাজপুর ৳50.0K
25 August 2026 9 RNQBV8AC
0 Comments
Customs Office

প্রতিটা ইউপি করতে ৫০০০ টাকা প্রদান করতে হয়

ইউপি যদিও এখন অনলাইনে করা হয় তারপরও টাকা না দেওয়া পর্যন্ত এটা এপ্রুভ করা হয় না। এটা আমরা না দিয়েও পারছিনা আবার কাউকে বলতেও পারছি না। আগে বিকাশে টাকা নিতো এখন সরাসরি টাকা দিতে হয়। এর থেকে কি পরিত্রাণের কোন উপায় নাই। আমরা কি আসলে থেকে বের হতে পারব না।

Paid
Dhaka ৳5.0K
25 August 2026 6 DKKJ6MR6
0 Comments
Land Office

নামজারি বা মিউটেশন

সরকারি ফি ১১৭০, নায়েবকে ৬০০০ টাকা না দিলে ভুল রিপোর্ট দিবে। টাকা দেই নাই করেছেও তাই। এখন বনে বনে ঘুরি। এখনো হয়নি কাজটি।

Refused
ঘারিন্দা ইউনিয়ন ভূমি অফিস, টাংগাইল সদর ৳6.0K
25 August 2026 4 DK5S57VH
0 Comments
Other public office

চাকরির জন্যে

দেশের একটি নামিদামি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য (গ্রেড-১৩) চাকরির জন্যে উপরোক্ত অর্থ দাবী করা হয়েছিলো। যিনি চেয়েছিলো তিনি নিজেও একটি নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত।

Refused
খুলনা ৳2.00M
25 August 2026 7 KH2JLVCS
0 Comments