All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Land Office ৳95.0K

বন্টন নামা দলিল

বাবার সূত্রে পাওয়া জমি, 2 টি বন্টন নামা দলিল করার প্রথমেই চুক্তি করি নেই, ১ টি দলিল ২৪ হাজার টাকা ওপর টি ৬০ হাজার টাকা. আমার বোন তার প্রাপ্য জমি বন্টন এর পূর্বেই বিক্রি করে যা বন্টন নামা দলিল এ তার বিক্রয় কৃত জমি শূন্য বা না দাবি লেখা হয়. (যদিও এইটা দলিল লেখকদের পরামর্শেই করি) কিন্তু ফাইল অফিসারের টেবিলে পৌঁছানোর আগেই জমি রেজিস্ট্রেশন কর্মকর্তা না দাবি লেখার কারণে ভুল ধরে. পরবর্তীতে 2 টি দলিল পার করতে চুক্তি টাকা ছাড়াও ৯৫০০০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হয়. যা আমাদের মতো প্রবাসীদের পক্ষে মেনে নেয়া অত্যন্ত কষ্টের😒. কিন্তু দেখার কেউ নেই এক আল্লাহ ছাড়া.

গাবতলি থানা, বগুড়া., Rajshahi 25 August 2026 7 views RJSRQ92H
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসার বলে আপনার স্থায়ী ঠিকানা ঢাকায় না তাই এখানে পাসপোর্ট করা যাবেনা। বর্তমান ঠিকানার নাগরিক সনদ আনেন, না হলে পাসপোর্ট হবেনা। পরে এক আনসার সদস্য বলে ১৫০০ টাকা দেন করে দিবো। পরে ১৫০০ টাকা ঘুষ দিলে পাসপোর্ট হয়ে যায়।

মোহাম্মদপুর, ঢাকা, Dhaka 25 August 2026 4 views DKXKDQDT
0 Comments
Only demanded Land Office ৳6.0K

নামজারি

প্রতিটি নামজারি মামলার জন্য এসিল্যান্ড ২০০০ টাকা করে নিতেছে আর বাকিটাকা বিভিন্ন ভাবে নিচ্ছে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে কেস আটকানো হয়। এমনকি কেস নথি ছাড়াই শুধু কেস নম্বর দিয়ে নামজারি হচ্চে।

লালমনিরহাট সদর, Rangpur 25 August 2026 4 views RN73PMUP
0 Comments
Paid City Corporation ৳5.0K

মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট

আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যু সনদ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ফার্মগেট অফিসে গেলে সিটি করপরেশনের ওয়ার্ড সচিব আমাকে ডিসি অফিস থেকে সই করিয়ে আনতে বলেন। এটি তাঁদের দায়িত্ব উল্লেখ করায় তিনি সনদ প্রদানের বিনিময়ে ৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। এতে অসম্মতি জানালে তিনি নিজেই ডিসি অফিসে গিয়ে সই নেওয়ার কথা বলে আমাকে হয়রানির হুমকি দেন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ৫,০০০ টাকা ঘুষ দিয়েই বাবার মৃত্যু সনদ সংগ্রহ করতে হয়।

Dhaka, Dhaka 25 August 2026 4 views DK59L7N5
0 Comments
Refused Other public office ৳300.0K

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা

পূর্ব রাজাবাজার কবরস্থান গলিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পানির পাম্প বসানো হয়েছে এবং এখন পর্যন্ত মিটার ছাড়া বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ডিপিডিসির প্রধান প্রকৌশলীকে অবহিত করার পর তিনি প্রথম সংযোগ বিচ্ছিন্ন করেন কিন্তু অপরাধীদের কাছ থেকে নগদ টাকা পেয়ে পুনরায় সংযোগ প্রদান করেন। তিনি এখন উল্টো দাবি করছেন সবকিছু বৈধ অথচ এখনও মিটার ছাড়া অবৈধ সংযোগে বিপুল পরিমান বিদ্যুৎ চুরি হচ্ছে।

ঢাকা, Dhaka 25 August 2026 4 views DK2B3AXR
0 Comments
Paid Accounts Office ৳8.7K

পেশাগত দক্ষতাজনিত ইনক্রিমেন্টের বকেয়া বিল উত্তোলন

আমি ২০১৭ সালে সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগাদান করি। ২০২৬ সালে এসে আমাদের জুনিয়র ও সিনিয়র কলিগরা চাকুরির পূর্বে মাস্টার্স ডিগ্রীর জন্য ১/২ টি করে ইনক্রিমেন্ট পায়। সেইটা ২০১৭ থেকে ২০২৬ পর্যন্ত প্রায় ৩ লক্ষ টাকা হয়। কাগজপত্র সব ঠিক। তবুও হিসাবরক্ষণ অফিস আমাদের ১১ জনের থেকে ৩% করে ঘুষ দাবি করে টাকা আটকিয়ে রাখে। পরবর্তীতে বাধ্য হয়ে তাদের দাবিকৃত টাকা দিয়ে আমরা বিল হাতে পাই।

পটিয়া, চট্টগ্রাম, Chattogram 25 August 2026 6 views CTJ9J4UW
0 Comments
Paid Other public office ৳5.0K

১৮ বছরের ২ জন জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পুলিশী হয়রানি মূলক মাদক মামলার ভয় দেখিয়ে ৫ হাজার ঘুষ ন

১৮ বছরের ২ জন জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পুলিশী হয়রানি মূলক মাদক মামলার ভয় দেখিয়ে ৫ হাজার ঘুষ নেয়।

পাবনা, Rajshahi 25 August 2026 5 views RJQM8VWY
0 Comments
Paid Accounts Office ৳500.0K

বিল পাশের জন্য

বাংলাদেশের সকল হিসাবরক্ষণ অফিসে ৫% হারে পরিশোধ করে বিল গ্রহণ করতে হয়। পেনশনের জন্য নির্ধারিত অংকের টাকা পরিশোধ না করলে পেনশন গ্রহণ করা যায় না।

ভালুকা, Mymensingh 25 August 2026 4 views MYRMCSBA
0 Comments