All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Refused Passport Office ৳9.0K

নতুন পাসপোর্ট করতে

অফিসে গেলে নানা রকম কাগজের বাহানায় হয়রানি করা হয় পাশের কম্পিউটার দোকানের মাধ্যমে তারা কাজ করে চুক্তি করতে হয় তাদের সাথে চুক্তি করলে তেমন কোন ডকুমেন্টস লাগেনা।তাদের মাধ্যমে সব লেনদেন করা লাগে এককালীন টাকা পরিশোধ করা লাগে।

খাগড়াছড়ি, Chattogram 25 August 2026 3 views CTJE2P37
0 Comments
Refused Land Office ৳30.0K

খারিজ

বিষয়: আমার ক্রয়কৃত জমি অন্যের নামে খারিজ করে দেওয়া এবং সংশোধনের জন্য টাকা দাবি করার বিষয়ে অভিযোগ আমি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের একজন জমির মালিক। আমি পূর্বের মালিকের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করেছি এবং জমিটির আর.এস. খারিজসহ যাবতীয় খরচ বহন করেছি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আমার জমি খারিজ করার বিষয়টি সম্পূর্ণভাবে জানতেন। কিন্তু পরবর্তীতে আমার জমির বিষয়ে আমাকে না জানিয়ে একই জমি অন্য ব্যক্তির নামে খারিজ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে আমি সংশ্লিষ্ট ব্যক্তিকে বলি, “আপনারা তো আমার জমি খারিজ করে দিয়েছেন এবং আমি আপনাদের কাছ থেকেই জমিটি ক্রয় করেছি। জমির আর.এস. খারিজের খরচও আমি দিয়েছি। তাহলে সবকিছু জানা থাকা সত্ত্বেও আবার অন্যের নামে খারিজ করে দিলেন কেন?” এর উত্তরে আমাকে বলা হয়

নরসিংদী, Dhaka 25 August 2026 3 views DKLYGU66
0 Comments
Paid Other public office ৳95.0K

পোস্টিং বানিজ্য

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের রিজার্ভ অফিসার এসআই (নি:) — তাহার অধিনস্থ হিসেবে ভালো থানায় পদায়ন করে দিবে বলে ৯৫,০০০/- টাকা ঘুস নেয়। সে দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে পুলিশ সদস্যদের নিকট থেকে পোস্টিং বানিজ্য করে আসছে।

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস, Sylhet 25 August 2026 4 views SYZKDTBC
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি

আমার সাড়ে চার শতাংশ জমি নামজারি করতে চাইলে তিনি বলে ৫০ হাজার টাকা দিতে হবে নচেৎ নামজারি সম্ভব নয়। পরে বাধ্য হয়ে ৪০ হাজার টাকায় করাতে রাজি হই। যেখানে সরকারি মাত্র ১১৫০ টাকা।

কাটাবন ভূমি অফিস, ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK9F8D2H
0 Comments
Paid Land Office ৳200

সি এস খতিয়ান

অনলাইনে সিএস খতিয়ান সার্টিফাইড কপির জন্য আবেদন করি,তারা আমাকে ডাকযোগে পৌঁছানোর কথা।পরে আমি সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হই।কয়েকবার তারিখ দেয়।পরে নির্দ্দিষ্ট তারিখে যখন আনতে যাই।২০০ টাকা নেয় আমার কাছ থেকে।

চাঁদপুর, Chattogram 25 August 2026 7 views CTKXKTX8
0 Comments
Only demanded Other public office ৳5.0K

BIWTA

BIWTA বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নারায়নগঞ্জে শাখায় যারা গ্রেজার হিসাবে চাকুরি করে মাসে ৫ হাজার টাকা প্রতি মাসে অফিস এ বস কে দিয়ে দেয় একমাসের হাজিরা খাতা তারা পুরন করে দেয়। আর এখানকার চাকুরিজীবিরা বাসায় ঘুমিয়ে থাকে এবং মাস শেষে একদিন আসে টাকা উত্তলনের জন্যে। হাজিরা খাতা গুলু উপস্তিতি কর্মচারী অনুযায়ী ভেরিফাই করলে জানতে পারবেন।

Narayangonj, Dhaka 25 August 2026 6 views DKEYGBNZ
0 Comments
Refused Land Office ৳15.0K

ময়মনসিংহ ভাবখালী ভূমি অফিসের ঘুষ লেনদেন।

ভাবখালী ভূমি অফিস যেন ঘুষের প্রধান প্রাণ কেন্দ্র এখানে ঘুষ ছাড়া কোন খারিজ বা নামজারী সই হয় না। এই অফিস টিতে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়। আর এই অফিসের মত দালাল আর অন্য কোন ভূমি অফিসে নেই,, নায়েবে দালাল দিয়ে ঘুষের লেনদেন করে। আমার বাবা একটি জমির খারিজ করাতে গেছিলো, বাবার কাছে ১৫ হাজার টাকা চাইছে। সব কিছুর দূর্নীতি দূর হয় কিন্তুু এই ভূমি অফিসের দূর্নীতি বন্ধ হয় না

Mymensingh, Mymensingh 25 August 2026 6 views MY3L7M3C
0 Comments
Refused BRTA ৳4.0K

Driving licence, fitness, registration

Ami Amar pickup garir fitness Korte giyecilam khulna brta office a Ami nij a bank a tk joma dey appointment nici gari poridorson Kore — inspector uni bole ai garir fitness hobena karon samne bumper lagano ace tokhon oner Sathe aktu akoti kori fitness ta Kore Dewar Jonno tokhon uni akti lok re dekhiye bole or Sathe jogajog koren Ami tokhon loktar Sathe jogajog kori sey Amar kace 4000tk chay Ami tk deyni pore khoj nilam loktar nam — fulbarigate bari Kore dalali — 1no gatiz tar sokol ghush lenden tar hat theke hoy,erpor oikhane ricerge korlam khulna brta prottokta section a tk newa hoy abong prottokta section a bahirer Dalal ra Bose kaj Kore Tara ghush lenden

Khulna khanjahan ali, Khulna 25 August 2026 4 views KHYAJRCJ
0 Comments
Paid Accounts Office ৳500

এজি অফিসে পে-ফিক্সেশন করতে

এজিতে বেতনের জন্য পে-ফিক্সেশন এর জন্য চা নাস্তা বাবদ দিতে বলেছে । ৫০০ টাকা দিতে হয়েছে। টাকা ছাড়া সুপ্রিম কোর্ট এর‌ CAFO, সেগুনবাগিচা অফিসের একাউন্টস‌ অফিসার — কোনো কাজই করে না ।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK9MF3NP
0 Comments
Paid Education Office ৳500

শ্রান্তি বিনোদন ভাতা

জলঢাকা উপজেলা শিক্ষা অফিসে। শ্রান্ত বিনোদন ভাতার জন্য আবেদন করতে যায়। অফিসে একজন নাম — বলেন বরাদ্দ কম আছে, এবার সবাই পাবে না। যদি আপনি শিওর পেতে চান তাহলে ৫০০ টাকা দেন। না দিলে আপনি এ বছর পাবেন না হয়তো।

জলঢাকা, নীলফামারি।, Rangpur 25 August 2026 4 views RN882KU4
0 Comments