All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid Other public office ৳25.0K

সরকারি বরাদ্দের প্রকল্প।

জেলা পরিষদ,বরিশালের সহকারী প্রকৌশলী — নিয়ম বর্হিভুত ভাবে একজন সহকারী রেখেছে — নামে যার কোন নিয়োগ বা চাকরি কিছুই নাই জেলা পরিষিদে অথচ সে অনেক ক্ষমতার অধিকারি।বাবুগঞ্জ উপজেলার একটা মসজিদের জন্য সব সঠিক কাগজপত্র নিয়ে জেলা পরিষদের প্রকৌশলীর দপ্তরে গেলে সে তার ওই সহকারীর মারফত জানায় প্রকল্প নিতে প্রতি লাখে ২৫০০০/- করে দিতে হবে এর কম ১ টাকা হলেও প্রকল্প আসবে না দেওয়া হবে না।পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ২০ হাজার টাকায় রাজি করানো গেছে টাকা নিছে তারপর প্রকল্প পাইয়ে দিছে তারপরবর্তীতে সে দফায় দফায় ফাইল আটকে আর ও ৫০০০ টাকা নিয়েই ছাড়ছে।

বরিশাল, Barishal 25 August 2026 3 views BRLQXR7E
0 Comments
Paid Other public office ৳100

চেক বই হারিয়ে যাওয়ার অভিযোগ দিয়েছিলাম থানায়

মিসিং অভিযোগ দিতে চা-পানির জন্য এই খরচ নাকি সবাই এমনিতেই দেয়, চাওয়াও লাগে না। পরে আমিও লজ্জায় পড়ে দিয়ে দি। ১০০ টাকার জন্য ওখানে কথা বাড়ানো ঠিক হবে না মনে হলো।

রায়পুর, লক্ষীপুর, Chattogram 25 August 2026 3 views CTXM3QGP
0 Comments
Refused Sub-Registry Office ৳10.0K

জমির নামজারি

জমি খারিজ করতে সরকারি ফি ১১৭০ টাকা দিয়ে আবেদন করতে চাইলে, অফিসের কর্মকর্তা ১০ টাকা কর পরিশোধ করতে ১০০০০ টাকা ঘুষ দাবি করে দাখিলা কাটার জন্য। এখনো সমাধান হয়নি, আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছি। ফুলবাড়িয়া উপজেলা, এনায়েতপুর ইউনিয়ন পরিষদ ভূমি অফিস।

এনায়েতপুর, ফুলবাড়িয়া, Mymensingh 25 August 2026 3 views MY7637F5
0 Comments
Paid Other public office ৳200.0K

LGED

বিল করতে হলে মোট বিলের ২℅+২℅ সহকারী ইন্জিনিয়ার + উপজেলা ইন্জিনিয়ারদের দিতে হয়। এছাড়াও হিসাবরক্ষক, পিওনদের দিতে হয়। ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বিলের ১% দিতে হয়।

তাড়াশ, Rajshahi 25 August 2026 6 views RJZZMRH5
0 Comments
Refused Land Office ৳15.0K

মিউটেশন

মিউটেশন করতে খরচ হয় ১১৭০ টাকা। আমি আবেদন করে গেলে তফসিলদার মহিলা বলেন এটা ইউনিয়ন এ অনলাইন এ নাই।যক্কত করতে হবে। এটা যুক্ত করতে অনেক বড় প্রক্রিয়া। তবে আমি কাউকে দিয়ে করাই দিতে পারি এতে হালকা খরচ বেশি। আমি বললাম কত? মহিলা তফসিলদার তার সামনে রাখা ক্যালকুলেটর চেপে ১৫০০০ চেপে দেখিয়ে বললেন এতো লাগবে। তারপর আমি বললাম এ তো অনেক বেশি। তারপর এসি ল্যান্ড এর কাছে যাওয়ার পর বললাম যে আমার খতিয়ান টি অনলাইন এ নাই।এখন কি করবো? তিনি বললেন এটা একটা প্রজেক্ট। কয়েক মাস পর হতে পারে। আমি বললাম এখন কি যুক্ত করা যায়? তিনি বললেন আপনার তফসিলদার চাইলে পারবে।কথা বলে দেখেন। সামান্য দাগ নম্বর তুলা প্রতি দাগ নম্বর ২০০ টাকা।

৬ং বাসন্ডা ইউনিয়ন পরিষদ, ঝালকাঠি, Barishal 25 August 2026 5 views BRX9AXFV
0 Comments
Paid Other public office ৳5.0K

আমি ২০২৩ সালে এমআরপি পাসপোর্ট দিয়ে ফিঙ্গার দিতে গিয়েছিলাম কুমিল্লা ফিঙ্গার বিএমইটি অফিস।অফিস

আমি ২০২৩ সালে ফিঙ্গার দিতে গিয়েছিলাম আমার পাসপোর্ট ছিল এমআরপি। কর্মকর্তারা বলছিল এমআরপি পাসপোর্ট এর সার্ভার কাজ করছে না। ই পাসপোর্ট লাগবে। আমার তখন ভিসা হয়েছিল এবং কি ফিঙ্গার দেওয়া খুব জরুরি ছিল। আমি প্রবাসী অ্যাপ থেকে তিনশত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার শুধু বাকি ছিল ফিঙ্গার দেওয়া। কিন্তু সেখানে ই পাসপোর্ট এবং সার্ভার অজুহাতে আমাকে কোনভাবেই ফিঙ্গার দিতে দেওয়া হচ্ছিল না। তখন আমি পুনরায় ৩০০ টাকা দিয়ে আমি ফিগারের জন্য আবেদন করি এবং পাঁচ হাজার টাকা দিয়ে তখনই এমআরপি পাসপোর্ট দিয়ে আমি ফিঙ্গার দিই। এখনো বিএমইটি অফিসে আমার দুইটি রেজিস্ট্রেশন রয়েছে এটা সরকারি কর্মকর্তাদের ধারা হয়রানির শিকার হয়েছি।

Comilla, Chattogram 25 August 2026 3 views CT8W37DG
0 Comments
Refused Other public office ৳5.0K

ড্রাইভিং লাইসেন্সের পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে ড্রাইভিং ট্রেনিং করি টিটিসি থেকে পরে লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য মধুপুরে ভেরিফিকেশনের জন্য ফাইল পাঠায় পরে পুলিশ আমাকে ফোন করে সেখানে দেখা করতে যাই তখন আমার কাছে 5000 টাকা ঘুষ দাবি করে তা না হলে ভেরিফিকেশন পাস করে দিবে না পরে তা আমি প্রত্যাখ্যান করি এবং লাইসেন্স করি না

মধুপুর উপজেলা, Dhaka 25 August 2026 5 views DKSFV7F3
0 Comments
Paid City Corporation ৳3.0K

Divorce certificate

লালবাগ সিটি করপোরেশন অফিসে আমার সাটিফিকেট তোলার জন্য গিয়েছিলাম। সিড়ি দিয়ে উঠে বাম পাশের রুম এ এক লোক আমাকে তিন দিন ঘুরাইছে ডিভোর্স এর কাগজ দিতে, পরে তিন হাজার টাকা দেয়ার পর কাগজ দিছে।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DK2FGTSY
0 Comments
Paid Land Office ৳1.0K

জমির নামপত্তন ও হোল্ডিং সমস্যা

ঝিকরগাছা পৌর ভূমি অফিস এ, খাজনা এর হোল্ডিং এ, খাজনা দিয়ে হাল সনের নামজারি করলেও ৫০-৫১ বছরের খাজনা বাকি দেখাচ্ছে অনলাইনে পরে নয়েব স্যার কে ৫০০/১০০০ দিলে ঠিক করে দেয়। ইচ্ছে কৃত ভাবে এগুলো করা হচ্ছে অন্য জাগায় এমন করা হচ্ছে নাহ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এগুলো করেন যেন তার কাছে যাওয়া লাগে,

ঝিকরগাছা, Khulna 25 August 2026 3 views KHULT5QK
0 Comments
Paid Sub-Registry Office ৳175.0K

বন্টন নামা দলিল

ওয়ারিশ বন্টন নামা দলিল করতে গেলে তারা এই টাকা দাবি করে। পারে বাধ্য হয়ে এই টাকা পরিশোধ করি। আন্যান্য নিকট খবর নিয়ে জানতে পারি তারা এর চেয়ে বেশি টাকা দিসে

ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 3 views MYPZHCN2
0 Comments
Paid Other public office ৳300

যেমন: ট্রেজারি থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প উত্তোলন

ট্রেজারি থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প উত্তোলন করতে চালান করে, কর,ভ্যাট প্রদান করার পর ও স্ট্যাম্প নেওয়ার সময় অফিসে ৩০০ টাকা প্রতি প্যাকেট এর জন্য প্রদান করতে হয়।

নীলফামারীর ডিসি অফিস, Rangpur 25 August 2026 5 views RNPJFDNA
0 Comments
Paid Other public office ৳35.0K

এন আই ডি কার্ড সংশোধন

আমার আব্বা একজন প্রবাসী ছিলেন, প্রবাসে থাকাকালীন উনার ভিসা জটিলতার জন্য নাম পরিবর্তন করা হয়, এবং পরবর্তীতে সেই নামেই উনার এন আই ডি কার্ড হয়ে যায়। আমদের সবার ভোটার আইডি, স্কুল কলেজ সার্টিফিকেট ও উনার জমির দলিল সব খানে উনার নাম ভিন্ন হওয়ায় উনি একেবারে দেশে চলে আসার পরে আমরা সেটা সংশোধন এর জন্য আবেদন করি৷ প্রথমবার ঘুষ না দেওয়ায় আবেদনটি বাতিল হয়, দ্বিতীয় বার এলাকার এক দালালের ক্ষপ্পরে পড়ে ভুল ভাবে আবেদন করায় বাতিল হয় ৩য় বারে সব কিছু ঠিকঠাক করে এফডএফিড করে,পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে,উনার সার্টিফিকেট সব দিয়ে আবেদন করার পর সেটা উপজেলায় তদন্তের জন্য পাঠানো হয়। সেখানে এক দালাল মারফত তদন্ত পজেটিভ করানোর জন্য আমাদের ৩৫০০০ পরিশোধ করতে হয়, এবং তদন্ত পজেটিভ যাওয়ার পর আমাদের আবেদন মঞ্জুর হয়।

নাঙ্গলকোট, Chattogram 25 August 2026 3 views CTV43LVR
0 Comments
Paid Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স

সেটা ছিল ২০০৭ সালের ঘটনা। থানায় গিয়েছিলাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য। তত্ত্বাবধায়ক সরকারের সময়। থানার ওসি বললেন টাকা বেশি লাগবে কারন এখন ঘুষ নেওয়ার রিস্ক বেশি। একই কাজ একই থানা থেকে রাজনৈতিক সরকারের (বিএনপির সরকার) সময় করেছিল ৫০০ টাকা ঘুষের বিনিময়ে।

বাঘারপাড়া, Khulna 25 August 2026 3 views KHRL5ESL
0 Comments
Paid Land Office ৳10

জমি রেজিস্ট্রি করুন

সরকারি হিসাব অনুযায়ী সম্পূর্ণ টাকা এলাকার দাম অনুযায়ী জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পরেও দশ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল ২ লাখ টাকা দিয়ে এইচটি করতে হয়েছে

Dhaka, Dhaka 25 August 2026 6 views DKRBHGZZ
0 Comments