All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid BRTA ৳12.0K

ড্রাইভিং লানার এর এক্সাম এ

প্রতি টা ড্রাইভিং এক্সাম এ ১০০০০-১২০০০ টাকা লেনদেন হয় যদি টাকা না দেই তাহলে এক্সাম এ ফেইল দেখায় এক্সাম এর দিন অফিস এর সামনেই দেখা যায় ওপেন এগুলো

নীলফামারী, Rangpur 25 August 2026 4 views RNLRMQ5B
0 Comments
Paid Passport Office ৳1.5K

তখন পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো, পুলিশ ১৫০০ টাকা ঘুষ নিয়ে ছিলো

তখন পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো, পুলিশ ১৫০০ টাকা ঘুষ নিয়ে ছিলো। মজার ব্যাপার হলো, ১মে ১০০০ দেয় ১০০০ দেয়ার পর বাসায় আসার ভাড়া না থাকায় পুলিশ ভাড়ার টাকা দিয়ে দেয় তারপর বিকাশে বাকি টাকা পরিশোধ করি

গাজীপুর, Dhaka 25 August 2026 4 views DKP5RRM5
0 Comments
Refused Accounts Office ৳5.0K

পারিবারিক পেনশনের জন্য

আবেদন দীর্ঘদিন ধরে প্রসেস না করে ফেলে রাখছিল। আমি যখন সরাসরি অফিসারের সাথে দেখা করি উনি সাইন করে দেন। ফাইলের জন্য যখন যাই অফিস সহকারি টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বকেয়া বিল আটকে দে। এখন তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত বকেয়া পাই নাই।

বাঁশখালী, Chattogram 25 August 2026 4 views CTLMCF2Y
0 Comments
Paid BRTA ৳6.0K

বাইক রেজিষ্ট্রেশন

দুই বছর এর জন্য বাইক রেজিষ্ট্রেশন সরকার নির্ধারিত খরচ প্রায় ১২০০০ টাকা। আমার কাছে মিরপুর বি আর টি এ নিয়েছে ১৮০০০ টাকা। এই বারতি টাকা ছাড়া কোন ভাবেই রেজিষ্ট্রেশন সম্ভব না। প্রচুর হয়রানি হতে হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 4 views DKFANJGP
0 Comments
Paid BRTA ৳1.0K

ট্যাক্স টোকেন নবায়ন

গাড়ির ট্যাক্সটোকেন এর মেয়াদ ১০বছর পার হওয়ায় ব্যাংকে টাকা জমা করে সেই স্লিপ নিয়ে অফিসে যাই। অফিস শুধু এটি যাচাই করে আমাকে ট্যাক্সটোকেন দেওয়ার কথা। অথচ সেখানে থাকা কর্মচারী এজন্য আমার থেকে ১০০০টাকা চায়। আমি বাধ্য হয়ে দিয়ে দেই।

কুড়িগ্রাম, Rangpur 25 August 2026 4 views RNQ964HQ
0 Comments
Paid Land Office ৳10.0K

খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান

কর্মচারী আমাকে একটা তালিকা ধরিয়ে দিয়ে বললো আমার মোট জমির খাজনা ৫০০০০ টাকা তাদেরকে ১৫০০০ টাকা দিলে সেই কাজটা হয়ে যাবে, শেষমেশ ১০০০০ টাকায় কাজটা করে দেয়।

বুল্লা ইউনিয়ন ভূমি অফিস, লাখাই, হবিগঞ্জ।, Sylhet 25 August 2026 4 views SY35ZS9W
0 Comments
Paid Land Office ৳17.0K

ভূমি নামজারি

পিতা মাতার রেখে যাওয়া ০.০৭৩৩৩০ একর জমি নামজারি করতে গিয়ে, ভেন্ডর মারফত , গাজীপুর জেলা ভূমি অফিসের সাব রেজিস্টার, কানুন গো সহ বিভিন্ন টেবিলে সব মিলিয়ে প্রায় ১৮০০০ টাকা দেওয়া হয়েছে। যেখানে রেজিস্টার করতে ১২০০ টাকার বেশি খরচ কথা ছিল না। এমন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের বেতন , বোনাস সব কিছু জনগণের টাকায় হওয়ার পর ও তাদের ঘুষ দুর্নীতি কমে না। কারণ তারা উক্ত পজিশনে এসেছেই ঘুষ দিয়ে। সেই টাকা তারা দুর্নীতি করেই উঠিয়ে ফেলে। বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতির আখড়া হলো ভূমি অফিস গুলো। এগুলার কোনো বিচার ইহকালে হবেনা। কারণ কাজ গুলোর জন্যে যাদের রাখা হয়েছে, তাদের দিয়ে দ্রুত কাজ করিয়ে নিয়েই আমরা ঘুষ দেই। আর এই কাজ গুলো বহির্বিশ্বে অনলাইনে হয়ে যায়। ঘুষবিহীন ভাবে।

গাজীপুর, Dhaka 25 August 2026 4 views DKBDQBL9
0 Comments
Paid Other public office ৳10.0K

হাইকোর্ট এ রীট মামলায় শুনানির সিরিয়াল নিশ্চিত করার জন্য

রীট মামলাটি কোন ভাবেও শুনানির সিরিয়ালে আসছিলো না। সংশ্লিষ্ট অফিসার কে অনুরোধ করলে ১৫ হাজার টাকা দাবী করে। পরবর্তীতে মহুরির মাধ্যমে ১০ হাজারে রফা দফা হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 7 views DK8PAEK3
0 Comments