All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Land Office ৳8.9K

নামাজারি ও দলিলের নকল

দলিলের নামজারি করতে দেই আমার আম্নার কাছে। ভূমি অফিস থেকে বলা হয় আপনার দলিলের নামজারি করতে ১০০০০ (দশ হাজার) টাকা লাগবে। পরে কিছু কম নিতে বললে বলে ২০০০ হাজার কম দেন। পরে ৮০০০ টাকায় করা হয়েছে। যে নিছে তার নাম —। আবার দলিলের নকল উঠাতে গেলে ২০০০ টাকা দাবি করে। ২০০০ টাকাই দেওয়া হয়। তারপর খাজনা দিতে গেলে বলে ৫০০ টাকা লাগবে। ৬ শতাংশ জমির জন্য ৫০০ টাকা নেয়।

নাগরপুর, Dhaka 25 August 2026 3 views DKL4BKJ3
0 Comments
Paid Education Office ৳5.0K

নতুন এমপিওভুক্তি, এরিয়া বিল, বিএড স্কেল, টাইম স্কেল ইত্যাদি

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিরা যখন কোন ফাইল যেমন: (নতুন এমপিওভুক্তি, এরিয়া বিল, বিএড স্কেল, টাইমস্কেল, এমপিও কর্তন, পেনশন, ইত্যাদি) প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তখন সেটা ধাপে ধাপে অনুমোদন হয়। প্রথমে উপজেলা পরে জেলা পরে বিভাগে এভাবে সব শেষে অনুমোদিত হয়। কিন্তু উক্ত ফাইলে সব ঠিক থাকলেও শিক্ষা অফিসারগণ টাকা দাবি করে অনেক সময় সরাসরি না চাইলেও আকার ইঙ্গিতে চায়। না দিলে অহেতুক ভুল হইছে বলে ফাইল রিজেক্ট করে দেয় কিন্তু টাকা দিলে সব ঠিক হয়ে যায়।

পিরোজপুর মাধ্যমিক শিক্ষা অফিস।, Barishal 25 August 2026 4 views BRQ52UNP
0 Comments
Only demanded City Corporation ৳100.0K

কাঁচা পায়খানা উচ্ছেদ ফাইল

আমার বাড়ি র পেছনে সরকারী রাস্তা বন্ধ করে ড্রেন এর উপর আমার দেয়াল ব্যবহার করে কাঁচা পায়খানা বানিয়ে রাখছে প্রশাসক — এর লোক জন। এর জন্য এই ২০০ ফিট ড্রেন সংস্কার হয় নাই এমন কি বছর এর পর বছর ময়লা পরিষ্কার পর্যন্ত করে না, মশার ঔষুধ দেয় না এমন তিনটা ফাইল সম্পত্তি বিভাগ এ আটকিয়ে আছে। প্রধান নির্বাহী একবার বলল হবে পরে এখন মুখে কুলুপ এটা বসে আছে যারা অবৈধ কাঁচা পায়খানা বানিয়ে চে বস্তি বানিয়ে কারেন্ট, গ্যাস, পানি চুরি করে আছে তাঁদের সাথে সমযথা করে ফাইল আটকিয়ে রাখছে। ছবির অপশন থাকলে ছবি সংযুক্ত করতে পারতাম

ঢাকা দক্ষিণ সিটি, Dhaka 25 August 2026 3 views DKTB79VY
0 Comments
Paid Other public office ৳20.0K

বি ডি এস জরিপে

বি ডি এস জরিপে টাকা না দেওয়ায় খাস হিসেবে দেখিয়েছে।।অভিযোগ করতে ১০০০টাকা নিয়েছে এবং শুনানি করতে ২০০০০ টাকা দাবি করেছে।।কক্সবাজার সদর পৌরসভা

কক্সবাজার সদর, Chattogram 25 August 2026 5 views CTXESDHU
0 Comments
Paid Other public office ৳20.0K

হাউজ বিল্ডিংয়ের পাওনা পরিশোধ বিষয়ক।

সরকারি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে টাকা নিয়ে বাড়ি করে তাদের সমস্ত পাওনা পরিশোধ করে সার্টিফিকেট নেওয়ার পরে তাদের কাছে জমা থাকা আমার মূল দলিল উঠাতে গেলে আমার জীবিত সব ওয়ারিশকে তাদের সামনে হাজিরা দিতে বলা হয়। অথচ ওয়ারিশরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো! শেষে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানায় ২০০০০ দিলে সব কিছু সমাধান সম্ভব। পরে তাকে টাকা দিয়ে দেই। মজার ব্যাপার হল টাকা তিনি অফিসে নেন নি, কারণ অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো, নিয়েছেন অফিসের অন্ধকার সিড়িতে।

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKP7JHAB
0 Comments
Only demanded Land Office ৳5.0K

বি.ডি.এস খতিয়ান নেওয়ার প্রক্রিয়া

আমি আমার 5.00 শতক জমির বি.ডি.এস খতিয়ান করার জন্য দিয়েছি আমার জমির কোন ঝামালা নেই সদ্য ক্রয় করা অন্যান্য সকল কাগজ পত্র অপটুডেইট কিন্তু বি.ডি.এস খতিয়ান করতে 5000/- টাকা দাবী করে বসে অতচ এটার সরকারী রেইট হল মাত্র 100/- টাকা।

কক্সবাজার, Chattogram 25 August 2026 5 views CTSS3QUY
0 Comments
Refused Tax Office ৳50.0K

ফাইল অডিটের জন্য নির্বাচন করে এবং নানা ভুল ধরে পঞ্চাশ হাজার টাকা গোচের দাবি করে, আমার জানা মতে আমার

ফাইল অডিটের জন্য নির্বাচন করে এবং নানা ভুল ধরে পঞ্চাশ হাজার টাকা গোচের দাবি করে, আমার জানা মতে আমার রিটানে কোন ভুল নাই, তাই আমি টাকা দিতে অস্বীকার করি, এবং দেব না কি হয় আমি দেখতে চাই।

মেহেরপুর, Khulna 25 August 2026 3 views KH9D3TZT
0 Comments
Paid Land Office ৳5.5K

দলিল করা

একটি হেবা দলিল করলাম। আমার বাবা আর এস রেকর্ডের মালিক। রেকর্ড মূলে মালিক। আমাকে ৭০ শতাংশ জায়গা হেবা দলিল করে দিছে। এর জন্য দলিল লেখক চালান দিছে ১৩৫০ টাকা+ স্ট্যাম্প ৬০০ টাকা। কিন্তু ওনি আমার কাছ থেকে নিল ২২০০০/- ( বাইশ হাজার) টাকা। দলিল সাব রেজিস্ট্রার সাহবের কাছে জমা দেওয়ার আগে যারা চেক করে ( সরকারি কর্মচারি) তাদের দেওয়া রাগছে ৫০০০+ ৫০০ + ২২০০০ = ২৭৫০০/-

বিশ্বম্ভরপুর, Sylhet 25 August 2026 3 views SYJ276JF
0 Comments
Refused Other public office ৳45.0K

মিথ্যে মামলা খালাসে ঘুষ

আমার ছোট ভাইয়ের নামে মিথ্যে মামলা করা হয় সুনামগঞ্জ সদর থানায়। সেখানে পুলিশকে টাকা খাইয়ে মামলা সিলেট পিবি আই এর কাছে পাঠানো হয়৷ তারপরে সিলেট পিবি আই থেকে আমাদের কল করা হয় যে আমাদের অন্যান্য আত্তীয় সহ যারা আসামী হয়েছেন মিথ্যে মামলায় তাদের নাম বাদ দেয়ার জন্য ৪৫০০০ টাকা চাওয়া হয় ( ৩ জনের নাম বাদ দিবে)। আর ৬০০০০ টাকা দিলে মামলা মিথ্যে লিখে রিপোর্ট করবে। সেখানে সুবিদবাজার লাভলি রোডের মুখে বসে ঐ পিবি আই কর্মকর্তার সাথে আলাপ আলোচনা হয়, সে খুব মোটা ও উচূ, হাইট ৬ ফুটের মতো হবে, তার নাম মনে নেই বয়স ৩৫-৪০ এর মতো হবে, ফেজার বাইক নিয়ে এসেছিলো লাল রঙের, তার মাথায় উপরে চুল নেই, শ্যমলা কালার শরীর এর রঙ। পরবর্তীতে আমরা ফিরে আসি সুনামগঞ্জে আর টাকা দিতে অস্বীকৃতি জানাই সে হুমকি ধামকি দেয় মামলা সত্য লিখে দেব।

সিলেট, Sylhet 25 August 2026 5 views SY224NQ7
0 Comments