All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Tax Office ৳2.0K

করের সার্টিফিকেট প্রদান

এটার কোনো সরকারি ফি আছে কি না তা জানানেই তবে বাধ্যতা মূলক দিতেই হবে। আর অনলাইনে টেক্স রিটার্ন করলে কোনো কাগজ চাইলে অনিহা প্রকাশ ও পিয়ন দ্বারা লাঞ্ছিত ফ্রি। আর এখানে উনাদের কাছে সবর্চ্চো মুর্খ ছাড়া কেউ কর অফিসে পা রাখে না। আপনার শিক্ষা এখানে শুন্য টাকা এখানে শিক্ষক।

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 4 views MY8NEHMA
0 Comments
Paid Other public office ৳500

সরকারি সার বেশী দামে বিক্রি।

কৃষকের জন্য বরাদ্দকৃত সার, আমরা কৃষকরা কখনোই সরকারি দামে পাই না। সবসময় বেশী দামে কিনতে হয়। বিভাগীয় কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা, উপজেলা কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা এভাবে ঘুষ নেয়ার কারণে তারা সার ব্যবসায়ীদের কিছু বলেন না। ১০০০ টাকার ডিএপি এবং এমওপি সার কিনতে ১৫০০ টাকা ঘেকে ১৮০০ টাকা লাগে। দেখার কেউ নেই। আল্লাহ আমাদের বাচান।

রাজশাহী, Rajshahi 25 August 2026 6 views RJ8S5QDY
0 Comments
Only demanded Land Office ৳10.0K

ডিসিআর নবায়ন

আমি রামপাল ভূমি অফিসে আ মার কেস নং ১৫৬আর(৭২-৭৩) নবায়নের জন্য গেলে কর্মকর্তা আমার কেস টিকে কৃষি শ্রেণির বদলে বাণিজ্যিক শ্রেণীতে ফেলবে এমন কথা জানায়।তাদের চাহিদা মতো টাকা দিলে আমি কৃষি শ্রেণিতে নবায়ন করতে পারবো।যেখানে ইতিপূর্বে প্রায় ৫০ বছর আমি নিয়ম অনুযায়ী কৃষি শ্রেণিতে ডিসিআর নবায়ন করে আসছি।

উপজেলা রামপাল, Khulna 25 August 2026 7 views KHC8CZHJ
0 Comments
Only demanded Land Office ৳50.0K

জমিজমা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন

এসি ল্যান্ড আগ্রাবাদ এর আদেশ তামিল সংক্রান্ত বিষয়ে ৩ বছরের ও বেশি সময় হলেও খরচের টাকা (ঘুষের অর্থ) না দেওয়ায় এখনো পর্যন্ত আদেশ তামিল করে নাই। দক্ষিন পাহাড়তলী ভুমি অফিসের কর্মকর্তা —। হাসি মুখে বলে করে দিবো, টাকা ছাড়া ফাইল নড়ে।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 4 views CT4VMSYW
0 Comments
Refused Land Office ৳100.0K

নামজারি

দক্ষিন রাংগুনিয়ার,পদুয়া ইউনিয়ন ভুমি অফিসে,দুই তহসিলদার, যাদের কলম টাকা ছাড়া চলেনা, আমার থেকে নামজারি প্রস্তাব পাঠানোর কথা বলে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করছে প্রথমে,যা আমি করতে বাধ্য হয়ছি,পরে আমার কাজ হচ্ছেনা বলে আবার এক লক্ষ টাকা দাবি করছে যা আমি দিতে অস্বীকার করছি,এখনো পর্যন্ত আমার কাজটি হয়নি।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 6 views CTSU974U
0 Comments
Paid Other public office ৳20.0K

থানা সাধারণ ডাইরি

ওসি এবং এসআই দুইজন মিলেই আমাদের সাধারণ ডায়রির বিপরীতে টাকা দাবি করে। আবার পরে এটাও জানতে পারি যে অপর পক্ষের কাছ থেকেও তারা ভালো অংকের টাকা খেয়েছে। এবং তারা খুবই আনন্দিত হয় যখন কোন কেস তাদের কাছে আসে কারণ টাকা একদিক থেকে না দুই দিক থেকে আসে। এটা জুলাই মাসের ঘটনা নতুন ওসিক পরিবর্তনের পর।

মাহিগঞ্জ সাতমাথা,রংপুর, Rangpur 25 August 2026 3 views RNE6FY46
0 Comments
Paid City Corporation ৳3.0K

Family Certificate (Child foreign education)

বাচ্চাকে বিদেশে লেখাপড়া করার জন্য ফ্যামিলি সনদ দরকার হয়। যেটা ফ্রীতে দেওয়ার কথা। ৫০০০ টাকা দাবি করেছিলো। অবশেষে ৩০০০ টাকা দিয়ে সনদ নিতে বাধ্য হই।

Mohammadpur, Dhaka, Dhaka 25 August 2026 5 views DKQAV9R8
0 Comments
Refused BRTA ৳20.0K

নতুন ড্রাইভিং লাইসেন্স করা।

বিএসপি তে থাকা নির্ধারিত ফি এর বাইরে সংশ্লিষ্ট কর্মচারী এই অতিরিক্ত অর্থ দাবি করেন। যা আমি পরিশোধ করতে অস্বীকৃতি প্রকাশ করে চলে আসি।

মিরপুর-১৩, Dhaka 25 August 2026 8 views DKKNVRDZ
0 Comments
Paid Other public office ৳140.0K

বিল / সম্মানি প্রদান

আমার নামে বিল/ সম্মানি সরকার বরাদ্দ করেছিল (১০% উৎস কর ব্যাতিত) মোট বিল এর তিন ভাগের দুই ভাগ যুব উন্নয়ন অধিদপ্তরের, ময়মনসিংহ রেখে দেয়। যা প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার উপরে, আমার মতো ছোট ব্যবসায়ীদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়।

ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 6 views MYUSMJA8
0 Comments
Paid Other public office ৳5.0K

প্রবেশন অফিসারের কার্যালয়ে মামলার তদন্ত

সিলেট প্রবেশন অফিসারের কার্যালয়ে একটি মামলার তদন্তের দায়িত্ব গিয়েছিল। উকিল মনে হয় টাকা দেয়ার পরামর্শ দিয়েছিল কি না সঠিক জানা নেই। তবে ওই কর্মকর্তা ৫০০০ টাকা ঘুষ নিয়েছিল রিপোর্ট পক্ষে পাইয়ে দিতে তাও আবার রমজান মাসে! রমজান মাসেও ঘুষের টাকা গ্রহণ করেছিল ওই অফিসার। রুমের ভিতরে কম্পিউটার এবং টাইপিংয়ের ছোট একটা জায়গা আছে। ওখানে পর্দার অপরপাশে যেয়ে অফিসারটি ঘুষের টাকা নিয়েছিল।

সিলেট, Sylhet 25 August 2026 4 views SYTSFEP5
0 Comments
Paid Passport Office ৳1.7K

পাসপোর্ট করতে

আমি পাসপোর্ট করতে গিয়েছি কুমিল্লা পাসপোর্ট অফিসে, আমার সকল তথ্য সঠিক থাকা সত্বেও আমার বাড়ির নাম লিখিনি কেন ও আমি যে বেকার সে মর্মে আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পত্যায়ন পত্র লাগবে বলে তারা আমাকে প্রথম দিন প্নত্যাখ্যান করে। ২ দিন পরে তাদের ১৭০০ টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়েছে।

কুমিল্লা, Chattogram 25 August 2026 6 views CT8GKHVC
0 Comments
Paid Other public office ৳5.0K

ব্যাবসার জন্য বিকাশ এজেন্ট নতুন নামাবো

বাংলাদেশে যে কোন অঞ্চলের ব্যাবসায়ী যদি তার দোকানের জন্য নতুন এজেন্ট সিম নেওয়ার জন্য সবকিছু কাগজপত্র সঠিক দেওয়ার পর ও লাইন ম্যান (DSO) কে ঘুষ দিতে হয়। এই ঘুষ সবগুলো লাইন ম্যান (DSO) খায় না, এগুলো হাউজের সবাই একসাথে খায়। যেমন আগস্ট মাসে ৫০ জন নতুন এজেন্ট আসছে উপজেলায়। ৫০×৫০০ = ২,৫০,০০০/- টাকা হাউজের সবাই মিলে ভাগবাটোয়ারা করে খাবে। এই টাকা লাইন ম্যান (DSO), সুপারভাইজার, ম্যানেজার, TM/AM/GM পর্যন্ত যায়। কিন্তু দোষ পড়ে লাইন ম্যান (DSO) উপর।

লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা, Chattogram 25 August 2026 5 views CTTQ8X2K
0 Comments