All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Other public office ৳1.5K

জন্ম নিবন্ধন ডিজিটাল করতে গিয়ে

জন্ম নিবন্ধন ডিজিটাল করতে গিয়ে যতরকম সরকারি ফ্রি আছে সবকিছু পরিষদ করে যারা কাজ করেছে তাদের টাকা দিয়েও ইউনিয়ন পরিষদের সচিব শুধুমাত্র স্বাক্ষর করার জন্য ১৫০০ টাকা নিয়েছে।

৪ নং পশ্চিম ইউনিয়ন পরিষদ, ফরিদগঞ্জ চাঁদপুর, Chattogram 25 August 2026 3 views CTLPE4E7
0 Comments
Refused Other public office ৳500

নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র আনতে।

আমার প্রবেশপত্রটি আমার সামনে ছিল। কিন্তু ঘুষের জন্য দেয়নি। ময়মনসিংহ ডিসি অফিসের দু তলায়। অফিস সহকারি। ৭০০ টাকার বেশি খরচ ছিল bank draft এর। ইউনিয়ন পরিষদের সচিব পোস্টে।

ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 6 views MYKZVQQM
0 Comments
Refused Other public office ৳250.0K

দেওয়ানি রাজস্ব মামলা

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব এর অফিস থেকে আমাকে বলা হয়েছিল যে, তাদের ২.৫ লক্ষ টাকা দিলে সঠিক রায় নিয়ে দিবে অনথায় আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর কাছে যে রায় পেয়েছি সেটা বাতিল করে পুনরায় এসি ল্যান্ডের অফিসে পাঠানো হবে। আমি টাকা না দেওয়ায় আমার মামলার বিরোধী পক্ষের কাছে টাকা নিয়ে আমার মামলা পুনরায় এসি ল্যান্ডের অফিসে পাঠানো হয়েছে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKQ5R52U
0 Comments
Refused Other public office ৳100.0K

Chittagong Port Authority

টেন্ডার ঊর্ধ্বতন কর্মকর্তা হতে সিগনেচার হওয়ার পর সিস্টেম এনালিস্ট এর দপ্তরে আটকে রাখে। উনার মন মতো কোম্পানি না হইলে ওই টেন্ডার পাশ করেনা। "সিস্টেম এনালিস্ট কম্পিউটার সেন্টার" বিভিন্ন ভেন্ডর থেকে মোটা অংকের টাকা নিয়ে তাঁদের কাছে টেন্ডার হওয়ার আগে এস্টিমেট শেয়ার করে দেয়, যেন তার মন মতো পার্টি টেন্ডার পাই. ওনার অপকর্মের জন্য গত ২মাস বদলি ছিলেন। তার অধীনস্ত সকল কর্মচারী কর্মকর্তা সবসময় চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখে। সবাই তারউপর বিরক্ত হলেও কেউ মুখ খুলে না.

Chittagong Bondor thana & area, Chattogram 25 August 2026 3 views CTMRS457
0 Comments
Only demanded Land Office ৳4.5K

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য,

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য, ৪৫০০ টাকা চেয়েছে, বললাম সাথে অমুকে নিয়ে আসব সে বলে অমুকে আনতে হবে কেন কাউকে নিয়ে আসবেন না। একা আসবেন।

ময়মনসিংহ হালুয়াঘাট রেজিস্ট্রেরি অফিস, Mymensingh 25 August 2026 5 views MYEJPSBA
0 Comments
Paid Land Office ৳490.0K

নামজারি (Mutation) লোহাগড়া ভূমি অফিস

নামজারির কারণে সাব-রেজিস্ট্রার আমাদের কাছ থেকে ৬ লাখ টাকা দাবি করেন। এর মধ্যে তিনি নিজে ১ লাখ টাকারও বেশি নেন , কাজ দ্রুত করে দেওয়ার জন্য তিনি ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা। এছাড়াও কিছু তথাকথিত রিপোর্টার আছে, যারা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবে না—এই কারণে তারাও এর একটি অংশ নেয়।আমাদের জমি লোহাগাড়া , জমি ২০ শতক সাব-রেজিস্ট্রার তার অফিস সময়ের বাইরে মাত্র ১৫ মিনিট অপেক্ষা করার জন্য অতিরিক্ত ২৫,০০০ টাকা দাবি করেন। সব মিলিয়ে তিনি আমাদের কাছে ৬ লাখ টাকা দাবি করেন, অথচ আমরা তার টেবিলে সরকার নির্ধারিত ফি-এর যে তালিকা দেখেছি, সেখানে একই কাজের সরকারি খরচ ছিল মাত্র প্রায় ১ লাখ টাকা। শেষ পর্যন্ত আলোচনা করে আমরা ৪ লাখ ৯০ হাজার টাকায় সবকিছু মীমাংসা করি এবং পুরো ৪,৯০,০০০ টাকা পরিশোধ করি।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 7 views CTNPJAEC
0 Comments
Refused Other public office ৳6.5K

Billing name change

Went to the DPDC office in green road. I wanted to transfer the electricity bills in my name. I presented all the necessary documents, yet they still wanted bribe to complete the work. One official asked me to give him 6,500 tk to complete the work. Another staff later asked me for 10,000 tk as he can finish the work. Country needs to completely remove public utility companies - make it private, non-government so that the people will be saved from such harassment.

Dhaka, Dhaka 25 August 2026 5 views DKVBFY2N
0 Comments
Paid Other public office ৳5.0K

Police clearance certificate

আসসালামু আলাইকুম বাড়ি রাউজান বিগত ২২১ আগস্ট জান থানায় পুলিশ ক্লিয়ারেন্সের ফাইল জমা দেওয়ার জন্য গিয়েছিলাম ওখানে কর্মরত পুলিশ অফিসার আমার কাছ থেকে ১০০০ টাকা গুশ দাবি করে। আমার কাছে এক হাজার টাকা না থাকায় আমি তাকে ৫০০ টাকা দিতে বাধ্য হলাম।

Chattogram, Chattogram 25 August 2026 5 views CTSPJARD
0 Comments
Paid Other public office ৳124.0K

রোডস এন্ড হাইওয়ে টাকা উত্তোলনের জন্য ডিসি অফিসের এল এ শাখা

আমি গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার একজন বাসিন্দা।আমার পিতার দেড় শতক জমি রোডস এন্ড হাইওয়ে তে গেলে সেই টাকা উত্তোলনের জন্য গাইবান্ধা জেলার ডিসি অফিসের এল এ শাখায় গেলে তারা আমার ফাইল খুজে দেয় না। বিভিন্ন অযুহাত দেখাতে থাকে।তারপর আমি যখন অনুসন্ধান করতে থাকি পরে জানতে পারি এখানে মোট টাকার পাঁচ পার্সেন্ট গাইবান্ধা জেলার ডিসি,এডিসি (রেভিনিউ),এল এ শাখার অফিসার,কানুনগো সহ প্রতিটি ব্যক্তির মাঝে এই পাঁচ পার্সেন্ট টাকা ভাগ করে দেয়া হয়। পাঁচ পার্সেন্ট ছাড়া টাকা উত্তোলন তো দূরের কথা ফাইল পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমরা হচ্ছি ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তদের সাথে এমন অমানবিক আচারন বলার মত না।এটা গাইবান্ধা জেলার ডিসি অফিসে কাউকে ফোন দিলে জানতে পারবেন।

গাইবান্ধা, Rangpur 25 August 2026 5 views RN9Y89VK
0 Comments
Paid Customs Office ৳1.0K

পন্য শুল্কায়নের ক্ষেত্রে

ঢাকা কাস্টমস হাউজে প্রতিটি টেবিলে ঘুষ নেওয়া হয়, অফিস সহকারী থেকে শুরু করে কমিশনার পর্যন্ত। একটা এয়ার ফ্রেইট পেপার কায়িক পরিক্ষা করাতে ARO (অ্যাসিস্টেন্ট রেভিনিও অফিসার) কে ১০০০, শুল্কায়ন করাতে ARO (অ্যাসিস্টেন্ট রেভিনিও অফিসার) কে ১০০০ এবং RO (রেভিনিও অফিসার) কে ১০০০ টাকা দিতে হয়, এভাবে প্রতিটি টেবিলে ১০০-২০০০ টাকা পর্যন্ত লাগে যা শেষে মোট দাড়ায় ৮০০০-১০০০০ টাকা। এভাবে প্রতিদিন শতশত পেপার বা ডকুমেন্টস এর কাজ করাতে হয়। একটি অ্যাসেসমেন্ট কমিটির সভার সিদ্ধান্ত বানাতে টাইপিস্ট কে দিতে হয়েছে ২৫০০ টাকা। কাস্টমসে প্রচুর পরিমান ঘুষ লেনদেন হয় যা দেখার কেউ নেই। এটা যেনো স্বাভাবিক বিষয়। সবাই জানে যে এখানে এত টাকা দিতে হবে, সবাই মনে করে এটা খরচ। মজার কথা হলো অফিসাররাও বলে খরচ😂

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DKKHU6DN
0 Comments
Only demanded Other public office ৳20.0K

পুলিশ থানায়

আমি থানায় অভিযোগ করি পুলিশ তদন্ত পর বলে মামলা করলে। খরচ পাতি লাগবে প্রতি মামলা জন্য আজ ২০ হাজার টাকা লাগে। তারপর পুলিশ ১০০০ টাকা ঘুষ নিয়েছে

নওগাঁ সদর মডেল থানা, Rajshahi 25 August 2026 3 views RJQ3E85T
0 Comments
Refused Other public office ৳35.0K

Dhaka WASA

আমি ঢাকা ওয়াসা-জোন-4 আবাসিক 1" লাইন নিতে যাই।বিলিং সহকারী — আমার কাছে ৩৫,০০০/- দাবি করে।আমি ২মাস গুরে লাইন নেই।এখন সে আমাকে বেশি বেশি বিল করে হয়রানি করছে।— ও আমর ফাইল 1মাস আটকাই রাখছে,আমাকে বলে নতুন আবেদন দিতে। প্রধান নির্বাহি সহয়তা আমি লাইন নেয়া হয়।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKDG7MYB
0 Comments
Paid Sub-Registry Office ৳75.0K

জমির দলিল রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রি করতে গিয়ে কান্দা শ্রেনীর জমি প্লটিং সিস্টেম দেখে মোট মূল্যের উপর ৬% ট‍্যাক্স দিতে হবে বলে জানায়। ৬% ট‍্যাক্স দিতে হলে ৩ লক্ষ টাকা অতিরিক্ত দিতে হয়। পরবর্তীতে দর কষাকষির পর ৭৫০০০টাকা ঘুষ দিলে ৩ লক্ষ টাকা ট্যাক্স লাগবে না বলে জানায়।

ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 3 views MY9U64N3
0 Comments