All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Other public office

আইডি কার্ড সংশোধন

আমার আইডি কার্ড সংশোধন করা দরকার হয়েছিল। নির্দিষ্ট কিছু সরকারি ফি লাগে এটা আমি জানি। তবে ওনি এটা করতে পারবেন না।ওনাকে করাতে হলে দশ হাজার টাকা দিতে হবে তাহলে ওনি করে দিবেন।ওনি উপজেলা নির্বাচন কমিশনের অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান করছি।

Refused
মুন্সিগঞ্জ ৳10.0K
3 September 2026 2 DKG6889J
0 Comments
Education Office

২০২১ সালে বিদ্যালয়ে চাকরি নিয়ে ঘুষ বাণিজ্য

২১/৮/২০২১ সালে বাগমারা প্রায় বিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরিতে যোগদান করে অনেকে, সেই চাকরি নিতে বড় এমাউন্টের ঘুষ দিতে হয়।তার পরে বেতন করতে গিয়ে ও বড় এমাউন্টের টাকা ঘুষ দিতে হয়।

Paid
বাগমারা ৳1.00M
3 September 2026 2 RJ46YH68
0 Comments
Land Office

নামজারি কাজের জন্য অর্থাৎ তহশিলদারের আইডি থেকে ছাড়ানোর জন্য

আমি আমার শাশুড়ি জমি নামজারি করার জন্য আবেদন করেছিলাম কিন্তু নাগ ডেমরা ইউনিয়নের তোশিলদার বিভিন্ন কারণ দেখিয়ে নামজারি খারিজ করে দেয় পরবর্তীতে আমি আবার আবেদন করি আবেদন করে আমার খালা শাশুড়ির ছেলের মাধ্যমে ৪০০০ টাকা দেওয়া হলে ৪০০০ টাকা নেওয়া সময় সে বলছে এই টাকাটা আগে দিলেই নামজারী এটা খারিজ হতো না খুব মজার বিষয় হলো নামজারিটি পরবর্তীতে মনজুর হয়েছে এই টাকার বলে টাকার শক্তিতে তো এভাবেই চলছে ভূমি অফিস সাঁথিয়া উপজেলার শুধু নাকডাঙ্গা ইউনিয়ন নয় প্রত্যেক তোহশিলদার সহ সারা বাংলাদেশের তোশিলদারের একই অবস্থা টাকা ছাড়া কোন নামজারীর প্রস্তাব ছাড়তে চায় না।,,,,,,,,,,,দুঃখের বিষয় হল আমিও একজন ভূমি অফিসের কর্মচারী আমার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা

Paid
নাকডেমরা ইউনিয়ন,সাঁথিয়া, পাবনা ৳4.0K
3 September 2026 4 RJT5BHFA
0 Comments
Other public office

পাসপোর্ট রিলেটেড

পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য নােয়াখালি সুধারামপুর থানায় গেলে সেখানকার একজন এসআই এর সাথে যোগাযোগ করলে প্রথমে কাজ হয় নি ৫দিনেও।তারপরে ৫০০ টাকা দিলে কাজ ওকে হয়।

Paid
নােয়াখালি ৳500
3 September 2026 3 CTNVZW4T
0 Comments
Public Hospital

হাসপাতালে বেড নেওয়ার জন্য

আমি এক জন রুগি কে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাই ডাক্তার দেখানোর পরে রোগীকে ভর্তি করে দেয় এখন কোন সিট পাইনি বলে কেবিন খালি আছে কেবিন নিতে হবে কিন্তু কেবিনে ভাড়া অনেক তারা অনেক গরিব মানুষ ছিল অনেক চেষ্টার পরে একটি বেড ম্যানেজ করে দিবে বলছেন কিন্তু টাকা দিতে হবে।

Paid
ঢাকা ৳1.0K
3 September 2026 7 DKQGZGMM
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

২০২৬-২০২৭ অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য। আমি আরো কম দিতে চেয়েছিলাম কিন্তু সেই সাত হাজারের নিচে নিতে রাজি হয়নি। উল্লেখ্য : আমার সব ধরনের ডকুমেন্ট ঠিকঠাক ছিল। সিটি কর্পোরেশনে চাহিদা অনুযায়ী সাবমিট করেছি তারপরও ঘুষ দিতে হয়েছে। জানিনা আমাদের এই দেশ থেকে কবে এই প্রথা বন্ধ হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।

Paid
পূবাইল, গাজীপুর। ৳7.0K
3 September 2026 5 DKRJ7R5D
0 Comments
Accounts Office

সরকারি করর্মচারীর পেনশন চালু ও ইএফটি করানোর জন্য।

তাদের দাবী ছিলো মোট উত্তোলন যোগ্য পেনশনের ৩০% পরিশোধ করা। পরবর্তীতে তাদের সাথে অনেক কথাবার্তা বলে ৮১০০০ টাকায় ফাইল প্রসেস করতে রাজি করিয়েছিলাম। তারা বলছিলেন তারা নাকি সচরাচর ফাইলের মূল্যের উপর ৩০% চার্জ করেন।

Paid
জেলা শহরে ৳81.0K
3 September 2026 2 SYDFD9TN
0 Comments
Other public office

পিতার মৃত্তুর সনদ

ইউনিয়ন কমপ্লেক্স গত দুই বছর আগে আমার বাবার মৃত্তুর সনদ তুলে নিয়ে এসেছিলাম কিন্তু ঘর থেকে সেই সনদ হারিয়ে গেছে কিছু দিন আগে সনদ টার প্রয়োজন হয়েছিলো তাই ইউনিয়ন কমপ্লেক্স এ গিয়ে বলার পরে তাদের সারবার থেকে শুধু বের করে বের করে ফোট কপি করে দিয়ে ২০০ টাকা দাবি করে আমি পতিবাদ করি কারণ আগে থেকে করা সনদ শুধু ৫ টাকা লাগা কথা ফটোকপি খরচ পরে আমার কাছে ১৫০ টাকা নিয়ে সনদ দিয়েছে।

Paid
শেরপুর ৳150
3 September 2026 10 MYLFSP67
0 Comments
Land Office

জমির নামজারি

নামজারি করতে গেলাম সরকার এতো গর্ব করে বলে নামজারি করতে লাগে ১১৭০ টাকা কিন্তু দাবি করলো ২২০০০টাকা আমি তো অবাক ।সব থেকে মজার বিষয় এটা যে অফিসার রা নিজেই টাকা খায় বাট সেটা পিয়ন এর মাধ্যমে খায়। আরও আশ্চর্যের বিষয় হলো আমি বিষয়টা গর্ভারমেন্ট এর মেইল এ বিষয়টা মেইল করছি কিন্তু কোন উওর নাই ।

Paid
ভুমি তফসিল অফিস গুলশান সার্কেল ৳22.0K
3 September 2026 16 DK8CZ69W
0 Comments