All reports

19,073 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,073 reports found
Report a bribe
Refused BRTA ৳100

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স কার্ড গ্রহণের সময় ১০০ টাকা খরচ চাওয়া হয়েছিল । আমি বলেছি বিকাশ নাম্বার দেন সেখানে দিচ্ছি তারপর ভয় পেয়ে বলেছে আপনি চলে যান ।

বগুড়া বিআরটিএ, Rajshahi 25 August 2026 7 views RJWCTNKA
0 Comments
Paid Other public office ৳5.0K

সরকারী জমিআদালতের ডিক্রি পাওয়ার পর ডি.সি অফিসে নামজারী বা অবমুক্ত করার জন্য।

অর্পিত সম্পত্তি বা সরকারী ১/১নম্বর খতিয়ানের ভুমি আদালতের রায়-ডিক্রির মাধ্যমে ডিসি অফিসে জমি নামজারী কিংবা অবমুক্ত এর আবেদন করলে দায়িত্বরত কমচারী আবেদন প্রতি ৫০০০ টাকা করে দাবী করেন। টাকা না দিলে কাজ হয় না।

ভোলা, Barishal 25 August 2026 7 views BR3ZEEY6
0 Comments
Only demanded Other public office ৳4.0K

হোল্ডিং এর নাম পত্তন

পৌরসভা তে হোল্ডিং ট্যাক্স এর নাম বন্টন করাতে গিয়ে, বিভিন্ন সমস্যা দেখাতে চাচ্ছে, কিন্তু কনো সমস্যা নাই... তারপর কিছু টাকা দাবি করছে...

কুষ্টিয়া, Khulna 25 August 2026 6 views KHL4A2D8
0 Comments
Paid Other public office ৳40.0K

পল্লী বিদ্যুতের মিটার প্রাপ্তিতে

আমি গত ছয় মাস আগে আমার নতুন বিল্ডিং এ মিটার সংযোজনের জন্য স্থানীয় পল্লী বিদ্যুতের অফিসে অনলাইনে আবেদন করি। প্রায় ৪/৫ গত মাসে পর সবগুলো আবেদন বাতিল করা হয় একটা বাদে। অফিসে যোগাযোগ করা হলে ইন্সপেক্টর বলেন চারটির বেশি মিটার নিতে হলে সাবমিটারের মাধ্যমে সংযোগ দিতে হবে, যাতে একটি থাকবে মেইন মিটার এবং সেখানে খরচ হবে প্রায় দেড় লক্ষ টাকা। পরবর্তীতে বোয়ালমারী পল্লী বিদ্যুতের অন্য এক দালাল ৪০ হাজার টাকা নিয়ে মিটার সংযোজন করে দিয়েছে। এখন প্রশ্ন হলে ঘুষ দিলে মিটার কিভাবে চলে আসলো?

বোয়ালমারী, ফরিদপুর, Dhaka 25 August 2026 4 views DKPA5LXH
0 Comments
Refused Education Office ৳1

বিল হওয়ার সময় অফিস খরচ বাবদ দাবি

ঠিকাদারি কাজের বিল উত্তোলনের সময় অফিস খরচ বাবদ ১.৫% এজি খরচ বাবদ ০.৫%। ইন্জিনিয়ারদের ১.৫/২% এসব খরচ না দিলে বিল আটকিয়ে দেয়া।সময় মতো বিলে সাক্ষর না করা।বিল ফাইল টেবিলে পড়ে থাকা সহ সব রকম হয়রানি করা হয়।

আগারগাঁও শিক্ষা অফিস, Dhaka 25 August 2026 7 views DK733XJQ
0 Comments
Paid Land Office ৳400

খতিয়ান অনলাইনে অ্যাড করা

বলসে কিছু টাকা দিলে ওরা করে দিবে অথবা ওঁদের স্যার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং স্যার কখন আসবে ঠিক নাই। পরে টাকা দিয়ে বাসায় চলে আসলাম। কাজ অবশ্য পরে ঠিকই করে দিসে।

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKR9NDU5
0 Comments
Paid Other public office ৳1.00M

সরকারি চাকরি

সরকারি চাকরিতে সচিবালয়ে ব্যক্তিগত কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তা নামে সিন্ডিকেট আছে,, এদের কাছে সরকারি সব অধিদপ্তরে যোগাযোগ আছে আছে।। যেকোনো সরকারি চাকরিতে ভাইবার জন্য এদের কাছে গেলে তদবিরের জন্য গেলে পদ অনুযায়ী টাকা নেয়, ১৬ গ্রেডের জবে আমি ১০ লাখ দিয়েছি, তদবির করেছে চাকরি হয়েছে।। আইন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা — এই সিন্ডিকেটের প্রধান।। এসব করে কোটি টাকার সম্পদ করেছে।।

ঢাজা, Dhaka 25 August 2026 4 views DKPDHZAK
0 Comments