All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid BRTA ৳100

ড্রাইভিং লাইসেন্সে ছবি তোলা

কুড়িগ্রাম বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স এর জন্য ছবি তোলার সময় অপারেটর ১০০ টাকা দাবি করলে পরিশোধ করতে বাধ্য হয়েছি। ঘটনা গত ২০২৪ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বিষয়টি আমাকে খুবই প্রভাবিত করে তাই শেয়ার করলাম।

কুড়িগ্রাম, Rangpur 25 August 2026 3 views RNVLDSQD
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট তৈরি

আমার পাসপোর্ট এর ফরমে মেরিটিয়ার স্ট্যাটাস ছিল বিবাহিত কিন্তু উনারা আমার কাছ থেকে তৎক্ষণাৎ বিয়ের কাবিননামা চেয়েছিল। আমার পক্ষে তৎক্ষণাৎ বিয়ের কাবিননামা দেওয়া সম্ভব ছিল না কারণ কাবিননামা উঠান লাগতো তারপরে দেওয়া লাগতো এখানে উল্লেখ্য আমি ছিলাম অসুস্থ আমি ট্রিটমেন্টের জন্য পাসপোর্ট করতে গিয়েছিলাম। অবশেষে আমি একজনের শরণাপন্ন হই এবং সে আমাকে ২০০০ টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেয়।

শরীয়তপুর, Dhaka 25 August 2026 4 views DKGEC3JT
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্মনিবন্ধন আপডেট

আমার কাজিনের জন্মনিবন্ধনে নামের সাথে পাসপোর্ট অমিল থাকায় পাসপোর্ট অনুযায়ী আপডেট করাতে যাই। তখন তারা বলে ডিসি অফিসে যেতে, তাদের কাছ থেকে ফাইল ঢাকা ডিসি অফিসে যায়। এটা আসতে কতদিন লাগবে, হবে নাকি হবেনা তারা জানেনা! পরে হয়রানির ভয়ে যখন টাকা অফার করি, ২ঘন্টায় তারাই সেই এপ্রুভাল দিয়ে দেয় এবং ২ দিন পর হার্ড কপি নিয়ে আনার জন্য কল দেয়।

মগবাজার নয়াটোলা শিশু পার্কের সাথের কাউন্সিলর অফিসের সচিব, Dhaka 25 August 2026 4 views DKVURF8B
0 Comments
Paid Land Office ৳10.0K

ভুমি খতিয়ান জরিপ

আমাদের এলাকায় ভূমি জরিপ করতে এসেছিলেন ভূমি অফিসের কিছু লোক অস্থায়ীভাবে একটা অফিস খুলেন । আমার বাড়ির কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও আমরা কাগজ জমা দেয়ার পরও আমাদের জরিপ আটকে দেয় এই বলে আপনাদের কিছু কাগজ মিসিং আছে কিন্তু সম্পূর্ণ কাগজ আমরা জমা দিয়েছিলাম তাদের কাছে। অনেকদিন ঘোরানোর পরে ৪০০০০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে তারা ১০ হাজার টাকায় রাজি হয়। আমরা চেয়েছিলাম যেন কোন টাকা ঘুষ না দিয়ে কাজটা যাতে আমাদের সম্পন্ন হয় তারা কাগজ দিতে রাজি হয়নি। অনেকদিন ঘোরানোর পর আমরা বাধ্য হয়ে ১০ হাজার টাকা দেই।এরকম করে ওই এলাকার সকল লোকের থেকে তারা ঘুষ নিচ্ছে এবং কাগজ দিচ্ছে।কারো থেকে দশ হাজার কারো থেকে বিশ হাজার কারো থেকে ৪০ হাজার পর্যন্ত টাকা নিয়েছে তারা।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 5 views DKXATNB2
0 Comments
Paid Other public office ৳800

রেল ভ্রমণ

হুট করে সিদ্ধান্ত নেওয়াতে ট্রেনের তাৎক্ষণিক টিকেট পাইনি। পরে কাউন্টারে এসেও টিকিটের চেষ্টা করি। তবুও পাইনি। পরে ট্রেনে দায়িত্বরত পুলিশরা এসি বগিতে সিট দিবে বলে ৮০০ টাকা চায়। শেষ পর্যন্ত আমি ৭০০ টাকা দিয়ে ম্যানেজ করেছি। বেনাপোল এক্সপ্রেস । অলরেডি মোবারকগঞ্জ থেকে কুষ্টিয়া চলে এসেছি। এসি বগিতেই আছি।

ঝিনাবদহ, Khulna 25 August 2026 5 views KHYB92Y3
0 Comments
Paid Public Hospital ৳1.0K

বেড পাওয়ার জন্য

আমাদের প্রায়ই ঢাকা মেডিকেল থেকে চিকিসার জন্য যেতে হয় কিন্তু লাষ্ট গতবছর একটা কারনে ভর্তি রাখে আমরা রোগীকে ফলে ভর্তির সময়ে কোন ওয়ার্ডে সিট নাই , এটেন্ডেস রা এসে টাকা দাবী করলে সিট পাওয়া যায় , পরে দামাদামী করে সিট নেয়া হলো , আবার তারা এটাও বলল যাওয়ার দিন আমাকে ফোন দিয়ে জানিয়ে যাবেন । অর্থাৎ সরকারি সিটের জন্য তারা টাকা নিচ্ছে এবং চিকিতসা শেষে তারা আবার ভাড়া দিচ্ছে । এ ধরনের ঘটনা গুলো হরহামেশা হচ্ছে ।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK3UCZLQ
0 Comments
Paid Other public office ৳50

ডাক বিভাগ

ডাক বিভাগের লোক যারা চিঠি দেয় সে আমার বাড়িতে এসেছে কি দেওয়ার পর বলতেছে এখানে আসতে খরচ হয়েছে ১০০ টাকা দাও পরান পাখি ৫০ টাকা দিয়েছি কেনা নিয়ে যাবে না বলে খরচ হয়েছে

গাজীপুর, Dhaka 25 August 2026 6 views DKUAXD6A
0 Comments
Paid BRTA ৳5.0K

গাড়ির ফিটনেস

গাড়ির ফিটনেস হবেনা বিভিন্ন অজুহাত টাকা দিলে কোন অজুহাত নাই। আর ফিটনেস করতে টাকা দিতে হবে এটাই নিযম। টাকা ছাড়া ফিটনেছ পাওয়াটাই অনিয়ম। বলে রাখা ভালো এই টাকা সরকারি ফি বাদে।

খুলনা, Khulna 25 August 2026 4 views KHPSQUDG
0 Comments
Paid City Corporation ৳1.0K

Birth Certificate

— নামে একজন লোক আছেন। তাঁর মুখে দাড়ি আছে। রূপনগরের ২০ নম্বর রোডে তাঁর অফিস। জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে গিয়ে ফাইনাল অনুমোদনের জন্য তিনি ১,০০০ টাকা চেয়েছেন।

Mirpur-2(Word-7), Dhaka 25 August 2026 6 views DKPX8G6H
0 Comments
Refused Other public office ৳200.0K

Dhaka CMM Cort No.27

আমি একটা রিপোর্ট করেছি এটা তার ২য় খন্ড, এখন আমি নিরুপায় আমি ভিক্টিম হয়েও পিবিয়াই অপরাধ প্রামিত করার পরো আসামী হাসতে হাসতে কোর্টে আসে এবং জামিন নিয়ে চলে যায়, আর আমি নিরুপায় হতভাগা প্রবাসী বিচারের জন্য সুধু আল্লাহর দরবারে হাত উঠাই, উকিল সাহেব বলে আসামী পক্ষ ২ লাখ টা দিছে এই কোর্টে যেনো গ্রেফতার না হয়, টাকা দিয়েই যদি বিচার কার্য পরিচালিত হয় তবে আমরা বিচার পাব কোথায়? মামলা নাম্বার উল্লেখ করে দিচ্ছি 302/25 আসামী (—)। আমি বিচার চাই উপর আল্লাহর নিকট বলেছি এক আল্লাহ ছাড়া আর কেউ সহায় নেই , আপনাদের উছিলায় যদি বিচার পাই।

Dhaka, Dhaka 25 August 2026 8 views DK6K82P5
0 Comments
Paid Land Office ৳60.0K

নামজারি ভূমি

ভুমি নামজারি করতে গেলে ভূমি তহশিলদার ৬০,০০০ টাকা চায়, না দিলে হবে না, পরে টাকা দিয়ে দিলাম নামজারি হয়ে গেছে, অন্য একটা নামজারি টাকা দেই নি, তাই নামঞ্জুর হয়ে গেছে, এসিল্যান্ড রা ভূমি তহশিলদার দের পশ্রয় দেয়, এসিল্যত তদারকি করলে দূর্নীতি কমে যেত, এসিল্যান্ড এর কাছে বিচার দিলে দেখছি বলেই শেষ ব্যবস্থা নেয় না।

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 5 views MYG9LVSD
0 Comments
Refused City Corporation ৳1.0K

জন্ম নিবন্ধন

একটি জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম আর্জেন্ট, ১০০ টাকা ফিস বলা হলেও আর্জেন্ট বলাতে ১০০০ টাকা দাবী করে। এমনিতে ৩ দিনেও হবেনা, কিন্তু তাকে ১০০০ টাকা দিলে ২ ঘন্টার মধ্যে হয়ে যাবে বলে জানায়। মহিলার নাম মনে নেই এখন।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 7 views CT2ZCLZH
0 Comments
Paid Land Office ৳10.0K

খারিজ

আমার বাবা জমি খারিজ জন্য ১০০০০ টাকা ঘুস নিয়ে কাজ করে ভূমি অফিসের নায়েব। যে কোন কাজ জন্য কেউ গেলে সে ঘুস ছাড়া কোন কাজ করে না।

নরসিংদির, রায়পুরা, চর মধুয়া ইউনিয়ন, Dhaka 25 August 2026 3 views DKRNZ2JR
0 Comments
Paid Accounts Office ৳600.0K

পোষ্ট অডিট এর ক্ষেত্রে

সরকারী দপ্তরে যে কোন অর্থ বছর শেষ হলে পরবর্তী নীরিক্ষা বছরে উক্ত নীরিক্ষা সম্পাদিত হয়। এ ক্ষেত্রে উক্ত অডিট ডাইরেক্টরেট থেকে যেমন (সিভিল অডিট, স্বাস্থ্য অডিট, ফাপাড) ইত্যাদি নীরিক্ষার নামে মোটা অংকের অর্থ দাবি করে। যা বেআইনি উক্ত অর্থ পরিশোধ করা না হলে তা অনৈতিক কর্মকান্ড যেমন হুমকি/ধামকি এমনকি পেনশন আটকে দেবার মত হুমকি প্রদান করে। ফলে অনেক ক্ষেত্রে ডিডিও কর্তৃক বাধ্য হয়েই উক্ত ঘুষ প্রদান করে।

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKD4HPMG
0 Comments