All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid Land Office ৳25.0K

ভুলে অন্যের নামে রের্কড হেইছিলাে তা সংশোধন করা

2022 সাল কাজ চলছে , প্রতি দিন ঘুরায়। যে কোন কাজ করতে গেলে যেমন পেশকার থেকে শুরু করে নাজির সহকারি, খারিজ সহকারি,পিয়ন যত লােক আছে আপনি যেদিন দেখা করবনে সেদিন 1000-1500 টাকা দিতে হবে । টাকা না দিলে কাজ পার হবে না। এরকম করে 25000-50000 টাকা শেষ । আর ভুমি অফিসের কর্মচারি রা ওপেনে ঘুষ নিচ্ছে কিন্তু দেখার কেউই নেই। আফসোস।

সুন্দরগঞ্জ , গাইবান্ধা , রংপুর, Rangpur 25 August 2026 3 views RNS9LDGR
0 Comments
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট করার জন্য

ভোলা পাসপোর্ট করার সময় আমার সব কাগজ ওকে ছিলো।অফিস অফ হওয়ার কথা ছিলো ৪ টায়।আমি ১২ টায় গেছি বলে হবে না,পরে এক আনসার এসে বলে টাকা ছাড়া হবে না,টাকা দেন ১৫০০ এখন হয়ে যাবে।আমি নাছর বান্দা পরের দিন ৯ টায় এসে হাজির।সব কাগজ রেডি থাকার পর ও আমাকে নানান কাগজ আনতে বলে,আমি অইগুলাও নিয়ে আসি।পরে উপায় না পেয়ে করে দেয় পাসপোর্ট।

ভোলা,বরিশাল, Barishal 25 August 2026 5 views BRJ5KHHW
0 Comments
Paid Land Office ৳200.0K

জমি আবেদন এবং জমির খাজনা দেওয়ার সময়

প্রতি নিহত জমি খাজনা দেওয়ার সময় অতিরিক্ত টাকা নেওয়া এবং জমি খতিয়ান এর জন্য আবেদন এ-র জন্যই অনেক অনেক টাকা খায়। শুধু ভমি অফিস এর সঙ্গে যারা মরি হয় মানে দালাল তারাও গুশ খায়। তারপর অনেক হয়রানি করে। লোকেশন জেলা:- মৌলভীবাজার এবং উপজেলা :- কুলাউড়া। এসব দালাল মুক্ত দেশ এর সকল কাজ চাই। সহজে যাতে করা যায়। টাকা পরিমান অনেক নিয়েছে জমি আবেদন এর সময় বেশি নেয়। আমাদের কাছে থেকে ২ লক্ষ + টাকা গুশ নেওয়া হয়েছে। ধারণা করে বললাম আরও বেশি নিয়েছে হিসাব করলে বুঝা যাবে।

Moulvibazar, Sylhet 25 August 2026 3 views SY2WALNW
0 Comments
Paid Tax Office ৳1.5K

নতুন টিন সার্টিফিকেট

আমার নতুন ফার্মের টিন সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করি এবং সবকিছু পূরণ করার পর আমাকে ফিজিক্যালি সব ডকুমেন্ট নিয়ে উল্লেখিত বিভাগে জমা দিতে বলল। কারণ অনলাইনে তো আর এই ঘোষের টাকা নিয়ে যায় না তাই। তারপর কাগজপত্র জমা দিলাম টাকা দিলাম সবকিছু হয়ে গেল। সরকারের অনলাইন মানে শুধু জনগণকে দেখানো বাকিটা সবকিছুই ফিজিক্যালি করতে হয় টাকার বিনিময়।

ঢাকা, Dhaka 25 August 2026 4 views DKAY545Y
0 Comments
Paid Land Office ৳45.0K

ভূমি অধিগ্রহণ

ময়মনসিংহ সদর এলাকায় অধিগ্রহণকৃত অঞ্চলের গ্রাহকেরা টাকা তুলতে গেলে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা — এবং সকল সার্ভেয়ার রা তাদের বিভিন্ন গ্রুপের লোক দিয়ে ১০% টাকা চাওয়া হয়। যারা তাদের শর্তে রাজি হয় কেবল তারাই কোনো ধরনের ভোগান্তি ছাড়া তাদের ন্যায্য টাকা তুলতে পারে। যারা রাজি না হয় তাদের টাকা বছরের পর বছর গেলেও সেই টাকার মুখ দেখতে পারে না। এই সমস্যার আশু সমাধান খুব দ্রুত চাই।

ময়মনসিংহ সদর, Mymensingh 25 August 2026 6 views MYK7F3QH
0 Comments
Only demanded Other public office ৳800

ফ্যামিলি কার্ড

কাকারে বলছিলাম একটা ফ্যামেলি কার্ড করে দেওয়ার জন্য। আমাকে আস্তে আস্তে বল্ল বিরিয়ানি আসার আগেই ফুরিয়ে যাবে। তুমি আপন মানুষ ৪০০ টাকা দিও তোমারটা আগে হয়ে যাবে।

কুষ্টিয়া, Khulna 25 August 2026 3 views KH4HNYGV
0 Comments
Paid Education Office ৳8.0K

বিএড ফাইল অনুমোদন

আমি একজন MPO শিক্ষক। বিএড না করেই হাই স্কুলে শিক্ষক হিসেবে NTRCA থেকে জয়েন করেছি, ফলে বেতন ১১তম গ্রেডে দেয়। যদি কেউ পরবর্তীতে বিএড করে তবে বেতন গ্রেড ১০ম হয়। আমি বিএড করার পরে বিএড ফাইল অনুমোদনের জন্য আবেদন করলে আমার কাছ থেকে কক্সবাজার জেলা শিক্ষা অফিস, ও টেকনাফ উপজেলা শিক্ষা অফিস সর্বমোট ৮ হাজার টাকা নেয়। মূলত সব এমপিও শিক্ষকগণকে বিএড ফাইল অনুমোদন করতে এভাবে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। অন্যথায় ফাইল আটকে রেখে দেয়।

কক্সবাজার, চট্টগ্রাম, মাউশি, ঢাকা, Chattogram 25 August 2026 5 views CTSGBBEW
0 Comments
Paid Land Office ৳500

জমির খাজনার অনুমোদন

আজ সাতকানিয়া ভুমি অফিসে খাজনার অনুমোদনের জন্য গিয়েছিলাম , সরকারি নিয়ম অনুযায়ী টাকা নেওয়ার কোন নিয়ম নেই, কিন্তু দায়ীত্বরত কর্মকর্তা উক্ত কাজের জন্য 500 টাকা ঘুষ চেয়েছে, আমার কাজটা জরুরী তাই ঘুষ দিতে বাধ্য হয়েছি, নচেৎ আমার কাজটা সম্পাদন করে দিচ্ছে না, মহোদয়ের সদয় দৃষ্টি আর্কষণ করছি।

সাতকানিয়া ভুমি অফিস, Chattogram 25 August 2026 3 views CTBEV89Q
0 Comments
Refused City Corporation ৳200.0K

সিডিএ দোকান স্থানান্তর এ দুর্নীতি

২০১৮ সালে চট্টগ্রাম কাজির দেঊরী কাঁচা বাজারে মার্কেটর এর দোকান স্থানান্তর এ বাজারের সহ সভাপতি, সভাপতি, কাউন্সিলর নেতৃত্ব অনিয়মের মাধ্যমে ঘুষ খেয়ে পিছনের দোকান কে সামনের পজিশন প্রদান করে কোটি টাকা দুর্নীতি করে। দুর্নীতি খতিয়ে দেখলেই প্রমান পাওয়া যাবে।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTTE23QJ
0 Comments
Paid Land Office ৳8.0K

খতিয়ান সংশোধন

আমার জমির খতিয়ান সংশোধন এর জন্য আবেদন করার পরে ভূমি অফিসের কর্মকর্তারা আমার আবেদন মঞ্জুর করার জন্য বারবার ঘুড়িয়েছে এবং আমার থেকে টাকা নিয়ে কাজ করে দিছে পরবর্তীতে। টাকা ছাড়া কাজটি অনেক দিন জমে ছিলো।

ভূয়াপুর উপজেলা, টাঙ্গাইল, Dhaka 25 August 2026 5 views DKU9Z6TE
0 Comments
Only demanded Land Office ৳120.0K

রেকর্ড ও জরিপের জন্য

গাজীপুর জেলা, বোর্ড বাজার মৌজায়, ভূমি জরিপ চলমান। আমাদের সম্পত্তি পৈত্রিক সম্পত্তি। যাহা আমার বাবা ক্রয় করিয়াছিল। যার কাছ থেকে ক্রয় করিয়াছিল। তাহারা বন্টনামা দলিল না করার কারণে, আমাদের কাছ থেকে এই টাকা দাবি করিতেছে। যাদের কাছ থেকে জমি ক্রয় করা হয়েছিল তাহাদের অলি ওয়ারিশগণ কখনো দাবি করে নাই। এখন জরিপকারী দল এই কারণে এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করিয়া আসিতেছে।

গাজীপুর জেলার বোর্ডবাজার, Dhaka 25 August 2026 3 views DKJSKSV9
0 Comments
Refused Customs Office ৳80.0K

Examine

জেটি কাস্টম চট্টগ্রামের আলফা জোনের সহকারী কমিশনার — পণ্য পরীক্ষণের নামে অহেতুক হয়রানি করেন। একটি পণ্য চালান পরীক্ষণে তিনি ৮০০০০ টাকা দাবি করেন। রাজি না হলে তিনি পেপার আটকে রাখেন। পরবর্তীতে ৫০০০০ টাকা দিয়ে রিপোর্ট নিয়েছি। সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTMMV8QG
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি

নায়েব সাহেব, আমার দলিল/ নামজারির আবেদন দেখে একটা রিপোর্ট করবে সেই জন্য টাকা দিতে হইছিল, উনি আমার দলিল প্রথম এ বুঝতে পারছিল না, টাকা দেওয়া পরে বুঝতে পেরেছে

কোটচাঁদপুর, পৌরভুমি অফিস, থানাঃ কোটচাঁদপুর, জেলাঃ ঝিনাইদহ।, Khulna 25 August 2026 5 views KH8F7GDE
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট আবেদন প্রক্রিয়া

আমি নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সংক্রান্ত কাজে গেলে আমার Occupation (পেশা) নিয়ে অযথা সমস্যা সৃষ্টি করা হয়। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র থাকা সত্ত্বেও আমার আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের আপত্তি ও জটিলতা তৈরি করা হয়। পরবর্তীতে উক্ত সমস্যা সমাধানের জন্য আমার কাছ থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা অতিরিক্ত নেওয়া হয়। টাকা দেওয়ার পর আমার Occupation সংক্রান্ত সমস্যাটি আর করা হয়নি এবং পাসপোর্টের কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে যায়। এ ধরনের ঘটনা একজন সাধারণ সেবাগ্রহীতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া হলে তা তদন্ত করা প্রয়োজন।

নাটোর, Rajshahi 25 August 2026 3 views RJ67P629
0 Comments
Only demanded Land Office ৳500.0K

জমি রেকর্ড

পলাশ হাউসিং, জিরানী, গাজিপুর এ সকল জমি নতুন করে রেকর্ড করা হচ্ছে। প্রত্যেক জমির মালিকের কাছ থেকে ২-৫ লাখ টাকা চাওয়া হচ্ছে।

পলাশ হাউসিং, জিরানী, গাজিপুর, Dhaka 25 August 2026 5 views DK97XRPD
0 Comments