All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
BRTA

দশ বছর মেয়াদ শেষ হবার পর নতুন করে ব্যাঙ্কে টাকা দেবার পর বিআরটিএ কাগজ জমা নেয়না ৩০০ টাকা ঘুষ ছাড়া

আমার গাড়ির দশ বছর মেয়াদি রেজিষ্ট্রেশন করা ছিল সেটা শেষ হলে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ট্যাক্স টোকেন সংগ্রহ করার জন্য বিআরটিএ চাপাই নবাব গঞ্জ যায় তারা গাড়ি পরিদর্শন করবে না অন্যদিন আসতে বলে তারপর ৩০০ টাকা সহ কাগজ জমা দিতে বলে।

Paid
Chapinawabganj ৳300
25 August 2026 6 RJVBVUC7
0 Comments
Education Office

মেডিক্যাল ছুটির বিল

ডামুড্যা শিক্ষা অফিসের কেরানি, বিলে অর্ধেক টাকা দাবি করে। বলে টাকা না দিলে বিল পাশ হবে না। বিল পাশ করাইতে চাইলে তার টাকা দিতে হবেই। শিক্ষা অফিসার নিরব ভূমিকায় ছিলো। আমার বিলের জন্য যেই পরিমাণ হয়রানি করা হয়েছে তা কল্পনা করা যায় না। এক বছর সময় লাগছে, বিল পাশ করাতে। তাও হইতো না, যদি না আমি জেলা শিক্ষা অফিসারের দ্বারস্থ না হইতাম। আমি জীবন টাকে তেজপাতায় পরিনত করেছিলো এক ঘুষখোর।

Refused
ডামুড্যা, শরীয়তপুর ৳18.0K
25 August 2026 4 DKWGGVXM
0 Comments
Land Office

নামজারী খতিয়ান সৃজন

পুরাতন দলিল আর জমির পরিমাণ বেশি ছিল প্রায় ১৫ শতাংশ। ওয়ারিশ মূলে নামজারি। এতেই চরম মূল্য বাকলিয়া সার্কেল ভুমি অফিস ও আগ্রাবাদ সার্কেল ভূমি অফিস, মহানগর, চট্টগ্রাম।

Refused
শহর ৳1.00M
25 August 2026 4 CTAMRFMH
0 Comments
City Corporation

সন্তানের জন্ম নিবন্ধনে ইংরেজী নাম আছে বাংলানাম সংযুক্ত করতে

সন্তানের জন্ম নিবন্ধনে ইংরেজী নাম আছে বাংলানাম সংযুক্ত করতে গিয়ে ২০০০/- উপরি দিতে হয়েছে। অন্যথায় সন্তানের ভর্তী রেজিস্ট্রেশন করা যাচ্ছে না।

Paid
ঢাকা ৳2.2K
25 August 2026 7 DKFJN9BX
0 Comments
Other public office

চাকরি পরিক্ষা

নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ প্রকৃয়া রর্তমানে চলমান, পদের নাম ডাটাএন্ট্রি অপারেটর, লিখিত পরিক্ষায় ডিভাইসের ব্যবহার, যারা কন্টাক্ট করেছে তাদের কাছে পাশ সাপ্লাই, করেছে একটি সিন্ডিকেট, যার অভিযোগ দেওয়ার পরও কোন পদক্ষেপ নেয়নি, অভিযোগগুলো যাচাই বাছাই ও করেনি

Only demanded
নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ৳50.00M
25 August 2026 9 DK52LWUR
0 Comments
Traffic Police

রেকার বিলের নামে চুরি

আমার ৬ চাকার একটি ট্রাক আছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা। ঝিনাইদহ থেকে সিলেট যাবার পথে রানিং রাস্তায় হঠাৎ গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক কষ্টে গাড়ি রাস্তার সাইডে পার্কিং করলেও ভিআইপি কোন একজন উক্ত রাস্তা দিয়ে আসার কথা বলে গোয়াইনঘাট থানার CSI — নামের একজন অফিসার ড্রাইভারকে অনেক বকাবকি করে এবং দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে বলে,ড্রাইভার তাকে কোনভাবেই বোঝাতে পারেনা,ইঞ্জিন বিকল হলে ধাক্কা দিয়ে লোড গাড়ি সড়ানো অসম্ভব। এরপর পুলিশ অফিসার কোনরুপ সাহায্য না করে থানা থেকে একটা গাড়ি নিয়ে এসে গাড়ির সাথে দড়ি বেধে থানার পাশে একটা স্থানে নিয়ে যান,এরপর ১০ হাজার টাকা দাবি করেন। অনেক রিকোয়েস্ট করেছিলাম,১০০ টাকাও কম রাখেন নাই। রেকার বিল দেখিয়ে ১০ হাজার টাকায় নেন,কোন রশিদ দিতেও রাজি না হলে ৭হাজারের একটা কাগজ দেন

Paid
গোয়াইনঘাট,সিলেট ৳10.0K
25 August 2026 5 SYWMN932
0 Comments
Sub-Registry Office

জমি রেজিস্ট্রি

হেবা দলিল, সরকারি চালান করার পরে আর কোনো টাকা লাগে না। দলিল লেখক বলল লাখপতি ৪০০ টাকা করে পরিশোধ করতে হবে। পরে আমি অফিসে কথা বললে বলে হ্যাঁ দিতে হবে। আমার দলিল মূল্য অনুসারে ৭০০০ টাকা আসলে পরো উনার সাথে তিন হাজার টাকায় রফাদফা করি।

Paid
উপজেলা ৳7.0K
25 August 2026 6 DKBVJSH7
0 Comments
Other public office

For police verification certificate

চিরিরবন্দর থানার SB-এর — নামের একজন ব্যক্তির কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ২,০০০ (দুই হাজার) টাকা প্রদান করেছি। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি এখন পর্যন্ত আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করেননি।

Paid
Chirirbandor, Dinajpur ৳2.0K
25 August 2026 8 RNXGYJEG
0 Comments
City Corporation

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন ২ লাইসেন্স সুপারভাইজার anonymous

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য যোগাযোগ করছিলাম, বলছে সরকারি ফি এর থেকে ৩৫০০ বেসি লাগবে

Paid
ঢাকা ৳3.5K
25 August 2026 6 DK23UJZ6
0 Comments
BRTA

নতুন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘুষ প্রদান

প্রথমদিন সব কাগজপত্র নিয়ে গিয়েছিলাম যা যা BRTA থেকে চাওয়া হয়েছিলো এরপরেও উচ্চমান সহকারী — এটা ঠিক নেই ওটা ঠিক নেই বলে বার বার কাগজ জমা নিতে আপত্তী যানায় পরবর্তী দিন — নামের আরেক অফিস সহকারীর মাধ্যমে ২০০০ টাকা ঘুষ প্রদান করে কাগজপত্র জমা দেওয়া হয় ।

Paid
নাটোর ৳2.0K
25 August 2026 4 RJ28WEFS
0 Comments
Other public office

কৃষকদের নাম দিয়ে টাকা আত্মসাৎ

উপজেলা কৃষি অফিসারগণ বিভিন্ন কৃষকদের নামে সাদা কাগজে কাঁচা ভাউচার দেখিয়ে কৃষকদের স্বাক্ষর নকল বা ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা আত্মসাৎ করে ফেলে। বিভিন্ন প্রকল্পের টাকা হতে এভাবে টাকা আত্মসাৎ করছে।

Only demanded
চট্টগ্রাম ৳27.0K
25 August 2026 4 CTDXNV8K
0 Comments
Land Office

নাম খারিজ

নাম খারিজ। নাম খারিজ/রেকর্ড সংশোধন মামলায় রায় পাওয়ার পরও সব কাগজ ঠিক থাকলেও জমির পরিমাণ অনুযায়ী ঘুষ চাওয়া হয়। ঘুষ না দিলে বিভিন্ন কারণ দেখিয়ে নাম খারিজ বাতিল/দেরি করানো হয়। মাসের মাস ঘুরেও কাজ হয় না।

Refused
কুড়িগ্রাম সদর ৳50.0K
25 August 2026 4 RN49DFRT
0 Comments
Passport Office

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে চা নাস্তা খাওয়া টাকা চেয়েছে ৫০০ টাকা দিলাম। এস আই রীতিমতো অফিস খুলে বসেছিলো ফোন করে অফিসে ডাকত প্রত্যেক এর কাছ থেকে ৫০০-১০০০-২০০০ যেভাবে যা পারত নিত

Refused
Faridpur ৳500
25 August 2026 5 DKY658M2
0 Comments
BRTA

লাইসেন্স এর জন্য আবেদন

লাইসেন্স পেতে হলে বিআরটিএ তে কমপক্ষে ১৪ হাজার টাকা দেওয়া লাগে। আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছে সবাইকেই ১৫ হাজার বা তার অধিক টাকা ঘুষ দিতে হয়েছে। নয়ত ফেইল

Paid
চট্টগ্রাম বিআরটিএ ৳15.0K
25 August 2026 4 CTWTXHVV
0 Comments