All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid Land Office ৳500

ভুমি উন্নয়ন কর প্রদান

ভুমি অফিসে কর প্রদান করতে গেলে অফিসার আমাকে একটি দোকান দেখিয়ে সেখান থেকে আবেদন করতে বলে।সেখান থেকে ২ বার আবেদন করার পর বলে এভাবে হবে না, ততক্ষনে দোকান দার চলে গেছে। পরে অন্য একটি দোকান খুজে সেখান থেকে আবেদন করে। এই দোকানদার ভুমি অফিসের সহকারী কে কল দেয়। কথা শেষে আমাকে ডেকে নিয়ে বলে ও-ই অফিসারের সহকারী নাকি টাকা চেয়েছে ৫০০ না হলে হবে না। আমার করের রশিদে ৭১৪ টাকা আসছে, আমি দোকানদারের মজুরি সহ ১৫০০ টাকা প্রদান করেছি।

রুপবাবুর হাট, জাজিরা, শরিয়তপুর।, Dhaka 25 August 2026 5 views DKUJ2SPU
0 Comments
Refused Land Office ৳100.0K

ভুমি নাম জারি

এখানে একজন কর্মচারী আছে, নাম —, উনার বাবাও ডিসি অফিসে কাজ করতেন, উনার ভাইও ফতুল্লা ভুমি অফিসে কাজ করেন। এরা সবাই নামজারি বা যেকোন ভুমি সংক্রান্ত কাজে ঘুষ দাবি করেন, অথবা আপনার কাজ আটকে থাকবে। এরা এলাকায় একাধিক বাড়ি, জমি কিনেছেন, যার মুল্য সব মিলিয়ে কয়েক কোটি টাকা। অথচ এদের বেতন দিয়ে সংসার চালানো কঠিন হওয়ার কথা। এই লোক আবার নিট কর্ন্সার্ন নামক গার্মেন্টস এর জমি সংক্রান্ত কাজ করে, কারো জায়গা জোর করে দখল করতে হলে এরা সাহায্য করে।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DKACEZHU
0 Comments
Only demanded Land Office ৳20.0K

ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন

ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন লাগে মামলার শুনানি তে তারা বলছে দেরী হবে সময় লাগবে আজ নাই কাল সার্ভেয়ার থাকে না ঘুষ নেওয়ার জন্য দেরী করে সাথে সাথে ঘুষ না দিলে কাজ ভূল করানো হয়রানি করার রেকর্ড ও আছে

গাজীপুর, Dhaka 25 August 2026 5 views DKZFMLK4
0 Comments
Paid Other public office ৳2.0K

Police verification

আমার বাবার হজের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চেয়েছিল। কেন দিতে হবে জানতে চাইলে বাজে ব্যবহার করেছিল। আমার চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন এর নামেও টাকা নিয়েছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠতে পারেনি, আতঙ্কের নাম হয়েছে।

Kushtia, kumarkhali, Khulna 25 August 2026 3 views KHYAUEML
0 Comments
Paid Land Office ৳3.0K

না।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ । আড়াইহাজার থানা নামজারী ভূমি অফিসে গিয়েছিলাম। আমার ৬ শতাংশের একটি ছোট কৃষি জমির নামজারী করাতে। গিয়ে দেখি তারা সিরিয়ালে সবার থেকে ৩০০০ টাকা করে ঘুষ নিচ্ছে নামজারী করাতে অন্যথায় নামজারী হয় না। স্যার আবার ঘুষও নেয় আবার দেরি করেও আসে। স্যারের জন্য ১ ঘন্টা বসে ছিলাম।

আড়াইহাজার থানা, Dhaka 25 August 2026 6 views DKW9QU5Z
0 Comments
Paid Other public office ৳4.0K

ইউনিয়ন পরিষদ

জন্ম নিবন্ধন বাবা এবং মায়ের নাম ইংরেজিতে ছিল নাহ,, এইটা ঠিক করে দেবার জন্য ৪,০০০ টাকা নিয়েছে,,২ দিন দেখার পর কোনভাবেই পারতেছিলাম নাহ ইমার্জেন্সি ছিল তারপর ৪,০০০ টাকা দিয়েই নিতে হল।।

Cumilla, Chattogram 25 August 2026 3 views CTQLEECM
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন হওয়া উচিত আমাকে না জানিয়ে পথবা জানিয়ে আমার ঠিকানা অনুযায়ী নিশ্চিত করা, কিন্তু একজন সাব ইন্সপেক্টর ফোন করে বলে, পুলিশ সুপার এর অফিসের সামনে এসে আমাকে ফোন দেন আর সাথে বাসার বিদ্যুৎ বিল নিয়ে আসবেন, গিয়ে ফোন দিলে বলে পাশের দোকানে আসেন, দোকানে বসে দেখি একজন করে আসে, আর উনার কাছে টাকাসহ বিদ্যুতবিল দিয়ে যায়, আমাকে পাশের এক চামচা বলে ৫০০টাকা দিয়ে যান, কাজ তারাতাড়ি হয়ে যাবে, নয়তো ভেজালে পরবেন, আমার জরুরী প্রয়োজন হওয়ায় টাকা দিয়ে আসি।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 4 views DKQK7SFL
0 Comments
Refused Public Hospital ৳400

চিগিৎসা

আমার ছেলের বয়স ৯ মাস, আলট্রাস্নোগ্রাফি করার জন্য গিয়েছি, গতকাল সরোয়ারদী হাসপাতালে গিয়েছি, দীর্ঘ লাইন ধরে কাউন্টারে টাকা জমা দিতে গেছে, কাউন্টার থেকে বলতেছে এখানে একটা সিল লাগবে ১১৪ নাম্বারে যান, সিল নিয়ে আসেন।ওখানে যাওয়ার পর বলতেছে তারা মেশিন নষ্ট এই রিপোর্ট এখানে করানো হয়না, পরে যোগ নিয়ে দেখি অনেকে আল্ট্রা করাইতেছে, দ্বিতিয় বার গিয়ে আবার বললাম স্যার অনেকে করাইতে, ধমক দিয়ে বলতেছে বলেছি না মেশিন নষ্টো। এরপর ওখান থেকে চলে আসতে গেলে এক আয়া পাশে ঢেকে বলতেছে ৪০০ টাকা দেন। সিল করে এনে দেয়। আমি বললাম মেশিন নষ্টো বললো, ওনি বলে সব সেটিং করা, ৪০০ টাকা দেন। না হয় কাজ হবে না। পরে রাগে দুঃখে আর করাইনি চলে আসছি,

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKSMKKM4
0 Comments
Paid Other public office ৳2.0K

police clarence

আমি নতুন police clarence এর জন্য দিছিলাম।আমার পাসপোর্ট অনুযায়ী আমার current adress and permanent address আলাদা।এখন আমি যখন আবেদন করলাম তারা আমাকে বলে permanent address যেখানে এইখানে করতে আবার permanent address এ করলে অইখানে বলে তোমার national id card ত current address এর ওইখানে তাহলে এখানে করা যাবে না। ওইখানে কর।অথচ দুই address এই একই জেলার।এভাবে তারা আমাকে ৪ বার রিজেক্ট করে।এরপর police station এ গিয়ে সরাসরি যোগাযোগ করে তাদের ২০০০ টাকা ঘুষ দেয়ার পর ৬-৭ দিনের মধ্যে পেয়ে যাই।এর আগে আমার ১ মাস সময় নষ্ট হইছে।

Cox's Bazar, Chattogram 25 August 2026 4 views CTVXND8G
0 Comments
Refused Land Office ৳3.0K

নামজারী আবেদন ফাইল জমা দিতে

আমি আমার ক্রয় কৃত জমির নামজারী আবেদন অনলাইন সহ যাবতীয় কাগজ কমপ্লিট করার পড় নায়েব এর রিপোর্ট এর জন্য ফাইল জমা দেয় ফাইল টা চেক করে উনি শুধু এপ্রোভ করবেন তার জন্য উনার সহকারী ৩০০০টাকা নাস্তা খরচ চাই

আইচগাতি ইউনিয়ন ভুমি অফিস, Khulna 25 August 2026 5 views KHAEDE4C
0 Comments
Paid Accounts Office ৳200.0K

সার্ভিস বেনেফিট এর টাকা উত্তোলন

সরকারি একটি প্রকল্পে আমরা তিনজন কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি করতাম। প্রকল্পটি শেষ হলে সরকারি প্রঞ্জাপন বা পরিপত্র অনুযায়ী আমরা সর্বশেষ বেতনকে ভিত্তি ধরে প্রতি বছরের জন্য ২ মাসের বেতন ধরে টাকা প্রাপ্য। সে হিসেবে আমরা ১০ লাখের একটু বেশি টাকার বিল করি (নিয়মে যা আসে) এবং এজি অফিসে পাঠায় পরে তারা দিবে না বলে দেয়। এদিকে অর্থবছরও শেষ হয়ে যাচ্ছে মাত্র ২-১ দিন ছিল। অনেক অনুরোধ করে পরে ২ লাখ টাকা নিয়ে চেক দিয়েছে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKWWDY5J
0 Comments
Paid City Corporation ৳500

জন্ম নিবন্ধন সংশোধন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ৫ দিন ঘুরানোর পর ৫০০টাকা "বখশিশ" দাবি করা হয় সংশোধন প্রিন্ট দেওয়ার সময়। হতাশ হয়ে পরিশোধ করি, যেহেতু অলরেডি ৫দিন ঘুরতে হয়েছে।

ঢাকা, Dhaka 25 August 2026 4 views DK7W7A79
0 Comments
Refused Education Office ৳10.0K

শিক্ষা সংক্রান্ত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক শিক্ষা অফিস, রাজশাহী। শুধুমাত্র ডিডি মহোদয় ছাড়া, বাকী স্টাফ সবাই ঘুষ ছাড়া কাজই করে না। ব্যাপক অনিয়মে ভরপুর একটি অফিস, প্রতিনিয়ত শিক্ষক সমাজ তাদের কাছে গিয়ে হয়রানির শিকার হচ্ছে।

রাজশাহী, Rajshahi 25 August 2026 4 views RJ5HTNF6
0 Comments
Refused Education Office ৳5.0K

এমপিও,বিএড স্কেল, উচ্চতর স্কেল, বকেয়া,ইত্যাদি

বিএড স্কেল কাগজ সব ঠিক ছিল আমি যোগাযোগ করি নি তাই জেলা শিক্ষা অফিস থেকে ফাইল ব্যাক দিয়েছে। পরে জানতে পারলাম যাঁরা যোগাযোগ করেছে তাদের কাছ থেকে ফাইল প্রতি ৫০০০ হাজার থেকে শুরু করে মোটা অংকের টাকা নিয়েছে।আমার কাছে ৫০০০ টাকা দাবি করে বলেছে টাকা দিলে আগামীতে ফাইল ছেরে দিবে।

মাগুরা, Khulna 25 August 2026 6 views KHWQC48N
0 Comments
Refused Public Hospital ৳500

করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধন

আমি করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধন করতে চেয়েছিল, আমি কলেজের মাধ্যমে ভ্যাকসিন নিয়েছিলাম যার জন্য পরবর্তীতে এটি অনলাইন নিবন্ধন করার প্রয়োজন ছিল আমি আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দেয়,উনি ৫০০ টাকা প্রবর্তন যে আমি টাকাটি না দেওয়ার কারণে আমার কাজটি হয় নাই,ব্যবহারও অনেক বাজে ছিল।

ব্রাহ্মণবাড়িয়া,সরাইল, Chattogram 25 August 2026 5 views CTKF2WEE
0 Comments
Refused Passport Office ৳4.0K

পাসপোর্ট ইস্যু

আমার মার পাসপোর্ট করার সময় তার বাবা অর্থাৎ আমার নানা মৃত হওয়া স্বত্তেও, এপ্লাইয়ের সময় আমি তার পেশা (পূর্বের পেশা মনে করছিলাম) দিছিলাম। আর আমি টাকাটা বিকাশের মাধ্যমে দিছিলাম। তাই এটা ক্যানসেল করলে আমার টাকাটা নষ্ট হতো। এমতাবস্থায় দালালচক্র ৪০০০ টাকা দাবি করছিল। তা শেষে আমি সেটা না দিয়ে যথাযথ কতৃপক্ষকে সমস্যা জানালে তারা বিষয়টি টাকা না নিয়ে সমাধান করে দিছিল। এটা ২০২৫ সালের ঘটনা।

বাগেরহাট, Khulna 25 August 2026 7 views KHDNV32M
0 Comments
Refused Public Hospital ৳500

করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধন

আমি একটি করোনা ভ্যাকসিনের কার্ড অনলাইন নিবন্ধন করতে গিয়েছিলাম,আমি কলেজের মাধ্যমে ভ্যাকসিনটা নিয়েছিলাম সবকিছু ডকুমেন্ট সবকিছু দেওয়ার পরেও নিবন্ধন করার জন্য আমার থেকে ৫০০ টাকা দাবি করে যেটি আমি দেই নাই পরবর্তীতে আমার আর কাজটি করা হয় নাই, এবং তার ব্যবহার ছিল খুবই বাজে।

ব্রাহ্মণবাড়িয়া,সরাইল, Chattogram 25 August 2026 6 views CT4QXBQP
0 Comments
Refused Other public office ৳1.80M

নিয়োগ বাণিজ্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO) এর স্মারক নং ৪২.০২.০০০০.০০৩.১৮.০১০.১৯(৩য় খন্ড)-৬৩৯, তারিখ ১৯/০১/২০২২ খ্রি. নিয়োগের উপ-সহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার পদের নিয়োগ পরীক্ষা ঢাকার নিজ ভবনে ডেকোরেটর থেকে গোল টেবিল ভাড়া করে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা শেষে ঐদিনই রেজাল্ট না দিয়ে সরাসরি ভাইভা প্রার্থীদের কাছে ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) টাকা করে দাবী করে। যারা আঠারো লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয় নি। ১৪জনের থেকে জনপ্রতি ১৫-১৮ লাখ করে নিয়ে ১৪জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DKQ4NEKX
0 Comments