All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Passport Office

নতুন পাসপোর্ট

সকালে লাইনে দাঁড়িয়ে বিকেলে বলে এন আইডির সাথে ঠিকানা মিলছে না এন আইডি ঠিক করে আনেন। পরে আমি নিচের দালাল ধরলে তারা এন আইডি না দেখেই এপ্রুভ করে দেয়। 😁

Paid
ঢাকা উত্তরা ৳2.0K
25 August 2026 6 DK6MRTZW
0 Comments
Land Office

নামজারি

একটা জমির নামজারি করতে লাগে সরকারি ফি অনুসারে ১৫০০ টাকা। আমি আবেদন করার পরে এই ফি পরিশোধ করেও বিভিন্ন টেবিলে মোট ২৫,০০০ টাকা খরচ করতে হয়েছে নামজারি করানোর জন্য।

Paid
নারায়ণগঞ্জ ৳25.0K
25 August 2026 6 DK5C8LXA
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স সংযোজন

আমার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করা ছিল। তারপর আমি অপেশাদার গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে চেয়েছিলাম। প্রথম থেকে সব পরীক্ষাই দিতে হয়েছিল। পরীক্ষায় পাস করবো, সেই বাবদ ৫০০০ টাকা চেয়েছিল। এটা ওদের fixed price.

Paid
রংপুর ৳5.0K
25 August 2026 3 RN98U5NU
0 Comments
Other public office

ক্রয়কৃত জমি বেদখল মুক্তকরন করতে থানার সহযোগিতা চাই

ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে থানার সহযোগিতা চাই। ওসি বলে অবৈধ ভাবে দখলে যারা আছে তাদেরকে উচ্ছেদ করতে থানাকে ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা দিতে হবে। আমাদের কাছে জায়গা ক্রয়ের লিগ্যাল ডকুমেন্টস আছে।

Only demanded
উত্তর খান থানা, ঢাকা নর্থ সিটি। ৳600.0K
25 August 2026 4 DKUEL5ZV
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স কার্ড গ্রহণের সময় ১০০ টাকা খরচ চাওয়া হয়েছিল । আমি বলেছি বিকাশ নাম্বার দেন সেখানে দিচ্ছি তারপর ভয় পেয়ে বলেছে আপনি চলে যান ।

Refused
বগুড়া বিআরটিএ ৳100
25 August 2026 7 RJWCTNKA
0 Comments